চরমপন্থী ঘোষণা এএফডি-কে! নিষিদ্ধ হওয়ার মুখে জার্মানির প্রধান বিরোধী দল?

Germany ADF: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানির সবচেয়ে সফল উগ্র-ডানপন্থী দল হচ্ছে এএফডি।

inscript
২ মিনিট
চরমপন্থী ঘোষণা এএফডি-কে! নিষিদ্ধ হওয়ার মুখে জার্মানির প্রধান বিরোধী দল?

অতি-ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি। জার্মানির এই রাজনৈতিক দলটিকে জার্মানির গুপ্তচর সংস্থা 'চরমপন্থী' হিসেবে ঘোষিত করেছে। এই মুহূর্তে জার্মানির বৃহত্তম বিরোধী দল এএফডি। ১,১০০ পৃষ্ঠার একটি প্রতিবেদনে এএফডিকে একটি বর্ণবাদী এবং মুসলিম-বিরোধী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বলা হচ্ছে, এবার এই বিরোধী দলটির উপর নজরদারি বাড়াবে জার্মানির গুপ্তচর সংস্থা। দলের কাজকর্মের উপর নিষেধাজ্ঞা আসতে পারে, পরবর্তীকালে এএফডি দলটিকেই নিষিদ্ধ করা হতে পারে। এএফডি বলছে এই পদক্ষেপ আসলে 'গণতন্ত্রের উপর আঘাত'। গোয়েন্দারা বলছেন, এএফডি জার্মানির জনগণের গঠন ভারসাম্যের অবমাননা করে এবং তাদের মানবিক মর্যাদা লঙ্ঘন করে। এই দলটি যে সামগ্রিকভাবেই অভিবাসী-বিরোধী এবং মুসলিম-বিরোধী তা প্রতিফলিত হয়েছে। পাশাপাশি, এএফডি-র বিরুদ্ধে ব্যক্তি ও গোষ্ঠীর প্রতি 'অযৌক্তিক ভয় এবং শত্রুতা' উস্কে দেওয়ার অভিযোগও উঠেছে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
হয় ডান নয় বাম! জার্মানির তরুণদের ভোট কেন এই দুই দিকেই বিভক্ত?

Germany Election Result 2025: তরুণ ভোটারদের বেশিরভাগই সমর্থন করেছে বামপন্থী 'ডাই লিঙ্কে' পার্টিকে এবং দ্বিতীয় স্থানে কট্টর দক্ষিণপন্থী অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড (এএফডি) বা অল্টারনেটিভ ফর জার্মানি দল।

বিশ্লেষকদের মতে, জার্মান সংসদ এখন এএফডি-এর জন্য বরাদ্দ সরকারি তহবিল সীমিত বা বন্ধ করার চেষ্টা করতে পারে। তবে তার জন্য কর্তৃপক্ষকে প্রমাণ করতে হবে যে এই দলটি স্পষ্টতই জার্মানির গণতন্ত্রকে দুর্বল করার বা গণতন্ত্রকে উৎখাত করার চেষ্টা করছে।

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, 'চরমপন্থী' হিসেবে শ্রেণিবদ্ধ একটি সংস্থার সঙ্গে জড়িত সাধারণ মানুষ অর্থাৎ এর কর্মচারীদেরও হয়তো বরখাস্ত করা হতে পারে। ফলে নতুন সদস্য বাড়ানোও কঠিন হবে এএফডি-র জন্য। এখানে উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানির সবচেয়ে সফল উগ্র-ডানপন্থী দল হচ্ছে এএফডি। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে এএফডি রেকর্ড সংখ্যক আসন জিতেছে যার ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সভাপতিত্বের দায়িত্বে আছে এই দলের নির্বাচিত নেতারা। সেই সময় এলন মাস্কের মতো ধনকুবের এই চরমপন্থী দলটিকে সমর্থনও করেছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিককালে ইউরোপ জুড়ে অতি-ডানপন্থীদের বিপদ বাড়ছে। ফ্রান্সের মেরিন লে পেন অর্থ আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০২৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। অন্যদিকে প্রথম রাউন্ডে একজন অতি-ডানপন্থী প্রার্থী জয়লাভের পর রোমানিয়ার রাষ্ট্রপতি নির্বাচনই স্থগিত করে দেওয়া হয়।

জার্মানিতে চরমপন্থী হিসাবে শ্রেণিবদ্ধ হওয়া অন্যান্য সংগঠনগুলি হলো ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামিক স্টেট সহ ইসলামপন্থী গোষ্ঠী এবং জার্মানির মার্কসবাদী-লেনিনবাদী পার্টির মতো অতি-বামপন্থী গোষ্ঠী।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

ছদ্ম-বিরোধী তৈরিই কি তবে ভারতের রাজনীতিতে ক্ষমতার নতুন কৌশল?

