মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন, এই রোগগুলি হতে পারে আপনারও

Piya Saha
৩ মিনিট
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন, এই রোগগুলি হতে পারে আপনারও

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমাদের দেশে মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য ও অসুস্থতা সম্পর্কে ধারণা খুবই অস্পষ্ট। মানসিকভাবে অসুস্থদের ‘পাগল’ বলে দাগিয়ে দিয়েই দ্বায়িত্ব ঝেড়ে ফেলেন তাঁর আত্মীয় পরিজনেরা। শারীরিক অসুস্থতার মতো রোগীর শরীরে ব্যাথা-বেদনার উদ্রেক না হওয়ায় আজও মানসিক স্বাস্থ্যের বিষয়টি উপেক্ষিত রয়ে গেছে আমাদের সমাজে। ২০১৬ সালে জাতীয় মানসিক স্বাস্থ্যের সমীক্ষা রিপোর্ট বলছে, ভারতের প্রায় ১৪% মানুষের মানসিক শুশ্রূষার প্রয়োজন রয়েছে। অতিমারি পরবর্তী সময়ে এই পরিসংখ্যান বেড়েছে লাফ দিয়ে।ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সকলেরই মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয়েছে এই সময়।

বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে দীপিকা পাড়ুকোন বিভিন্ন সময়ে একাধিক মাধ্যমে মানসিক স্বাস্থ্য সম্পর্কে ভক্তদের সচেতন করেছেন। কিন্তু তাতে কতখানি কাজ হয়েছে সেবিষয়ে সন্দেহ রয়েছে। সদ্য বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহও বলেছেন তিনি ওনোম্যাটোম্যানিয়া নামক জটিল অসুখে আক্রান্ত। তাতেই নেট নাগরিকদের অনেকেই ইন্টারনেট সার্চ করে জানার চেষ্টা করেছেন এই রোগের ব্যাপারে। শারীরিক অনেক রোগের নাম আমাদের জানা থাকলেও মানসিক রোগের নাম বা রোগের লক্ষণগুলি সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা নেই। চলুন বিশদে জেনে নেওয়া যাক কিছু মানসিক রোগের বিষয়ে-

ওনোম্যাটোম্যানিয়া

চিকিৎসকদের মতে ওনোম্যাটোম্যানিয়া হল এমন একটি অবস্থা যখন ব্যক্তি কিছু নির্দিষ্ট শব্দ, বা গোটা একটা বাক্যবন্ধ ক্রমাগত আওড়াতে থাকে। এছাড়াও ঘুমের মধ্যে ব্যক্তি কথা বলতে থাকেন। যিনি এমন সমস্যায় ভুগছেন সেই ব্যক্তি কিছুতেই সেই শব্দ থেকে বেরিয়ে আসতে পারেন না। কোনো কাজ থেকে বিশ্রাম নিতে পারেন না ফলে অনবরত কাজ করতেই থাকেন। ফলে ঘুমের সমস্যা হয়। তবে অনেক চিকিৎসকই এই মানসিক অবস্থাকে অসুখ বলতে নারাজ। তাঁদের মতে এমন মানসিক অবস্থা কোনোভাবেই দৈনন্দিন জীবনযাপনকে প্রভাবিত করে না।

ক্রিপ্টোমনেশিয়া

এই অবস্থায় ব্যক্তি মনেই করতে পারেন না একটি নির্দিষ্ট ঘটনা ঠিক কখন বা কোথায় ঘটেছে। যেমন ধরুন, ব্যক্তিটি কোনো ঘটনা বইয়ে পড়েছেন কিন্তু পরবর্তীকালে সে কিছুতেই মনে করতে পারেন না কোথায় ঘটেছিল সেই ঘটনা। এমনকি তা বাস্তব না কল্পনা তাও বুঝে উঠতে পারেন না। অর্থাৎ ঘটনার উৎস সম্পর্কে নিশ্চিতভাবে ভাবতে ব্যর্থ হন। এই অবস্থায় পরিচিত জায়গা বা ব্যক্তিও তাঁর কাছে অপরিচিত বলে মনে হয়।

