কেন সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করলেন ইব্রাহিম ট্রাওরে?

Ibrahim Traore: বেশ কয়েক বছর ধরে স্থগিত থাকা রাজনৈতিক দলগুলোকে এবার আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করেছে বুরকিনা ফাসোর সামরিক সরকার। শুধু তাই নয়, দলগুলোর সব সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আসলে গণতন্ত্র বলে কিছুই থাকছে না আর বুরকিনা ফাসোয়। ইব্রাহিম ট্রাওরের জননেতার ইমেজও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ঘটনায়।

inscript
৩ মিনিট
কেন সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করলেন ইব্রাহিম ট্রাওরে?

একদিকে আল কায়দা ও দায়েশের লাগাতার হামলা অন্যদিকে ইব্রাহিম ট্রাওরের কড়া পদক্ষেপ, বুরকিনা ফাসোতে গণতন্ত্রের আলো ম্লান হচ্ছে ক্রমশ। বাড়ছে অতিদীর্ঘ সামরিক শাসনের আশঙ্কা। বেশ কয়েক বছর ধরে স্থগিত থাকা রাজনৈতিক দলগুলোকে এবার আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করেছে বুরকিনা ফাসোর সামরিক সরকার। শুধু তাই নয়, দলগুলোর সব সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আসলে গণতন্ত্র বলে কিছুই থাকছে না আর বুরকিনা ফাসোয়। ইব্রাহিম ট্রাওরের জননেতার ইমেজও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ঘটনায়।

বৃহস্পতিবার জারি এক ডিক্রিতে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরের নেতৃত্বাধীন সরকার সব রাজনৈতিক দল গঠন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন বাতিল করে দেন। অভিযোগ, দলগুলো নির্ধারিত নিয়ম মানেনি। স্বরাষ্ট্রমন্ত্রী এমিল জেরবো টেলিভিশনে বলেন, এই পদক্ষেপ ‘রাষ্ট্র পুনর্গঠন’-এর অংশ। বহুদলীয় ব্যবস্থায় ‘অত্যধিক অপব্যবহার ও অকার্যকারিতা’ দেখা যাচ্ছিল। তিনি আরও বলেন, “রাজনৈতিক দলের বাড়বাড়ন্ত নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি করেছে এবং সামাজিক বন্ধন দুর্বল করেছে।” যদিও তিনি প্রত্যক্ষ কোনো উদাহরণ দিতে পারেননি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড হলো?

South Korea Former President Yoon Suk Yeol: বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬-এ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে সংবিধানবিরোধী অভ্যুত্থান পরিচালনার অভিযোগে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

ছোট্ট দেশ বুরকিনা ফাসো বর্তমানে আইএসআইএল (আইএসআইএস) ও আল-কায়েদা-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর হামলায় জর্জরিত। উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের প্রায় ৬০ শতাংশ এলাকা এখন তাদের দখলে। আফ্রিকা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুসারে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছরে মৃত্যুর সংখ্যা তিনগুণ বেড়ে ১৭,৭৭৫-এ পৌঁছেছে—অধিকাংশই সাধারণ নাগরিক।

ট্রাওরে ২০২২ সালের সেপ্টেম্বরে বুরকিনার ক্ষমতা দখল করেন। আট মাস আগে আরেক অভ্যুত্থানে গণতান্ত্রিক প্রেসিডেন্ট রোচ মার্ক কাবোরেকে সরিয়ে দিয়েছিলেন ট্রাওরে। ৩৭ বছর বয়সি এই নেতা প্যান-আফ্রিকানবাদীদের মধ্যে অনলাইনে জনপ্রিয়—অনেকে তাঁকে থমাস সাঙ্কারার সঙ্গে তুলনা করেন। কিন্তু অভ্যুত্থানের পর থেকেই নিষেধাজ্ঞামূলক কর্মসূচি শুরু করেন ট্রাওরে। রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ হয়। ২০২৪ সালে জাতীয় সম্মেলনে নির্বাচন ২০২৯ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়। গত বছর জানুয়ারিতে বুর্কিনা ফাসো, মালি ও নাইজার ইকোয়াস ছেড়ে ‘অ্যালায়েন্স অব সাহেল স্টেটস’ গঠন করে। ২০২৫ সালের জুলাইয়ে স্বাধীন নির্বাচন কমিশনও বিলুপ্ত করা হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি: এপস্টিন ফাইল কি চাপে ফেলেছে মোদিকে?

Epstein documents India link: অন্তর্বর্তী বানিজ্য চুক্তি অনুযায়ী, বর্তমানে যে ২৫% সাধারণ শুল্ক ভারতীয় পণ্যের উপর ধার্য্য আছে তা কমে হবে ১৮%। ফলত বর্তমান ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী বানিজ্য চুক্তি একপেশে ও ভারতের অর্থনৈতিক বৃদ্ধির পরিপন্থী। এমন একটি চুক্তিকে হঠাৎ মেনে নিলেন কেন প্রধানমন্ত্রী? কী কারণে আত্মসমর্পন করলেন 'বন্ধু' ট্রাম্পের কাছে? মোদি কি ভয় পেয়েছেন?

২০২৩ সালের ডিসেম্বরে সংবিধান সংশোধন করে আদালতগুলোকে সরকারের অধীনে আনা হয়েছে। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে নাগরিক ও রাজনৈতিক ক্ষমতার ভাগাভাগি প্রায় থাকবে না। সরকার ক্ষমতায় থাকার মেয়াদ বারবার হবে অনন্ত।

বুরকিনায় সংবাদমাধ্যমও নিষেধাজ্ঞার মুখে পড়েছে। ২০২৪ সালের এপ্রিলে বিবিসি, ভয়েস অব আমেরিকা ও হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইট ব্লক করা হয়। সরকার-বিরোধীদের জোর করে সেনাবাহিনীতে নিয়োগ করে যুদ্ধক্ষেত্রে পাঠানোর ঘটনা সামনে এসেছে তারই মধ্যে। ২০২৪ সালের আগস্টে হাইকোর্টের ডেপুটি প্রসিকিউটর আবদুল গাফারু নাক্রোসহ অন্তত পাঁচ বিচারককে সেনাবাহিনীতে পাঠানো হয়। তাঁদের খোঁজ মেলেনি। ২০২৫ সালের এপ্রিলে তিন সাংবাদিক অপহৃত হন—দশ দিন পর তারা সামরিক পোশাকে ফিরে আসেন। অনেক বিরোধী নেতা ও সাংবাদিক এখনও নিখোঁজ।

সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের নামে গণতন্ত্রকে কি চিরতরে বিদায় দেওয়া হচ্ছে বুরকিনা ফাসো? সোশ্যাল মিডিয়ার নয়নের মণি ট্রাওরে কি সংহারকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন? কবে শাপমুক্তি ঘটবে বুরকিনার সাধারণ মানুষের, জানে না কেউই।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?