Indian opposition politics: বিরোধীদের সরাসরি নিষিদ্ধ না করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার চাপ, আইনি ফাঁকফোকর এবং সুপরিকল্পিত দল ভাঙার মাধ্যমে তৈরি করা হচ্ছে অনুগত ‘ছদ্ম-বিরোধী’।

EXCLUSIVE: কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ভোট না-করানো তৃণমূলের বড় ভুল, নিজেদের ভুল নিয়েও আলোচনার দরকার ছিল: কুণাল

Kunal Ghosh on Mamata Banerjee: ইনস্ক্রিপ্টে ‘অনিন্দ্য এবং’ পডকাস্টে তিনি একদিকে যেমন দাবি করেছেন মমতাকে ভয় পেয়েই তাঁকে বারবার নিশানা করা হচ্ছে, তেমনই অন্যদিকে দলের ভুলত্রুটি স্বীকার করে আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথাও বলেছেন।

EXCLUSIVE: শেষদিকে দল পরিচালনায় গ্যাপ ছিল, অভিষেকের অফিসও ঠিকঠাক ম্যানেজ করা হয়নি: কুণাল

Kunal Ghosh on Abhishek Banerjee: ইন্সক্রিপ্টের ‘অনিন্দ্য এবং’ পডকাস্টে অভিষেক প্রসঙ্গে বলতে গিয়ে কুণাল জানিয়েছেন, শেষ পর্যায়ের দল পরিচালনায় আরও ‘সতর্কতা’ প্রয়োজন ছিল। তাঁর দাবি, অভিষেকের অফিসও সব সময় ঠিকভাবে পরিচালিত হয়নি।

মমতা-অভিষেকের দল পরিচালনায় বিরাট গ্যাপ তৈরি হয়েছিল: ইনস্ক্রিপ্ট পডকাস্টে আর কী বললেন কুণাল?

Kunal Ghosh Interview: বিধানসভা ভোটে বিপর্যয়ের পরে প্রতীক, নাম হারিয়ে কার্যত দিশাহারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। তার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই জারি রয়েছে। যদিও দলের অভ্যন্তরীণ বিদ্রোহে মমতার কাছাকাছির বৃত্ত ক্রমশ সঙ্কুচিত হয়েছে। নন্দীগ্রামের উপনির্বাচনে মুখ পুড়েছে। এই প্রেক্ষিতে আসন্ন পুরভোটে কেমন করবে তৃণমূল? ঘুরে দাঁড়ানোর কোনও সম্ভাবনা আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কী? বিভিন্ন প্রশ্নের জবাবে যা বললেন দলের বিধায়ক এবং অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ।

এসআইআর: বাংলায় ভোটার যাচাইয়ের প্রভাব মুসলিম এলাকাগুলিতে ছ’গুণ বেশি, বলছে পরিসংখ্যান

Bengal Voter List Review: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা যাচাইয়ে বিচারাধীন ভোটারদের ক্ষেত্রে মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতেই প্রভাব বেশি পড়েছে। পরিসংখ্যান বলছে, এই এলাকাগুলিতে ভোটার যাচাইয়ের প্রভাব অন্যান্য এলাকার তুলনায় প্রায় ছ’গুণ বেশি। এই পার্থক্য কীভাবে তৈরি হলো, কোন এলাকার ভোটাররা বেশি প্রভাবিত হলেন এবং এর পিছনে কী কারণ রয়েছে?

এসআইআর বির্তক: যে খবর স্বাভাবিক হওয়ার কথা, সেটাই আজ বিস্ময়

Gyanesh Kumar, SIR and Election Commission: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরে আপত্তি থাকা সত্ত্বেও কেন প্রক্রিয়া চালানো হল? জ্ঞানেশ কুমার কীভাবে মুখ্য নির্বাচন কমিশনার হলেন? ২০২৩ সালে আইন বদলে প্রধান বিচারপতিকে নির্বাচন কমিশনার বাছাইয়ের কমিটি থেকে সরানো হল কেন? এতদিন এই প্রশ্নগুলি গণমাধ্যম তুলল না কেন?

এসআইআর: বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির নামে যা পেল বাঙালি

Real Effect of SIR in bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ ভোটার বাদ যান, যারা ছিলেন মোট ভোটারের ১২ শতাংশ। যাদের মধ্যে ৩৪% ছিলেন মুসলিম , নারীরা সংখ্যায় ছিলেন ৬১.৮%, এছাড়াও ছিলেন, মতুয়া ও রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা, যারা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হন। ফর্ম-৭-এর অপব্যবহার, অ্যালগরিদম-নির্ভর যাচাই, ১৯টি আপিল ট্রাইব্যুনালে ১ লক্ষ মামলা, সব মিলিয়ে ২০২৬-এর ভোটে যোগ্য নাগরিকরাও বাদ পড়েছিলেন।

‘সব নির্বাচনেই কারচুপি’, কেন এমন দাবি রাহুল গান্ধীর?

Rahul Gandhi election rigging claim: রাহুল গান্ধী কেন দাবি করলেন, ভারতের সব নির্বাচনেই কারচুপি হচ্ছে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কী প্রশ্ন তুলেছেন তিনি? সরকারবিরোধী মনোভাব বা অ্যান্টি-ইনকামবেন্সি কীভাবে ভোটের রাজনীতিতে কাজ করে? তাঁর অভিযোগের পক্ষে কী কী তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে?