ভোটার তালিকায় দু'বার নাম থেকে দলের অর্থের উৎস! বিতর্কের চুম্বক প্রশান্ত কিশোর

Prashant Kishor Controversies: তাঁর দাবি, আয় থেকে প্রশান্ত কিশোর ৯৯ কোটি টাকার বেশি দান করেছেন নিজের দল ‘জন সুরজ’কে।

Tanvia Barua
৪ মিনিট
ভোটার তালিকায় দু'বার নাম থেকে দলের অর্থের উৎস! বিতর্কের চুম্বক প্রশান্ত কিশোর

ভারতের ভোটকৌশলী হিসেবে প্রশান্ত কিশোরের নাম আজ দেশের প্রায় প্রতিটি রাজ্যে পরিচিত। নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, জগন্মোহন রেড্ডি, কেজরিওয়াল থেকে অমরিন্দর সিং— প্রায় সব বড়ো নেতার জয়ের নেপথ্যে ছিলেন পিকে। এবার তিনি নিজেই রাজনীতির ময়দানে। তবে সাফল্যের এই আলোয় যেমন তিনি পরিচিত, তেমনি বিতর্কও তাঁর নিত্যসঙ্গী। কখনও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, কখনও নীতীশ কুমারের সঙ্গে তীব্র মতভেদ, আবার কখনও নিজের দলের অর্থায়ন বা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে জল্পনা— নানান সময়ে প্রশান্ত কিশোরকে চুম্বক করে দানা বেঁধেছে একের পর এক বির্তক।

দু’জায়গার ভোটার তালিকায় নাম

সম্প্রতি নির্বাচন কমিশনের নোটিসকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রশান্ত কিশোর। কমিশন জানিয়েছে, তাঁর নাম নাকি পশ্চিমবঙ্গ ও বিহার— দু’জায়গার ভোটার তালিকায় রয়েছে। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৭ নম্বর ধারা অনুযায়ী এটি বেআইনি। তবে পিকের দাবি, তিনি ২০১৯ সাল থেকে বিহারের কোনার গ্রামের নথিভুক্ত ভোটার। দু’বছর কলকাতায় থাকার কারণে সেখানে পুরনো রেকর্ড রয়েছে। কমিশনকে সরাসরি বলেন, “আমি যদি আইন ভেঙে থাকি, তবে নোটিস না পাঠিয়ে আমাকে গ্রেফতার করুন।” তাঁর কথায়, এসআইআর অভিযান ভোটারদের ভয় দেখাতে পারেনি, বরং বিহারের মানুষ গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন।

‘জন সুরজ’ পার্টির অর্থের উৎস

  • আপনার জন্য আরও কিছু লেখা
বিহারের রাজনীতিতে প্রশান্ত কিশোর! নির্বাচনের সমস্ত সমীকরণ তছনছ করে দেবেন?

Prashant Kishor in Bihar Politics: তিন বছর আগে তিনি জন সুরজ পার্টি গড়ে তুলে বিহার জুড়ে প্রচার শুরু করেছেন। তিনি বারবার বলেন, বিহারের মানুষকে জাতের বেড়া ভেঙে নিজেদের জন্য নতুন দিশা তৈরি করতে হবে।

ভোটকৌশলী থেকে রাজনীতিবিদ— এই পথচলায় তাঁর আর্থিক উৎস নিয়ে প্রশ্ন ছিল অনেকের। সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন। এক সাংবাদিক বৈঠকে প্রশান্ত কিশোর জানান, গত তিন বছরে তিনি মোট ২৪১ কোটি টাকা আয় করেছেন। মূলত রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করেই এই অর্থ এসেছে বলে দাবি তাঁর। প্রশান্ত কিশোর বলেন, “আমরা বিভিন্ন সংস্থা, রাজনীতিক দলের সঙ্গে পরামর্শমূলক কাজ করি। তার জন্য আমরা পারিশ্রমিক পাই। এই কাজ থেকেই আয়।” তিনি আরও জানান, এই আয় পুরোপুরি বৈধ উপায়ে হয়েছে। সরকারের কাছে করও দেওয়া হয়েছে। তাঁর কথায়, “এই তিন বছরে প্রায় ৫১ কোটি টাকা কর হিসেবে সরকারকে দিয়েছি— এর মধ্যে জিএসটি ও আয়কর দুটোই আছে।” তাঁর দাবি, আয় থেকে প্রশান্ত কিশোর ৯৯ কোটি টাকার বেশি দান করেছেন নিজের দল ‘জন সুরজ’কে। পিকের কথায়, “আমরা চাই, আমাদের দল বাইরের কারও টাকায় না চলুক। সমাজের পরিবর্তনের জন্য আমরা নিজেদের উপার্জন থেকেই দলের খরচ চালাব।”

