দীর্ঘায়ুর গোপন রহস্য লুকিয়ে আছে ব্রেকফাস্টে! সকালের এই খাবারই হতে পারে সমাধান

চিকিৎসাবিজ্ঞানের আধুনিক গবেষণা বলছে, অনিয়মিত জীবনযাপন এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে আমাদের অজান্তেই শরীরের ভিতরে বাসা বাঁধে এক নীরব ঘাতক, যার নাম ‘ক্রনিক ইনফ্ল্যামেশন’ বা দীর্ঘস্থায়ী প্রদাহ। আর এই ঘাতককে গোড়া থেকে উপড়ে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হলো অ্যান্টি-ইনফ্ল্যামাটরি ব্রেকফাস্ট

inscript
৪ মিনিট
দীর্ঘায়ুর গোপন রহস্য লুকিয়ে আছে ব্রেকফাস্টে! সকালের এই খাবারই হতে পারে সমাধান

আমরা প্রতিদিন সকালে যা খাই, তা কেবল আমাদের ক্ষণিকের খিদে মেটায় না, আমাদের শরীরের আয়ুও নির্ধারণ করে।

চিকিৎসাবিজ্ঞানের আধুনিক গবেষণা বলছে, অনিয়মিত জীবনযাপন এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে আমাদের অজান্তেই শরীরের ভিতরে বাসা বাঁধে এক নীরব ঘাতক, যার নাম ‘ক্রনিক ইনফ্ল্যামেশন’ বা দীর্ঘস্থায়ী প্রদাহ। আর এই ঘাতককে গোড়া থেকে উপড়ে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হলো অ্যান্টি-ইনফ্ল্যামাটরি ব্রেকফাস্ট (Anti-inflammatory Breakfast)।

১. দীর্ঘস্থায়ী প্রদাহ (Chronic Inflammation) কী? এটি কেন বিপজ্জনক?

আমাদের শরীরে যখন কোনো চোট লাগে বা মশা কামড়ায়, তখন সেই জায়গাটা লাল হয়ে ফুলে ওঠে এবং ব্যথা করে। এটি হলো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার (Immune System) একটি স্বাভাবিক লড়াই, যাকে বলে ‘অ্যাকিউট ইনফ্ল্যামেশন’। শরীর ঠিক হয়ে গেলে এই লড়াইও থেমে যায়।

কিন্তু যখন ভুল খাওয়া-দাওয়া, অতিরিক্ত মানসিক চাপ, অনিদ্রা এবং প্রসেসড ফুডের কারণে এই লড়াই শরীরের ভিতরে অঙ্গ-প্রত্যঙ্গের কোষে কোষে বছরের পর বছর ধরে চলতে থাকে। তখন তাকে বলে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফ্ল্যামেশন। বাইরে থেকে এর কোনো লক্ষণ চট করে দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে এটি সুস্থ কোষ, ধমনী এবং অঙ্গগুলিকে ধ্বংস করতে থাকে।

UCLA Health এবং চিকিৎসা বিজ্ঞানের শীর্ষস্থানীয় জার্নাল Nature Medicine-এর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যৌথ গবেষণা জানাচ্ছে, বিশ্বের মোট মৃত্যুর প্রায় ৫০% থেকে ৬০% ঘটনাই ঘটে এই দীর্ঘস্থায়ী প্রদাহের কারণে। হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার এবং ডায়াবেটিসের মতো মারণব্যাধির মূল উৎস আসলে এই ইনফ্ল্যামেশন।

Furman et al. (2019) – Nature Medicine গবেষণাপত্রে বিজ্ঞানীরা স্পষ্ট দেখিয়েছেন, আমাদের সামাজিক পরিবেশ, মানসিক চাপ, অনিদ্রা এবং আধুনিক লাইফস্টাইল শরীরের কোষে কোষে দীর্ঘস্থায়ী প্রদাহ (SCI) তৈরি করে। যা পরবর্তীকালে কার্ডিওভাসকুলার রোগ, ক্যান্সার, টাইপ-২ ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ এবং অ্যালঝাইমার্সের মতো স্নায়ুরোগের জন্ম দেয়।

জনস হপকিন্স ও হার্ভার্ড হেলথের গবেষকদের মতে, এই প্রদাহ দীর্ঘদিন ধরে চলতে থাকলে শরীরের সুস্থ টিস্যু এবং রক্তনালীকে আক্রমণ করে ধ্বংস করতে শুরু করে।

দীর্ঘস্থায়ী প্রদাহের কারণে কী কী ক্ষতি হয়?

