‘নোটা’র কাছেও গো হারা হারল তৃণমূল! কেন ত্রিপুরায় এমন ভরাডুবি হল জোড়াফুলের?

Tripura assembly election 2023 results : ২০২১ সালের পুরভোটে ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রায় ২০ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। সেবারের ভোটে জেতা প্রার্থীও ছিল জোড়া ফুলের। তবে কেন এমন পরিস্থিতি হল?

inscript
৩ মিনিট
‘নোটা’র কাছেও গো হারা হারল তৃণমূল! কেন ত্রিপুরায় এমন ভরাডুবি হল জোড়াফুলের?

আজকের দিনটা মোটেই ভালো নয় তৃণমূলের। প্রথম থেকেই সাগরদিঘির আসন নিয়ে একটু একটু করে চাপ বাড়াচ্ছিল বাম কংগ্রেস জোট। বিপুল ভোটে সেখানে হারের সঙ্গে এবার যোগ হল ত্রিপুরার ভরাডুবি। ভোট গণনার বিচারে কার্যত নোটার কাছে গো হারা হেরে গেল তৃণমূল। “পশ্চিমবাংলা থেকে তো মাত্র আধ ঘন্টার পথ”, এমন দাবি নিয়েই ত্রিপুরায় বাংলার মডেলে ক্ষমতা দখলে নামতে চেয়েছিল জোড়াফুল। যদিও প্রচারে এসে জেতা হারা নিয়ে একপ্রকার জল্পনা বাড়িয়ে দিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খোলা মঞ্চ থেকে সরাসরি তোপ দেগেছিলেন তিনি, ‘‘অভিষেক (বন্দ্যোপাধ্যায়) আমাকে এখানে প্রচারে আসতে বারণ করেছিল। বলেছিল, দিদি, তুমি গিয়ে আর কী করবে! ওখানে ওরা সব নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে।’’

তবুও প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী নির্বাচনী জনসভায় লোক সংখ্যা এতটাই কম হয়েছিল যে তখন থেকে হার নিয়ে কানাঘুষো শুরু হয়ে গিয়েছিল। অতঃপর আজকের এই ফলাফল। হার নিয়ে নিশ্চিত থাকলেও নোটার থেকেও যে কম ভোট পাবে দল, এমনটা বোধ করি ভাবেননি খোদ মমতাও। যদিও এই হারের মধ্যেও বিজেপির আসনসংখ্যা এক লাফে অনেকটা কমে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করতে ভোলেনি সবুজ বাহিনী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১০ বছরের ঘাসফুল দুর্গে ভাঙন! সাগরদিঘিতে কোন মন্ত্রে তৃণমূলকে হারাল বাম-কংগ্রেস জোট?

Sagardighi Bypoll Election 2023 : পরিবর্তনের হাওয়া ঘুরে গেল একেবারে? বিজেপি নয়, বাম-কংগ্রেসকেই কি বেছে নিচ্ছে মানুষ?

কিন্তু এই সব কিছুর মধ্যে প্রশ্ন একটাই, কেন এমন ভরাডুবি হল মমতা বাহিনীর? তবে কি প্রথম থেকে ত্রিপুরায় নকল বুঁদিগড় তৈরি করছিল তৃণমূল? কেন চোখের নিমেষে ভেঙে এমন চুরমার হয়ে গেল দুর্গ? এই সবের উত্তর খোঁজা এই তো সবে শুরু। বাংলার পড়শি রাজ্যের এই হার কতটা প্রভাব ফেলবে আসন্ন ২৪-এর ভোটে, এখন সেটাই হয়ে দাঁড়িয়েছে লাখ টাকার প্রশ্ন। তার ওপর আগুনে ঘৃতাহুতি দিয়েছে সাগীরদিঘির ফলাফল। ফলে এখন বেশ চাপের মুখে মমতা বাহিনী।

