যে বাসনে রোজ রাঁধেন, সেখান থেকেই মারণ রোগ! অজান্তেই শরীরে তিল তিল করে বাড়ছে ক্যানসার

গবেষকরা আশঙ্কা করছেন, ইতিমধ্যেই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে কারণ এই রাসায়নিকগুলি পূর্বানুমানের চেয়েও বেশি বিপজ্জনক।

Piya Saha
৩ মিনিট
যে বাসনে রোজ রাঁধেন, সেখান থেকেই মারণ রোগ! অজান্তেই শরীরে তিল তিল করে বাড়ছে ক্যানসার

নন স্টিকের তৈরি রান্নার বাসন আজ মানুষের ঘরে ঘরে। কিন্তু আপনি কি জানেন, এই রান্নার বাসন তৈরির জন্য যে রাসায়নিকের ব্যবহার করা হয়, তা লিভার ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ কিন্তু কোনও মনগড়া কথা নয়, বরং গবেষণায় প্রমাণিত সত্য। ক্যালিফোর্নিয়ার একদল গবেষক এই গবেষণার রিপোর্ট প্রকাশ করেছেন চলতি মাসের শুরুতে। গবেষকরা আশঙ্কা করছেন, ইতিমধ্যেই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে কারণ এই রাসায়নিকগুলি পূর্বানুমানের চেয়েও বেশি বিপজ্জনক। ফলে বহু মানুষ নিজের অজান্তেই বিপদের দিকে পা বাড়িয়েছেন।

নতুন গবেষণা রিপোর্ট

লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গবেষকদের রিপোর্ট বলছে, যে সিন্থেটিক রাসায়নিকগুলি দিয়ে গৃহস্থালির জিনিসপত্র এবং রান্নার পাত্র তৈরি করা হয়, তা একজন সুস্থ ব্যক্তির লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।

গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, রান্নাঘরের জিনিসপত্র এবং খাবারের প্যাকেজিংয়ের কাজে চিরাচরিত প্রচলিত রাসায়নিক ব্যবহারের কারণে ক্যান্সারের ঝুঁকি চারগুণ পর্যন্ত বেড়ে যায়। সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, এই ক্ষতিকর রাসায়নিকগুলি নন স্টিকের পাত্র তৈরি থেকে জলের কল, ওয়াটারপ্রুফ পোশাক, পরিষ্কারের জন্য ব্যবহৃত নানা রাসায়নিক, এমনকী শ্যাম্পু- প্রায় সর্বত্রই রয়েছে ।

গবেষণা চলাকালীন ডেইলি মেলের একটি প্রতিবেদন অনুসারে, এই জাতীয় রাসায়নিকের সংস্পর্শে এসেছে, এমন রেকর্ড সংখ্যক মানুষের মধ্যে নন ভাইরাল হেপাটোসেলুলার কার্সিনোমা, সাধারণ লিভার ক্যানসারের সম্ভাবনা ৪.৫ গুণ বেশি বলে প্রমাণ পাওয়া গেছে গবেষণায়।

সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ড. জেসি গুডরিচ একটি বিবৃতিতে জানিয়েছেন, লিভার সমস্যার একবারের অন্তিম পর্যায় হল লিভার ক্যানসার এবং এটিই প্রথম গবেষণা যেখানে দেখানো হয়েছে, পিএফএএস মানুষের শরীরে লিভার ক্যানসারের জন‍্য দায়ী। প্রসঙ্গত উল্লেখ্য, পারফ্লুওকটেন সালফেট (পিএফএএস) হলো এক ধরনের পার- এবং পলিফ্লুরোঅ্যালকাইল পদার্থ, যা গৃহস্থালির বাসন তৈরির জন্য চিরাচরিত প্রচলিত রাসায়নিক। এই রাসায়নিক মানুষের শরীরে এবং পরিবেশে মিশতে বছরের পর বছর সময় নিয়ে নেয়। তাই এতদিনে যা ক্ষতি হওয়ার হয়েই গেছে, একথা বলাই বাহুল্য।

গবেষকরা একশো জনের মধ্যে এই পরীক্ষা চালিয়ে রিপোর্ট পেশ করেন। এই একশো জনের মধ্যে অর্ধেক মানুষ লিভার ক্যানসারে আক্রান্ত এবং বাকিরা সুস্থ। ক্যানসার-আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা শুরুর আগে তাঁদের দেহ থেকে রক্তের নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি সুস্থ ব্যক্তিদের দেহ থেকেও রক্ত সংগ্রহ করা হয়েছে। রক্তের নমুনা বিশ্লেষণ করে দেখা গেছে, যাঁরা ক্যানসার আক্রান্ত, তাঁদের রক্তে বিভিন্ন ধরনের রাসায়নিক উপস্থিত রয়েছে, যা রোগের জন্য দায়ী। কোনও ব্যক্তির দেহে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক উপস্থিত থাকার অর্থ তাঁর লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি খুবই বেশি।

পিএফএএস রাসায়নিক লিভারে প্রবেশ করে তার কার্যকারিতা নষ্ট করে দেয় এবং ফ্যাটের সঞ্চয় হতে থাকে। ফলে ফ্যাটি লিভারের মতো রোগ সৃষ্টি হয়। তাই অ্যালকোহল সেবন না করলেও একজন ব্যক্তি ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হন। পরবর্তীকালে যা ক্যানসারের রূপ নেয়। তাই এখনই সাবধান হওয়া খুব জরুরি। এই বছরের শুরুতেই আমেরিকার পরিবেশে রক্ষাকারী সংস্থা রান্নার বাসনে পিএফএএস রাসায়নিকের ব্যবহার ৯৯% পর্যন্ত কম করার নির্দেশ দিয়েছেন। এই সংস্থার ধারণা ২০৩০ সালের মধ্যেই আমেরিকার এক তৃতীয়াংশ মানুষ ফ্যাটি লিভার এবং লিভারে ক্যানসারের মতো রোগে আক্রান্ত হবেন পিএফএএস রাসায়নিকের কারণে।

