পাকিস্তানের প্রধানমন্ত্রী সবটা জানেন? যে অভিযোগ তুলছেন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া

Pak Cricketer Danish Kaneria: পাক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, "কেন আপনার সেনাবাহিনী হঠাৎ হাই অ্যালার্টে আছে?"

inscript
৩ মিনিট
পাকিস্তানের প্রধানমন্ত্রী সবটা জানেন? যে অভিযোগ তুলছেন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া

গত মঙ্গলবার পহেলগাঁওয়ের কাছে বৈসরনে সন্ত্রাসবাদীদের হামলায় ২৫ জন ভারতীয় নাগরিক এবং একজন নেপালি নাগরিকের মৃত্যু হয়েছে। সাম্প্রতিককালে এই অঞ্চলে নিরস্ত্র নাগরিকদের উপর এমন মর্মান্তিক হামলা আর ঘটেনি। স্বাভাবিকভাবেই, এই ঘটনায় ধর্মপরিচয় জেনে খুন করার অভিযোগ ওঠা ইস্তক দুইভাগে ভাগ হয়ে গেছে ভারতবর্ষ। রাজনৈতিক, কূটনৈতিক মহলে জটিলতা যেমন বেড়েছে, খুব একান্ত ব্যক্তিগত পরিসরেও বিদ্বেষ ও বিভাজন সুস্পষ্ট হচ্ছে। ভারত পাকিস্তানকে জবাব দিতে কিছু পদক্ষেপ করেছে, পাকিস্তানও পাল্টা পদক্ষেপ করেছে খানিক একইরকমের। তবে, এই আবহে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া এই হামলার পর পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নীরবতার জন্য প্রকাশ্যে সমালোচনা করেছেন। X-এ একটি পোস্টে, দানিশ কানেরিয়া এমন কিছু প্রশ্ন তুলেছেন, যা পাকিস্তান ও সন্ত্রাসবাদ প্রসঙ্গে আবারও কিছু তিক্ত অথচ বাস্তব ঘটনার মুখোমুখি দাঁড় করিয়েছে আমাদের।

ক্রিকেটার দানিশ খুব সহজ সাধারণ একটি মূল প্রশ্ন করেছেন। দানিশ বলছেন, "যদি সত্যিই পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের কোনও ভূমিকা না থাকে, তাহলে কেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এখনও এর নিন্দা করেননি?” এর পরেই দানিশ আরেকটি মোক্ষম সওয়াল তুলেছেন, পাক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, "কেন আপনার সেনাবাহিনী হঠাৎ হাই অ্যালার্টে আছে? কারণ আসলে তো আপনি সত্যটা জানেন - আপনি সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছেন।"

উল্লেখ্য, পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার একটি ছায়া সংগঠন এটি। ভারতীয় গোয়েন্দাদের অনুমান, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই টিআরএফকে বিশেষভাবে সমর্থন করে। লস্করের প্রতিষ্ঠাতা এবং ২৬/১১-র মাস্টারমাইন্ড হাফিজ সাইদের নির্দেশেই চালিত। মঙ্গলবার হামলার পরে টিআরএফ বলেছিল, কাশ্মীরের ওই অঞ্চলে 'জনসংখ্যাগত পরিবর্তন' এই হামলার কারণ।

If Pakistan truly has no role in the Pahalgam terror attack, why hasn’t Prime Minister

condemned it yet? Why are your forces suddenly on high alert? Because deep down, you know the truth — you’re sheltering and nurturing terrorists. Shame on you.

— Danish Kaneria (@DanishKaneria61)

দানিশ কানেরিয়া সোশ্যাল মিডিয়ায় আরও লিখেছেন, “কেন এমন হয় যে ওরা কখনই স্থানীয় কাশ্মীরিদের আক্রমণ না করে ধারাবাহিকভাবে হিন্দুদেরই আক্রমণ করে— সে কাশ্মীরি পণ্ডিতই হোক বা ভারতের কোনও প্রান্তের হিন্দু। কারণ সন্ত্রাস যতই ছদ্মবেশে আসুক না কেন, তা একটাই দর্শন অনুসরণ করে। তার জন্য গোটা বিশ্বকে মূল্য দিতে হচ্ছে।” অনিল দলপতের পরে পাকিস্তানের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হচ্ছেন দানিশ। বর্তমানে আমেরিকায় থাকেন দানিশ কানেরিয়া। এর আগেও, দানিশ অভিযোগ করেছেন যে তিনি পাকিস্তানে ব্যাপক বৈষম্যের সম্মুখীন হয়েছেন এবং তাঁর কেরিয়ার শেষ করে দেওয়া হয়েছে। দানিশ অভিযোগ করেছেন, তিনি পাকিস্তানে সমান মূল্যবোধ ও সম্মান পাননি। শাহিদ আফ্রিদির বিরুদ্ধে বিপুল্ল অভিযোগ ছিল তাঁর। সেই সময় শুধু ইনজামাম উল হককে পাশে পেয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি।”

দানিশ অভিযোগ করেছিলেন, শাহিদ আফ্রিদি তাঁকে ধর্ম পরিবর্তন করতে বলেছিলেন। ‘‘কেরিয়ারে ভালোই খেলছিলাম। কাউন্টি ক্রিকেটও খেলছিলাম। অধিনায়ক হিসাবে ইনজামাম আমাকে খুব সাহায্য করেছে। সব সময় পাশে দাঁড়িয়েছে। শোয়েব আখতারও আমার পাশে ছিল কিন্তু আফ্রিদি আমাকে বলেছিল ধর্ম পরিবর্তন করতে। বহু বার বলেছিল। ইনজামাম কখনও এসব বলত না।’’

তবে দানিশ স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানের মানুষের প্রতি তাঁর কোনও ক্ষোভ নেই। কারণ পাকিস্তান বরাবর সন্ত্রাসের শিকার হয়েছে। কিন্তু পাকিস্তানের এমন নেতা দরকার, যিনি শান্তির দূত হতে পারেন। জঙ্গিদের আশ্রয় দেওয়া নীরব কোনও নেতা তিনি চান না। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনার পর বলেছেন, "ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের মদদদাতাদের চিহ্নিত করবে, শনাক্ত করবে এবং শাস্তি দেবে। আমরা পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের তাড়া করব। ভারতের সংকল্প পিছিয়ে যাবে না। সন্ত্রাসবাদকে শাস্তি দেওয়া হবেই।"

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।