মর্মান্তিক দুর্ঘটনা! উইন্ডস্ক্রিন ভেঙে রক্তে মাখামাখি ঋষভ পন্থ! প্রাণ বাঁচালেন বাসচালক

Rishabh Pant Accident: ঋষভ নিজেই জানিয়েছেন, ডিভাইডারে ধাক্কা মারার পরে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটির উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে আসেন তিনি।

inscript
৩ মিনিট
মর্মান্তিক দুর্ঘটনা! উইন্ডস্ক্রিন ভেঙে রক্তে মাখামাখি ঋষভ পন্থ! প্রাণ বাঁচালেন বাসচালক

ডিসেম্বরের ভোর। রাস্তায় রক্তে মাখামাখি হয়ে পড়ে রয়েছেন যুবক, গাড়িতে জ্বলছে আগুন। শীতের রাস্তায় বাস থামালেন চালক। আদৌ প্রাণ আছে কি ওই যুবকের? বাঁচানোর শেষ চেষ্টা করতেই কুয়াশা ঠেলে এগিয়ে গিয়েছিলেন বাসচালক। কাছাকাছি যেতেই গোঙানির শব্দ। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বাসচালক সুশীল কুমারকে কোনওরকমে ওই যুবক জানান, "আমি ক্রিকেটার ঋষভ পন্থ"! তাজ্জব হয়ে যান চালক, নিমেষে নিজেকে সামলে অ্যাম্বুলেন্স ডাকেন বাসচালক সুশীল। গুরুতর আহত ঋষভকে নিয়ে যান হাসপাতালে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পন্ত!

পুলিশ জানিয়েছে দিল্লি থেকে উত্তরাখণ্ডে যাওয়ার সময় মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ, প্রাণে বেঁচেছেন ঠিকই অবে চোট ভয়াবহ। নিজেই নিজের মার্সিডিজ গাড়িটি চালাচ্ছিলেন ঋষভ। দিল্লি থেকে যাচ্ছিলেন নিজের শহর রুরকিতে। নরসান সীমান্তে ডিভাইডারে ধাক্কা মারে ঋষভের গাড়িটি। বছর পঁচিশের ঋষভ নিজেই জানিয়েছেন, ডিভাইডারে ধাক্কা মারার পরে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটির উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে আসেন তিনি। ঠিক তাঁর পরেই আগুন ধরে যায় মার্সিডিজে। উত্তরাখণ্ড পুলিশের মতে, গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়েছিলেন ঋষভ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভক্তের ক্যাচে আউট গুরু বিরাট! বাংলাদেশের ক্রিকেটকে যেভাবে স্বপ্ন দেখাচ্ছেন লিটন দাস

Litton Das: কয়েকশো আন্তর্জাতিক ম্যাচের স্মৃতি নিয়েই আজ তিনি অধিনায়ক। দিনাজপুরের ছোট্ট গলিপথ থেকে ঢাকার রাজপথ দাপিয়ে বেড়াচ্ছেন লিটন।

ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডাঃ আশিস ইয়াগনিক দেরাদুনে সাংবাদিকদের জানিয়েছেন, "ক্রিকেটার ঋষভ পন্থ অর্থোপেডিকস এবং প্লাস্টিক সার্জনদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। অবস্থা আরও পরীক্ষা করার পরে তাঁর বিস্তারিত মেডিকেল বুলেটিন প্রকাশ করা হবে।" সবটা খতিয়ে দেখে তবেই পরবর্তী পদক্ষেপ করবেন চিকিৎসকরা। চিকিৎসকরা জানাচ্ছেন, কপাল ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন পন্থ। তবে অবস্থা এখন স্থিতিশীল।

প্রত্যক্ষদর্শীদের থেকে পুলিশ জানতে পেরেছে, ঋষভের গাড়ি জোরে ধাক্কা মারে রেলিংয়ের সঙ্গে, আর তাতে আগুন ধরে যায়। অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্থকে তড়িঘড়ি দিল্লি রোডের কাছে সক্ষম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে পাঠানো হয় ম্যাক্স হাসপাতালে।

ঋষভকে প্রাণে বাঁচানো বাসচালক সুশীল কুমার জানাচ্ছেন, হরিয়ানার বাসচালক তিনি, শুক্রবার ভোরে হরিদ্বার থেকে ফিরছিলেন তিনি। হঠাৎই দেখেন, দিল্লির দিক থেকে মোটামুটি ৬০-৭০ কিলোমিটার বেগে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে ডিভাইডারে আর তারপরেই গাড়িটি চলে আসে হরিদ্বারের দিকের রাস্তায়। "আমি আমার বাস বাঁচাতে সার্ভিস রোড থেকে সরে ফার্স্ট লাইনে চলে আসি। দেখলাম ওই গাড়ি থেকে একটি দেহ বেরিয়ে এসেছে মাটিতে। আমার মনে হল প্রাণে বাঁচবে না। গাড়িতেও আগুন ধরে গেছে ততক্ষণে। আমাকে ওই যুবক বললেন, “আমি ক্রিকেটার ঋষভ পন্থ"। আমি ক্রিকেট তেমন দেখি না। প্রথমে বুঝিনি। দেখলাম যুবকের গায়ে পোশাক নেই, কোনও রকমে চাদর মুড়ে অ্যাম্বুলেন্স ডাকি," আজতককে জানিয়েছেন ওই চালক।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজে ভারতের দল থেকে বাদ পড়েছিলেন ঋষভ পন্ত। বিসিসিআই অবশ্য খোলসা করে এই বাদ পড়ার কারণ জানায়নি, ঋষভ পন্থ আহত হয়েছেন, বিশ্রাম নিচ্ছেন নাকি বাদ পড়েছেন- কোনওটাই জানানো হয়নি স্পষ্ট করে। দিল্লির এই উইকেটরক্ষক বাংলাদেশের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকেও খেলেননি কারণ বিসিসিআই তাঁকে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়।

৩ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছিল কারণ ফেব্রুয়ারির বর্ডার গাভাস্কার ট্রফির আগে বিশেষ কর্মসূচির জন্য বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট আকাডেমিতে (এনসিএ) যোগ দেওয়ার কথা ছিল তাঁর। পন্থ এখনও পর্যন্ত ৩৩ টি টেস্টে পাঁচটি শতরান এবং ১১ টি অর্ধশতরান করেছেন, মোট রান ২,২৭১। ৩০টি ওয়ানডে এবং ৬৬টি টি-টোয়েন্টিতে দেশের হয়ে খেলেছেন তিনি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।