কেন এত টাকার অনুদান? প্রশান্ত কিশোরের দাবি, রাজনৈতিক দল চালাতে গেলে বিপুল অর্থ লাগে। কিন্তু অন্য দলের মতো শিল্পপতি বা গোপন উৎসের উপর নির্ভর করতে চান না তিনি। তাই নিজের উপার্জনের টাকা থেকেই দলের কাজের জন্য অর্থ দান করেছেন। তিনি বলেন, “মানুষ জানুক, আমরা কোথা থেকে টাকা পাই। রাজনীতিতে স্বচ্ছতা থাকাই সবচেয়ে জরুরি।”

রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

প্রশান্ত কিশোরের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নতুন নয়, বরং তাঁর সমগ্র রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে যুক্ত অন্যতম বড়ো বিতর্ক এটি। ভোটকৌশলী হিসেবে পেশাগত জীবন শুরু করেছিলেন ২০১১ সালে গুজরাটে, নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারের পরিকল্পনা তৈরির মাধ্যমে। ২০১৪ সালে মোদির বিপুল জয়ের পর তাঁকে রাজনীতির 'গেমচেঞ্জার' বলা হয়। কিন্তু এর কিছুদিনের মধ্যেই তিনি বিজেপি ছেড়ে কংগ্রেস, জেডিইউ, তৃণমূল, ওয়াইএসআর কংগ্রেস— এমনকি তেলঙ্গানার টিআরএসের মতো প্রতিদ্বন্দ্বী দলগুলির সঙ্গেও কাজ শুরু করেন। এই বহুমুখী রাজনৈতিক সংযোগই তাঁর নিরপেক্ষতা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকদের মতে, পিকে কখনও এক আদর্শ বা মতাদর্শে স্থির নন, সব রকম মতাদর্শের দলের সঙ্গে কাজ করেছেন। ফলে তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট নয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
প্রশান্ত কিশোরের নতুন রাজনৈতিক দলকে বিশ্বাস করে ঠকবেন বিহারবাসীরা?

Prashant Kishor Jan Suraaj Party: প্রশান্ত কিশোরের নতুন বিহারের স্বপ্ন দেখতে গিয়ে মানুষদের স্মৃতি থেকে কী করে মুছে যাবে গণহত্যার স্মৃতি?

তবে প্রশান্ত কিশোর নিজের অবস্থান নিয়ে বরাবরই স্বচ্ছতার দাবি করেন। তাঁর কথায়, “আমি কোনো দলের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী নই। আমি যাঁর সঙ্গে কাজ করি, তাঁকে সাফল্যের পরামর্শ দিই।” এখন যখন তিনি নিজেই ‘জন সুরজ’ নামের রাজনৈতিক দল তৈরি করেছেন, তখন অনেকেই প্রশ্ন তুলছেন— একজন ভোটকৌশলী কি সত্যিই নেতা হতে পারেন? ভোটের ময়দানে তিনি কতটা নিরপেক্ষ থাকবেন? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে, তবে আপাতত তাঁর এই নতুন ভূমিকা রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট কৌতূহলের জন্ম দিয়েছে।

নীতীশ কুমারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া (২০২০)

