ইডি-র ম্যারাথন জেরার মুখে রাহুল, কেন জোরালো হচ্ছে প্রতিহিংসার তত্ত্ব?

এবার 'ইডি অস্ত্র’ ব্যবহার করে কংগ্রেসকে ভেন্টিলেশনে পাঠাতে চাইছে বিজেপি? ন্যাশনাল হেরাল্ডের মতো পুরনো মামলা খুঁচিয়ে তোলার দায় রয়েছে তাদের?

tiasa gupta
৪ মিনিট
ইডি-র ম্যারাথন জেরার মুখে রাহুল, কেন জোরালো হচ্ছে প্রতিহিংসার তত্ত্ব?

১৩ জুন, ১৪ জুন এবং ১৫ জুন। পরপর তিন দিন, মোট ২৫ ঘণ্টা ইডি-র জেরার মুখোমুখি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় ১৩ জুন প্রথমবারের জন্য রাহুলকে ডেকে পাঠিয়েছিল ইডি। সেদিন বেলা ১১টা নাগাদ আকবর রোডের কংগ্রেস সদর কার্যালয় থেকে মিছিল করে ইডি অফিসের দিকে রওনা দিয়েছিলেন রাহুল৷ তাঁর সঙ্গে পা মেলান প্রিয়াঙ্কা গান্ধীও৷ দ্বিতীয় দিন একইভাবে হাজির হন তিনি। তৃতীয় দিন ইডি দপ্তরে তাঁকে ৩ ঘণ্টা জেরা করা হয়। দুপুর সাড়ে ৩টে নাগাদ লাঞ্চ ব্রেকে তিনি বের হন।

প্রশ্ন উঠছে, এবার 'ইডি অস্ত্র’ ব্যবহার করে কংগ্রেসকে ভেন্টিলেশনে পাঠাতে চাইছে বিজেপি? ন্যাশনাল হেরাল্ডের মতো পুরনো মামলা খুঁচিয়ে তোলার দায় রয়েছে তাদের?

রাহুলের প্রথম দিন

প্রথম দিন, ১৩ জুন এই মামলায় তদন্ত সংস্থা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাঁকে প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দলের শীর্ষ নেতা ও কর্মীরা সোমবার থেকেই রাজধানীতে বিক্ষোভ করছেন, অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্র রাহুল গান্ধীকে 'ভুয়া' মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। কংগ্রেস বলেছে যে, তদন্তকারী সংস্থার রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ আসলে বিরোধীদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য এবং এটি ক্ষমতাসীন বিজেপির 'প্রতিহিংসার রাজনীতি'-র অংশ।

রাহুলের দ্বিতীয় দিন

মঙ্গলবার রাহুল গান্ধীকে ১১ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্তকারী সংস্থার কর্মকর্তারা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে একাধিক সেশনে তাঁর বক্তব্য রেকর্ড করেন। সূত্র বলছে, তাঁর জবাব জমা দেওয়ার আগে তাঁর বক্তব্যের প্রতিলিপি পরীক্ষা করে দেখা হয়। দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর, রাহুল গান্ধী তাঁর বোন এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তাঁর মা এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে স্যার গঙ্গা রাম হাসপাতালে যান। সেখানে তিনি ভর্তি রয়েছেন।

রাহুলের তৃতীয় দিন

বুধবার সকাল ১১টা ৩৫-এ রাহুল গান্ধী দিল্লিতে ইডি দপ্তরে যান। এদিনও তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা। ইডি দপ্তরের বাইরে ভিড় করেন দলের সমর্থকরা। তাঁরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ আটকায়। তদন্তকারী সংস্থার অফিসে ভাইকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যান প্রিয়াঙ্কা। রাজধানীজুড়ে চলতে থাকে বিক্ষোভ। পূর্ব পরিকল্পনা মতো রাহুলকে ইডির জেরার সময় দেশজুড়ে সত্যাগ্রহ প্রতিবাদ মিছিল করেছেন কংগ্রেস নেতা কর্মীরা। প্রথম থেকে এই মিছিলে কোনও অনুমতি দেয়নি দিল্লি পুলিস। কংগ্রেস নেতা সচিন পাইলটকে আটক করে দিল্লি পুলিস। জানা গিয়েছে, তিনি ও তাঁর সমর্থকরা কংগ্রেসের সদর দফতর আকবর রোডে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের আটক করে পুলিস বাসে করে নিয়ে যাওয়া হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এবার ইডির নজরে রাহুল সোনিয়া, কী পরিণতি অপেক্ষা করছে?

৭৫ বছর বয়সি সোনিয়া গান্ধীকে ৮ জুনের আগেই ইডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, রাহুল গান্ধীকে হাজিরা দিতে হবে তারও আগে।

‌

কী এই 'ন্যাশনাল হেরাল্ড' মামলা?