  • হৃদরোগ: রক্তনালীর দেওয়ালে প্রদাহ তৈরি হয়ে কোলেস্টেরল জমে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।

  • টাইপ-২ ডায়াবেটিস: এটি শরীরের ইনসুলিন হরমোনের কার্যক্ষমতা কমিয়ে দেয় (Insulin Resistance), ফলে রক্তে সুগারের মাত্রা লাগামছাড়া হয়ে যায়।

  • আর্থ্রাইটিস বা জয়েন্ট পেইন: হাড়ের জয়েন্টগুলিতে প্রদাহের কারণে তীব্র ব্যথা এবং বাত উপচে পড়ে।

  • স্থূলতা ও মেদ বৃদ্ধি: প্রদাহ মেটাবলিজম কমিয়ে দেয়, যার ফলে ওজন কমানো অসম্ভব হয়ে দাঁড়ায়।

  • মানসিক ক্লান্তি ও ডিপ্রেশন: এটি মস্তিষ্কের কোষকে প্রভাবিত করে মুড সুইং এবং মানসিক অবসাদ তৈরি করে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
রান্নাঘরের এই একটি উপাদানই ধরে রাখবে আপনার যৌবন!

বয়সের চাকা থামিয়ে রাখা প্রকৃতির নিয়মে অসম্ভব হলেও, বয়সের ছাপ রুখে দেওয়া কিন্তু এখন আর অসম্ভব নয়। আর এই অসম্ভবকে সম্ভব করতে আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে এক জাদুকরী উপাদান—কারকিউমিন (Curcumin)।

২. অ্যান্টি-ইনফ্ল্যামাটরি ব্রেকফাস্ট

এই প্রাতরাশের মূল মন্ত্র হলো—এমন খাবার খাওয়া যা শরীরের ভিতরের এই প্রদাহকে শান্ত করবে। এর জন্য সকালের খাবারে প্রধানত ৪টি উপাদান থাকা বাধ্যতামূলক:

  • অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনলস: এগুলি শরীরের ক্ষতিকর ‘ফ্রি র‍্যাডিক্যালস’ বা বিষাক্ত উপাদান দূর করে কোষকে বুবার্ধক্য থেকে বাঁচায়। টাটকা ও রঙিন ফল এবং শাকসবজি এর প্রধান উৎস।

  • ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড: এটি এক ধরনের স্বাস্থ্যকর চর্বি বা ফ্যাট, যা প্রদাহের বিরুদ্ধে শরীরের সবচেয়ে বড় ঢাল। বিভিন্ন ধরনের বাদাম ও বীজে এটি প্রচুর থাকে।

  • উচ্চ ফাইবার (Dietary Fiber): ফাইবার আমাদের অন্ত্র বা পেটের স্বাস্থ্য ভালো রাখে। পেট পরিষ্কার থাকলে শরীরের অর্ধেক প্রদাহ এমনিই কমে যায়।

  • অ্যান্টি-ইনফ্ল্যামাটরি মশলা: রান্নাঘরের দুটি সাধারণ উপাদান—হলুদ ও আদা। হলুদে আছে ‘কারকিউমিন’ এবং আদাতে আছে ‘জিঞ্জারল’, যা পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রাকৃতিক প্রদাহনাশক।

৩.প্রতিদিন এই ব্রেকফাস্ট কেন খাবেন?

