দশ টাকার নোট, সিগারেটের প্যাকেট || গরু পাচারের কোড ল্যাঙ্গুয়েজ জানলে চোখ কপালে উঠবে

Cow Smuggling in Bengal: বীরভূমের ইলামবাজার থেকে শুরু করে মুর্শিদাবাদের একাধিক সীমান্তবর্তী গ্রাম, একটি নির্দিষ্ট রুটের মাধ্যমে চলতো এই রমরমা ব্যবসা।

Sourish Das
৪ মিনিট
দশ টাকার নোট, সিগারেটের প্যাকেট || গরু পাচারের কোড ল্যাঙ্গুয়েজ জানলে চোখ কপালে উঠবে

পশ্চিমবঙ্গের গরু পাচার মামলায় ইতিমধ্যেই হাজতবাসের নির্দেশ পেয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি, অনুব্রত মণ্ডল। সিবিআই হেফাজত থেকে এবার তার ঠাঁই হয়েছে আসানসোলের বিশেষ সংশোধনাগারে। মামলার শুনানির সময় সিবিআই আইনজীবী আদালতে বলেছিলেন, "এটা কোন একটা সিঙ্গেল ম্যান বিজনেস নয় বরং এটি একটি চেইন।" তদন্তে নেমে পশ্চিমবঙ্গের এই গরু পাচার মামলা নিয়ে আরো সক্রিয় হয়ে উঠেছে সিবিআই। তাদের হাতে আছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সিবিআই গোয়েন্দাদের নজরে উঠে এসেছে বীরভূমের একাধিক পশুহাট। তাদের সন্দেহ, এই পশু হাটের আড়ালেই চলতো গরু পাচারের রমরমা ব্যবসা।

বীরভূমের ইলামবাজার থেকে শুরু করে মুর্শিদাবাদের একাধিক সীমান্তবর্তী গ্রাম, একটি নির্দিষ্ট রুটের মাধ্যমে চলতো এই রমরমা ব্যবসা। ইতিমধ্যেই গরু পাচারের অবৈধ বেঙ্গল করিডোরের কথা উঠে আসছে। আর এই করিডোর এর মধ্যে অন্যতম জেলা হয়ে উঠেছে মুর্শিদাবাদ। ভাগীরথী নদীতে একাধিক অবৈধ পাচারের ঘাট রয়েছে এবং সেখানেই একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে গরুগুলির চোরাপাচার করা হতো বলে মনে করছে সিবিআই। কিন্তু কোন পদ্ধতি ব্যবহার করা হতো এই চোরা চালানোর জন্য? সূত্রের খবর, এই চালানোর জন্য ব্যবহার বিশেষ এক ধরনের ৫ টাকার নোট এবং কিছু বিশেষ সিগারেটের প্যাকেট

নোটের মাধ্যমে গরু পাচার?

ভারত থেকে বাংলাদেশে গরু একটি নির্দিষ্ট পথে পাচার করা হতো বলে জানতে পেরেছে সিবিআই। আর এই পথের অন্যতম নোডাল পয়েন্ট হিসেবে উঠে এসেছে বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু জায়গার নাম। সিবিআই তদন্তে উঠে এসেছে, এই সমস্ত সীমান্ত থেকে গরু পাচার করার জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করত চোরা কারবারিরা। একটি পাঁচ টাকার নোটে পাচার সংক্রান্ত তথ্য লিখে রাখা হতো। স্থানীয় সূত্র মার পথে এমনই কিছু তথ্য উঠে এসেছে সিবিআই এর হাতে। প্রতিটি গরুর জন্য পাচারকারীরা আলাদা করে ৫ টাকার নোট তৈরি করতেন এবং তারা পেতেন প্রতি গরু পিছু এক হাজার টাকা করে। রীতিমতো জমির ফসল নষ্ট করে চলতো গরু পাচার। আর এই পাচারকারীদের ভয়ে জড়োসড়ো হয়ে বসে থাকতেন গ্রামবাসীরা। তবে এখন সিবিআই এর তৎপরতা বাড়ার পর থেকেই বন্ধ হয়েছে গরু পাচার।

