প্রথম এত ভোটে জয়! কোন সমীকরণে বাড়ল জামায়াতের সমর্থন?
Bangladesh Jamaat vote share: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জামায়াত বহু বছর ধরে সীমিত প্রভাবসম্পন্ন হলেও, সুসংগঠিত একটি দল হিসেবেই বিবেচনা করা হয়েছে। তারা কখনও এককভাবে বড় জয় পায়নি; জোটের অংশীদার হিসেবেই সংসদে উপস্থিত থেকেছে। তবে এবারের নির্বাচনে যে পরিমাণ সমর্থন তারা অর্জন করেছে, তা তাদের অতীতের ফলাফলের তুলনায় অনেক বেশি।
বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে অনেক বিস্ময় আমরা দেখেছি। কখনও একক সংখ্যাগরিষ্ঠতার ঝড়, কখনও জোটের অঙ্কে ক্ষমতার রদবদল, কখনও ভোটার অনীহার দীর্ঘ ছায়া। কিন্তু এবারের নির্বাচনে একটি প্রশ্ন সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে, কেন এত ভোট পেল জামায়াত? প্রায় এক-তৃতীয়াংশ ভোটশেয়ার নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে উত্থান দেখাল, তা নিয়ে নানা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা এবং পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের বিচারে শীর্ষ নেতৃত্বের দণ্ডিত হওয়ার ঘটনায় দলটি দীর্...
সম্পূর্ণ লেখাটি পড়তে ইনস্ক্রিপ্ট পরিবারের সদস্য হোন আজই
সাবস্ক্রাইবারদের জন্যে উন্মুক্ত ইনস্ক্রিপ্টের সমস্ত কাজ
অনুসন্ধান, মতামত, বিশ্লেষণ, পডকাস্ট: নাগরিক সাংবাদিকতা
₹১৪৯ টাকায় সবটাই আপনার হাতের নাগালে







