মা ১১৭! ছেলে প্রায় ১০০! ভোট দিলেন ওঁরা

Lok Sabha Election 2024: রোদের মধ্য়ে বুথে গিয়ে নয়, বাড়িতে বসেই শান্তিপূর্ণ ভাবে নিজেদের ভোটটি দিয়েছেন ১১৭-র মাঝিয়াশ্বরী ও তাঁর পুত্র কালীকান্ত।

Sohini Das
২ মিনিট
মা ১১৭! ছেলে প্রায় ১০০! ভোট দিলেন ওঁরা

ভোট। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। যার সবচেয়ে বড় অস্ত্র ভোটাধিকার। নিজের নেতা, দেশনায়ক নিজে বেছে নেওয়ার অধিকার। দেখতে দেখতে আরও একটা ভোট। দেশের ১৮তম লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে। আর এই আঠেরোটি ভোটের প্রায় সবকটি নিজের চোখে দেখেছেন ধূপগুড়ির বাসিন্দা মাঝিয়াশ্বরী রায়। বয়স এসে চোখের দৃষ্টি ঝাপসা করেছে ঠিকই। তবে তাতেও নিজের গণতান্ত্রিক অধিকারটুকু বুঝে নিতে ভোলেননি ১১৭ বছরের মাঝিয়াশ্বরী।

লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ হবে এ রাজ্যের উত্তরে, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার- এই তিনটি কেন্দ্রে। এ বছর বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণের বিশেষ ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এলাকার সাঁকোয়াঝড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব মল্লিকপাড়ার বাসিন্দা ১১৭ বছরের মাঝিয়াশ্বরী। তাঁর পাঁচ ছেলের মধ্যে চার জন জীবিত বর্তমানে। তাঁদের সকলেরই বয়স সত্তরের উপরে। বড় ছেলে কালীকান্ত পৌঁছেছেন ৯৬-এ। মাঝিয়াশ্বরী অবশ্য এখন আর ঠিক মতো চলাফেরাও করতে পারেন না। কিন্তু ভোট দেওয়ার ব্যাপারে তাঁকে আটকানো কঠিন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জন্ম ১৯০০ সালে, বয়স ১২৪! অবাক করবে বিশ্বের প্রাচীনতম মানুষের রোজের জীবন

World's Oldest Human: গত ৫ এপ্রিল জন্মদিন পালন করেছেন তিনি, ১২৪ টি মোমবাতি নিভিয়েছেন। ১২ দশক ধরে জীবন তিনি কাটাচ্ছেন কীভাবে?

শুক্রবার নির্বাচন কমিশনের নয়া সুবিধার সুযোগ নিয়েই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন মা ও ছেলে। রোদের মধ্য়ে বুথে গিয়ে নয়, বাড়িতে বসেই শান্তিপূর্ণ ভাবে নিজেদের ভোটটি দিয়েছেন মাঝিয়াশ্বরী ও তাঁর পুত্র কালীকান্ত। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, ৮৫ বছরের বেশি বয়সী সকল বৃদ্ধ-বৃদ্ধাই বাড়িতে বসেই ভোট দিতে পারেন। এত বছর পর্যন্ত অবশ্য বুথে গিয়েই ভোট দিয়েছেন তিনি। ধূপগুড়ির যে এলাকায় মাঝিয়াশ্বরী থাকেন, সেই এলাকায় মোটামুটি শান্তিপূর্ণ ভোটই হয়ে এসেছে এতদিন। কোনওদিনও কোনও ঝুটঝামেলা দেখা যায়নি। যদিও বৃদ্ধার নাতির দাবি, তাঁর ঠাকুমা বুথে গিয়ে ভোট দিতে পারলেই আরও বেশি খুশি হতেন। তবে দুর্বল স্বর ও শীর্ণ ভঙ্গিতে বৃদ্ধা জানালেন, খুশি হয়েছেন তিনি ভোট দিয়ে। জানালেন, তাঁদের সময় ভোটে এমন মারামারির রেওয়াজ ছিল না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
দেশের মহিলারা বাদ! কেমন ছিল ১৯৫২ সালের প্রথম লোকসভা নির্বাচন?

First Election of India 1952: স্বাধীনতার পর এই পুরো নির্বাচন শক্ত হাতে সামলে ছিলেন একজন বাঙালি, সুকুমার সেন।

তবে বয়স বড় বালাই। শরীর সঙ্গ ছাড়ছে আস্তে আস্তে। খাতায় কলমে অবশ্য মা ছেলের বয়স একই। আগেকার দিনে যেমন ভুলভ্রান্তি হত আর কি! তবে পরিবারের লোকজন জানালেন, বয়স ১১৭ বছর পেরিয়েছে বৃদ্ধার। ইতিমধ্যেই নাতি-পুতিদের বিয়ে দেখেছেন মাঝিয়াশ্বরী। দেখেছেন দেশের আঠোরোটি লোকসভার ভোট। অংশ নিয়েছেন সেই সব ভোটে।

স্বাধীন ভারতে প্রথম লোকসভার ভোটটি হয়েছিল ১৯৫১ থেকে ১৯৫২ সালের মাঝামাঝি। বয়সের হিসেব কষলে দেখা যাবে, তখন মাঝিয়াশ্বরী চল্লিশোর্ধ। সেই থেকেই সবকটি ভোটে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এসেছেন। তখনকার ভোটের থেকে অনেকাংশে বদলে গিয়েছে ভোটের ধরণ। বদলেছে রাজনীতি। পর পর দু'টি ভোটে জিতে ভারতের মসনদে রয়েছে বিজেপি সরকার। তৃতীয়বারেও কি জয় হবে মোদি সরকারেরই। নাকি শতায়ু মাঝিয়াশ্বরীর ভোটে আসবে বদলে যাবে দেশের ক্ষমতার মুখ। সেই জবাব মিলতে মিলতে অবশ্য আগামী ৪ জুন।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।