লোকসভা নির্বাচন ২০২৪: প্রথম দফায় উত্তরের তিন জেলার সব তথ্য

Lok Sabha Election 1st Phase 2024: বিজেপির নিশীথ প্রামাণিক দিনহাটা কেন্দ্রে উদয়ন গুহকে মাত্র ৩৫ ভোটে হারান বিধানসভা ভোটে। কিন্তু নিশীথ সাংসদ হওয়াতে উপনির্বাচন হয়। তাতে উদয়ন গুহ রেকর্ড ভোটে জেতেন

inscript
৪ মিনিট
লোকসভা নির্বাচন ২০২৪: প্রথম দফায় উত্তরের তিন জেলার সব তথ্য

১৯ এপ্রিল থেকে শুরু হলো লোকসভা নির্বাচন। প্রথম দফাতেই পশ্চিমবঙ্গের উত্তরের তিন জেলাতে রয়েছে নির্বাচন। আলিপুরদুয়ার, কোচবিহার আর জলপাইগুড়ি। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে আলিপুরদুয়ার, ফলাকাটা, কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট-বীরপাড়া বিধানসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার আসনে তৃণমূল পেয়েছিল ৯১,৩২৬ টি ভোট, বিজেপি পেয়েছিল ১,০৭,৩৩৩ টি ভোট আর বাম-কংগ্রেস জোট পেয়েছিল ১৫,৬৫১টি ভোট। ফলাকাটাতে তৃণমূল পায় ৯৯,০০৩ টি ভোট, বিজেপি ১.০২.৯৯৩ টি ভোট আর বাম-কংগ্রেস জোট ১০,৭৭২ টি ভোট পায়। কুমারগ্রাম আসনে ১,০০৯৭৩ টি ভোট পায় তৃণমূল, বিজেপি পায় ১,১১,৯৭৪ আর বাম-কংগ্রেস জোট পায় ১১,২৫৩ টি ভোট। কালচিনি বিধানসভা আসনে তৃণমূল ৭৪,৫২৮ টি, বিজেপি ১,০৩,১০৪ টি আর বাম-কংগ্রেস জোট মাত্র ৫,৪৮২টি ভোট পায়। মাদারিহাট-বীরপাড়া আসনে তৃণমূল ৬১,০৩৩, বিজেপি ৯০,৭১৮ আর বাম-কংগ্রেস জোট ৭,০৭২ টি ভোট পায়। অর্থাৎ বিজেপির এই লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভাই দখলে আছে। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে এখানের ৬৪ টি পঞ্চায়েতের মধ্যে তৃণমূল পায় ৫৮ টি, বিজেপি মাত্র ৬ টি। খাতাই খোলেনি বাম-কংগ্রেস। ৬ টি পঞ্চায়েত সমিতির একটিও জিততে পারেনি বিজেপি। সবেতেই জেতে তৃণমূল।

আলিপুরদুয়ার

তৃণমূল প্রার্থী- প্রকাশ চিক বরাইক

শিক্ষা- বি কম

পেশা- চা বাগানের কর্মী

পরিবার- স্ত্রী ও এক ছেলে

শখ- বই পড়া

অবসর- গান শুনতে ভালোবাসেন

পছন্দের খাবার- রুটি ও নিরামিষ তরকারি

বিজেপি প্রার্থী- মনোজ টিগগা

শিক্ষা- বিএসসি

পেশা- প্রাথমিক স্কুল শিক্ষক

পরিবার- স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে

শখ- পুরনো দিনের হিন্দি গান শোনা

অবসর- পরিবারের সঙ্গে সময় কাটানো

পছন্দের খাবার- মাছের পাতলা ঝোল ও রুটি

বামফ্রন্ট প্রার্থী- মিলি ওঁরাও

শিক্ষা- এমএ (ইতিহাস)

