ভক্তের ক্যাচে আউট গুরু বিরাট! বাংলাদেশের ক্রিকেটকে যেভাবে স্বপ্ন দেখাচ্ছেন লিটন দাস

Litton Das: কয়েকশো আন্তর্জাতিক ম্যাচের স্মৃতি নিয়েই আজ তিনি অধিনায়ক। দিনাজপুরের ছোট্ট গলিপথ থেকে ঢাকার রাজপথ দাপিয়ে বেড়াচ্ছেন লিটন।

Ramen Das
৫ মিনিট
ভক্তের ক্যাচে আউট গুরু বিরাট! বাংলাদেশের ক্রিকেটকে যেভাবে স্বপ্ন দেখাচ্ছেন লিটন দাস

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ। উচ্ছাসে ফেটে পড়ল দক্ষিণ এশিয়ার একটি ছোট জনপদ। দিকে দিকে প্রচারিত হল বাংলার বাঘেদের কীর্তির কথা। সাকিব থেকে তামিম- একাধিক নামের জয়ধ্বনি গাইলেন বাংলাদেশের জনতা। বিশ্বজুড়ে প্রশংসায় ভাসলেন বাংলাদেশের ক্রিকেটাররা। জাদুর ভাষায় ‘গিলি গিলি গে’ করে রোহিত শর্মা, বিরাট কোহলিদের থেকে জয় ছিনিয়ে নিলেন তাঁরা। কিন্তু লিটন দাস? বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক। তাঁকে ঘটেও সূচিত হয়েছে আলোচনার অবকাশ। রবিবার রেকর্ড গড়েছেন তিনিও। কোহলি-আউটের বিরাট ক্যাচের উড়ন্ত পদক্ষেপ অবাক করেছে বিশ্বকে! এমনকী লিটনের কীর্তিতে অবাক হয়েছেন আউট হয়ে যাওয়া বিরাট কোহলি নিজেও।

অনবদ্য হয়ে উঠেছেন লিটন। টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ভালো খেলেছেন তিনি। আবার সেই খেলার প্রশংসা পেয়েছেন তাঁর ‘আইডল’ বিরাটের কাছ থেকে। উপহার হিসেবে পেয়েছেন ব্যাটও। ক্রিকেট খেলা এবং তাঁর সৌজন্যের নজির দিকে দিকে আবর্তিত হলেও লিটন-কথার নেপথ্যে যা রয়েছে তা কিন্তু বারবার নাড়িয়ে দেয় বিশ্বকে। আজ যে দলের অধিনায়ক হয়েছেন তিনি, সেই দলে তাঁর জায়গা নিয়েও বারবার প্রশ্নের সামনে এসেছেন লিটন। বিতর্ক, প্রশ্ন এবং সমালোচনার আবহেই নিজেকে গড়ে তুলেছেন বাংলাদেশের এই ‘সংখ্যালঘু সম্প্রদায়ের’ ক্রিকেটার।

‘দিনাজপুরের গিলি’

দিনাজপুরের গিলি থেকে অধিনায়ক লিটন দাস। ১৬ ফেব্রুয়ারি, ১৯৯৪। বাংলাদেশের দিনাজপুরে জন্ম হয় লিটনের। ভালো নাম, লিটন বা লিট্টন কুমার দাস (Litton Kumer Das Liton Das)। বাবা বাচ্চু চন্দ্র দাস। মা অনিতা। ছোট থেকেই খেলার দিকে ঝোঁক ছিল তাঁর, যা বাড়ে দাদা বাপি দাসের ক্রিকেটের প্রতি ভালোবাসায়। বাপি বরাবর ক্রিকেট প্র্যাকটিস করতেন। আর সেই সূত্রেই লিটন দাদার সঙ্গেই যেতেন প্র্যাকটিস দেখতে। দাদাও চাইতেন ভাইয়ের খেলা বাড়াতে। অবশেষে স্থানীয় এলাকায় প্রশিক্ষণ শুরু করলেন লিটন। দাদার পথেই এগিয়ে গেলেন ক্রমশ। প্রথাগত শিক্ষা নয়, বাড়ির কাছের স্কুলে পড়াশোনার প্রাথমিক পাঠ চুকিয়ে লিটন ভর্তি হলেন ঢাকার কাছে অবস্থিত সাভারের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। সেখানেই চলে গভীর প্রশিক্ষণ, সঙ্গে পড়াশোনাও।