২০১৮ সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রশান্ত কিশোরকে নিজের দল জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ-র সহসভাপতি পদে নিয়োগ করেছিলেন। রাজনীতিতে এটি ছিল প্রশান্ত কিশোরের প্রথম আনুষ্ঠানিক প্রবেশ। কিন্তু দুই বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। ২০২০ সালের শুরুতে তাঁকে দল থেকে বহিষ্কার করে জেডিইউ।ভাঙনের মূল কারণ ছিল— নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং জাতীয় নাগরিকপঞ্জি (NRC) ইস্যু। নীতীশ কুমার এই আইনকে নীরবে সমর্থন করেছিলেন, প্রশান্ত কিশোর তখন প্রকাশ্যে বিরোধিতা করেন। তিনি একাধিক টুইটে বলেন, “নীতীশজির উচিত বিহারের মানুষকে জানানো— তিনি CAA-NRC নিয়ে বিজেপির পাশে আছেন নাকি জনগণের পাশে?” এই মন্তব্যেই ক্ষুব্ধ হন নীতীশ। এরপর সংবাদমাধ্যমে নীতীশ কুমার বলেন, “পিকে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী। দল ও জোটের সীমা তিনি বোঝেন না।”প্রশান্ত কিশোরের বক্তব্য ছিল, তিনি নীতির সঙ্গে আপস করতে রাজি নন। তাঁর কথায়, “আমি রাজনীতি করি মানুষের পাশে থাকার জন্য, ক্ষমতার জন্য নয়।” নীতীশ কুমারের সঙ্গে বিচ্ছেদের পরই প্রশান্ত কিশোর ‘জন সুরাজ অভিযান’ শুরু করেন, যা পরবর্তীতে তাঁর নতুন রাজনৈতিক দল জন সুরাজ পার্টি-র ভিত্তি তৈরি করে।

ভোটকুশলী জানিয়েছেন, নিজে প্রার্থী হবেন না, বরং দলের প্রার্থীদের প্রচারে থাকবেন। গত তিন বছর ধরে রাজ্যের প্রতিটি জেলায় ঘুরে প্রচার করছেন। তাঁর প্রচারগুলিতে সবচেয়ে বেশি ভিড় থাকে তরুণদের। পিকে-র মূল বক্তব্য, বিহারের মানুষকে জাতপাতের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি দাবি করছেন, রাজ্যে শিল্প না থাকায় লক্ষ লক্ষ তরুণ ভিনরাজ্যে সস্তা শ্রমিক হিসেবে কাজ করতে বাধ্য হচ্ছেন। তাঁর প্রতিশ্রুতি, “বিহারের যুবকদের আর শ্রমিক হতে হবে না, নিজের রাজ্যেই কাজ পাবে।” অন্যদিকে আবার নীতীশ কুমার, তেজস্বী যাদব ও রাহুল গান্ধী— তিনজনকেই তিনি পুরনো রাজনীতির প্রতিনিধি বলে সমালোচনা করেছেন। তাঁর মতে, নীতীশের রাজনীতি শেষ পর্যায়ে, কংগ্রেসের নিজস্ব অবস্থান নেই, তেজস্বী বাবার ছায়া থেকে বেরোতে পারেননি।

প্রসঙ্গত, এনডিএ ভোটের আগে এককালীন ১০ হাজার টাকা ও বেকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আবার মহাগঠবন্ধনের ইস্তাহারে বলা হয়েছে, মহিলাদের জন্য প্রতি মাসে ২,৫০০ টাকা অর্থ সাহায্য দেওয়া হবে এবং পরবর্তী পাঁচ বছর ধরে বছরে ৩০,০০০ টাকা করে প্রদান করা হবে। পিকে জোর দিচ্ছে এই অর্থনৈতিক নির্ভরশীলতা থেকে মুক্তির উপর।

প্রশান্ত কিশোরকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন— তিনি কি সত্যিই নির্বাচনে প্রার্থী হবেন, নাকি তাঁর লক্ষ্য শুধুই রাজনৈতিক প্রভাব তৈরি করা?

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।