দীর্ঘ ৮-১০ ঘণ্টা ঘুমের পর আমাদের শরীর একদম খালি থাকে। এই সময় আপনি যা খাবেন, শরীর তা স্পঞ্জের মতো দ্রুত শুষে নেবে।

  • গাট-ব্রেইন অ্যাক্সিস (Gut-Brain Axis) উন্নত করে: আমাদের পেটের সঙ্গে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ রয়েছে। দই বা প্রোবায়োটিক যুক্ত খাবার পেটে ‘গুড ব্যাকটেরিয়া’ তৈরি করে। এই ব্যাকটেরিয়াগুলি এক ধরনের অ্যাসিড (Short-Chain Fatty Acids) তৈরি করে, যা সরাসরি আমাদের মস্তিস্ককে শান্ত রাখে এবং মন ভালো করে।

  • রক্তে সুগারের ভারসাম্য: সকাল সকাল চিনি বা ময়দার খাবার খেলে রক্তে হুট করে সুগার বেড়ে যায় এবং শরীর ইনসুলিনের মাত্রা প্রচুর বেড়ে যায়, যা প্রদাহের মূল কারণ। ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট সারাদিন এনার্জি লেভেল একদম স্থির রাখে।

  • কোষের সুরক্ষা: হলুদে থাকা কারকিউমিন শরীরের ক্ষতিকর প্রদাহ মার্কার (যেমন- CRP, IL-6) গুলির মাত্রা রক্তে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।

৪. ৫টি সহজ ব্রেকফাস্ট রেসিপি

আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন উপাদান দিয়েই এই ব্রেকফাস্টগুলি অত্যন্ত সুস্বাদুভাবে তৈরি করা সম্ভব:

১. ওটস ও বাদামের পোরিজ

  • উপকরণ: রোলড ওটস ১ কাপ, দুধ বা আমন্ড মিল্ক, এক চিমটি কাঁচা হলুদ বা হলুদ গুঁড়ো, সামান্য আদা কুচি, ১টি পাকা কলা বা বেরি (স্ট্রবেরি/ব্লুবেরি), ১ চামচ চিয়া সিড এবং কয়েকটি আখরোট বা কাঠবাদাম।

  • কীভাবে বানাবেন: ওটস সামান্য জল বা দুধে ফুটিয়ে সেদ্ধ করে নিন। নামানোর আগে হলুদ ও আদা মেশান। এবার একটি বাটিতে নামিয়ে উপর থেকে ফল, চিয়া সিড এবং বাদাম কুচি ছড়িয়ে দিন।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এক মাস চিনি বাদ দিলে ঠিক কী পরিবর্তন হবে জীবনযাত্রায়?

30 days no sugar: ৩০ দিন চিনি পুরোপুরি বাদ দিলে শরীর ও মনে কী কী পরিবর্তন ঘটে? প্রথম সপ্তাহের উইথড্রয়াল ফেজে মাথাব্যথা, ক্লান্তি ও ব্রেন ফগ কি স্বাভাবিক? দ্বিতীয় সপ্তাহে কি সত্যিই এনার্জি ও মনোযোগ বাড়ে? তৃতীয় সপ্তাহে ত্বক ও ওজনেরও পরিবর্তন হয়?

ওটসে ‘আভেনানথ্রামাইডস’ নামক বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ধমনীর প্রদাহ কমায়।

২. প্রো-বায়োটিক ইয়োগার্ট বোল

  • উপকরণ: ১ বাটি ঘরে পাতা জল ঝরানো টক দই বা গ্রিক ইয়োগার্ট, মরশুমী ফল (আম, পেয়ারা, আপেল বা স্ট্রবেরি কুচি), ১ চামচ গুঁড়ো করা ফ্ল্যাক্সসিড (তিসি বীজ) এবং সামান্য আমন্ড বাদাম।

  • কীভাবে বানাবেন: দইয়ের উপর ফলের টুকরোগুলি সাজিয়ে দিন। উপর থেকে ফ্ল্যাক্সসিড এবং বাদাম ছড়িয়ে হালকা মিশিয়ে নিলেই তৈরি।

