১২৩ বছরের রেকর্ড ভাঙল অগাস্ট মাস! যে বিপজ্জনক দিকে এগোচ্ছে ভারত...

Driest August 2023: উত্তরাখণ্ডের ঋষিকেশ অগাস্ট মাসে চেরাপুঞ্জি, মৌসিনরামের রেকর্ড ভেঙেছে কারণ ২৫ অগাস্ট পর্যন্ত এখানে ১,৯০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে!

inscript
৩ মিনিট
১২৩ বছরের রেকর্ড ভাঙল অগাস্ট মাস! যে বিপজ্জনক দিকে এগোচ্ছে ভারত...

শ্রাবণ শেষ, অগাস্টও বিদায় নিয়েছে। মানে ক্যালেন্ডার অনুযায়ী বর্ষা গত। অথচ বৃষ্টি কই তেমন? আশ্চর্য করা এক তথ্য রীতিমতো আশঙ্কায় ফেলছে ভারতকে। গত ১২৩ বছরের মধ্যে সবচেয়ে শুষ্কতম অগাস্ট ছিল এই ২০২৩ সালের মাসটি! আবহাওয়াবিদরা বলছেন, এল নিনোর তীব্রতার ফলেই এবার এই দুর্দশা। এই দেশে মাসের প্রথম ২১ দিনে রেকর্ড ১১৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ২০০৫ সালের ১৯০.১ মিলিমিটারের রেকর্ডটি ভেঙে দিয়েছে। তবে, এই মাসে বৃষ্টিপাতের ঘাটতি নয়া রেকর্ড গড়েছে! ১৯০১ সালের পর থেকে সবচেয়ে শুষ্কতম আগস্ট এবং ২০১৫ সালের পর থেকে সবচেয়ে শুষ্কতম বর্ষা টের পাওয়া গেছে অগাস্টে। স্বাভাবিকের চেয়ে ১৩ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি ঘটেছে গত মাসে।

অগাস্ট মাসে দেশে ২৫৪.৯ মিমি বৃষ্টিপাত হয়েছে, যা বর্ষাকালে মোট বৃষ্টির প্রায় ৩০ শতাংশ। ভারতে গত মাসে ৩২ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি দেখা গেছে। সব নথি বলছে, ১৯০১ সালের পর থেকে এটিই শুষ্কতম অগাস্ট।

ভারতে ২০০৫ সালের অগাস্টে ২৫ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি হয়েছিল, ১৯৬৫ সালে ২৪.৬ শতাংশ; ১৯২০ সালে ২৪.৪ শতাংশ; ২০০৯ সালে ২৪.১ শতাংশ এবং ১৯১৩ সালে ২৪ শতাংশ ঘাটতি ছিল।

কেন এই রেকর্ড পরিমাণ বৃষ্টির ঘাটতি?

  • আপনার জন্য আরও কিছু লেখা
বসন্তের পক্স বর্ষায় কেন? রাজ্যজুড়ে হঠাৎ কেন বাড়ছে চিকেন পক্স সংক্রমণ?

Chicken Pox in Monsoon: অনেকেই বলেন, এক বার চিকেন পক্স হলে দ্বিতীয় বার হয় না। তবে চিকিৎসকরা বলছেন, দ্বিতীয়, তৃতীয়বার হতেই পারে।

IMD-এর প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, অগাস্টে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের প্রাথমিক কারণ হল এল নিনো। এল নিনো হচ্ছে এমন একটি অবস্থা যাতে দক্ষিণ আমেরিকার কাছে প্রশান্ত মহাসাগরে জলের উষ্ণতা বৃদ্ধি পায়, বঙ্গোপসাগর এবং আরব সাগরে জলের পরিচলন কমায় এই এল নিনো প্রভাব।

