সুচ থেকে মুক্তি, বাজারে আসবে নেজাল কোভিড ভ্যাকসিন, কার্যকরী হবে তো?

Madhurima Pattanayak
৩ মিনিট
সুচ থেকে মুক্তি, বাজারে আসবে নেজাল কোভিড ভ্যাকসিন, কার্যকরী হবে তো?

তৃতীয় ডোজ বা বুস্টার হিসেবে ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে চলেছে ভারত বায়োটেকের দ্বারা নির্মিত নেজাল কোভিড ভ্যাকসিন (বা BBV15)। সব ঠিক থাকলে অদূর ভবিষ্যতে নেজার ভ্যাকসিন ভারতের বাজারে মিলবে। নেজা়ল কোভিড ভ্যাকসিন, প্রচলিত ভাবে প্রয়োগ করা ইন্ট্রামাস্ক্যুলার কোভিড ভ্যাকসিনের থেকে অনেক বেশি কার্যকর, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

যারা ভ্যাকসিনের প্রথম দুটি ডোজে় কোভিশিল্ড বা কোভ্যাক্সিন নিয়েছেন, তাঁরা অনায়াসে তৃতীয় ডোজ় বা বুস্টার হিসেবে পেতে পারেন নেজা়ল কোভিড ভ্যাকসিন। শুধু তাই-ই নয়, এই ভ্যাকসিন শিশু এবং প্রাপ্তবয়স্ক, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ফলে এবার সুচের ভয় যাদের রয়েছে, তারা রেহাই পেতে চলেছেন। সুচ না ফুটিয়েই, খুব নির্ঝঞ্ঝাট ভাবে কেবল নাসারন্ধ্রে স্প্রে করেই এবার পেতে পারবেন ভ্যাকসিন।

কেন নেজা়ল কোভিড ভ্যাকসিন বেশি কার্যকরী?

প্রচলিত ভাবে প্রয়োগ করা ভ্যাকসিন বা ইন্ট্রামাস্ক্যুলার ভ্যাকসিন সরাসরি আমাদের মাসল বা পেশিতে দেওয়া হয়। যে কোনও ভ্যাকসিনেরই মূল কাজের ধরন একই। কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে ভ্যাকসিনে উপস্থিত ডিএনএ কিংবা আরএনএ আমাদের শরীরে প্রবেশ করে এমন কিছু প্রোটিন তৈরি করে যা নোভেল করোনা ভাইরাসেও উপস্থিত। আর আমাদের শরীরে যখনই এই প্রোটিনগুলি তৈরি হয়, শরীর মনে করে সত্যি বুঝি ভাইরাস আক্রমণ করল। ফলে সে-ও ভাইরাসকে প্রতিরোধ করবে বলে দেহে অ্যান্টিজেন তৈরি করে। আর এই অ্যান্টিজেন শরীরে বেশ কয়েক মাস কার্যকারীতা দেখায় নোভেল করোনাভাইরাসের সাম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে।

ইন্ট্রামাস্ক্যুলার ভ্যাকসিনের ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হয়ে প্রথমে পেশির কোশ থেকে রক্তে মেশে। তারপর রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে শরীরের বিভিন্ন প্রান্তে। অন্য দিকে ইন্ট্রানেজাল ভ্যাকসিনের ক্ষেত্রে, ওই টিকা মিউকোজাল মেম্ব্রেন দিয়ে প্রবেশ করে, শ্বাসনালি সংলগ্ন অংশে অ্যান্টিবডি তৈরি করে। সেই অ্যান্টিবডি শ্বাসনালি ও ফুসফুসের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

আর যেহেতু নোভেল করোনাভাইরাস প্রাথমিক ভাবে নাক-মুখ থেকে শ্বাসনালিতে ও ফুসফুসে ছড়ায়, তাই ভাইরাসের প্রাথমিক প্রবেশ প্রথেই অ্যান্টিবডিগুলি অতন্দ্র প্রহরীর মত উপস্থিত থাকে। পাশাপাশি যেহেতু প্রশ্বাসের মাধ্যমেই মূলত ছড়ায় নোভেল করোনাভাইরাস, তাই এই অংশে সেই অ্যান্টিবডি তৈরি হলে ভাইরাসের ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমবে, এমনই ধারণা ভ্যাকসিন নির্মাতাদের।

ইন্ট্রানেজাল আর ইন্ট্রামাস্ক্যুলার ভ্যাকসিনের আরেকটি তফাৎ হল, প্রথমটি শ্বাসনালী ও তার সংলগ্ন অংশে গিয়ে যে ইমিউনোগ্লোবিউলিন-এ জাতীয় অ্যান্টিবডি তৈরি করে। অন্যদিকে দ্বিতীয়টি আমাদের শরীরে ইমিউনোগ্লোবিউলিন-জি জাতীয় অ্যান্টিবডি তৈরি করে। ইমিউনোগ্লোবিউলিন-এ অত্যন্ত শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কোভিডের বিরুদ্ধে এবং কোভিড সংক্রমণের প্রাথমিক ধাপেই ভাইরাসকে নষ্ট করে। অন্যদিকে ইমিউনোগ্লোবিউলিন-জি-এর কর্মক্ষমতা ইমিউনোগ্লোবিউলিন-এ-এর মত এত শক্তিশালী নয়।

ইন্ট্রানেজা়ল ভ্যাকসিন কি ওমিক্রন বা ডেল্টা স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকরী হবে?

গবেষণা থেকে জানা যাচ্ছে, ইন্ট্রানেজাল ভ্যাকসিন ইঁদুরের শরীরে একাধিক রেস্পিরেটরি ভাইরাস - অর্থাৎ শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটানো ভাইরাসের বিরুদ্ধে সক্রিয়। শুধু তাই নয়, ইন্ট্রানেজাল ভ্যাক্সিনের মাধ্যমে তৈরি হওয়া অ্যান্টিবডি একাধিক ফ্ল্যু ভাইরাসের বিরুদ্ধেও কার্যকরী। এই জাতীয় ভ্যাক্সিন কেবল কোভিডই নয়, একাধিক রেস্পিরেটরি বা ফ্লু ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী। ইয়েল ইউনিভার্সিটির ইমিউনোবায়োলজিস্ট আকিকো ইওয়াসাকির মতে, যেহেতু ভাইরাসকে তার প্রবেশ পথেই প্রতিহত করে ইন্ট্রানেজা়ল ভ্যাকসিন, তাই আশা করা যায় কোভিড-১৯ এর বিভিন্ন স্ট্রেইনের বিরুদ্ধে এই ভ্যাকসিন কার্যকরী হবে।

কবে থেকে আমরা পেতে পারি এই ভ্যাকসিন? দামই বা কেমন হবে?

আশা করা যাচ্ছে ইন্ট্রানেজা়ল ভ্যাক্সিন, প্রচলিত ভাবে ব্যবহৃত ইন্ট্রামাস্ক্যুলার ভ্যাকসিনের থেকে সস্তা হবে। তবে কবে থেকে পাওয়া যাবে এই ভ্যাকসিন সেই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে সফল ভাবে প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে, এই ভ্যাক্সিন দ্বিতীয় ও তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পেয়েছে।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।