শরীর নিজেই নিজেকে আক্রমণ করে! বিপজ্জনক এই রোগ থেকে যেভাবে বাঁচবেন

Autoimmune Disorder: দেহের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা নিজেরই শরীরকে বাঁচানোর বদলে আক্রমণ করতে শুরু করে।

inscript
২ মিনিট
শরীর নিজেই নিজেকে আক্রমণ করে! বিপজ্জনক এই রোগ থেকে যেভাবে বাঁচবেন

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত রোগ থেকে শরীরকে রক্ষা করার অস্ত্র। কিন্তু যদি এমন হয় যে শরীরকে শত্রু ভেবে শরীর নিজেই আক্রমণ করে বসল? অবাস্তব নয়, এই রোগকেই বলে অটোইমিউন ডিসঅর্ডার (AD)। এতে দেহের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা নিজেরই শরীরকে বাঁচানোর বদলে আক্রমণ করতে শুরু করে। সাধারণত এই ক্ষেত্রে দেহ অটো-অ্যান্টিবডি নামে পরিচিত প্রোটিন মুক্ত করে যা শরীরের নানা অঙ্গকে আক্রমণ করে। এতেও শরীরে প্রচুর প্রদাহ হয়। দীর্ঘস্থায়ী প্রদাহ অটোইমিউন রোগের সাধারণ উপসর্গ।

টাইপ-১ ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, লুপাস, সোরিয়াসিস, অন্ত্রের প্রদাহজনক রোগ এবং হাশিমোটোর থাইরয়েডাইটিস অটোইমিউন রোগের উদাহরণ। অটোইমিউন রোগের লক্ষণ এবং উপসর্গ মানুষ অনুযায়ী আলাদা হয়ে থাকে। সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে গাঁটে ব্যথা এবং ফোলাভাব, অবিরাম ক্লান্তি, ত্বকের সমস্যা, ঘন ঘন ঠান্ডা লাগা, হজমের সমস্যা, গ্রন্থি ফুলে যাওয়া, পেশির ব্যথা। অটোইমিউন ডিসঅর্ডার কেন হয়? জিনগত কারণ থেকে শুরু করে হরমোন, এমনকী পরিবেশও এই রোগের জন্ম দিতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কিছুতেই হজম হচ্ছে না খাবার, ভিতরে ভিতরে বাসা বাঁধছে ভয়ংকর রোগ, যেসব উপায়ে হতে পারে প্রতিকার

BMR : মেটাবলিজম হল সেই প্রক্রিয়া যা আপনার শরীরে গৃহীত খাদ্যকে ক্যালোরি অর্থাৎ ATP শক্তিতে পরিণত করে

পরিবেশগত কারণে এই অদ্ভুত সমস্যা দেখা দেয়। পরিবেশের নানা বিষাক্ত পদার্থ, যেমন পারদ, সিলিকা, কীটনাশক এবং তামাক অটোইমিউন রোগের সঙ্গে যুক্ত। এই উপাদানগুলি শরীরে রাসায়নিক-প্রতিক্রিয়াশীল অক্সিজেন বাড়ায়, যা অটোইমিউন প্রতিক্রিয়া ঘটায়, ডিএনএ-র ক্ষতি করে। দূষণের মাত্রা বেশি হলে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ে। ঘন ঘন সংক্রমণ, বড় কোনও ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণ বিভিন্ন অটোইমিউন রোগের জন্ম দিতে পারে। সংক্রমণ শরীরে প্রো-ইনফ্ল্যামেটরি প্রতিক্রিয়া ঘটাতে পারে। এটি আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার কাজে বাধা দেয়।

পেটের অবস্থা ভালো না হওয়া এবং অটোইমিউন রোগের মধ্যে এক যোগসূত্র রয়েছে। অন্ত্রের মাইক্রোবায়োম ডিসবায়োসিস হলে অর্থাৎ অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ খারাপ ব্যাকটেরিয়ার চেয়ে বেশি হলে প্রদাহ ঘটে। যেকোনও শারীরিক বা মানসিক চাপ অটোইমিউন রোগের কারণ হতে পারে। শারীরিক পরিশ্রমের অভাব, আলস্য অটোইমিউন রোগের সঙ্গে যুক্ত। নিয়মিত ৩০ থেকে ৪৫ মিনিট সময় বার করে জোরে হাঁটা এবং ব্যায়াম করা ইত্যাদির অভ্যাস না থাকলে শরীর নিয়ে ভুগতে হবেই। ওজন না কমালে অটোইমিউন রোগের প্রভাব কমাও মুশকিল।

এই রোগের আরেকটি কারণ হল অপর্যাপ্ত ঘুম। বিশ্রাম এবং ঘুম শরীরের নিরাময়ে সাহায্য করে, শরীরকে সংক্রমণ এবং প্রদাহ থেকে রক্ষা করে। ঘুম না হওয়া মানেই অটোইমিউন রোগের ঝুঁকি বাড়া। প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়াও অটোইমিউন রোগের সঙ্গে সম্পর্কিত। বিষাক্ত রাসায়নিক টিস্যুর ক্ষতি করে যা শরীরে প্রদাহ সৃষ্টি করে।

অটোইমিউন রোগ কমাতে বড় অস্ত্র হতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ ক্ষতির থেকে শরীরকে রক্ষা করে। প্রতিদিন মরশুমি ফল এবং শাকসবজি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন রঙের ফল এবং শাকসবজি বিভিন্ন পলিফেনল, ভিটামিন এবং খনিজ সরবরাহ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।