এল নিনো সাধারণত ভারতের দুর্বল মৌসুমী বায়ু এবং শুষ্ক আবহাওয়ার সঙ্গে যুক্ত। MJO বা Madden Julian Oscillation হচ্ছে এক বড় আকারের অন্তঃমৌসুমী বায়ুমণ্ডলীয় ব্যাঘাত। গ্রীষ্মমণ্ডলীয় আফ্রিকায় এর উৎপত্তি হলেও তা ক্রমে পূর্ব দিকে সরতে থাকে। এটি একটি পালস বা তরঙ্গের মতো যা প্রায় ৩০ থেকে ৬০ দিন স্থায়ী হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
'বড্ড গরম, হিমালয়ে যাই', বলেই চিরতরে নিরুদ্দেশ হলেন সেই বাউল

এমন বহু বাউল-ফকিরের সঙ্গে দেখা হয়েছে, যাঁরা গান করেন না, ছবি আঁকেন কিংবা পদ লেখেন বা কিছুই করেন না সেভাবে, তাঁরা শুধুই তত্ত্বসাধনায় মশগুল।

MJO-এর সক্রিয় পর্যায়ে বায়ুমণ্ডল বৃষ্টিপাতের জন্য আরও অনুকূল হয়ে ওঠে। মেঘের আচ্ছাদন বাড়ে, ঝোড়ো বাতাস বয় এবং পরিবাহী কার্যকলাপে বৃদ্ধি ঘটে যার ফলে ভারতীয় উপমহাদেশে ভারী বৃষ্টিপাত হয়। জুলাই মাসে, MJ-র অনুকূল পর্যায়ের কারণেই দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত ঘটেছে। অগাস্টে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের আরেকটি কারণ ছিল দক্ষিণ চিন সাগরে নিম্নচাপের সংখ্যা কমা।

ঋষিকেশে এত বৃষ্টি কেন?

আরও এক রেকর্ড গড়েছে অগাস্ট মাস। চেরাপুঞ্জি এবং মৌসিনরাম তো ভারত এবং বিশ্বের সবচেয়ে আর্দ্র স্থান হওয়ার রেকর্ড ধরে রেখেছে, তবে এই অগাস্টে দেশের সবচেয়ে আর্দ্র শহর ছিল না চেরাপুঞ্জি। উত্তরাখণ্ডের ঋষিকেশ অগাস্ট মাসে চেরাপুঞ্জি, মৌসিনরামের রেকর্ড ভেঙেছে কারণ ২৫ অগাস্ট পর্যন্ত এখানে ১,৯০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে! চেরাপুঞ্জি এবং মৌসিনরামে যথাক্রমে ১,৮৭৬.৩ মিমি এবং ১,৪৬৪ মিমি বৃষ্টিপাত হয়েছে।

ঋষিকেশে অগাস্ট মাসে দু'বার ৪০০ মিমি বৃষ্টিপাত হয়েছে- ১০ অগাস্ট এবং ১৩ অগাস্ট। ঋষিকেশে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যা হয়েছে। এই মাসে অনেক দিন ধরেই গঙ্গা তার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

অনিয়মিত বর্ষা

জুন থেকে সেপ্টেম্বরের বর্ষা মরসুম শেষ হতে চলেছে। আর ভারতে কমপক্ষে ৮ শতাংশ বৃষ্টিপাতের ঘাটতি ঘটেছে। এক শতাব্দীরও বেশি সময় পরে সবচেয়ে শুষ্ক অগাস্টের মুখোমুখি হলো দেশ। এবারের বর্ষা ছিল চরম অসম। জুনের বৃষ্টিপাত ছিল গড়ের চেয়ে ৯ শতাংশ কম এবং জুলাইয়ের বৃষ্টিপাত ছিল গড়ে ১৩ শতাংশ বেশি। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তর-পশ্চিম ভারত থেকে যথাসময়ে বা ১৭ সেপ্টেম্বরের স্বাভাবিক তারিখের সামান্য আগে সরতে শুরু করবে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।