ত্রিপুরায় আজ হাওয়া কোন দিকে? রাম নাকি বাম কার দখলে থাকবে বাংলার এই পড়শি রাজ্য?

Tripura Election results : প্রথম থেকে লোক মুখে হাই ভোল্টেজ ভোট হিসেবে পরিচিতি পেয়েছে ত্রিপুরা। উল্লেখ্য, ত্রিপুরা বিধানসভা ভোট ২০২৩-এ মূলত, ত্রিশঙ্কু হওয়ার আশঙ্কা রয়েছে।

inscript
৩ মিনিট
ত্রিপুরায় আজ হাওয়া কোন দিকে? রাম নাকি বাম কার দখলে থাকবে বাংলার এই পড়শি রাজ্য?

রাত পোহাতেই শিরোনামে ত্রিপুরা। সকলেরই পাখির চোখ ফলাফলের দিকে। আজ আনুষ্ঠানিক ভোট গণনা এই রাজ্যে। ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে এগজিট পোল। কী হতে চলেছে? বাম নাকি রাম, কার দখলে যাবে ত্রিপুরা? ইত্যাদি নিতে এর মধ্যেই শুরু গিয়ে গিয়েছে জল্পনা। বাঙালি অধ্যুষিত বলেই ত্রিপুরার ভোটে বাংলার একটা ছাপ মিলবে বলেও শোনা যাচ্ছে কানাঘুষো। কিন্তু কোন দিকে পাল্লা ভারী থাকবে তার সঠিক উত্তর মিলবে আজই।গত ১৬ ফেব্রুয়ারি ছিল ত্রিপুরার ভোট গ্রহণ প্রক্রিয়া। ত্রিমুখী লড়াই চলেছে সেখানে। সেই রাজ্যের রাজনৈতিক সমীকরণে এবার কোনও নতুন হিসাব উঠে আসতে পারে কি না, তার দিকেই গোটা তাকিয়ে দেশের রাজনীতি। ১৬ আসনের ত্রিপুরা বিধানসভা ভোটে প্রায় ৮০ শতাংশের উপর ভোট পড়েছে। মোট ভোট দিয়েছে প্রায় ২৪,৬৬ লাখ ভোটার।

প্রথম থেকে লোক মুখে হাই ভোল্টেজ ভোট হিসেবে পরিচিতি পেয়েছে ত্রিপুরা। উল্লেখ্য, ত্রিপুরা বিধানসভা ভোট ২০২৩-এ মূলত, ত্রিশঙ্কু হওয়ার আশঙ্কা রয়েছে। বহু রাজনৈতিক পর্যালোকদের মতে, তিপরা মথা পার্টি এবারের কিং মেকার হলেও হতে পারে। তবে ত্রিপুরা রাজবংশের সন্তান প্রদ্যোৎ দেববর্মার মথা পার্টি এই ভোটে কতটা ‘ডিসাইডিং ফ্যাক্টর’ হবে, সেদিকে এক্সিট পোল বা বুথ সমীক্ষার নজর থাকবেই। অন্যদিকে ফের নিজেদের চেনা দাপট কতটা ধীরে রাখতে পারবে বিজেপি, সেই নিয়েও একটা জল্পনা চলছে। তার ওপর আবার বিপরীতে রয়েছে বাম-কংগ্রেস জোট। গেরুয়া দুর্গে কতটা জোরেই বা ধাক্কা দেবে তারা? সব মিলিয়ে থেকেই যাচ্ছে প্রশ্ন। মোট ৬০ টি আসনে আজ ভোট গণনা প্রক্রিয়া চলবেন অর্থাৎ ত্রিপুরা বিধানসভা ভোটে এবারের ম্যাজিক ফিগার ৩১।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ত্রিপুরা কি বামের না রামের? সারা দেশের নজর আজ বাংলার পড়শি রাজ্যে