পেশা- গৃহবধূ

পরিবার- স্বামী ও দুই ছেলে

শখ- বিভিন্ন ভাষার গান শোনা

অবসর- বই পড়া

পছন্দের খাবার- ডাল-ভাত, ছোট মাছের ঝোল

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ, মাল, ডাবগ্রাম-ফুলবাড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, নাগরাকাটা বিধানসভা কেন্দ্র। ২০২১ সালের লোকসভা ভোটে জলপাইগুড়ি সদর আসনে তৃণমূল পায় ৯৫,৬৬৮টি ভোট, বিজেপি ৯৪,৭২৭ আর বাম-কংগ্রেস জোট ২৪,২২৮ টি ভোট। রাজগঞ্জ আসনে তৃণমূল পায় ১,০৪,৬৪১ টি ভোট, বিজেপি ৮৮,৮৬৮ আর বাম-কংগ্রেস জোট ১২,১০৮ টি ভোট। মাল আসনে তৃণমূল পায় ৯৯,০৮৬ টি ভোট, বিজেপি পায় ৯৩,৬২১ আর বাম-কংগ্রেস জোট পায় ১০,৯২৯ টি ভোট। ডাবগ্রাম-ফুলবাড়ি আসনেও তৃণমূলই এগিয়েছিল। শাসকদল পায় ১,২৯,০৮৮ টি ভোট, বিজেপি ১,০১,৪৯৫ আর বাম-কংগ্রেস ১৭,৯৯৮ টি ভোট। ময়নাগুড়িতে তৃণমূল পায় ১,১৫,৩০৬ টি ভোট, বিজেপি পায় ১,০৩,৩৯৫ আর বাম-কংগ্রেস পায় মাত্র ৫,৭৬০ টি ভোট। ধূপগুড়ি আসনেও এগিয়ে তৃণমূল, পায় ১,০৪,৬৮৮ টি ভোট, বিজেপি পায় ১,০০,৩৩ টি ভোট আর বাম-কংগ্রেস পায় ১৩,১০৭ টি ভোট। নাগরাকাটা আসনে তৃণমূল ৯৪,৭২২, বিজেপি, ৭১,২৪৭ আর বাম-কংগ্রেস ১২,৪৪২ টি ভোট পায়। ধূপগুড়ি আসনে উপনির্বাচনেও তৃণমূলই জেতে।

তবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে শূন্য হাতে ফেরেনি বিজেপি। ৮০ টি মোট পঞ্চায়েতের ৭৪ টি তৃণমূল পায়, বিজেপি পাআয় ৬ টি। মোট ৭ টি পঞ্চায়েত সমিতি অবশ্য তৃণমূলই জেতে।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র

তৃণমূল প্রার্থী- নির্মলকুমার রায়

শিক্ষা- এমএ,পিএইচডি,

পেশা- অধ্যাপক

পরিবার- স্ত্রী, মেয়ে, ছেলে, ভাই ও ভাইয়ের স্ত্রী

শখ- বই পড়া, দোতারা বাজানো

অবসর- বই পড়া, গানের রেওয়াজ

পছন্দের খাবার- মাছ-ভাত

বিজেপি প্রার্থী- জয়ন্ত রায়

শিক্ষা- এমবিবিএস,এমডি

পেশা- চিকিৎসক

পরিবার- স্ত্রী, মেয়ে, ছেলে

শখ- গান শোনা

অবসর- পড়াশোনা, গান শোনা

পছন্দের খাবার- নিরামিষ

বামফ্রন্ট প্রার্থী- দেবরাজ বর্মন

শিক্ষা- এমএ (ইংরেজি)

পেশা- শিক্ষক

পরিবার- বাবা, স্ত্রী, মেয়ে

শখ- মাউথ-অর্গান বাজানো

অবসর- বই পড়া, মাউথ অর্গান বাজানো

পছন্দের খাবার- পাঁঠার মাংস

কোচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে নাটাবাড়ি, কোচবিহার দক্ষিণ, কোচবিহার উত্তর, মাথাভাঙা, শীতলকুচি, সিতাই ও দিনহাটা বিধানসভা কেন্দ্র। ২০২১ সালের বিধানসভা ভোটে নাটাবাড়ি আসনে তৃণমূল পেয়েছিল ৮৮,৩০৩ টি ভোট, বিজেপি পায় ১,১১,৭৪৩টি ভোট আর বাম-কংগ্রেস জোট পায় ১১,৮৩৯ টি ভোট। কোচবিহার দক্ষিণে তৃণমূল পায় ৮৬,৬২৯ টি ভোট, বিজেপি পায় ৯১,৫৬০ আর বাম-কংগ্রেস জোট পায় ১০,২৪৬ টি ভোট। কোচবিহার উত্তরে তৃণমূল পায় ১,০৫,৮৬৮ টি ভোট, বিজেপি পায় ১,২০,৪৮৩ টি ভোট আর বাম-কংগ্রেস জোট পায় ১১,৪৭৫ টি ভোট। মাথাভাঙা আসনে তৃণমূল ৮৭,১১৫, বিজেপি ১,১৩,২৪৯, বাম-কংগ্রেস ৭,৭১৮ টি ভোট পায়। শীতলকুচিতে তৃণমূল পায় ১,০৭,১৪০ টি ভোট, বিজেপি পায় ১,২৪,৯৫৫ টি ভোট আর বাম-কংগ্রেস পাআয় ৬,৭২০ টি ভোট। সিতাই আসনে তৃণমূল দখলে রাখে, পায় ১,১৭৯০৮ টি ভোট। বিজেপি পায় ১,০৭,৭৯৬ টি ভোট আর বাম-কংগ্রেস পায় মাত্র ৩,৯৬৮ টি ভোট। দিনহাটা আসনে তীব্র লড়াই ছিল, তৃণমূল পায় ১,১৫, ৯৭৮ টি ভোট আর বিজেপি ১,১৬,০৩৫ টি ভোট। জোটের ভাগে শূন্য।

বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক দিনহাটা কেন্দ্রে উদয়ন গুহকে মাত্র ৩৫ ভোটে হারান। কিন্তু নিশীথ সেই সময় সাংসদও ছিলেন। ফলে এই আসনে উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে উদয়ন গুহ রেকর্ড ভোটে জেতেন।

