বসন্তের পক্স বর্ষায় কেন? রাজ্যজুড়ে হঠাৎ কেন বাড়ছে চিকেন পক্স সংক্রমণ?

Chicken Pox in Monsoon: অনেকেই বলেন, এক বার চিকেন পক্স হলে দ্বিতীয় বার হয় না। তবে চিকিৎসকরা বলছেন, দ্বিতীয়, তৃতীয়বার হতেই পারে।

inscript
২ মিনিট
বসন্তের পক্স বর্ষায় কেন? রাজ্যজুড়ে হঠাৎ কেন বাড়ছে চিকেন পক্স সংক্রমণ?

ক্যালেন্ডারে বর্ষা গত হয়েছে সদ্য, ভাদ্র এসেছে। বৃষ্টি আর ভ্যাপসা গরমে নাজেহাল হওয়া সময়। শরতের ফুরফুরে মেজাজ আসতে দেরি আছে, তারও চেয়ে দেরি আছে বসন্তের। তবে ক্যালেন্ডারের হিসেব গুলিয়ে, বিজ্ঞানের তত্ত্ব গুলিয়ে অন্য এক বসন্ত এসে গেছে। এই অসময়ে বসন্তের অকালবোধন। ঘরে ঘরে হানা দিচ্ছে জলবসন্ত বা চিকেন পক্স। কলকাতা সহ রাজ্যের অজস্র স্থানে জলবসন্তের প্রাদুর্ভাব চিন্তায় ফেলছে মানুষকে। বসন্তের রোগ এই বর্ষা-ভাদ্রে কেন?

আসলে গুলিয়ে গিয়েছে সবটাই। ক্যালেন্ডারে ধার্য হওয়া মাসের নিয়মে আর ঋতুবদল হয় না। বরং যে সময়ে যে আবহাওয়া থাকার কথাই নয়, দেখা যাচ্ছে তেমনই। চিকিৎসকদের একাংশ বলছেন, এই পাল্টে যাওয়া আবহাওয়াই বসন্তের অকালবোধনের কারণ। ভ্যারিসেল্লা ভাইরাস এই পাল্টে যাওয়া আবহাওয়াতেই ফের জেগে উঠছে। শুধু তো বর্ষা না, বিগত কয়েক বছরে দেখা গেছে শীত আসব আসব অবস্থাতেই মানুষের পক্স হচ্ছে। নভেম্বরে কোথায় হিমেল বাতাস বইবে মৃদু, তা না মানুষ ঘাম মুছছেন। আচমকা গরম পড়তেই ভাইরাসদের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে তাই।

  • আপনার জন্য আরও কিছু লেখা
Covid-19: মাস্ক পরতে হবে আবার! পুজোর আগেই ফিরতে পারে করোনা?

New Covid-19 variant: পুজো আসতে আর কটা মাত্র দিন বাকি! এর মধ্যেই ফের উঁকি মারছে করোনা আতঙ্ক। ফের কি মুখ ঢাকবে মাস্ক, হাত ঢাকবে স্যানিটাইজার!

তাই চিকিৎসকরা বলছেন, বছরের যে কোনও সময়েই চিকেন পক্স হতে পারে। অনেকেই বলেন, এক বার চিকেন পক্স হলে দ্বিতীয় বার হয় না। তবে চিকিৎসকরা বলছেন, দ্বিতীয়, তৃতীয়বার হতেই পারে। তবে প্রথমবারের মতোই মারাত্মক হবে, এমন নাও হতে পারে। এক বার আক্রান্ত হলেও এই সময়ে সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি। চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন কিনা একদম প্রথমেই দেখে নাও বোঝা যেতে পারে, তাই ভিড় এড়িয়ে চলাই ভালো। একান্তই ভিড় না এড়াতে পারলে বাড়ি ফিরে অবশ্যই স্নান করে নেওয়া ভালো।

হালকা জ্বর, গা, হাত, পায়ে ব্যথা, দুর্বলতা এবং সারা শরীরে র‌্যাশ— এই হচ্ছে চিকেন পক্সের মূল কয়েকটি উপসর্গ। রোগীর প্রতিরোধ ক্ষমতার কেমন তার উপরই নির্ভর করে জলবসন্ত কতটা বাড়াবাড়ি করবে। সাধারণ জলবসন্তে মারা যাওয়ার আশঙ্কা এখন কম। তবে চিকেন পক্স নিউমোনিয়া হলে মৃত্যুর ঝুঁকিও আছে। সেক্ষেত্রে চিকেন পক্স থেকে বুকে সংক্রমণ ছড়িয়ে পড়ে। কোভিড সংক্রমণের পর অনেকেরই শ্বাসযন্ত্রের অবস্থা ভালো না। সেক্ষেত্রে বাড়তি নিরাপত্তা বজায় রাখতেই বলছেন চিকিৎসকরা।

হাঁপানি বা সিওপিডির মতো কোনও পুরনো রোগ থাকলে জলবসন্ত হওয়ার ফলে তা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকেন পক্স ভাইরাস আক্রমণ করলে সঙ্গে সঙ্গেই গায়ে গুটি বেরোয় না। হালকা জ্বর, হাঁচি, কাশি ক্লান্তি আর চোখ জ্বালাই প্রাথমিক উপসর্গ। ভাইরাস শরীরে ঢোকার প্রথম পাঁচ দিনে আক্রান্তের অবস্থা সবচেয়ে খারাপ হয়ে ওঠে। করোনার থেকেও দ্রুত ছড়ায় এই ভাইরাস। তাই নিজেকে আলাদা করে রেখে সঠিক চিকিৎসা দরকার।

প্রতিদিন স্নানের সময় জলে নিমপাতা ফেলে স্নান আর খাবারেও নিমপাতা খেলে উপকার মেলে। সজনে ফুলও ভীষণ উপকারী তবে এই বর্ষায় তা মেলা চাপ। সাধারণত ১২ থেকে ১৫ দিনের মধ্যে স্বাভাবিক ভাবেই রোগী সুস্থ হয়ে ওঠেন। তবে ফেলে না রেখে অবশ্যই চিকিৎসকের পরামর্শে সঠিক খাবার, সঠিক পথ্য প্রয়োজন, নাহলে অবস্থা বেগতিক হতে সময় নেবে না।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।