পাকিস্তানের পাল্টা, সিমলা চুক্তির স্থগিতাদেশে কী প্রভাব পড়বে ভারতে?

Simla Agreement: ১৯৭২-এর ২ জুলাই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। লক্ষ্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ফেরানো এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা।

inscript
২ মিনিট
পাকিস্তানের পাল্টা, সিমলা চুক্তির স্থগিতাদেশে কী প্রভাব পড়বে ভারতে?

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণার পরই বৃহস্পতিবার পাকিস্তান ভারতের বিরুদ্ধে আটটি পদক্ষেপের কথা ঘোষণা করেছে। ভারতের মোক্ষম অস্ত্র ছিল সিন্ধু জল চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা। আর পাকিস্তানের অন্যতম কড়া পদক্ষেপ হলো সিমলা চুক্তি স্থগিত করা। কী এই সিমলা চুক্তি? এর ফলে কী প্রভাব পড়তে পারে ভারতে?

সিমলা চুক্তি কী?

১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর, ১৯৭২-এর ২ জুলাই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। লক্ষ্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ফেরানো এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা। এই যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যায় এবং ভারতের হস্তক্ষেপে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গড়ে ওঠে। এরপর হিমাচল প্রদেশের সিমলায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।

ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলি ভুট্টো স্বাক্ষর করেছিলেন এই চুক্তিতে। এটি ছিল অভাবনীয় এক কূটনৈতিক সিদ্ধান্ত। যুদ্ধের পর দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক করতে এবং ভবিষ্যতে যোগাযোগ অটল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই চুক্তির শর্তগুলির।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কাশ্মীরের জবাবে সিন্ধু জল চুক্তি স্থগিত! ভারতের সিদ্ধান্তে কোন বিপদের মুখে পাকিস্তান?

India-Pakistan Indus Waters Treaty: আশঙ্কা থেকেই যাচ্ছে যে, ভারত চাইলে পাকিস্তানে বন্যা বা খরা সৃষ্টি করতে পারে, বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে।

সিমলা চুক্তির শর্ত

•আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারত এবং পাকিস্তানের সেনা প্রত্যাহার করতে হবে।

•জম্মু ও কাশ্মীরে যুদ্ধবিরতির ফলে যে নিয়ন্ত্রণরেখা নির্ধারিত হয়েছে, ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই তা মেনে চলবে। পারস্পরিক মতপার্থক্য সত্ত্বেও কোনও পক্ষ একতরফা এর পরিবর্তন চাইবে না। এই রেখা লঙ্ঘনের ক্ষেত্রে হুমকি বা বলপ্রয়োগ থেকে উভয় পক্ষ বিরত থাকবে।

•চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ৩০ দিনের মধ্যে দুই দেশকে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
পাকিস্তানের প্রধানমন্ত্রী সবটা জানেন? যে অভিযোগ তুলছেন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া

Pak Cricketer Danish Kaneria: পাক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, "কেন আপনার সেনাবাহিনী হঠাৎ হাই অ্যালার্টে আছে?"

এই চুক্তি স্থগিত হওয়া কেন চিন্তার?

এমন সময় পাকিস্তানের এই চুক্তি স্থগিত করেছে, যখন দুই দেশের মধ্যে সম্পর্কই প্রবল চাপের মুখে। ২০১৯ সালের অগাস্টে ভারত ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার অবলুপ্তি ঘটায়। এটি উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক সম্পর্কে অচলতা সৃষ্টি করে। ইসলামাবাদ তখন থেকেই সম্পর্ক খারাপ করেছে এবং বারবার কাশ্মীর সমস্যার আন্তর্জাতিকীকরণ করেছে - যা সিমলা চুক্তিতে নির্ধারিত দ্বিপাক্ষিক সিদ্ধান্তের বিপরীত।

সিমলা চুক্তির স্থগিতাদেশ পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে একটি কৌশলগত পরিবর্তন আনতে পারে। তারা এখন কাশ্মীর সংঘাতকে আন্তর্জাতিকীকরণের জন্য তৃতীয় পক্ষের - সম্ভবত জাতিসংঘ বা চিনের মতো মিত্র বা ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) হস্তক্ষেপ চাইতে পারে। এমন হলে সিমলা চুক্তির নীতির সরাসরি লঙ্ঘন করা হবে।

নিয়ন্ত্রণ রেখার (LoC) উপর সম্ভাব্য প্রভাব

দীর্ঘদিন ধরেই নিয়ন্ত্রণ রেখা (LoC) দুই দেশের মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। অতীতে পাকিস্তান বারবার এই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। প্রায়শই যুদ্ধবিরতি লঙ্ঘন, সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণ এবং অনুপ্রবেশের প্রচেষ্টা দেখা গিয়েছে। সিয়াচেন থেকে শুরু করে কার্গিলে যুদ্ধের সময়ে পাকিস্তানি সেনা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছে। তবে এ বিষয়ে ভারতের অভিযোগ তারা মানতে চায়নি। এবার পহেলগাঁও কাণ্ডের পর ভারতের পদক্ষেপের পাল্টা দিতে গিয়ে সেই সিমলা চুক্তি স্থগিত করার হুঁশিয়ারি দিল ইসলামাবাদ।

যদি সিমলা চুক্তির অধীনে নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন না করার প্রতিশ্রুতি না রক্ষা হয়, তাহলে দুই দেশ যুদ্ধ পরিস্থিতির দিকে যেতে পারে। যদিও পাকিস্তানের এই চুক্তি স্থগিত করার ঘোষণার বিষয়ে ভারত এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?