২০২৩ সালের পঞ্চায়েত ভোটে এখানের ৯৯ টি গ্রাম পঞ্চায়েতের ৮৪ টিই জেতে তৃণমূল আর বিজেপি পায় ১৫ টি। ৯ টি পঞ্চায়েত সমিতির সবটাই জেতে তৃণমূল।

কোচবিহার লোকসভা কেন্দ্র

তৃণমূল প্রার্থী- জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া

শিক্ষা- স্নাতক

পেশা- প্রাক্তন শিক্ষক

পরিবার- স্ত্রী, মেয়ে ও ছেলে

শখ- সামাজিক কাজ, পড়ুয়াদের সঙ্গে রামকৃষ্ণ মিশন আশ্রমে সময় কাটানো

অবসর- বাউলগান শোনা

পছন্দের খাবার- ছোট মাছ

বিজেপি প্রার্থী- নিশীথ প্রামাণিক

শিক্ষা- মাধ্যমিক

পেশা- শিক্ষক

পরিবার- বাবা, মা, স্ত্রী, দুই সন্তান

শখ- ছবি আঁকা, গান গাওয়া

অবসর- খেলা দেখা

পছন্দের খাবার- ডাল-ভাত, স্যালাড, শাক, উচ্ছে ভাজা, মাছের পাতলা ঝোল, রুটি

বামফ্রন্ট প্রার্থী- নীতীশচন্দ্র রায়

শিক্ষা- স্নাতকোত্তর

পেশা- প্রাক্তন শিক্ষক

পরিবার- স্ত্রী, ভাইপো, ভাইঝি

শখ- ফুটবল খেলা

অবসর- ভাওয়াইয়া আর রবীন্দ্রসঙ্গীত শোনা, গান গাওয়া

পছন্দের খাবার- তেমন বিশেষ নেই কিছু

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?

সিজেপির তিন দাবি, জ্ঞানেশ কুমার না সরলে ফের বড় আন্দোলন

Election Commission of India: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, নির্বাচন পরিচালনার পদ্ধতি এবং ২০২৩ সালের আইনের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে সিজেপি। তাদের দাবির মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা এবং ২০২৩ সালের নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত আইন প্রত্যাহার।

থানার গেটেই মারধর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে, সাধারণ মানুষ কতটা নিরাপদ?

Humayun Kabir: ঘটনার পর এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ দায়ের করতে পারেননি বলেও জানিয়েছেন। তাঁর বক্তব্য, শারীরিক অসুস্থতার কারণে তখন অভিযোগ করা সম্ভব হয়নি। সুস্থ হয়ে তিনি লিখিত অভিযোগ করবেন।

দুই কমিশনারের আপত্তিতে ফের আলোচনায় সীমা খান্না, কমিশনে ঠিক কী দায়িত্ব তাঁর?

Seema Khanna and ECINet: ভোটার তালিকা ও ইসিআইনেট (ECINet) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। দুই নির্বাচন কমিশনারের আপত্তিতে সামনে এসেছে আইটি বিভাগের ভূমিকা এবং ডিরেক্টর জেনারেল (IT) সীমা খান্নার নাম। কে এই সীমা খান্না? নির্বাচন কমিশনে তাঁর দায়িত্ব কী? ভোটার তালিকা পরিচালনায় তাঁর ভূমিকা নিয়েই বা কেন উঠছে প্রশ্ন?

সরকারকে ৪ দিনের সময়সীমা বেধে দিল চা-শ্রমিকরা, ঠিক কী কী দাবি?

Dooars tea workers: ২২ সেপ্টেম্বর বকেয়া মজুরি ও অন্যান্য পাওনা মেটানোর দাবিতে হাঁটাপাড়া, ধুমচিপাড়া ও গারগান্ডার চা-শ্রমিকরা মুখ্যমন্ত্রীর কাছে পদযাত্রা শুরু করেন। একই দিনে তোর্সার প্রস্তাবিত ল্যান্ড পোর্ট প্রকল্পে ক্ষতিগ্রস্ত মানুষও জমি ও অধিকার রক্ষার দাবিতে পদযাত্রা করেন। দুই পদযাত্রাই পুলিশ আটকে দেয়।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই আপত্তি, ১০ মাসে দুই কমিশনারের ১৪ বার প্রশ্ন

Election Commission SIR: এসআইআর ঘিরে নির্বাচন কমিশনের অন্দরেই তৈরি হয়েছে মতপার্থক্য। গত ১০ মাসে দুই নির্বাচন কমিশনার ১৪ বার আপত্তি জানিয়েছেন বলে দাবি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। ফর্ম ৬ বদল, ভোটার তথ্যভান্ডারের কেন্দ্রীয়করণ, পশ্চিমবঙ্গের আপিল এবং প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইন মেনে চলার বিষয়টি ফের আলোচনায়।