অন্যান্য শারীরিক ঝুঁকি

পিএফএএস রাসায়নিক শুধু লিভার ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয় তাই নয় শরীরে বিভিন্ন হরমোনের ভারসাম্যও নষ্ট করে দেয়। পূর্বের এক গবেষণা রিপোর্টেই একথা প্রমাণ হয়েছে। এই রাসায়নিকের কারণে মহিলা ও পুরুষদের সন্তান উৎপাদনের ক্ষমতাও হ্রাস পায়। তাই রাসায়নিক দিয়ে তৈরি বাসন না করাই ভালো।

তবে উপায় কী?

নন স্টিকের পাত্রের বদলে বেছে নিন কাস্ট আয়রন, সেরামিক, কপার এবং স্টেনলেস স্টিলের তৈরি বাসন। অ্যালুমিনিয়ামের বাসনও সীমিত মাত্রায় ব্যবহার করুন কারণ অ্যালুমিনিয়াম মানব শরীরে সংশ্লেষিত হয় না।ফলে শরীরে জমা হয়ে রোগ সৃষ্টি করে। এক্ষেত্রে তেল দিয়ে নিন পাত্রে একটু ভালো করে তবে খানিক বিপদ এড়ানো সম্ভব। কিন্তু অতিরিক্ত তেল আবার শরীরের ক্ষতি করবে তাই চেষ্টা করুন অ্যালুমিনিয়ামের বাসন এড়িয়ে চলতে।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

করোনা সেরে গেলেও পিছু ছাড়ছে না ক্লান্তি! লং কোভিড নিয়ে নতুন গবেষণায় কী জানা গেল?

Long COVID: করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরেও অনেকের শরীরে থেকে যাচ্ছে ক্লান্তি, শ্বাসকষ্ট ও স্মৃতিশক্তির সমস্যা। লং কোভিড নিয়ে নতুন মার্কিন গবেষণায় দেখা গেল, তিন বছরে প্রায় অর্ধেক রোগীর উপসর্গ কমেছে এবং এক-চতুর্থাংশ সম্পূর্ণ সুস্থ হয়েছেন। কিন্তু কোন ধরনের উপসর্গ থাকলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি? কী বলছে গবেষণা?

কলকাতা বন্দরে উদ্ধার সাড়ে ১৩ কোটি টাকার ই-সিগারেট, শরীরের কী কী ক্ষতি করে এই ইলেকট্রনিক সিগারেট?

E-Cigarette Side Effects: কলকাতা বন্দরে প্রায় ৫৫ হাজার ই-সিগারেট উদ্ধার করেছে রাজস্ব গোয়েন্দা দফতর (DRI)। উদ্ধার হওয়া পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩.৫ কোটি টাকা। ভারতে নিষিদ্ধ এই ইলেকট্রনিক সিগারেট শরীরের কী কী ক্ষতি করতে পারে?

ফ্যাটি লিভারের চিকিৎসায় DT-109 কতটা কার্যকর হতে পারে?

Fatty liver: ফ্যাটি লিভারের চিকিৎসায় DT-109 কতটা কার্যকর? অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে কীভাবে এই পরীক্ষাধীন ওষুধ লিভারের প্রদাহ কমাতে সাহায্য করে? প্রাণীর শরীরে আশাব্যঞ্জক ফল মিললেও মানুষের ক্ষেত্রে এর কার্যকারিতা ও নিরাপত্তা কি প্রমাণিত হয়েছে? ভবিষ্যতে কি গুরুতর ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন দিশা দেখাতে পারবে DT-109?

ইউক্রেনকে বিসর্জন দিয়ে পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন ট্রাম্প?

Trump Putin relationship: ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠতা বর্তমান বিশ্বরাজনীতির জটিল সমীকরণকে নতুন করে নির্ধারণ করতে পারে?

বাংলার স্বাস্থ‍্যরক্ষায় সরকারি স্বাস্থ্যব‍্যবস্থা সংহত হওয়া জরুরি: অভিজিৎ চৌধুরী

Abhijit Chowdhury Interview: তিনি বাঙালির ‘লিভারের ডাক্তারবাবু’ বলেই সমধিক পরিচিত। দীর্ঘদিন সরকারি ক্ষেত্রে কাজ করেছেন। অবসরের পরেও জড়িয়ে রয়েছেন চিকিৎসা পরিষেবার সঙ্গে। সোনারপুরে গড়ে তুলেছেন ‘লিভার ফাউন্ডেশন’। সহযোদ্ধাদের সঙ্গে মিলে তাঁর পরবর্তী স্টেশন ‘স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়’।

হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হলে কী করবেন? নানা পাটেকরের মৃত্যুর পর জেনে নিন CPR-এর জরুরি নিয়ম

How to perform CPR: ধরুন, হঠাৎ কেউ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। ডাকলেও সাড়া দিচ্ছেন না, স্বাভাবিকভাবে শ্বাসও নিচ্ছেন না। এমন অবস্থায় আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকার সময় নেই। তাহলে, কী করবেন তখন?

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।