কুৎসিততম বিশ্বকাপ, শ্রমিকের মৃত্যু থেকে নানা ফতোয়া, যে নরক দেখাল কাতার

Fifa WorldCup, Qatar : বিশ্বকাপের এই এত আলোর তলায় রয়েছে ভয়ানক অন্ধকার

Kankana Mukherjee
৪ মিনিট
কুৎসিততম বিশ্বকাপ, শ্রমিকের মৃত্যু থেকে নানা ফতোয়া, যে নরক দেখাল কাতার

জ্বর সারছে ক্রমশ। আর মাত্র দুটো ডোজ, তার পরই মুক্তি। ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে চূড়ান্ত পর্বে মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছে কোন দুই দল। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। প্লেয়াররা শেষবেলায় ঝালিয়ে নিচ্ছে সবটুকু ত্রুটি। সামনে ১৮ তারিখ লড়াই হবে জানকবুল। বিশ্বকাপ শব্দটির ব্যাখ্যা বোধ হয় অসম্ভব। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ঘোরতর এক আবেগ। গত এই এক মাস জুড়ে শিরোনাম দখল করে রাজ করেছে ফুটবল। প্রতিটি খেলার ওঠা নামা, সিদ্ধান্তের ঠিক ভুল, সাউন্ড, লাইট, মাঠ, বিশ্বকাপের বল, এমনকী রেফারি হাতের ওই ঘড়িটিকে নিয়েও আলোচনা হয়েছে প্রচুর।

মেসি, লুকা, রোনাল্ডোর মতো হেভি ওয়েট খেলোয়াড়দের শেষ বিশ্বকাপ এটিই। তাই প্রথম থেকে এ নিয়ে গুঞ্জন। বিশ্বকাপের অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল সাংবাদিক কলাম। ম্যাচ শুরুর পর তাতে আরও বাড়তি সংযোজন হবে এটা তো কাম্যই ছিল। কাতার বিশ্বকাপের পরতে পরতে বিতর্ক। রক্ষণশীল আইন থেকে শুরু করে খেলার নিয়মাবলী, আয়োজন থেকে শুরু করে শাস্তি সবকিছুই উঠে এসেছে শিরোনামে। ইভানা নলের পোশাক নিয়ে তোলপাড় কিংবা ম্যাচ চলাকালীন সাংবাদিকের মৃত্যু, কী না দেখলো কাতারের ময়দান।

তবে এ সব নিয়েই কমবেশি আলোচনা হয়েছে, হচ্ছেও। বিশ্বকাপের কোনও ঘটনাই তো তুচ্ছ নয়। তাই যেখানে যতটুকু ফিকির মিলেছে সব নিয়ে পর্যালোচনার ঝড় উঠেছে নিয়ত। আসলে একবার ওই খেলা শুরুর বাঁশি বেজে যাওয়া মানেই সিনেমা শুরু। তখন প্রতিটা মুহূর্তই আলোর খুব কাছাকাছি। তখন পান থেকে চুন খসা মাত্রই প্রচার পেয়েছে সবকিছু। কিন্তু যে একটা বিশ্বকাপ, এত উচ্ছাস, এত আবেগ, এত আলো, এই এত এত আয়োজন তার ভিড়ে কোথাও চাপা পড়ে যাচ্ছে না তো নির্মম অতীত?

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফ্রান্স না আর্জেন্টিনা, বিশ্বকাপ কার হাতে? আগাম-বচনে জানিয়ে দিলেন জীবিত 'নস্ত্রাদামুস'!

World Cup Football Final 2022: আর্জেন্টিনা নিয়ে তিনি বলে রেখেছিলেন, প্রথম দিকে ভালো না খেললেও এবারের বিশ্বকাপে ফাইনাল খেলবেই আর্জেন্টিনা। আর বিশ্ব চ্যাম্পিয়ন হবে ফ্রান্স!