Tripura Election : মোট ভোটার ২৮.১৩ লাখ, প্রার্থী সংখ্যা ২৫৯, এক ঝলকে জেনে নিন ত্রিপুরা ভোটের সমস্ত খুঁটিনাটি

বাংলার উন্নয়ন মডেলকে সামনে রেখেই এবারে ত্রিপুরায় ভোট লড়ছে তৃণমূল। অপরদিকে স্বমহিমায় ছিল লাল এবং গেরুয়া শিবিরও। ভোট প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে যাবতীয় ব্যবস্থা বজায় ছিল নির্বাচন কমিশনের তরফে। যদিও কিছু জায়গায় অশান্তি তাও এড়ানো যায়নি। ঠিক ১৪ দিনের মাথায় আজ চূড়ান্ত ফলাফল। বিজেপি ও তার সহযোগী আইপিএফটির সঙ্গে বাম কংগ্রেসের জোর টক্কর হতে পারে বলে মনে করা হচ্ছে। তার সঙ্গে যুক্ত হয়েছে তিপরা মোথাকে ঘিরে ভাবাবেগ।এর মধ্যেই বিভিন্ন এগজিট পোলের একটা হিসাব সামনে এসেছে। বেশ কয়েকটি সমীক্ষাও চালানো হয়েছে।

আসন সংখ্যা নিয়ে ভিন্ন মত থাকলেও মোটামুটি সব দিকেই শোনা যাচ্ছে, ফের সংখ্যা গরিষ্ঠ আসন গ্রহণ করবে বিজেপিই। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মিডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, ৬০ আসনের মধ্যে প্রায় ৩৬ থেকে ৪৫ টি আসনই থাকবে গেরুয়া শিবিরের দখলে। যা কিনা ম্যাজিক ফিগারের থেকেই বেশি। অন্যদিকে তাদের সমীক্ষায় বাম কংগ্রেস জোটের ঝুলিতে থাকতে পারে ৬ থেকে ১১ টি আসন। এবং মথা পার্টি পেতে পারে ৯-১৬ টি আসন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ধর্ম নয়, চাকরিই পথ! ত্রিপুরাতে কি এবার হারানো গড় ফিরে পাবে বামেরা?

Tripura Assembly Election 2023: রাজ্য ভাগাভাগি না করেই সাংবিধানিক কাঠামোর মধ্যেই আদিবাসীদের সামাজিক-সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নের ব্যবস্থা করতে চায় বামেরা।

আবার জি নিউজ-ম্যট্রিজের সমীক্ষায় বলা হচ্ছে, বিজেপির দখলে থাকতে পরে ২৯-৩৬ টি আসন। সিপিএম-কংগ্রেস জোট পাবে ১৩-২১ টি আসন, তিপরা মথা পার্টি পাবে ১১-১৬ টি আসন, বাকিরা ০-৩ টি আসন পেতে পারে। এছাড়া, টাইমস নাউ ইটিজি-র সমীক্ষা বলছে, মেরেকেটে ২৪ টি আসন পাবে বিজেপি। প্রায় ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলতে বাম কংগ্রেস জোট। ১৩ থেকে ২১টি আসন থাকতে পারে তাদের দখলে।অন্যদিকে তিপরা মথা পেতে পারে ১৪ টি আসন।

অর্থাৎ এগজিট পোলের হিসেব ফের গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিচ্ছে ইতিমধ্যেই। আর এই ইঙ্গিত যে আদতে আসন্ন ২০২৪ ভোটের ক্ষেত্রে বিজেপি দলের অক্সিজেন জোগাচ্ছে, তা বলাই বাহুল্য! দীর্ঘ ২৫ বছরের বাম শাসনের ইতি টেনে গত ২০১৮ সালের বিধানসভা ভোটে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিল বিজেপি। সেই ধারাই যে এবারেও অক্ষত থাকবে এমনটাই শোনা যাচ্ছে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।