উত্তরবঙ্গে আবার বন্যা? দার্জিলিং নিয়েও বড় আশঙ্কা আবহাওয়া অফিসের

বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্র বায়ুর প্রবেশ ঘটায় আগামী তিনি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। 

Piya Saha
৩ মিনিট
উত্তরবঙ্গে আবার বন্যা? দার্জিলিং নিয়েও বড় আশঙ্কা আবহাওয়া অফিসের

বর্ষার দিন সমাগত, তবে মাথায় বাজ দক্ষিণে নয়, উত্তরের মানুষের। রয়েছে অশনিসংকেত। ঠিক গতবছরের মতো এবছরেও বানভাসী হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। এমনকী ধসও নামতে পারে দার্জিলিং ও তৎসংলগ্ন অঞ্লে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ীস আগামী তিনদিন টানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার দুপুরের বুলেটিনে হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্র বায়ুর প্রবেশ ঘটায় আগামী তিনি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

এবছর নির্ধারিত সময় থেকে চারদিন আগেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। সেই থেকে একটানা বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তরও বেড়েছে।কিন্তু দক্ষিণবঙ্গের ছবিটা ঠিক বিপরীত। তীব্র গরমে হাঁসফাঁস বেড়েছে আরও। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গেও প্রবেশ করবে মৌসুমি বায়ু।

উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি

তবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ থেকে ১৯ জুন তারিখ পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইমতো লাল সতর্কতা জারি করা হয়েছে এই দুই জেলায়। পাশাপাশি এই দিনগুলিতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে।তবে এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।উত্তরের আরও দুই জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।শেষ পাওয়া তথ্য অনুযায়ী,অবিরাম বৃষ্টির কারণে দার্জিলিং, কালিম্পং- এ ধস নামার আশঙ্কা করা হয়েছে। এই দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। বুধবার রাতেই বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার।

ডুয়ার্সে একটানা বৃষ্টির কারণে জল বেড়েছে নদীগুলোর। এই অবস্থায় আগামী তিনদিন অতিভারী বৃষ্টির পূর্বাভাস চিন্তা বাড়াচ্ছে । ফলে চিন্তায় নদী তীরবর্তী বাসিন্দারা। ইতিমধ্যেই আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়িতে প্রবল বৃষ্টিতে কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে গেছে। এর মধ্যে আগামী কয়েক দিনের বৃষ্টিতে তিস্তা, তোর্সা, জলঢাকা এবং সংকোশ নদীর জলস্তর আরও বাড়লে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি, কালজানি নদীতেও জারি করা হয়েছে লাল সতর্কতা। নদী সংলগ্ন অধিকাংশ গ্রাম জলমগ্ন। সেতু ভেঙে পড়ায় ফালাকাটা-আলিপুরদুয়ারের রাস্তায় বন্ধ যান চলাচল। এখনও পর্যন্ত খোলা হয়েছে ৬০টির বেশি ত্রাণ শিবির। গোটা জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪ লক্ষ মানুষ। উদ্ধার কাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল, এসএসবি এবং সিআরপিএফ।

ইতিমধ্যেই তিস্তা ব্যারেজ থেকে আড়াই হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ভুটানেও বৃষ্টির জেরে তিস্তা নদীর জল আরও বাড়বে বলেই জানা গেছে। জল বেড়ে গেলে নদী সংলগ্ন গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জলঢাকা নদীতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরই মধ্যে জলঢাকা, ডুডুয়া, গিলান্ডি নদীতে জল বেড়ে যাওয়ার নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমবে। ফসলের ক্ষতির আশঙ্কা থাকছে। ক্ষতিগ্রস্ত হতে পারে কাঁচা বাড়িও।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ ৩০.৪ মিমি। জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ০.১ মিমি । কোচবিহারে বৃষ্টি হয়েছে ৪ মিমি। মালদায় বৃষ্টির পরিমাণ ০.৭ মিমি বৃষ্টি।জানা গিয়েছে, গজলডোবায় তিস্তার বাঁধের মোট ৪৫টি লকগেটের মধ্যে ১১টি গেট খুলে দেওয়া হয়েছে।শিলিগুড়ির মাটিগাড়ায় বালাসন সেতুর ডাইভারশন সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ডাইভারশন সেতু এবং তার সংযোগকারী রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বানারহাট ব্লকের গয়েরকাটা-সহ বিভিন্ন এলাকায় প্রায় ৩০ থেকে ৩৫টি বাড়ি রাত থেকেই জলমগ্ন হয়ে রয়েছে। অন্যদিকে, তিস্তার দোমহনী থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সিকিমেও একাধিক জায়গায় ধস পাওয়ার খবর এসেছে। ধস সরানোর কাজ শুরু করছে প্রশাসন।তবে সিংথাম এবং রংপোর মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে এই মুহূর্তে। গতকালই সিকিম আবহাওয়া দপ্তরের আধিকারিক গোপীনাথ রাহা বলেন,' আগামী পাঁচদিন অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে।' গতকাল ধসের মধ্যে পড়ে একজনের মৃত্যুও হয়েছে সিকিমে।এ অবস্থায় বহু পর্যটক দার্জিলিং,সিকিমের হোটেলে বন্দি হয়ে রয়েছেন । অনেকেই ফেরার চেষ্টা করেছেন।

