খোঁজ মিলেছে ফ্রান্সে, কোভিডের ভ্যারিয়েন্ট IHU কতটা বিপজ্জনক?

Piya Saha
৩ মিনিট
খোঁজ মিলেছে ফ্রান্সে, কোভিডের ভ্যারিয়েন্ট IHU কতটা বিপজ্জনক?

আলফা ,বিটা, গামা, ডেল্টা, ডেল্টা প্লাস, ওমিক্রন, ইহু –অতিমারীর শুরু থেকে করোনা ভাইরাসের এমন কত ভ্যারিয়েন্টের নাম শুনেছি আমরা! এদের মধ্যে কিছু ভ্যারিয়েন্ট বিশ্ববাসীর ত্রাস বাড়িয়েছে আবার কিছু ভ্যারিয়েন্ট একেবারেই দুধভাত, দাঁত ফোটাতে পারেনি। করোনার দ্বিতীয় ঢেউয়ে এলো ডেল্টা ভ্যারিয়েন্ট। তা কতখানি প্রাণনাশী হতে পারে তার অভিজ্ঞতা আমাদের সকলেরই রয়েছে। তৃতীয় ঢেউয়ে ওমিক্রন দাবানলের আগুনের মতো হুহু করে ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। এরই মধ্যে ফ্রান্সে নতুন ভ্যারিয়েন্ট আবিষ্কার করেছেন এলদল বিজ্ঞানী যা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে কি আবারও কোনও মারণ ভ্যারিয়েন্টের খোঁজ মিলল? চলুন নেওয়া যাক করোনার নতুন এই ভ্যারিয়েন্টের সাত- সতেরো।

ইহু ভ্যারিয়েন্ট কী ?

ফ্রান্সের মেডিটেরানি ইনফেকশন নামক এক সংস্থার গবেষকরা কোভিডের নতুন একটি ভ্যারিয়েন্ট আবিষ্কার করেছেন। যার নাম রেখেছেন আইএইচইউ বা B.1.640.2। গবেষণায় দক্ষিণ পূর্ব ফ্রান্সের মার্সেইলাস এলাকায় বসবাকারী ১২ জনের দেহে করোনার এই নতুন ভেরিয়েন্ট পাওয়া গেছে। তবে এদের প্রত্যেকেরই আফ্রিকার ক্যামেরুনে যাতায়াতের ভ্রমণ ইতিহাস রয়েছে ।সেখান থেকেই এই ভ্যারিয়েন্ট এর আমদানি হয়েছে কিনা তা পরীক্ষা করছেন বিজ্ঞানীরা ।গবেষকরা আরও জানান এখনও পর্যন্ত এর ৪৬ টি মিউটেশন দেখা গেছে যা ওমিক্রনের থেকেও বেশি। আর তাতেই চিন্তা বেড়েছে বিজ্ঞানীদের।তবে নতুন ভ্যারিয়েন্ট কতখানি সংক্রামক তা নিয়ে এখনও গবেষণা চলছে। এক্ষেত্রে ভ্যাকসিন কতটা কার্যকরী হবে তাও স্পষ্ট বলতে পারেননি বিজ্ঞানীরা।

সংক্রমণ ক্ষমতা

আউটব্রেক.কম অনুসারে একটি ওয়েবসাইট জিনোম সিকোয়েন্সিং ডেটাবেস ট্র্যাক করে জানিয়েছে এখনও পর্যন্ত B.1.640 ভ্যারিয়েন্টের অন্তত ৪০০ টি সংক্রমণ চিহ্নিত করা হয়েছে । এটি কমপক্ষে ১৯ টি দেশে শনাক্ত করা হয়েছ। এই ভ্যারিয়েন্টটির সর্বাধিক সংখ্যক সিকোয়েন্স ফ্রান্স থেকে এসেছে। ফ্রান্সে এখনও পর্যন্ত ২৮৭ টি কেস নিশ্চিত করা হয়েছে। জার্মানি থেকে ১৭ টি এবং যুক্তরাজ্য থেকে ১৬টি মামলা রয়েছে। কিন্তু যে দেশে এই রূপটি সবচেয়ে বেশি প্রচলিত বলে মনে হচ্ছে সেটি হল কঙ্গো, যেখানে এখন পর্যন্ত করা ৪৫৪ টি জিনোম সিকোয়েন্সের মধ্যে ৩৯ টি B.1.640 বংশের অন্তর্গত।তবে এর .২ ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর ফ্রান্স ছাড়া আর কোথাও শোনা যায়নি। মজার বিষয় হল B.1.640 এর একটি ভারতেরও অন্তর্গত বলে মনে করা হচ্ছে। নতুন এই আবিষ্কারের বিষয়ে মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং ট্যুইট করে জানিয়েছেন, 'এখন করোনার নতুন রূপগুলি একের পর এক আসতে থাকবে। তার মানে এমন নয় যে সবগুলিই বিপজ্জনক। সংখ্যা বৃদ্ধি করার ওপর এর বিপজ্জনক হয়ে ওঠা নির্ভর করে।' মূল ভাইরাসটি থেকে মিউটেশনের সংখ্যাও গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি জানিয়েছেন। ওমিক্রন অনেক বেশি সংক্রামক বলে মনে করছেন তিনি। সাউথ আফ্রিকাতে জন্মের মাত্র ৩ সপ্তাহের মধ্যেই ওমিক্রন ভারতে তৃতীয় ঢেউ নিয়ে এসেছে।

চিন্তার বিষয় নয়

করোনার এই নতুন রূপের যে বিপুল সংখ্যক মিউটেশন ঘটেছে তা-ই এ মুহূর্তে তা গবেষকদের প্রধান মাথাব্যথা। B.1.640 এখনও তেমন উদ্বেগজনক নয়। ওয়েবসাইট আউটব্রেক ডট ইনফো অনুসারে, এই ভ্যারিয়েন্টটিকে সর্বশেষ ২৫ ডিসেম্বর শনাক্ত করা হয়েছিল। এর পরে, বিশ্বব্যাপী ডেটাবেসে কোনও নতুন কেস শনাক্ত করা হয়নি।

“প্রমাণ যা পাওয়া গিয়েছে তা নিয়ে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার বা খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে আগামীতে বিপদ এড়াতে ভালো ভাবে পর্যবেক্ষণ করা দরকার,” মঙ্গলবার একটি টুইট বার্তায় দিল্লি-ভিত্তিক ইনস্টিটিউট অফ জিনোমিক অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজির বিজ্ঞানী বিনোদ স্কারিয়া বলেছেন।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।