গাজায় ‘দুর্ভিক্ষ’! কখন এই ঘোষণা করে জাতিসংঘ?

Gaza famine: খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন করা জাতিসংঘের এক সংস্থা দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন বা আইপিসি বলেছে, গাজার মানুষ দুর্ভিক্ষে।

Tanvia Barua
২ মিনিট
গাজায় ‘দুর্ভিক্ষ’! কখন এই ঘোষণা করে জাতিসংঘ?

প্রথমবারের মতো জাতিসংঘের একটি সংস্থা বলেছে, গাজায় দুর্ভিক্ষ চলছে। গাজায় পাঁচ লক্ষেরও বেশি মানুষ অনাহারে। খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন করা জাতিসংঘের এক সংস্থা দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন বা আইপিসি বলেছে, গাজার মানুষ দুর্ভিক্ষে। আইপিসি-র প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দুর্ভিক্ষ 'সম্পূর্ণরূপে মানুষের তৈরি'। কখন দুর্ভিক্ষ ঘোষণা করে জাতিসংঘ?

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংজ্ঞা অনুযায়ী, ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিসি-র তিনটি প্রধান খাদ্যসংকটের সূচক মিলে গেলে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়। আইপিসি হলো জাতিসংঘ ও ২১টি ত্রাণ সংস্থা, যা যৌথ উদ্যোগে পরিচালিত হয়।

তিনটি সূচক হলো:

১) ২০ শতাংশ পরিবারের চরম অনাহারে থাকা ও অনাহারে মৃত্যুর ঝুঁকি

  • আপনার জন্য আরও কিছু লেখা
গাজায় গুলেন-বেরি সিনড্রোম! ইজরায়েলি হানাদারির মধ্যেই হু হু করে বাড়ছে এই রোগ

Syndrome in Gaza: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত জুন মাস থেকে গাজায় জিবিএস-এর ৮৫টি সন্দেহজনক কেস রিপোর্ট করা হয়েছে। এই রোগে আটটি মৃত্যুর ঘটনাও জানিয়েছে ডব্লিউএইচও।

২) ৫ বছরের কম বয়সি শিশুদের মধ্যে ৩০ শতাংশই তীব্র অপুষ্টির হার

৩) প্রতি ১০,০০০ জনে প্রতিদিন কমপক্ষে ২ জনের মৃত্যু

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএইচও) জানায়, গাজার এক-তৃতীয়াংশ মানুষই ক্ষুধার্ত থাকছে। এর ফলে ক্রমাগত অপুষ্টির হার বাড়ছে।বাজারে সামান্য কিছু খাবার পাওয়া গেলেও তার, মূল্য আকাশ ছোঁয়া। গাজায় এক কেজি ময়দার দাম ১০০ মার্কিন ডলার। কৃষি জমিও আর নেই, যুদ্ধে সবটাই ধ্বংস হয়ে গেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
১৯৬৭ থেকে ২০২৫! যেভাবে গাজায় বারবার নিশানা করা হচ্ছে সাংবাদিকদের

Israel’s killing of journalists: ইজরায়েল ১৯৬৭ সালে দখলদারিত্বের প্রথম দিন থেকেই, মিডিয়া রিপোর্টিংয়ের উপর শক্ত নিয়ন্ত্রণ বজায় রাখতে চেয়েছে। পরে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে সেন্সরশিপ আনা হয়।

এখন যেহেতু ইজরায়েলও বাইরের দেশের মানুষদের প্যালেস্টাইনে প্রবেশ করতে দিচ্ছে না এতে অনেক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

কিছু দিন আগেই ১০০-রও বেশি আন্তর্জাতিক এনজিও, যেমন এমএসএফ, কারিতাস, সেভ দ্য চিলড্রেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ওক্সফার্ম ইজরায়েলের কাছে আহ্বান জানিয়েছে যেন প্যালেস্টাইনে ঢোকার সমস্ত স্থলপথ খুলে দেওয়া হয়।

সম্প্রতি আবার গাজার নাসের হাসপাতালে হামলা চালিয়ে ছিল ইজরায়েল বাহিনী। ১৫ মিনিট পর পর দু-বার হামলা করে তারা। উদ্ধারকর্মী এবং সাংবাদিকদের নিশানা করেই এই হামলা করা হয়। এই দিন পাঁচ সাংবাদিক-সহ কমপক্ষে ২০ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘের মানবাধিকার দফতর বলেছে, অবিলম্বে এর 'ন্যায়বিচার প্রয়োজন'।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েল হামাসে হামলার পর এই সংঘর্ষ শুরু হয়। ওই দিন থেকে ইজরায়েল গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। ইজরায়েলি সেনার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শিশুদের উপর সরাসরি হামলার পাশাপাশি খাদ্য ও চিকিৎসা পরিষেবায় বাধা দেওয়ার প্রমাণও পেয়েছে রাষ্ট্রপুঞ্জ।

এর আগে ২০২৪ সালে ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছিল, গাজায় প্রতি ১০ শিশুর ৯ জনই ‘ভয়াবহ খাদ্য সঙ্কটে’ রয়েছে। অনাহার এবং মারাত্মক অপুষ্টির কারণে প্যালেস্টাইনের অনেক শিশুই মারা গিয়েছে। ওই বছরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, গাজার প্রতি ৫ শিশুর ৪ জনই প্রতি তিন দিনে অন্তত এক দিন পুরো দিন অভুক্ত থাকে।

ইজরায়েলের তথ্য অনুযায়ী, গাজায় ইজরায়েলি হামলায় ২০২৩ থেকে এখনও অবধি মোট ৬২,৭৪৪ জন নিহত এবং ১,৫৮,২৫৯ জন আহত হয়েছেন। আর কত দিন অন্ধকারে থাকবে প্যালেস্টাইন? কবে দুর্দশা মুক্ত প্যালেস্টাইন দেখব আমরা? সেই প্রশ্ন থাকছেই।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?