বারুইপুর কাণ্ডে কেন চর্চায় বিজেপি নেতা শান্তনু মণ্ডল? ঠিক কী অভিযোগ উঠেছে?

স্থানীয়দের একাংশ এবং বিরোধী রাজনৈতিক নেতৃত্বের অভিযোগ, অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছিলেন শান্তনু মণ্ডল। যিনি বারুইপুর পশ্চিম ৩ নম্বর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক।

inscript
৪ মিনিট
বারুইপুর কাণ্ডে কেন চর্চায় বিজেপি নেতা শান্তনু মণ্ডল? ঠিক কী অভিযোগ উঠেছে?

বারুইপুরর থানার অন্তর্গত ধপধপি-২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। এই আবহে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি নাম— শান্তনু মণ্ডল। যিনি বারুইপুর পশ্চিম ৩ নম্বর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক। স্থানীয়দের একাংশ এবং বিরোধী রাজনৈতিক নেতৃত্বের অভিযোগ, অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছিলেন তিনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শান্তনু মণ্ডল। বরং তাঁর দাবি, অভিযুক্তদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে তাঁরাই সবচেয়ে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন।

ঠিক কী অভিযোগ শান্তনু মণ্ডলের বিরুদ্ধে?

সংবাদ সংস্থা পিটিআই-কে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, নাবালিকার দেহ উদ্ধারের আগে শান্তনু মণ্ডল স্থানীয়দের পুকুরের কাছে যেতে বাধা দেন এবং মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করেন। এই অভিযোগ সামনে আসার পরই এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। স্থানীয় বাসিন্দারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন।

একই ধরনের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা অরূপ নস্করও। তাঁর দাবি, সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করার পর তাঁদের আটক করা হয়েছিল। কিন্তু পরে শান্তনু মণ্ডল তাঁদের ছাড়িয়ে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। অরূপ নস্করের আরও দাবি, ঘটনার শুরু থেকেই পুলিশ প্রশাসনের ভূমিকা সন্তোষজনক ছিল না এবং শেষ পর্যন্ত স্থানীয়রাই তল্লাশি চালিয়ে নাবালিকার দেহ উদ্ধার করেন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
মূল অভিযুক্ত গ্রেফতার, কী উঠে এল ময়নাতদন্তে? বারুইপুর কাণ্ডে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মাথায় গুরুতর আঘাতের পাশাপাশি জলে ডুবে যাওয়ার কারণেই কিশোরীর মৃত্যু হয়েছে।

কী বলছেন শান্তনু মণ্ডল?

সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা শান্তনু মণ্ডল। সংবাদমাধ্যমকে তিনি বলেন, অভিযুক্তদের পালাতে সাহায্য করার প্রশ্নই ওঠে না। বরং ঘটনাটি জানার পর তাঁরাই বারুইপুর থানার আইসির কাছে গিয়ে অভিযোগ জানান।

শান্তনুর দাবি, স্থানীয়দের সহযোগিতায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়। পরে তাঁরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। জিজ্ঞাসাবাদের মুখে ওই ব্যক্তি অপরাধের কথা স্বীকার করে এবং ঘটনাস্থলে নিয়ে যায়, যেখানে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়।

শান্তনু মণ্ডলের আরও দাবি, ধৃত ব্যক্তি স্বীকার করেছে যে মোট চারজন মিলে এই অপরাধে জড়িত ছিল। তাঁর বক্তব্য অনুযায়ী, “নাবালিকার উপর নৃশংস যৌন নির্যাতন চালানোর পর পা দিয়ে মেয়েটির গলা চেপে ধরা হয়েছিল। এবং পরে দেহ পুকুরে ফেলে দেওয়া হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
বারুইপুর কাণ্ড: ২৮ ঘন্টা পার, ঘটনাপ্রবাহ এক নজরে

Baruipur case: বারুইপুরে ১১ বছরের নাবালিকার মৃত্যু ঘিরে কীভাবে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা? কীভাবে উদ্ধার হল বস্তাবন্দি দেহ, কেন জারি করা হল BNSS-এর ১৬৩ ধারা, কতজন গ্রেফতার হয়েছেন এবং SIT তদন্তে এখনও পর্যন্ত কী কী তথ্য সামনে এসেছে?

তিনি আরও বলেন, এই ঘটনায় কোনও রাজনৈতিক চক্রান্ত নেই। সারারাত স্থানীয়দের সঙ্গে তিনিও নিখোঁজ শিশুটিকে খোঁজার চেষ্টা করেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কাছে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে শান্তনু মণ্ডলকে এক অভিযুক্তকে ধরে নিয়ে যেতে দেখা যাচ্ছে।

সিপিআইএমের অভিযোগ আরও তীব্র

এই ঘটনায় বিজেপিকে সরাসরি কাঠগড়ায় তুলেছেন সিপিআইএম নেতা লাহেক আলি। তাঁর অভিযোগ, অভিযুক্তদের স্থানীয় মানুষ পুলিশের হাতে তুলে দেওয়ার পরেও বিজেপি নেতা শান্তনু মণ্ডলের নির্দেশে পুলিশ তাঁদের ছেড়ে দেয়।

পুলিশের অবস্থান

এখনও পর্যন্ত পুলিশ শান্তনু মণ্ডলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। তদন্তে নেমে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যাচ্ছে শান্তনু মণ্ডলকেও আটক করেছে পুলিশ।

তবে, শান্তনু মণ্ডলের বিরুদ্ধে ওঠা অভিযোগেরও কোনও তদন্ত হবে কি না, সে বিষয়ে এখনও প্রশাসনের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?