আপনার জলের বোতলেই রয়েছে হাজার হাজার জীবাণুর বাসা! নিজেকে বাঁচাতে সাবধান হন এখনই

Reusable Bottles Bacteria : জলের বোতল রাখা অবশ্য কর্তব্য। কিন্তু সেই বোতলই যখন বিষ হয়ে যায়? বাসা বাঁধে হাজার হাজার জীবাণু?

inscript
২ মিনিট
আপনার জলের বোতলেই রয়েছে হাজার হাজার জীবাণুর বাসা! নিজেকে বাঁচাতে সাবধান হন এখনই

ঘরে হোক বা অফিসে, জিমে – যেখানেই যাচ্ছেন সঙ্গে থাকছে আপনার নিজস্ব জলের বোতল। এখন বাজারে বিভিন্ন রকমের বোতল বেরিয়ে গিয়েছে। আর যত দিন যাচ্ছে গরম বাড়ছে। একটু একটু করে গ্রীষ্মকাল চলেই এল দোরগোড়ায়। তাই এই সময় যেখানেই যান না কেন, জলের বোতল রাখা অবশ্য কর্তব্য। কিন্তু সেই বোতলই যখন বিষ হয়ে যায়? বাসা বাঁধে হাজার হাজার জীবাণু?

আমেরিকার বেশ কয়েকজন গবেষক সম্প্রতি একটি পরীক্ষা করেছেন। তাঁদের এই কাজের বিষয়বস্তু ছিল বিভিন্ন প্রকারের জলের বোতল। এমন জলের বোতল, যেগুলো বারবার ব্যবহার করা যায়, এবং আমরাও প্রতিদিনের জীবনে সেগুলি কাজে লাগাই। সেই বোতলগুলোর বিভিন্ন অংশ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। আর সেখানেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আমরা প্রতিদিন, ধুয়েমুছে সাফ করে এই বোতলগুলি ব্যবহার করি। আট থেকে আশি – সবার হাতে হাতে ঘোরে এগুলি। সাধারণত আমাদের মনে হয়, এই বোতলগুলি পরিষ্কার, কোনও ঝঞ্ঝাট নেই। কিন্তু এই চিন্তাতেই রয়েছে বড়সড় গলদ।

গবেষকদের পরীক্ষার পর রিপোর্টে দেখা যাচ্ছে, রোজের ব্যবহৃত ওই জলের বোতলগুলির মধ্যে হাজার হাজার জীবাণু ঘোরাফেরা করছে! কীরকম? আপনার বাথরুমের টয়লেট সিটের থেকে ৪০ হাজার গুণ বেশি ব্যাকটেরিয়া রয়েছে আপনারই জলের বোতলে! অস্ট্রেলিয়ার ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিয়ং ইয়াপের বক্তব্য, মূলত গ্রাম নেগেটিভ ও ব্যাসিলাস প্রজাতির ব্যাকটেরিয়ায় অস্তিত্ব পাওয়া গিয়েছে। এত বেশি মাত্রায় এগুলি রয়েছে, যা সমস্ত পরিসংখ্যান ছাপিয়ে যাচ্ছে। কম্পিউটারের মাউজের থেকে ৪ গুণ, বাড়ির পোষ্যের থালা-বাটির থেকে ১৪ গুণ বেশি জীবাণু রয়েছে সামান্য রোজের ব্যবহৃত জলের বোতলে। কিন্তু এমন অবস্থা কেন?

গবেষকদের বক্তব্য, এর জন্য দায়ী আমাদের শরীর। মানুষের মুখের ভেতর অজস্র রকমের ব্যাকটেরিয়া রয়েছে। শরীরের বিভিন্ন জায়গাতেও তাদের উপস্থিতি রয়েছে। প্রতিদিন আমরা এটা সেটা খাচ্ছি, রাস্তাঘাটে বেরোচ্ছি। আর সেই পরিবেশেই ছড়িয়ে রয়েছে অজস্র প্রজাতির জীবাণু। সেসবই এসে আস্তানা গাড়ছে জলের বোতলে। প্রতিদিন পরিষ্কার করার পরও তা যাচ্ছে না। আর সেসবই জল খাওয়ার সময় আমাদের শরীরেই ঢুকছে।

কীরকম রোগ হতে পারে? গবেষকরা বলছেন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সাধারণত শরীরে ইনফেকশন ঘটায়। বিভিন্ন প্রকারের ইনফেকশন ঘটিত রোগের জন্য দায়ী এই ব্যাকটেরিয়া। পাশাপাশি রয়েছে ব্যাসিলাস প্রজাতির জীবাণু। এগুলি পেটের সমস্যা, অন্ত্রের সমস্যার জন্য দায়ী। তাই নিয়মিত বোতল পরিষ্কার করে, ভালো করে ধুয়ে মুছে জল খাওয়াই বাঞ্ছনীয়। শুধু নিজের জন্য বাড়ির সবার জন্য এই পন্থা অবলম্বন করা জরুরি।

তবে ডাক্তাররা এও বলেছেন, এই ধরনের ব্যাকটেরিয়া থেকে মারাত্মক রোগের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সামান্য ওষুধ, অ্যান্টিবায়োটিক খেলেই ঠিক হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু সুরক্ষার ক্ষেত্রে তো কোনও ঢিলেমি দিলে চলবে না। তাই জলের বোতল প্রতিদিন পরিষ্কার রাখা অবশ্যই জরুরি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।