একমাত্র ভোটার! অরুণাচলের এই মহিলার ভোট নিতে যে কাণ্ড করল কমিশন

Lok Sabha Election 2024: ৪৪ বছরের সোখেলা। অরুণাচল প্রদেশের মালোগ্রামের একমাত্র ভোটার। মালোগ্রামে এমনিতেই খুব কম সংখ্যক মানুষের বসবাস।

Sohini Das
২ মিনিট
একমাত্র ভোটার! অরুণাচলের এই মহিলার ভোট নিতে যে কাণ্ড করল কমিশন

দেশ জুড়ে শুরু হয়ে গেল লোকসভা ভোট। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। শুক্রবার ছিল প্রথম দফার ভোটগ্রহণ। দেশের একাধিক রাজ্যের একাধিক অংশে ভোটগ্রহণ হল আজ। যার মধ্যে ছিল অরুণাচল প্রদেশও। অরুণাচল প্রদেশের মালোগ্রাম গ্রামেরও ভোট ছিল আজ। যে গ্রামের একা কুম্ভ থোড়ি একা প্রমিলা সোখেলা তায়ং। হ্যাঁ, অন্তত ভোটার তালিকায় তো বটেই। তিনিই এই গ্রামের একমাত্র মহিলা ভোটার। আর গ্রামের এই 'একা কুম্ভে'র গণতান্ত্রিক অধিকার অটুট রাখতে প্রায় ৪০ কিলোমিটার চড়াই-উৎরাই শ্রমসাধ্য পথ পাড়ি দিলেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা।

৪৪ বছরের সোখেলা। অরুণাচল প্রদেশের মালোগ্রামের একমাত্র ভোটার। মালোগ্রামে এমনিতেই খুব কম সংখ্যক মানুষের বসবাস। কিন্তু সকলেই অন্য ভোটকেন্দ্রে ভোট দিয়ে থাকেন, অর্থাৎ অন্য কেন্দ্রের ভোটার। ব্যতিক্রমী সোখেলা। তিনি কিছুতেই অন্য কোনও ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে রাজি নন। তাই বলে কি গণতন্ত্রের এই মহোৎসবে শরিক হবেন না সোখেলা। না, তেমনটা হতে দেয়নি নির্বাচন কমিশন। সোখেলা ভোট দিতে যেতে পারেননি তো কি, ভোটকেন্দ্র উঠে এসেছে সোখেলায়ের কাছে। প্রায় ৪০ কিলোমিটার পাহাড়ি পাকদণ্ডী বেয়ে চিনসীমান্ত লাগোয়া মালোগ্রামে পৌঁছেছেন নির্বাচনী আধিকারিকদের দল। সেখানে তৈরি অস্থায়ী বুথে ভোটাধিকার প্রয়োগ করেছেন সোখেলা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লোকসভা নির্বাচন ২০২৪: প্রথম দফায় উত্তরের তিন জেলার সব তথ্য

Lok Sabha Election 1st Phase 2024: বিজেপির নিশীথ প্রামাণিক দিনহাটা কেন্দ্রে উদয়ন গুহকে মাত্র ৩৫ ভোটে হারান বিধানসভা ভোটে। কিন্তু নিশীথ সাংসদ হওয়াতে উপনির্বাচন হয়। তাতে উদয়ন গুহ রেকর্ড ভোটে জেতেন

অরুণাচলের এই প্রত্যন্ত গ্রামের জনসংখ্যা এমনিতেই কম। তার উপর গোটা অরুণাচল প্রদেশেই মহিলাদের ভোটপ্রক্রিয়ায় অংশগ্রহণের হার অত্যান্ত কম। নির্বাচনী রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে ১২৮তম সংশোধনী এনে আইন বদলেছিল কেন্দ্র। তার পরেও অবস্থা বদলায়নি। শুধু যে মহিলা ভোটারের হাহাকার তা নয়, হাহাকার মহিলা প্রার্থীদেরও। চলতি বছর ৫০টি আসনে মনোনয়ন দিয়েছেন মাত্র আট জন মহিলা। এখনও পর্যন্ত এ রাজ্যের মাত্র এক জন মহিলা রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেছেন। বিশেষজ্ঞদের অনেকের দাবি, আর্থ-সামাজিক সীমাবদ্ধতার পাশাপাশি সচেতনতার অভাবেও নির্বাচনে মেয়েদের অংশগ্রহণ কম অরুণাচলে। অরুণাচল প্রদেশ স্টেট কমিশন ফর উইমেন (APSCW)-এর চেয়ারপারসন কেনজুম পাকামের মতে, মহিলাদের ভোট দেওয়া ও নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ করার আরও সুযোগ করে দেওয়া প্রয়োজন। অথচ তেমনটা কমই হয় অরুণাচল প্রদেশে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মা ১১৭! ছেলে প্রায় ১০০! ভোট দিলেন ওঁরা

Lok Sabha Election 2024: রোদের মধ্য়ে বুথে গিয়ে নয়, বাড়িতে বসেই শান্তিপূর্ণ ভাবে নিজেদের ভোটটি দিয়েছেন ১১৭-র মাঝিয়াশ্বরী ও তাঁর পুত্র কালীকান্ত।

এ বছর দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক উৎসবে বেশি সংখ্যক ভোটারদের বুথমুখী করতে নানাবিধ উদ্যোগ ও পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। আশি বছরের উর্ধ্বে বয়স যাদের, ভোট শুরুর আগেই তাঁদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের মূল্যবান ভোটটি সংগ্রহ করেছেন নির্বাচনী আধিকারিকেরা। যারা বিশেষ ভাবে সক্ষম, তাঁদের জন্যেও রয়েছে একই ব্যবস্থা। এ বছরই প্রথম এই পদক্ষেপ করেছে ইলেকশন কমিশন। এবার তার থেকে আরও এক ধাপ এগিয়ে অরুণাচল প্রদেশের প্রত্যন্ত গ্রামে একটি মাত্র ভোটারের জন্য গোটা বুথ হাজির করল কমিশন। ওই চল্লিশ কিলোমিটার চড়াই-উৎরাই পাহাড়ি রাস্তায় সমস্ত ভোটযন্ত্র বয়ে নিয়ে গিয়েছেন নির্বাচনী আধিকারিকেরা। পাহাড়ি অঞ্চলের বেশ কিছুটা পথ গাড়ি করে গেলেও তার পরে ভরসা ছিল হাঁটা। ৪৫ হায়ুলিয়াং বিধানসভা কেন্দ্র হয়ে মালোগ্রাম পোলিং স্টেশনে পৌঁছতে হয় আধিকারিকদের। সোখেলা নিজের ভোটটি না দেওয়া পর্যন্ত ওই বুথেই ছিলেন ভোটগ্রহণকারীরা।

চিন-সীমান্ত লাগোয়া অরুণাচলের ওই প্রত্যন্ত গ্রামে একাই থাকেন সোখেলা। বিয়ে-থা করেননি। বছর কয়েক আগে গত হন মা-বাবা। পাহাড় ঘেরা এই গ্রামে একা কুম্ভের মতই সমস্ত নারী ভোটের প্রতিনিধিত্ব করছেন সোখেলা। ফলে একা মেয়ে বলে তার ভোটটি কিন্তু ফেলনা নয় মোটেই। বরং সেই এলাকার সাংসদের ভাগ্য উল্টেপাল্টে দিতে পারে ওই একটি মাত্র ভোটই।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?