কন্ট্রোলরুমের ফোনও বিকল

বৃষ্টির জেরে উত্তরবঙ্গে যখন বন্যা পরিস্থিতি মধ্যেই বিকল হয়ে গেল ফ্লাড কন্ট্রোলরুমের সব কয়টি টেলিফোন। এর ফলে তথ্য সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে সেচ দফতরের কর্মীদের। ব্যক্তিগত ফোন ব্যবহার করেই তথ্য সংগ্রহের কাজ করছেন তাঁরা। এ নিয়ে ফ্লাড কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা জুনিয়র ইঞ্জিনিয়ার নিমাই চন্দ্র দাস সংবাদমাধ্যমকে বলেছেন, 'বৃহস্পতিবার সকাল থেকে কন্ট্রোলরুমের সব কটি ল্যান্ডফোন বিকল হয়ে গিয়েছে। ফলে আমরা তথ্য যোগাড় করতে সমস্যায় পড়ছি। বিষয়টি আমরা ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং বিএসএনএল দফতরেও অভিযোগ জানানো হয়েছে।'

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জলবায়ু বদলেছে, নদীর প্রবাহ বদলেছে: ৩০ বছরের পুরনো ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তিতে কোন কোন পরিবর্তন দরকার?

A Flawed Pact of Farakka: ডিসেম্বরে শেষ হচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা জলবণ্টন চুক্তির ৩০ বছরের মেয়াদ। বাংলাদেশের নদী বিশেষজ্ঞ মনজুর এ চৌধুরীর মতে, চুক্তিটি 'ত্রুটিপূর্ণ', এতে নেই গ্যারান্টি ক্লজ, নেই পরিবেশগত প্রবাহের হিসাব, নেই জলবায়ু পরিবর্তনের বিধান। তাঁর প্রস্তাব, তিন বছরের নতুন অন্তর্বর্তী চুক্তি হোক, তারপর নেপালকে যুক্ত করে তৈরি করা হোক ত্রিপাক্ষিক কাঠামো।

থালায় খাবার, নাকি বিষ? খাদ্যব্যবস্থার ভিতরে যেভাবে ঢুকছে কীটনাশক ও কর্পোরেট নিয়ন্ত্রণ

Poison on the Plate: বায়ার-মনসান্টো ও সিনজেনটার মতো 'বিগ সিক্স' কর্পোরেটের নিয়ন্ত্রণে চলে গিয়েছে বিশ্বের বীজ বাজার। ২০২৩ সালে ভারতে ১০,৭৮৬ জন খাদ্য উৎপাদক কৃষক ও কৃষিশ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ শতাংশ খাদ্য নমুনায় কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া যাচ্ছে। কৃষিকাজে ব্যবহৃত গ্লাইফোসেটকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষতিকারক ‘সম্ভাব্য কার্সিনোজেন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবুও এর ব্যবহার থামেনি। অন্যদিকে, প্রচারের অন্তরালে সিকিম আমাদের দেশের প্রথম শতভাগ জৈব কৃষির রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। সারা বিশ্বজুড়ে কৃষিবিদ বন্দনা শিবার ‘পয়জন-ফ্রি ফুড অ্যান্ড ফার্মিং ২০৩০’ অভিযানের ডাক আমাদের খাবারের থালাকে বিষমুক্ত করার আহ্বান জানাচ্ছে।

তেলের বদলে বিদ্যুৎ! আরব সাগরের তলায় ভারত-সৌদির ৯ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প

India Saudi Arabia submarine power link: আরব সাগরের তলদেশ দিয়ে ভারত ও সৌদি আরবের মধ্যে প্রস্তাবিত ২১০০ কিলোমিটার দীর্ঘ সাবমেরিন বিদ্যুৎ সংযোগের একটি প্রকল্প প্রস্তাব করা হচ্ছে, যার ক্ষমতা থাকবে ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হবে HVDC, এর ফলে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ বিলিয়ন ডলার। আজ, ৫ অক্টোবর, দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হবে প্রকল্পটির ব্যয় কমানো, অর্থায়ন মডেল ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে। অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড প্রকল্প ও জি-২০ তে প্রস্তাবিত ইন্ডিয়া-মিডল ইস্ট-ইউরোপ ইকোনমিক করিডোরের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটিকে চিনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে দেখা যেতে পারে।

কয়লার দেশ হয়েও কেন বিদ্যুৎ সংকটে ভারত?

India's energy crisis 2026: হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায়, ভারতের ৮০ শতাংশের বেশি জ্বালানি আমদানি ধাক্কা খেয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক সময় জ্বালানিক্ষেত্রে ‘ঘাটতি নেই’ বললেও সেপ্টেম্বরে স্বীকার করলেন, জ্বালানির পরিস্থিতি বর্তমানে ‘টানটান’। ৭৬টি তাপবিদ্যুৎ কেন্দ্র সংকটজনক ভাবে মজুত করা কয়লায় চলছে। চলছে এলপিজির কালোবাজারি। ডিসকমগুলির বকেয়া জমে রয়েছে প্রায়, ৩,৩৩০ কোটি টাকা।

প্রকৃতির কোলে পিকনিক, শেষে প্লাস্টিকের পাহাড়: মানুষ কি সত্যিই প্রকৃতিকে ভালোবাসে?

Environmental Pollution: প্রশাসনের তরফে অতিরিক্ত দূষণ ছড়ানো কলকারখানা সিল করে দেওয়ার মতো প্রশাসনিক পদক্ষেপ হয়তো নেওয়া হচ্ছে। কিন্তু এতেই কি সমস্যার সমাধান মিলবে? কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যক্তিগত যানবাহনের দাপট এবং বৈদ্যুতিন বর্জ্য। শ্রমবিমুখ হয়ে সবকিছু প্রস্তুত পাওয়ার মানসিকতা এবং দেশে সংস্কারের লড়াই না করে সহজে অন্য দেশে পাড়ি দেওয়ার প্রবণতাও স্পষ্ট। এই দায় এড়িয়ে কি সার্বিক সমাধান সম্ভব?

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।