এই বিশেষ ৫ টাকার নোট ব্যবহার করে গরু পাচার করা হতো মুর্শিদাবাদ জেলার বেশ কিছু সীমান্তবর্তী এলাকা থেকে। আর যে গরু পাচার চক্র কাজ করতো তা মূলত নিয়ন্ত্রণ করা হতো বীরভূম থেকে। গরু পাচারের করিডোর হিসেবে ব্যবহার করা হতো মুর্শিদাবাদকে। মুর্শিদাবাদের পাইকর করিডোর ছিল সবথেকে বড় করিডর। সূত্রের খবর, মুর্শিদাবাদের হাট এবং বীরভূমের হাট থেকে আসা গরু সরাসরি পাচার করা হতো মুর্শিদাবাদের এই পাইকর সীমান্ত থেকে। অন্যদিকে সাগরদিঘী হাট থেকে পাচারের জন্য নিয়ে যাওয়া হতো গরু। সাগরদিঘী এলাকার মিরপুর ঘাট, টিকলিপাড়া ঘাট, গয়েশপুর এলাকা সহ বিভিন্ন জায়গায় এই ভাবেই অবৈধ ঘাট নির্মাণ করে চালানো হতো পাচারের কাজ।

বিকল্প পদ্ধতি

পাঁচ টাকার নোট ব্যবহার করে যদি চোরাচালান করা সম্ভব না হয়ে ওঠে, তখন পাচারকারীরা ব্যবহার করতেন একটি বিশেষ সিগারেটের প্যাকেট। বীরভূম থেকে মুর্শিদাবাদের সীমান্তে সিগারেটের প্যাকেট দেখলেই ছেড়ে দেওয়া হতো গরু বোঝাই লরি। এই সিগারেটের প্যাকেটগুলি ছিল চোরাচালানকারীদের সিক্রেট বক্স। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, এই সিগারেটের প্যাকেটের ভিতর একটি কাগজ থাকতো এবং সেই কাগজে লেখা থাকত এই চোরা চালানোর বিষয়ে কিছু গোপন তথ্য। সেই তথ্য শুধুমাত্র তারাই বুঝতে পারতেন যারা এই চোরাচালানের কাজের সঙ্গে সরাসরি ভাবে সংযুক্ত। বীরভূমের ইলামবাজারের গরু হাট থেকে গরু বোঝাই করা লরি চালকদের কাছে এই সিগারেটের প্যাকেট দিয়ে দিতেন বীরভূমের একজন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ ব্যক্তিরা। কিন্তু এই সিগারেটের প্যাকেট খোলার অনুমতি একদম ছিল না লরিচালকদের। নির্দিষ্ট কিছু লোক ছাড়া ওই বিশেষ সিগারেটের প্যাকেটের বিষয়ে আর কেউ তেমন কিছু জানতেন না।

গোয়েন্দা সংস্থার তদন্ত থেকে উঠে আসছে, যদি রাস্তায় কেউ এই গরু বোঝাই লরি দাড় করাতো তাহলে লাইসেন্সের পরিবর্তে দেখানো হতো সেই বিশেষ সিগারেটের প্যাকেট। এই প্যাকেট চোখে পড়লেই বিএসএফ জওয়ানরা ওই লরিকে ছেড়ে দিতেন। এর ফলে বীরভূমের ইলামবাজারের গরু হাট থেকে মুর্শিদাবাদের লোহাপুর পর্যন্ত আসতে কোনো রকম কোন সমস্যা হতো না চোরাচালানকারীদের। অভিযোগ, লোহাপুর এসে কাজ শেষ হতো অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আব্দুল লতিফের। লোহাপুর থেকে এই পুরো চোরা চালানোর বিষয়টির দায়িত্ব নিতে মুর্শিদাবাদ সিন্ডিকেট। এবার মুর্শিদাবাদ সিন্ডিকেট এর হাতে আর ৫ টাকার নোট নয়, বরং থাকতো দশ টাকার একটি বিশেষ ছাপ দেওয়া নোট। আর সেই নোট দেখালে গরুর লরি সরাসরি পৌঁছে যেত জলঙ্গি, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ এবং লালগোলার সীমান্তবর্তী কিছু বিশেষ কাজের জন্য নির্মিত শুনশান ঘাটে।