ক্যাপগ্রেস ডেল্যুশন-

ক্যাপগ্রেস ডেল্যুশনে ব্যক্তি তাঁর খুব কাছের একজনকে বন্ধু বা পরিচিতকে নিজের জমজ বলে কল্পনা করতে শুরু করেন, যার বাস্তব কোনো অস্তিত্ব নেই। এক্ষেত্রে রোগী বিভিন্ন খারাপ বা অপরাধমূলক কাজ করে সেই মানুষটির ওপর দায়ভার চাপিয়ে দেন।রোগী নিজেও বুঝতে পারেন না তিনি নিজে এমন কাজ করছেন। অনেক সময় সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীর এই লক্ষণগুলি থাকে।

এরোটোম্যানিয়া

এই রোগাক্রান্ত ব্যক্তি সবসময় মনে করেন যে চারপাশে থাকা কোনো মানুষ তাঁর প্রেমে পড়েছেন। রোগী মনে মনে ভাবেন তাঁর স্বল্প পরিচিত উচ্চ সামাজিক মর্যাদাসম্পন্ন ব্যক্তিই তাঁর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। রোগীর প্রতি সহানুভূতি, সৌজন্যতা বা আন্তরিকতা দেখালে রোগী ভেবে নেন তাঁর প্রতি ভালবাসা নিবেদনের জন্যই এমন করছেন। আরও মনে করেন আশেপাশের মানুষ যেন বুঝতে না পারেন তাই এমন ইঙ্গিতপূর্ণ বার্তা দিচ্ছেন।

অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সিন্ড্রোম

এক্ষেত্রে ব্যক্তির তাঁর চারপাশের জিনিসকে দেখার দৃষ্টি বদলে যায়। অর্থাৎ কোন জিনিস বা কোন জায়গার সঠিক অবস্থা বা আকৃতি সম্পর্কে ধারণা থাকেনা। সব জিনিসেরই প্রকৃত আকারের তুলনায় সেটিকে ছোট বা বড় বলে মনে হয়।এই মানসিক অবস্থা মারাত্মক রূপ ধারণ করলে ব্যক্তি নিজের শরীরের আকৃতিও সঠিকভাবে নির্ণয় করতে ব্যর্থ হন। প্রাথমিক পর্যায়ে চোখের সমস্যা বলে মনে হলেও এটি আদতে একটি মানসিক সমস্যা।

প্রসোপ্যাগ্নোশিয়া

আগেরদিন একজন ব্যক্তির সাথে আলাপ হয়েছে কিন্তু কিছুতেই মনে করতে পারছেন তাঁর মুখ, এমনটা ঘটনা অনেক সময়েই আমাদের সাথে হয়ে থাকে। তবে দীর্ঘদিন এমন হতে থাকলে আপনার মানসিক সমস্যার কারণেই হচ্ছে বলে মনে করা হয়।তবে প্রসোপ্যাগ্নোশিয়ায় আক্রান্ত রোগী মনেই করতে পারেন না সেই মুখ তিনি আগে কখনও দেখেছেন কিনা। গভীর সমস্যা দেখা দিলে কিছুক্ষেত্রে ব্যক্তি নিজের মুখও ভুলে যান। উল্লেখ্য,স্ট্রোক হওয়ার পরে সাধারণত রোগীর মধ্যে এই লক্ষণ প্রকাশ পায়। তবে গবেষণা বলছে পৃথিবীর ২.৫% মানুষের ক্ষেত্রে জন্ম থেকেই এই রোগ দেখা যায়।

অ্যাপহানটেশিয়া

অ্যাপহানটেশিয়ায় আক্রান্ত ব্যক্তি মনে মনে কোনো জিনিসের ছবি কল্পনা করতে পারেন না। যেমন ধরুন, বল শব্দটি শোনার পাশাপাশি আমাদের মনেও গোলাকার ছাঁচ ভেসে ওঠে।কিন্তু এই মানসিক সমস্যা থাকলে তিনি তাঁর মনে কোনো ছবি কল্পনাই করতে পারবেন না রোগী।

তবে ভয় পাওয়ার কিছুই নেই চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ ও থেরাপি চললে মানসিক সমস্যা সম্পূর্ণভাবে নিরাময়ও হয়ে যায়।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।