সব চোখ ২০২৪-এ, এখন থেকেই জোটের আশায় জল ঢালছে কংগ্রেস?

একদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ, অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ হলে লড়াইটা অন্যরকম হতো।

tiasa gupta
৪ মিনিট
সব চোখ ২০২৪-এ, এখন থেকেই জোটের আশায় জল ঢালছে কংগ্রেস?

ইডি, সিবিআই জুজু না সাংগঠনিক দুর্বলতা?

বারবার এই প্রশ্ন পাক খেয়ে মুখ থুবড়ে পড়েছে দিল্লির অলিন্দে। প্রায় সব রাজনৈতিক দল, রাজনৈতিক বিশেষজ্ঞরা মাথা নেড়ে একমত হচ্ছেন যে, দিল্লির মসনদ থেকে বিজেপিকে সরাতে প্রয়োজন মজবুত বিরোধী ঐক্য। কিন্তু কাকে সামনে রেখে লড়াই হবে, এর যে এখনও কোনও বাস্তব সমাধান সামনে আসেনি, তা বলাই যায়। সম্প্রতি দলের চিন্তন বৈঠকে হাত মজবুত করতে শক্ত হাতে হাল ধরেছিলেন সোনিয়া গান্ধী। কিন্তু সে গুড়ে যে বালি, তা প্রমাণ হয়ে গেল। কারণ?

কংগ্রেসকে চাঙ্গা করতে সোনিয়া গান্ধী যখন ফের সক্রিয়, ঠিক তখনই একের পর এক ধাক্কায় অস্বস্তিতে কংগ্রেস। গত সপ্তাহে রাজস্থানের উদয়পুরে তিনদিনব্যাপী ‘নব সংকল্প চিন্তন শিবির’ চলাকালীনই দল ছাড়েন পাঞ্জাবের প্রাক্তন প্রদেশ সভাপতি সুনীল জাখর। একইভাবে বুধবার ইস্তফা দিলেন গুজরাতের পতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলও। প্রশ্ন উঠছে, হার্দিকের পরবর্তী গন্তব্য কি বিজেপি?

সে যাই-ই হোক, দল ছাড়ার তালিকায় এবার কে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এরপর কি কেরলের নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে. ভি. থমাস?

কংগ্রেস হাই কমান্ডের প্রবল সমালোচনা করেই দল ছাড়ার কথা ঘোষণা করেছেন হার্দিক। হার্দিকের ইস্তফা কংগ্রেসকে বিপাকে ফেলেছে, তা ঠিক, তবে কংগ্রেসও বসে না থেকে গুজরাতে অন্যভাবে ঘুঁটি সাজাচ্ছে। কিন্তু দিল্লির কথা যখন উঠল, তখন প্রশ্ন উঠে আসে যে, কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতার কারণেই কি বিরোধী ঐক্য দানা বাঁধছে না?

এটা কোনও বিশেষ কারণ হলেও একমাত্র কারণ নয়। একথা ঠিক যে, বিরোধীদের একাংশ মমতাকে সামনে রেখে ঐক্যের রূপ দিতে চেয়েছেন। সোনিয়া যে রাহুলের ভবিষ্যৎ নিয়ে ভাববেন, তা বলাই বাহুল্য। আবার শতাব্দীপ্রাচীন দল হলেও, রাহুল, প্রিয়াঙ্কা কারও হাত শক্ত হতে পারেনি, উত্তরপ্রদেশ নির্বাচন তার প্রমাণ। তাই কি আসরে নামতে হল সোনিয়াকে? কংগ্রেসের সাংগঠনিকতা যে তলানিতে, তা বোঝার জন্য বোধহয় বেশি বুদ্ধি খরচের প্রয়োজন হয় না। এই প্রসঙ্গে বলা প্রয়োজন, কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী ঐক্য হল, আর ২০২৪-এর লড়াই হল ত্রিমুখী, তাহলে কিন্তু আখেরে লাভ বিজেপিরই। লাভের গুড় ঘরে তুলতে অনেকদিন ধরেই চাল চালছেন মোদি-শাহ। কীভাবে? ওই সেই সিবিআই এবং ইডি জুজু।

২০২৪-এর আগে বড় প্রশ্ন, আদৌ কি বিজেপি-বিরোধী ঐক্য গড়ে উঠবে? যদি বিজেপি-বিরোধী দলগুলি মহাজোট বাঁধে, তবে সেই জোটের মুখ কে হবেন? অর্থাৎ, কে নেতৃত্ব দেবে বিরোধী ঐক্যকে? যদি ধরে নেওয়া যায়, কংগ্রেসকে রেখেই বিরোধী ঐক্য গড়ে উঠবে, তবে সেই জোটের নেতৃত্বে কে থাকবেন। তার স্পষ্ট ইঙ্গিত উঠে আসে 'মুড অফ নেশন'-এর এক সমীক্ষায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বিকল্প মুখ হয়ে ওঠার লড়াইয়ে পিছনের সারিতে থাকলেও বিরোধী ঐক্যের মুখ হিসেবে মুড অফ নেশন তাঁকে এগিয়ে রেখেছে অনেকটাই। বিরোধী ঐক্যের মুখ হিসেবে কে এগিয়ে রয়েছেন, এই প্রশ্নের উত্তরে সবার ওপরে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তিন নম্বরে রাহুল গান্ধী। মমতার ঘাড়ে কার্যত নিশ্বাস ছাড়ছেন অরবিন্দ কেজরিওয়াল। শুধুমাত্র কোনও সমীক্ষা নয়, বিভিন্ন রাজনৈতিক নেতারা বলছেন, মমতাকে সামনে রেখে লড়াই হবে। আর তাই মমতাও বারবার ছুটে গেছেন দিল্লি।

এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে সিবিআই ও ইডির খাঁড়া। সম্প্রতি তাঁকে ত্রিপুরায় বলতে শোনা গেছে, "সিবিআই, ইডি ১০ বার তলব করেছে, আমি ভয় পাই না। আমরা সবাই বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। এখানে সবাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছে। ফেসবুক, ট্যুইটারে লড়াই নয়, মাঠে নেমে লড়ে তৃণমূল। গত ৮ বছর ধরে কংগ্রেস বিজেপির কাছে হেরেছে। আর গত ৮ বছর ধরে বিজেপি তৃণমূলের কাছে হেরে চলেছে।‘’

বিরোধী ঐক্যের চেহারা নিয়ে যখন কথা হচ্ছে, তখন উত্তরপ্রদেশের দিকে নজর দেওয়া উচিত। সদ্য সেখানে ভোট হয়েছে। আবার সেই বিরোধী ঐক্য দানা না বাঁধায় ফের ক্ষমতায় আসেন যোগী আদিত্যনাথ। রাজনৈতিক বিশেষজ্ঞদের বলতে শোনা যায়, মায়াবতী তলে তলে বিজেপিকে সুবিধে করে দেওয়ায় নাকি এখানে বিরোধী ঐক্য গড়ার চেষ্টা ছিল ছিদ্রযুক্ত পাত্রে জল ভরার শামিল।

এই পরিস্থিতিতে তৃণমূল জাতীয় রাজনীতিতে কোনও সঙ্গী খুঁজে পায় কি না, সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কংগ্রেস ও তৃণমূল যদি সমান্তরাল পথে চলতে শুরু করে, তবে জোটসঙ্গীরাও যে দু'-ভাগ হবে, তা বলাই যায়। এখন পর্যন্ত যে ছবি ধরা দিয়েছে, তাতে তৃণমূল একা হয়ে গিয়েছে, কংগ্রেসের সঙ্গে রয়েছে প্রায় ১৬টি দল।

এর মাঝে রবিবার রাহুল গান্ধী উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরে বলে বসেছেন, আঞ্চলিক দলগুলো পারবে না বিজেপির মোকাবিলা করতে, কারণ তাদের কোনও মতাদর্শ নেই। এহেন মন্তব্যে বেশ ক্ষুব্ধ বিরোধী দলগুলো। এর কী প্রভাব আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন বা অন্যান্য ক্ষেত্রে পড়বে, তা সময় বলবে।

কংগ্রেসের সঙ্গে রয়েছে শিবসেনাও। তৃণমূল এখনও জাতীয় রাজনীতিতে সঙ্গী খুঁজে পায়নি। সব বিরোধী দলই প্রায় মনে করছে, কংগ্রেস ছাড়া বিজেপিকে হারানো সম্ভব নয়। কারণ কংগ্রেসের সঙ্গে প্রায় ২০০ থেকে ২৫০ আসনে সরাসরি লড়াই হবে বিজেপির। আর তৃণমূলের সঙ্গে এখন পর্যন্ত ৪২। তা বেড়ে বড়জোড় হতে পারে ৪৪-৪৫।

কিন্তু এখনও প্রায় ২৫০ আসন রয়েছে। যেখানে অন্যান্য রাজনৈতিক দল একটা ফ্যাক্টর। সেইসব রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন রয়েছে কংগ্রেস-বান্ধব দল, তেমনই রয়েছে বিজেপি-বান্ধব দলও। বামেরা যেমন রয়েছে, তেমনই রয়েছে সপা, বসপা, আরজেডি, টিআরএস, টিডিপি, ওয়াইএসআর কংগ্রেস, বিজেডি, ডিএমকে, এআইএডিএমকে, আপ, শিবসেনার মতো বহু দল। তাই তৃণমূল বিরোধী ঐক্যে শামিল না হওয়ায় তৃতীয় শক্তির উত্থান হয় কি না সেটাও দেখার।

একদিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ, অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ হলে লড়াইটা অন্যরকম হতো। কিন্তু তৃণমূলের জাতীয় রাজনীতিতে প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠার বাসনা, আরও একটি সম্ভাবনাকে জাগিয়ে তুলেছে। সেক্ষেত্রে ২০২৪-এর লড়াই ত্রিমুখী হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে বিজেপি-বিরোধী দলগুলোর বিভক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাতে কিন্তু আখেরে লাভ হবে বিজেপির। এর দায় শেষ পর্যন্ত কাকে বহন করতে হবে? এই নিয়ে ময়নাতদন্ত যখন হবে, তখন প্রথমেই আসবে এই প্রসঙ্গ যে, শতাব্দীপ্রাচীন দল হয়েও সাংগঠনিক শক্তি তলানিতে ঠেকেছে কংগ্রেসের। তাই হয়তো হার্দিকের সঙ্গে বিচ্ছেদ অনিবার্য হয়ে ওঠে। একই সঙ্গে বলতে হয়, ক্ষমতা ধরে রাখতে বিজেপির মরণকামড়ের নাম সিবিআই ও ইডি।

লিখেছেন
tiasa gupta
tiasa gupta
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।