কী লেখা থাকত ঐ সিগারেটের প্যাকেট ও ৫ টাকার নোটে?

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, ওই বিষয়ে সিগারেটের প্যাকেটের ভিতরে থাকতো একটি বিশেষ ধরনের কাগজ যার উপরে গরুর ছাপ মেরে দেওয়া হতো। তার পাশাপাশি ওই সিগারেটের প্যাকেট এর উপরে থাকত একটি লরির নম্বর এবং গরুর বিশেষ নম্বর। অন্যদিকে ৫ টাকার নোটের উপরে থাকত গরুর সিরিয়াল নম্বর এবং তারিখ। এই বিশেষ নম্বর আর গরুর ছাপ ছিল ইলামবাজারের অনুব্রত ঘনিষ্ঠ গরু পাচারকারী আব্দুল লতিফের প্রতীক। তার কাজ ছিল ইলামবাজারের গরু হাট থেকে উন্নত মানের প্রাপ্তবয়স্ক বলদ কিনে লোহাপুর পর্যন্ত পৌঁছে দেওয়া এবং মুর্শিদাবাদের অন্য পাচারকারীদের হাতে তুলে দেওয়া।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এই ৫ টাকার নোট এবং সিগারেটের প্যাকেট দেখেই গরু বোঝাই লরি ছাড় দেওয়ার জন্য ওই এলাকার বিভিন্ন থানাতে লতিফ নিজেই গিয়ে পৌঁছে দিতেন মাসিক খাম। জানা গিয়েছে, এই খামের মধ্যে থাকতো টাকা। যদি বড় লরি সেই এলাকা দিয়ে পার হতো তাহলে ২০ হাজার টাকার কাছাকাছি দেওয়া হতো আর ছোট লরি গেলে ৫ হাজার টাকা। এই টাকা যে ঠিকানাতে পৌঁছতো, সেই ঠিকানার ব্যাপারে খোঁজ চালাতে শুরু করেছে সিবিআই। ইতিমধ্যেই বেশ কিছু ঠিকানার সন্ধান পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কয়েকটি বিশেষ সিগারেটের দোকানেরও খোঁজ পেয়েছেন সিবিআই কর্তারা। কেন্দ্রীয় তদন্ত থেকে উঠে আসছে, স্থানীয় বিশেষ কিছু সিগারেটের দোকান থেকে অত্যন্ত কম টাকা বিনিময়ে এই সমস্ত ফাঁকা সিগারেটের প্যাকেট কিনে আনতেন লতিফের কর্মীরা এবং তাতে বিশেষ কিছু কাগজ ভরে ছাপ দিয়ে তৈরি করা হতো ওই সিগারেটের প্যাকেট। অন্যদিকে ৫ টাকার নোটের উপরে পেন দিয়ে লেখা হতো গরুর সিরিয়াল নম্বর এবং পাচারের ব্যাপারে সম্পূর্ণ তথ্য। তাই এখনকার দিনে ৫ টাকার নোট খুব বিরল এবং সিগারেটের প্যাকেট সাধারণ মানুষের জন্য কোন কাজের না হলেও, চোরাচালানকারীদের কাছে এগুলি হীরে জহরতের থেকে কম কিছু নয়।

লিখেছেন
Sourish Das
Sourish Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।