তারিখ পে তারিখ! উমর খালিদদের জামিন শুনানি ফের স্থগিত

Umar Khalid: ফলে একাংশের দাবি, এই গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অনেকেই মনে করেন, এই মামলায় প্রমাণের অভাব রয়েছে, রাজনৈতিক কারণেই অভিযুক্তদের দীর্ঘসূত্রিতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।

inscript
২ মিনিট
তারিখ পে তারিখ! উমর খালিদদের জামিন শুনানি ফের স্থগিত

দিল্লি হিংসায় ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার উমর খালিদ, শারজিল ইমাম, মীরান হায়দার, গুলফিশা ফাতিমা এবং শিফা উর রেহমানের জামিন আবেদনের শুনানি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট ফের স্থগিত রাখল। পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে ২২ সেপ্টেম্বর (সোমবার)। সুপ্রিম কোর্টে এই মামলা ওঠার পর দ্বিতীয়বার শুনানি পিছোল।

বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি মনমোহনের বেঞ্চে এই আবেদনগুলি তালিকাভুক্ত ছিল। লাইভ ল-এর রিপোর্ট অনুসারে, এর আগে ১২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এই শুনানি স্থগিত করেছিল। কারণ হিসেবে উল্লেখ করা হয়, এই মামলার সংশ্লিষ্ট ফাইলগুলি রাত ২.৩০ মিনিটে পৌঁছেছে, ফলে শুনানি চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন উমর, শারজিলদের জামিন খারিজ করা হচ্ছে বারবার?

Umar Khalid, Sharjeel Imam denied bail: একই সঙ্গে, বিচারপতি সুব্রমণিয়াম প্রসাদ এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের সমন্বয়ে গঠিত আরেকটি বেঞ্চ সহ-অভিযুক্ত তাসলিম আহমেদের জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে।

এদিকে গত ২ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট খালিদ, ইমাম, হায়দার এবং ফাতিমা-সহ ন'জনের জামিন আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি নবীন চাওলা এবং বিচারপতি শালিন্দর কৌরের ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়। অন্যান্য আবেদনকারীদের মধ্যে ছিলেন আথার খান, খালিদ সাইফি, মহম্মদ সেলিম খান, শিফা উর রেহমান এবং শাদাব আহমেদ। এই অভিযুক্তদের ২০২০ সালে গ্রেফতার করা হয়েছিল। তাঁরা ট্রায়াল কোর্টের জামিন প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপিল করেছিলেন।

একই দিনে দিল্লি হাইকোর্টের অন্য একটি বেঞ্চ, বিচারপতি সুব্রামণিয়ম প্রসাদ এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্কর, সহ-অভিযুক্ত তাসলিম আহমেদের জামিনও খারিজ করে। এই অভিযুক্তরা গত কয়েক বছর বারবার জামিনের আবেদন করলেও আদালত স্থগিতাদেশই জারি করেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সর্বোচ্চ সাজা ৭ বছরের, তাও কেন বিনা বিচারে ৪ বছর বন্দি উমর খালিদ?

Umar Khalid: ২০১৮ সালের ১৩ অগাস্ট, সংসদ ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বে অজ্ঞাত পরিচয় দুই যুবক উমরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

উল্লেখ্য দিল্লি পুলিশের স্পেশাল সেল দ্বারা নথিভুক্ত এফআইআর ৫৯/২০২০ অত্যন্ত বিতর্কিত। এই এফআইআর-এ ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ) এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

২০১৯-২০২০ সালে ভারতজুড়ে ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছিল এনআরসি সিএএ আন্দোলন। পরবর্তীকালে উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গায় ৫৩ জনের মৃত্যু হয় এবং শতাধিক আহত হন। এই ঘটনায় ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে উমর খলিদ গ্রেফতার হন। অন্যদিকে শার্জিলকে গ্রেফতার করা হয় বিদ্বেষমূলক বক্তৃতার অভিযোগে।

আজ পর্যন্ত সেই মামলা বিশ বাও জলে। ফলে একাংশের দাবি, এই গ্রেফতারি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অনেকেই মনে করেন, এই মামলায় প্রমাণের অভাব রয়েছে, রাজনৈতিক কারণেই অভিযুক্তদের দীর্ঘসূত্রিতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।

মানবাধিকার সংগঠনগুলির যুক্তি, ইউএপিএ-র মতো কঠোর আইনের অপব্যবহার করে বিরোধী কণ্ঠস্বরকে দমন করা হচ্ছে। উমর খালিদ সিএএ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। একইভাবে শারজিল ইমামও প্রতিবাদে অংশ নিয়েছিলেন। তারই মাশুল গুণতে হচ্ছে। শুনানিতে স্থগিতাদেশের ফলে অভিযুক্তদের কারাবাস আরও দীর্ঘায়িত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, একমাত্র সুপ্রিম কোর্টের হস্তক্ষেপই এই মামলায় ন্যায়বিচার সুনিশ্চিত করতে পারে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?