২০১৮ সালের বিধানসভা ভোটে ২৪টি আসনে প্রার্থী দিয়ে সাকুল্যে ৬,৯৮৯ ভোট পেয়েছিল তৃণমূল। শতাংশের হিসাবে ০.৩। এ বার ২৮টি আসনে লড়ে প্রাপ্তির ঝুলিতে ২১ হাজারের কিছু বেশি ভোট। শতাংশের হিসেবে প্রায় ০.৯। আপেক্ষিকভাবে দেখলে হয়তো ভোট সংখ্যা বেড়েছে আগের থেকে, তবে নোটার কাছেও হার, এটা যেন মেনে নেওয়া যাচ্ছে না! অথচ ২০২১ সালের পুরভোটে ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রায় ২০ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। সেবারের ভোটে জেতা প্রার্থীও ছিল জোড়া ফুলের। ফলে তৃণমূলের এ বারের হাল দেখে কটাক্ষ আসছে বাম-কংগ্রেস শিবির থেকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ত্রিপুরায় আজ হাওয়া কোন দিকে? রাম নাকি বাম কার দখলে থাকবে বাংলার এই পড়শি রাজ্য?

Tripura Election results : প্রথম থেকে লোক মুখে হাই ভোল্টেজ ভোট হিসেবে পরিচিতি পেয়েছে ত্রিপুরা। উল্লেখ্য, ত্রিপুরা বিধানসভা ভোট ২০২৩-এ মূলত, ত্রিশঙ্কু হওয়ার আশঙ্কা রয়েছে।

পুরো ভোটে বিজেপি জিতলেও, দ্বিতীয় স্থানে জ্বলজ্বল করছিল তৃণমূল। সেখান থেকে এই পতন! স্বাভাবিকভাবে উঠে আসছে বেশ কিছু কারণ। এর আগে উপনির্বাচনেও অবশ্য কিছুটা আঁচ পাওয়া গিয়েছিল এই পরিস্থিতি সম্পর্কে। সেখানে বিজেপির সঙ্গে টক্করে বাকিদের পিছনে ফেলে প্রধান প্রতিদ্বন্ধী হিসেবে উঠেছিল কংগ্রেস। সেদিনের এই ফলাফল যে একদিকে ট্রিমুকের পতন এবং কংগ্রেসের উত্থানকে সূচিত করেছিল তা অবশ্য এখন বেশ ভালোই বোঝা যাচ্ছে। তারপর বিধানসভা ভোটেও ব্যাকফুটে গিয়েছিল তৃণমূল। আর আজকের ফলাফলে তো খুঁজেই পাওয়া গেল না তৃণমূলকে। এর কারণ হিসেবে দায়ী করছেন নির্বাচনী প্রচারের অনীহাকে। বেশ কিছু মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ কয়েকজন নামজাদা দলনে তাকে দেখা গেলেও সেই সংখ্যাটা খুবই কম ছিল। কর্মী সমর্থকদের সংখ্যাটা প্রথম থেকেই চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দিচ্ছিল যেন এই হারকে।

এছাড়াও যে পুরোভোটের ফলাফলকে মই করে ত্রিপুরায় উঠে আসতে চেয়েছিল তৃণমূল সেই পুরভোটে দলের দায়িত্বে থাকা সুবল ভৌমিক নিজেই বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি বাপ্টু চক্রবর্তীর মতো নতুন প্রজন্মের নেতারা ফিরে যান কংগ্রেসে। যার প্রভাব পড়েছে এই ভোটে। মূলত বাংলা এবং বাঙালি অতসিত অঞ্চলগুলিকেই ঘাঁটি হিসেবে গড়ে তুলতে চেয়েছিল তৃণমূল, অন্যদিকে জনজাতি এলাকার ২০টি আসনে কখনওই তেমন সমর্থন ছিল না তৃণমূলের, সেখানে কাজ করে তিপ্রা ভাবাবেগ। তাই কোনও ভাবেই আর ঘুরে দাঁড়ানোর জায়গা পেল না তৃণমূল। ‘বাংলা মডেল’ গড়ার স্বপ্ন আপাতত অস্তাচলে। বরং এই হার আসন্ন ২৪-এর ভোটকে যাতে বিশেষ প্রভাবিত করতে না পারে, এখন সেটা নিয়েই ভাববে দল, বলেই ধারণা বিশেষজ্ঞ মহলের।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?