উদ্ধার কোটি টাকার বিরল বোয়া সাপ, যেভাবে পাচারের অভিসন্ধি ভন্ডুল করে দিল বনবিভাগ

Extinct species of snake red sand boa : প্রথমে দেশ থেকে পাচার, তার পর কোটি কোটি টাকায় বিক্রি, ঠিক এমনটাই অভিসন্ধি ছিল পাচারকারীদের। শেষ মুহূর্তে ভেস্তে গেল সবটাই। বনকর্মীদের সহায়তায় উদ্ধার হল বিরল প্রজাতির সাপ রেড স্যান্ড বোয়া

Kankana Mukherjee
২ মিনিট
উদ্ধার কোটি টাকার বিরল বোয়া সাপ, যেভাবে পাচারের অভিসন্ধি ভন্ডুল করে দিল বনবিভাগ

পাচারের ঠিক আগেই হাতেনাতে ধরা পড়েছে পাচারকারীরা, গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমেছিল বনদপ্তর। সঠিক মুহূর্তে দুষ্কৃতীদের আটক করে দার্জিলিং থেকে নেপালের পথে বিরল প্রজাতির সাপ রেড স্যান্ড বোয়া পাচারের চক্রান্ত ভন্ডুল করেছে বনদপ্তরের কর্মীরা। সম্প্রতি এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তোলপাড়। এমনিতেই প্রায় বিলুপ্তির তালিকায় নাম লিখিয়েছে এই রেড স্যান্ড বোয়া সাপের দল, তার ওপর এই পাচারের কান্ড গোটা ঘটনায় যেন ঘৃতাহুতি দিয়েছে ইতিমধ্যেই।

প্রথমে দেশ থেকে পাচার, তার পর কোটি কোটি টাকায় বিক্রি, ঠিক এমনটাই অভিসন্ধি ছিল পাচারকারীদের। শেষ মুহূর্তে ভেস্তে গেল সবটাই। বনদপ্তরের তরফে প্রাথমিকভাবে আটক করা হয় চার পাচারকারীকে। গতকাল ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ধৃতরা হল অরিন্দম সরকার, পাসাং লামা শেরপা, আনোয়ার মিঞা, জগদীশচন্দ্র রায়। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও খতিয়ে দেখছে বন বিভাগ। এদিকে ইতিমধ্যেই এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই বিরল প্রজাতির সাপটির কালোবাজারে মূল্য প্রায় কয়েক কোটি টাকা বলে।

সাপ পাচার নিয়ে একটা গোপন খবর প্রথমেই কানে আসে বন বিভাগের। সোমবার বনদফতরের বৈকন্ঠপুর ফরেস্ট ডিভিশনের এনপিপি এক নম্বর রেঞ্জের কাছে খবর আসে, ওই এলাকাতে একটি বাড়িতে বিহার থেকে রেড সেন্ড বোয়া নামে প্রায় বিলুপ্ত প্রজাতির সাপ নিয়ে এনে লুকিয়ে রাখা হয়েছে। গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতেই বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি পৌরনিগমের শাস্ত্রীনগর এলাকাতে অভিযান চালায় উত্তরবঙ্গের বনকর্মীরা৷ জানা গিয়েছে, ওই এলাকারই বাসিন্দা পাষাং লামার বাড়িতে অভিযান চালালে উদ্ধার হয় সাপটি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আঁশে ঢাকা, দাঁতহীন নিরীহ প্রাণী! ভারতের প্যাঙ্গোলিন কেন হু হু করে পাচার হচ্ছে বিদেশে?

Pangolin Poaching: বিভিন্ন রোগ নিরাময় করাতে নাকি প্যাঙ্গোলিনের আঁশ অব্যর্থ। প্যাঙ্গোলিনের মাংসও অত্যন্ত সুস্বাদু।

WB | Team of Belacoba forest range seized Red Sand Boa (Eryx johnii) from Darjeeling forest area arrested 4 people in connection with illegal trading. Accused identified as Arindam Sarkar, Pasang Lama Sherpa, Abavar Miya & Jagadish Ch Roy. It was scheduled for delivery to Nepal.

— ANI (@ANI)

লম্বায় প্রায় চার ফুট পাঁচ ইঞ্চি, ওজন সাড়ে চার কেজি। পেল্লাই সাইজের এই বিরল সাপটিকে বিহার থেকে উত্তর বঙ্গে আনা হয়েছিল। ধৃতদের যেটা করে জন্য যায়, কালো বাজারে এক কোটি টাকা দাম রাখা হয়েছিল এই সাপটির। এমনকী তার মধ্যে প্রায় কুড়ি হাজার টাকা অগ্রিম দাবিও নাকি করা হয়েছিল। উল্লেখ্য, কোনও ভাবেই যেন ঠেকানো যাচ্ছে না বন্যপ্রাণী পাচার। আইন, আদালত, গ্রেফতার, শাস্তি কিছুতেই কিছু হচ্ছে না। উপরন্তু বর্তমানে দেশি পাচারকারীর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক চক্রও। অর্থলোভী মানুষের লোভেই ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে বিরল প্রজাতির প্রাণীরা। নানান জায়গা থেকে বন্যপ্রাণী পুলিশ ও বন দফতরের চোখে ধুলো দিয়ে এনে এই শিলিগুড়ি বা উত্তরবঙ্গ করিডর হয়ে দিনের পর দিন পাচার করে দেওয়া হচ্ছে বিপন্নদের। জানা যাচ্ছে, বন্যপ্রাণী পাচারে শিলিগুড়ি এখন আন্তর্জাতিক রুট হিসেবেও ব্যবহার করা হচ্ছে। তাই এ বিষয়ে আরও করা পদক্ষেপ নিচ্ছে এবার বন বিভাগ। আজকের রেড স্যান্ড বোয়া সাপ উদ্ধার তাই সত্যিই দারুণ সাফল্য।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।