দইয়ের প্রোবায়োটিক এবং ফলের ফাইবারের যুগলবন্দী পেটকে ভিতর থেকে ঠান্ডা রাখে।

৩. পালং বা মেথির পুষ্টিকর পরোটা

  • উপকরণ: হোল গ্রেইন আটা বা মাল্টিগ্রেইন আটা, এক মুঠো পালং শাক বা মেথি শাক বাটা, সামান্য কাঁচা লঙ্কা ও আদা বাটা, এক চিমটি হলুদ এবং পাশে খাওয়ার জন্য এক বাটি টক দই।

  • কীভাবে বানাবেন: আটার সঙ্গে শাক বাটা, হলুদ ও মশলা দিয়ে ভালো করে মেখে নিন। এবার খুব সামান্য অলিভ অয়েল বা রাইস ব্র্যান অয়েল দিয়ে এপিঠ-ওপিঠ হালকা করে সেঁকে নিন।

সবুজ শাকে থাকা ভিটামিন K এবং উদ্ভিজ্জ পুষ্টি উপাদান শরীরের হাড় ও জয়েন্টের প্রদাহ দ্রুত কমায়।

৪. রাগি বা জোয়ারের সবজি খিচুড়ি

  • উপকরণ: রাগি বা জোয়ারের দানা (অথবা ভাঙা গমের ডালিয়া), কুচানো গাজর, বিনস, মটরশুঁটি, পালং শাক, আদা-হলুদ বাটা, সামান্য সরষের তেল ও কালোজিরে।

  • কীভাবে বানাবেন: কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে কালোজিরে ফোড়ন দিন। সবজি ও আদা-হলুদ দিয়ে হালকা নেড়ে রাগি বা ডালিয়া ও জল দিয়ে প্রেসার কুকারে ২-৩টি সিটি দিয়ে নামিয়ে নিন।

এটি একটি লো-গ্লাইসেমিক ইনডেক্স খাবার, যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং ডায়াবেটিস রোগীদের জন্য অমৃত।

৫. ওভারনাইট চিয়া পুডিং

  • উপকরণ: ৩ চামচ চিয়া সিড, ১ কাপ দুধ, সামান্য দারচিনি গুঁড়ো, ১ চামচ মধু বা খেজুরের রস, এবং পছন্দের ফল।

  • কীভাবে বানাবেন: রাতে শোওয়ার আগে একটি পাত্রে চিয়া সিড, দুধ এবং দারচিনি গুঁড়ো একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। সকালে চিয়া সিড ফুলে জেলের মতো হয়ে যাবে। এর উপর ফল মিশিয়ে ঠান্ডা ঠান্ডা খান।

চিয়া সিড ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ঠাসা, যা রক্তনালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে।

এছাড়া ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম জলে লেবুর রস, এক চিমটি হলুদ গুঁড়ো এবং অবশ্যই এক চিমটি কালো গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খান। গোলমরিচে থাকা ‘পাইপারিন’ হলুদের ‘কারকিউমিন’কে শরীরে শুষে নিতে প্রায় ২০০০% বেশি সাহায্য করে। গোলমরিচ ছাড়া হলুদ খেলে তার পুষ্টিগুণ শরীর পুরোপুরি পায় না।

  • চায়ের বদল: সকালের চিনি-দুধের চা বা কফি শরীরের প্রদাহ বহুগুণ বাড়িয়ে দেয়। এর বদলে গ্রিন টি, ম্যাচা টি বা আদা-হলুদ-দারচিনি ফোটানো ভেষজ জল পানের অভ্যেস করুন।

  • প্লেট থেকে যা আজই বাদ দেবেন: ময়দার লুচি, পরোটা, সাদা ব্রেড, দোকানের প্যাকেটজাত ফলের রস, অতিরিক্ত চিনি দেওয়া কর্নফ্লেক্স বা সিরিয়াল এবং প্রক্রিয়াজাত মাংস (সসেজ বা সালামি)।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।