দূরতম ছায়াপথ থেকে আসছে রহস্যময় 'সিগন্যাল'! কীসের ইঙ্গিত পেলেন ভারতীয় বিজ্ঞানীরা?

Mysterious Radio Signal from Distant galaxy : হঠাৎ এমন তরঙ্গ ভেসে আসার কারণ কী? কোনও বিশেষ ‘বার্তা’ পাঠাতে চাইছে কেউ?

inscript
২ মিনিট
দূরতম ছায়াপথ থেকে আসছে রহস্যময় 'সিগন্যাল'! কীসের ইঙ্গিত পেলেন ভারতীয় বিজ্ঞানীরা?

তারারা কত আলোকবর্ষ দূরে, সেই কথাটি গানে গানে প্রকাশ করেই ফেলে বাঙালি। ‘মহীনের ঘোড়াগুলি’ সেই গানেই বোকাবাক্সের কথা শুনেছিল সবাই। কিন্তু এবার সেই দূর আলোকবর্ষ থেকেই ভেসে এল অদ্ভুত একটা ‘সংবাদ’। আর সেটা এসে ধরা পড়ল ভারতীয় বিজ্ঞানীর কাছেই। মহাবিশ্বের দূরতম জায়গা থেকে এই রহস্যময় রেডিও সিগন্যালদেখে খানিক তাজ্জবও হয়ে যান বিজ্ঞানীরা। হঠাৎ এমন তরঙ্গ ভেসে আসার কারণ কী? কোনও বিশেষ ‘বার্তা’ পাঠাতে চাইছে কেউ? সেজন্যই এরকম তরঙ্গ? তাহলে কি… এসব ভিনগ্রহীদের কাজ?

তবে কেবল ভারতীয় নন, কানাডার বিজ্ঞানীরাও এই বিশেষ সিগন্যালের হদিশ পেয়েছেন। ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টোরাল গবেষক অর্ণব চক্রবর্তীও সেই দলে আছেন। তিনি এবং তাঁর সঙ্গে থাকা বিজ্ঞানীরা জানাচ্ছেন, হঠাৎই এই বিশেষ রেডিও সিগন্যাল তাঁদের নজরে এসেছে। সঙ্গে সঙ্গে শুরু হয় গবেষণার কাজ। বিস্তর পরীক্ষা নীরিক্ষার পর দেখা গিয়েছে, নয় বিলিয়ন অর্থাৎ ৯০০ কোটি আলোকবর্ষ দূরের একটি ছায়াপথ থেকে এই তরঙ্গ ভেসে এসেছে! এতটাই দূরে সেই জায়গাটি যে, সেখানে পৌঁছতে আরও কয়েকশো কোটি বছর লেগে যাবে! সেখান থেকে এমন সিগন্যাল! রহস্য যেন আরও বাড়ল!

বিজ্ঞানীরা বলছেন, ব্রহ্মাণ্ডের দূরতম প্রান্তগুলির মধ্যে একটি হল এই অঞ্চলটি। সেখান থেকে একটি অজানা রেডিও তরঙ্গ ভেসে আসা মানে বৈজ্ঞানিক দিক থেকেও সেটি গুরুত্বপূর্ণ। এই বিশেষ ছায়াপথের নাম ‘SDSSJ0826+5630’। কিন্তু প্রায় ৯০০ কোটি আলোকবর্ষ দূরের এই ছায়াপথ থেকে ভেসে আসা তরঙ্গ টিকে থাকল কী করে? বিজ্ঞানীরা বলছেন, এর জন্য দায়ী পদার্থবিদ্যার একটি বিশেষ জিনিস, নাম ‘গ্র্যাভিটেশনাল লেন্সিং’। মহাকাশে খুব স্বাভাবিকভাবেই এই বিশেষ ব্যাপারটি ঘটে। লেন্স আমাদের দৃষ্টিশক্তি ঠিক করতে সাহায্য করে, আলোর গতিপথকে নিজের স্বভাব অনুযায়ী প্রভাবিত করে। কখনও দূরের জিনিস কাছে আসে, কখনও ছোট জিনিসকে বড় করে দেখায় লেন্স।

মহাকাশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন বস্তু। সেটা নক্ষত্র হতে পারে, কিংবা গ্রহ, উপগ্রহ বা অন্য কিছু। সবার মহাকর্ষ শক্তি আলাদা আলাদা। এই ভিন্ন মহাকর্ষ শক্তির ভেতর দিয়ে আসার সময়ই রেডিও তরঙ্গটি শক্তিশালী হয়ে গিয়েছে। তাই এতদূর থেকে আসার পরও ধরা পড়েছে এটি। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনও বাকি থেকে গেল। কেন এমন রহস্যময় তরঙ্গ ভেসে এল মহাকাশ থেকে?

ভারতীয় ও কানাডার বিজ্ঞানীদের দল জানাচ্ছেন, মহাকাশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে নানা রকম সিগন্যাল নির্গত হয়। সেখানে রেডিও তরঙ্গও থাকে। বিজ্ঞানীরা মনে করছেন, এই বিশেষ রেডিও সিগন্যালটি আসলে বহু বহু প্রাচীন। সঠিকভাবে বলতে গেলে, বিগ ব্যাংয়ের পর আমাদের এই মহাবিশ্বের বয়স যখন প্রায় ৪৯০ কোটি বছর, তখনই এই রেডিও তরঙ্গটি সৃষ্টি হয়েছিল। তারপর ৪৫০ কোটি বছর আগে আমাদের সৌরমণ্ডল তৈরি হয়। মানে, এই বিশেষ রেডিও তরঙ্গটি সূর্য ও পৃথিবীর জন্মের আগেই তৈরি হয়েছিল!

বিজ্ঞানীরা বলছেন, ৪৯০ কোটি বছর আগে তৈরি হওয়া এই তরঙ্গ এখন এসে ধরা দিয়েছে পৃথিবীতে। পরীক্ষা নিরীক্ষা করলে এর থেকে আরও অনেক তথ্য পাওয়া যাবে। ভবিষ্যতের গবেষণার ক্ষেত্রে এই রহস্যময় রেডিও তরঙ্গ অনেক কাজে আসবে। মহাবিশ্বের গোপন রহস্য উন্মোচন করতেও সাহায্য করতে পারে এই বিশেষ রেডিও তরঙ্গ।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।