ইজরায়েল গণহত্যাকারী! প্রমাণ তুলে দেখাল রাষ্ট্রপুঞ্জ

Genocide in Gaza: কমিশনের মতে, ইজরায়েলি রাষ্ট্রপতি ইসাক হার্জোগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বক্তব্যগুলো গণহত্যায় প্রত্যক্ষ উস্কানি দিয়েছে।

inscript
২ মিনিট
ইজরায়েল গণহত্যাকারী! প্রমাণ তুলে দেখাল রাষ্ট্রপুঞ্জ

প্যালেস্টাইনে গণহত্যা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী, আর এই গণহত্যার নায়ক ইজরায়েলের শীর্ষ নেতৃত্ব, জানাল রাষ্ট্রপুঞ্জ।

আন্তর্জাতিক আইনের সংজ্ঞা অনুযায়ী গণহত্যা হিসেবে শণাক্ত করার জন্যে যে পাঁচটি শর্ত রাখা হয়েছিল, তার মধ্যে চারটিই ইজরায়েল সংঘটিত অন্যায়ের ক্ষেত্র প্রযোজ্য। ফলে এই ঘটনাকে গণহত্যা বলার ‘যুক্তিসঙ্গত ভিত্তি’ পাওয়া গেছে বলছে রাষ্ট্রপুঞ্জ।

১৯৪৮ সালের গণহত্যা বিরোধী সনদে কোনো বিশেষ ভূখণ্ডের বাসিন্দা জনগোষ্ঠীর সদস্যদের নির্বিচারে হত্যা, তাদের শারীরিক ও মানসিক ভাবে নিপীড়ন, একটি জাতিগোষ্ঠীকে ধ্বংসের চেষ্টা এবং জন্মনিয়ন্ত্রণের মতো ঘটনাকে গণহত্যা বলে গণ্য করার কথা বলা হয়েছিল।রাষ্ট্রপুঞ্জে রিপোর্টে বলা হচ্ছে, এসবই ঘটেছে গাজায়। উল্লেখ্য এ হেন রিপোর্ট সাম্প্রতিক ইতিহাসে বিরলতম। ইজরায়েলি নেতাদের বক্তব্য এবং বাহিনীর আচরণের ধরণকে গণহত্যার হাতেগরম প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাজায় ‘দুর্ভিক্ষ’! কখন এই ঘোষণা করে জাতিসংঘ?

Gaza famine: খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন করা জাতিসংঘের এক সংস্থা দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন বা আইপিসি বলেছে, গাজার মানুষ দুর্ভিক্ষে।

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের ২০২১ সালে গঠিত ‘অকুপাইড প্যালেস্টাইনিয়ান টেরিটরির স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন’ এই রিপোর্ট প্রকাশ করেছে। তিন সদস্যের এই প্যানেলের সভাপতি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জাতিসংঘ মানবাধিকার প্রধান নাভি পিলে, যিনি রুয়ান্ডার গণহত্যা ট্রাইব্যুনালের সভাপত্ব করেছিলেন।

এই রিপোর্ট তুলে ধরেছে, ২০২৩ সালের ডিসেম্বরে গাজার সবচেয়ে বড় ফার্টিলিটি ক্লিনিকে হামলা করে ইজরায়েল প্রায় ৪,০০০ ভ্রূণ এবং ১,০০০ শুক্রাণু নমুনা ও অপরিণত ডিম্বাণুর ধ্বংস করা হয়েছে।

কমিশনের মতে, ইজরায়েলি রাষ্ট্রপতি ইসাক হার্জোগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বক্তব্যগুলো গণহত্যায় প্রত্যক্ষ উস্কানি দিয়েছে। ইজরায়েলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর আচরণের ধরণ থেকে ‘গণহত্যার উদ্দেশ্যই স্পষ্ট’ হচ্ছে বলে জানাচ্ছে রাষ্টপুঞ্জ।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ত্রাণ দেখিয়ে প্রাণ নেওয়া? যা চলছে গাজায়

Gaza: গাজার ২৩ লাখ মানুষ পুরোপুরি ত্রাণে নির্ভরশীল। আর সমস্যা হল ত্রাণ আসে ইজরায়েল হয়ে। গাজার প্রায় প্রতিটি পরিবারই ঘরছাড়া। এখন গাজার মানুষ প্রয়োজনের তুলনায় খুবই কম খাবার পাচ্ছেন।

ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় যথারীতি এই রিপোর্টকে ‘বিকৃত ও মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে। একজন মুখপাত্র কমিশনের তিন বিশেষজ্ঞকে ‘হামাসের ছায়া’ আখ্যা দিয়ে বলেছেন, এই রিপোর্ট সম্পূর্ণভাবে হামাসের মিথ্যার উপর নির্ভরশীল এবং ইতিমধ্যে খণ্ডিত হয়েছে।

তার দাবি, ‘হামাসই ইজরায়েলে গণহত্যার চেষ্টা করেছে—১,২০০ মানুষ হত্যা, নারীদের ধর্ষণ, পরিবারগুলোকে জীবন্ত পোড়ানোর নিদান দিয়েছে।’

৭ অক্টোবর হামাসের হামলায় ২৫১ জনকে অপহরণ করা হয়। তারপর থেকে গাজায় অন্তত ৬৪,৯০৫ নিরপরাধ মানু্ষের প্রাণ গিয়েছে। জনসংখ্যার ৯০ শতাংশেরও বেশি বারবার স্থানান্তরিত হয়েছে; ৯০ শতাংশেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে; নিকাশি ব্যবস্থা ধসে গিয়েছে; গাজা সিটিতে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক বহু মানবাধিকার সংস্থা, ইওরোপের বড় অংশই ইজরায়েলকে গণহত্যাকারী কসাই বলছে। দক্ষিণ আফ্রিকার দায়ের করা আইসিজে মামলা চলছে, এই মামলাকে যদিও ইজরায়েল ‘সম্পূর্ণ অমূলক’ বলে খারিজ করেছে।

এই মুহূর্তে স্থলপথেও গাজা অভিযান চালাচ্ছে ইজরায়েল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।