খেলায় প্রবেশ

লিটন দাস বরাবরই লাজুক স্বভাবের কিন্তু খেলাপাগল ছিলেন বরাবর। কঠিন অধ্যবসায়ের মধ্যেই তাঁর সঙ্গে সাক্ষাৎ হল প্রশিক্ষক সামাদ মিঠুর, যাঁর খেলা শেখানোর কৌশল আয়ত্ত করে ফেললেন লিটন। একদিকে বাংলাদেশ ক্রিকেটের দ্বিতীয় ডিভিশন পর্যন্ত খেলা দাদা বাপি, অন্যদিকে কোচ সামাদের সাহায্যে এগিয়ে গেলেন তিনি। একদিকে ক্লাব ক্রিকেট অন্যদিকে জাতীয় দলে খেলার হাতছানি। একের পর প্রতিযোগিতায় ভালো খেলতে শুরু করলেন লিটন। অবশেষে ২০১২ সাল নাগাদ বাংলাদেশের অনূর্ধ্ব ঊনিশ দলের হয়ে খেললেন তিনি। ২০১২ এবং ২০১৪, দু'বার এই প্রতিযোগিতায় দেখা গেল লিটনকে। এর সঙ্গেই ২০১৪ সাল নাগাদ লিটন খেললেন রংপুর ডিভিশনের হয়ে। ওই দলের হয়ে, জাতীয় ক্রিকেট লিগে বিস্ময়কর পারফরম্যান্স দেখা গেল লিটনের। প্রায় ৮৫.৩৩ রানের গড় এবং হাজারের বেশি রান তোলেন ওই এক বছরে। ২০১৪ সালেই লিটনের রংপুর ডিভিশন চ্যাম্পিয়ন হয় ওই টুর্নামেন্টে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বাবার মৃত্যু থেকে অধিনায়কত্ব বিতর্ক, সব পেরিয়ে যেভাবে প্রত্যাবর্তন বিরাটের

Virat Kohli: ২০১২ সালে জঘন্য একটা আইপিএল মরশুম কাটার পর বোধোদয় ঘটে কোহলির। বুঝতে পারেন, এবারে অধঃপতনের দিকে যাত্রা শুরু করেছেন তিনি।

জাতীয় দলে প্রবেশ

ভিন্ন ভিন্ন দলের হয়ে দেশের নানা প্রতিযোগিতায় নামতে নামতে এবার ডাক আসে জাতীয় দল থেকে। লিটন সুযোগ পান বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে। ২০১৫-র ১০ জুন, ভারতের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচে তাঁর আত্মপ্রকাশ ঘটে। প্রথম ম্যাচেই নজর কাড়েন লিটন দাস। একই বছরের জুনের ১৮ তারিখ একদিনের ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। এরপর জুলাইয়ের ৫ তারিখ লিটন দাস খেলা শুরু করেন টি২০ ক্রিকেট।

এরপর জাতীয় দলের অন্যতম উইকেটরক্ষক হিসেবে উঠে আসেন এই ক্রিকেটার। সেখানেও দাগ কাটেন লিটন। মুশফিকুর রহমানের অধিনায়কত্বের আঙিনায় উইকেটরক্ষক হিসেবে দাপিয়ে বেড়ান ২০১৭ থেকে। ২০১৮ সালে বাংলাদেশের ওয়েস ইন্ডিজ সফরের লজ্জাজনক হারেও খানিকটা সম্মান বাঁচান এই ক্রিকেটার। ওই সফরের টি২০ ম্যাচে ভালো খেলে সিরিজ সেরা হন লিটন।

২০১৮। এশিয়া কাপের ফাইনাল। বিপক্ষে ভারত। ১১৭ বলের ঝোড়ো ইনিংসে লিটন করেন ১২১ রান। বাংলাদেশকে জিতিয়ে সেদিনের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনিই। সাকিব-দোসরে ভারতকে বুঝতে এই ক্রিকেটারের বুদ্ধিমত্তার প্রশংসা করেন অনেকেই।

২০১৯-এর বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের সঙ্গে ১৮৯ রানের পার্টনারশিপ এবং সেই ম্যাচ বাংলাদেশের পক্ষে নিয়ে যাওয়ার কারিগর হিসেবেও উঠে এসেছিল তাঁর নাম।

২০২০। জিম্বাবোয়ের বিরুদ্ধে দেশের মাটিতেই ব্যাটে ঝড় তোলেন লিটন। একদিনের ম্যাচে করেন ১২৬ রান। সিলেটের মাটিতে নতুন ইতিহাস গড়েন দিনাজপুরের ছেলে। ওই একই সিরিজে একের পর ম্যাচে রানের পাহাড় তৈরি করেন লিটন।

এরপর ২০২১-এর ওয়েস্টইন্ডিজ সফরেও সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন তিনি। এই বছরের একাধিক সিরিজে দেশের হয়ে ভালো খেলেন তিনি। সেপ্টেম্বর মাসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে প্রথম শতরান করেন লিটন দাস। ২০২২-এ এসেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলেন লিটন দাস। বারবার বাংলাদেশকে সম্মানের জায়গায় তুলতে তাঁর ভূমিকা হয়ে দাঁড়ায় অন্যতম।