১৯৩৮ সালে 'ন্যাশনাল হেরাল্ড' পত্রিকাটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু শুরু করেন।

সংবাদপত্রটি প্রকাশ করে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল)। ১৯৩৭ সালে ৫,০০০ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীকে শেয়ারহোল্ডার হিসেবে রেখে প্রতিষ্ঠিত হয় এজেএল। সংস্থাটি আরও দু'টি দৈনিক পত্রিকা প্রকাশ করে। উর্দুতে 'কওম-এ-আওয়াজ' এবং হিন্দিতে 'নবজীবন' নামে প্রকাশিত হয় ওই দু'টি পত্রিকা।

সেই সময়ের সবচেয়ে প্রভাবশালী নেতাদের দ্বারা চালিত ছিল ন্যাশনাল হেরাল্ড। উগ্র এবং তীক্ষ্ণ লেখার জন্য ব্রিটিশ সরকারের রোষে পড়ে ১৯৪২ সালে নিষিদ্ধ ঘোষিত হয় এই সংবাদপত্র। যদিও তিন বছর পরে আবার চালু হয় এই প্রকাশনা।

১৯৪৭ সালে দেশের স্বাধীনতার পরে এই পত্রিকার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে দেশের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন জওহরলাল নেহেরু। কংগ্রেস দল এই সংবাদপত্রের মতাদর্শ গঠনে ব্যাপক ভূমিকা পালন করে। ১৯৬৩ সালে ন্যাশনাল হেরাল্ডের রজতজয়ন্তীতে একটি বার্তায় নেহরু নিজেই বলেন, 'স্বাধীন দৃষ্টিভঙ্গি' বজায় রেখে 'সাধারণত কংগ্রেস নীতির পক্ষে' বলে এই পত্রিকা।

কিন্তু আর্থিক সমস্যার কারণে পত্রিকাটি আবার বন্ধ হয়ে যায় ২০০৮ সালে।

কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ

২০১২ সালে সুব্রহ্মণ্যম স্বামী ট্রায়াল কোর্টে এই মামলা করেন গান্ধীদের বিরুদ্ধে। স্বামীর অভিযোগ গান্ধীরা কংগ্রেস পার্টির তহবিল ব্যবহার করে ২০ বিলিয়নের বেশি টাকার সম্পত্তি দখলে চেষ্টায় এজেএল অধিগ্রহণ করেছে।

২০০৮ সালে ন্যাশনাল হেরাল্ড বন্ধ করার সময়, কংগ্রেসের কাছে এজেএল-এর ঋণ ছিল ৯০০ মিলিয়ন। ২০১০ সালে, কংগ্রেস এই ঋণটি ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে হস্তান্তর করে। এটি একটি অ-লাভজনক সংস্থা, যা ঘটনার কিছু মাস আগে তৈরি করা হয়। সোনিয়া এবং রাহুল গান্ধী এর পরিচালন পর্ষদে রয়েছেন এবং তাঁরা দু'জনেই কোম্পানির ৩৮ শতাংশ করে মোট ৭৬ শতাংশ শেয়ারের মালিক।

বাকি ২৪ শতাংশ রয়েছে কংগ্রেস নেতা মতিলাল ভোরা, অস্কার ফার্নান্ডেজ, সাংবাদিক সুমন দুবে এবং উদ্যোগপতি স্যাম পিত্রোদার হাতে। তাঁদের নামও রয়েছে এই মামলায়।

স্বামীর অভিযোগ, গান্ধীরা 'অনৈতিক' উপায়ে মূল্যবান সম্পদ 'দখল' করার জন্য সাবটারফিউজ ব্যবহার করে। বিজেপি নেতার অভিযোগ দিল্লি, লখনউ, মুম্বই এবং অন্যান্য শহরে অবস্থিত এজেএল এবং এর রিয়েল এস্টেটের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইয়ং ইন্ডিয়া।

অভিযোগ অস্বীকার

এই মামলার মাধ্যমে বিজেপির বিরুদ্ধে 'রাজনৈতিক প্রতিহিংসা'-র অভিযোগ করেছে কংগ্রেস। তারা জানিয়েছে, হেরাল্ড প্রকাশক এজেএল-কে আর্থিক সমস্যায় সাহায্য করে কংগ্রেস। কংগ্রেস এজেএল-কে প্রায় ৯০০ মিলিয়ন টাকা ধার দেয়। তাদের আরও দাবি ২০১০ সালে, এজেএল ঋণমুক্ত হয় যখন তারা ইক্যুইটির সঙ্গে তাদের ঋণ বদল করে এবং নতুন তৈরি হওয়া ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে শেয়ার বরাদ্দ করে। কংগ্রেস জানিয়েছে, ইয়ং ইন্ডিয়া একটি 'অ-লাভজনক সংস্থা' এবং এর শেয়ারহোল্ডার এবং পরিচালকদের কোনও লভ্যাংশ দেওয়া হয়নি।

রাজনৈতিক প্রতিহিংসা?

এ কোন উন্মত্ত রাজনৈতিক প্রতিহিংসা? সোনিয়া গান্ধী হাসপাতালে। কংগ্রেসকে ভেন্টিলেশনে পাঠানোর এর চেয়ে ভালো সময় আর কী হতে পারে বিজেপির কাছে! তাই সচিন পাইলটরা যতই সত্যাগ্রহ আন্দোলন করে গলা ফাটান না কেন, তা কিন্তু বিজেপিকে এতটুকু কাহিল করতে পারছে না। বরং ইডি-র ম্যারাথন জেরায় জেরবার হয়ে চলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। এর আগে বারবার বিজেপির বিরুদ্ধে সিবিআই ও ইডি জুজু ব্যবহারের অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশে বুয়া, বাবুয়া, কিংবা বাংলায় পিসি-ভাইপোর গলার স্বর নরম করাতে তারা এই 'ভোঁতা অস্ত্র’-ই ব্যবহার করেছে। কংগ্রেসের অন্দরে ভাঙনের চোরা স্রোত বইছে। এবার কি শতাব্দীপ্রাচীন এই দলকে স্বখাত সলিলে পাঠানোর উন্মত্ত নেশায় মেতেছে শাসক দল? রাহুল, প্রিয়াঙ্কা পারবেন দলের গঙ্গাপ্রাপ্তি হওয়া আটকাতে?

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।