বঞ্চনার নাম লিটন

২০১৫ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলা এবং ভালো পারফরম্যান্স করার পরেও বারবার খেলার সুযোগ পাননি তিনি। বহুবার দলের সঙ্গে গিয়েও প্রথম একাদশে জায়গা হয়নি লিটনের। উঠেছে বৈষম্যের অভিযোগ। ২০২১-এর নিউজিল্যান্ড সফরের খারাপ খেলার রেশ ছিল বহুদিন। তাঁকে নিয়ে সমালোচনায় বিদ্ধ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। একের পর সুযোগ থাকলেও লিটন দাসকে খেলতে হয় জাতীয় স্তরে। বাংলাদেশের প্রায় সমস্ত পর্যায়ের দলে তিনি খেললেও তাঁকেই বহুকাল খেলতে হয় ক্লাব ক্রিকেটে। তবুও হারেননি, একাধিক বঞ্চনার শিকার হয়েও এগিয়েছেন বারবার।

‘ধর্ম-বিড়ম্বনা'য় লিটন

হিন্দুর ঘরের ছেলে হয়েও বাংলাদেশের সংখ্যাগুরু মুসলমান অধ্যুষিত দলে কেন তিনি খেলছেন, এ নিয়েও বিতর্ক তৈরি হয়। তাঁর সতীর্থ সৌম্য সরকারকে ঘিরেও একই বিতর্ক হয়েছিল। এমনকী যোগ্য হওয়া সত্ত্বেও তাঁকে সহঅধিনায়ক করা হয়েছে অনেক পরে, অধিনায়ক করা হয়নি- এই প্রশ্নেও আক্রান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্যরা। আবার লিটন দাসের খারাপ পারফরম্যান্স নিয়েও এক শ্রেণির জনতা টেনে এনেছেন তাঁর জাতিগত পরিচয়। যদিও বাংলাদেশ সরকার এবং ক্রিকেট প্রশাসন প্রায় প্রতিটি বিতর্কেই পাশে দাঁড়িয়েছে লিটনের। এমনকী সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফেও বারবার শুভেচ্ছা পেয়েছেন লিটন। সম্প্রতি একটি শুভেচ্ছা জানিয়েও বিপদে পড়েন লিটন। নবরাত্রি এবং দুর্গাপুজোয় শুভেচ্ছা জানিয়ে কট্টরদের বাক্যবাণে বিদ্ধ হন এই ক্রিকেটার।

প্রেমিক লিটন

বরাবর সুদর্শন লিটনের প্রেমে পড়েছেন একাধিক নারী। সিনেমা জগতের কয়েকজন সুন্দরীর সঙ্গেও জড়িয়েছে তাঁর নাম। কিন্তু পুরনো প্রেমকেই মর্যাদা দিয়েছেন লিটন। বহুদিনের প্রেমিকা, বর্তমানে মিরপুরের কৃষিবিদ দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে বিয়ে করেন তিনি। ২০১৯-এর ১৮ জুলাই, ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে হয় দু'জনের।

বিরাট-প্রেমিক লিটন

লিটনকে যদি প্রশ্ন করা হয়, ক্রিকেটের ভালোবাসা কে? লিটন আজও বলেন, বিরাট কোহলি। বহুকাল আগেই বিরাট কোহলির ভক্ত তিনি। খেলে শেখেন তাঁকে দেখেই, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক এমনই বলেন বারবার। সম্প্রতি ভারতের বিরুদ্ধে ভালো খেলে ভক্ত লিটন প্রিয় সিনিয়রের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন ব্যাট। বিরাট কোহলির দেওয়া সেই ব্যাট তাঁর কাছে অমূল্য, বলেছিলেন লিটন। এমনকী বহুদিন পর বিরাট কোহলির ব্যাটে ঝড় উঠতেই দেশ কাল সীমানা ছাড়িয়ে লিটন লিখেছিলেন ‘গ্রেট’। বারবার ভক্ত হিসেবে নিজেকে বিবর্তিত করেছেন তিনি। রবিবারের ম্যাচে তিনি অধিনায়ক, প্রতিপক্ষ তাঁরই গুরু। কিন্তু পেশাগত দক্ষতা অর্জন করেই সেই গুরুকে আউট করেছেন তিনি। ক্যাচ ধরেছেন, রেকর্ড গড়েছেন। আবার সেই গুরুই অবাক চোখে তাকিয়ে থেকেছেন ভক্তের দিকে। লিটন এবং বিরাট সম্পর্ক সর্বজনবিদিত। বারবার প্রতিফলিত হয় এই প্রেমও। আলোচিত হয় দুই ক্রিকেটারের খেলার সম্পর্কের কথা।

কয়েকশো আন্তর্জাতিক ম্যাচের স্মৃতি নিয়েই আজ তিনি অধিনায়ক। দিনাজপুরের ছোট্ট গলিপথ থেকে ঢাকার রাজপথ দাপিয়ে বেড়াচ্ছেন লিটন। দাদার স্বপ্ন সার্থক হয়নি কিন্তু ভাই রেখেছেন মর্যাদা। ভাইয়ের সাফল্যে খুশি হয়েই এগিয়ে গিয়েছেন বাপিও। প্রত্যেকদিন নতুন উদ্যমে মাঠে নামেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক। সাকিবদের ছাড়িয়ে তিনিও হয়ে উঠেছেন অভিনব, অনন্য এবং এক মৌলিক প্রতিভার অধিকারী।

লিখেছেন
Ramen Das
Ramen Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।