কিছুদিন আগেই গ্রান্ট ওয়াল নামের এক মার্কিন সাংবাদিকের আকস্মিক মৃত্য নিয়ে রহস্য জট পাকে কাতারের ময়দানে। কাতারের মতো রক্ষণশীল একটু দেশে সমকামিতাকে সমর্থন করে রামধনু রঙের জামা পড়া নিয়ে তার আগে থেকেই বিতর্কে জড়িয়েছিলেন সাংবাদিক। সেই বিতর্ক স্তিমিত হয়ে না হতেই হঠাৎ আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালীন লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এ মৃত্য ঘিরে জল্পনা এখনও কাটেনি। গ্রান্ট ওয়ালের ভাই এরিক ওয়াল তো সামাজিক মাধ্যমে স্পষ্টই দাবি করেছেন তাঁর দাদার মৃত্যুর জন্য দায়ী খোদ কাতার সরকার।

এই ঘটনার ঘা শুকোতে না শুকোতে আবারও এক আকস্মিকতায় সাক্ষী হল কাতারের ময়দান। গ্রান্ট ওয়ালের পর মৃত্যু হল আরও এক সাংবাদিকের। বিশ্বকাপ কভার করতে গিয়েই মৃত্যু হয় তাঁর। কাতারের আল কাস নামের একটি টিভি চ্যানেলের চিত্র সাংবাদিক ছিলেন এই খালিদ আল-মিসলাম। তাঁর মৃত্যুর কোনও কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। স্বাভাবিকভাবেই এ ঘটনা গ্রান্ট ওয়ালের মৃত্যু রহস্যকে আবারও উস্কে দিয়েছে।

তবে এ তো নতুন কিছু নয়, বিতর্ক ছিল অনেক আগে থেকেই। গত কয়েক বছরে হাজার হাজার মজুরের রক্তের হিসেব কি ইতিমধ্যেই কষেনি সারা বিশ্ব? কবি নজরুল ইসলামের তাঁর কবিতায় আগেই বলে গিয়েছিলেন, “তোমার অট্টালিকা,/কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখ, প্রতি ইটে আছে লেখা”। কাতার বিশ্বকাপের এই এট জাঁকজমকের আড়ালে হাজার হাজার শ্রমিক মৃত্যুর নির্মম যে সত্যি তা যেন আবার জীবন্ত করে দেয় পংক্তিটিকে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ক্রোয়েশিয়া হারল, দাগ রেখে গেলেন ক্রোয়েট সুন্দরী ইভানা নল

Fifa World Cup : ক্রোয়েশিয়া জিততে পারেনি ম্যাচে কিন্তু বিশ্বকাপের মঞ্চে ইভানা নামক দাগটি রয়েছে স্পষ্ট

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্যা গার্ডিয়ান’ -এর একটি প্রতিবেদনে উঠে আসে ভয়াবহ সমীকরণ। তাদের দাবি, গত দশ বছরে কাতার বিশ্বকাপের প্রস্তুতির কাজে মৃত্যুবরণ করতে হয়েছে প্রায় সাড়ে ছয় হাজারেরও বেশি প্রবাসীর। অর্থাৎ প্রতি সপ্তাহে গড়ে ১২ জনের মৃত্যু। সব মিলিয়ে এ বিশ্বকাপের খরচ প্রায় ২২ হাজার কোটি ডলার। খরচের হিসেবে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপকেও ছাড়িয়ে গিয়েছে কাতার। অংশগ্রহনকারী ৩২টি দেশের জন্যই বিশাল আয়োজন। উপচে পড়া পুরস্কারের হিড়িক। লাখ লাখ টাকার ঘড়ি, বুট, জার্সি, কী নেই! টাকা যেন খোলা ময়দানে উড়ছে, কেবল ধরতে পারছে না ছাপোষা খেটে খাওয়া মানুষের দল।বিশ্বকাপে প্রাচুর্যের এমন ঝলসানি থাকলেও এই শ্রমিকেরা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের ন্যায্য মজুরিটুকুও পাননি। জাঁকজমকের নিচে চাপা পড়ে গেছে শ্রমিকদের মৃত্যু ও অধিকার লঙ্ঘনের বিষয়টি। ২০১১ থেকে ২০২০ সাল, গত এই এক দশক জুড়ে নির্মম সত্যের সম্মুখীন হয়েছেন বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা, ফিলিপাইনি ও কেনিয়ার মতো দেশের হাজার হাজার শ্রমিক। সার্বিক তথ্য ঘেঁটে বলা যায়, এই দশ বছরে শুধু বাংলাদেশি শ্রমিকই মারা গেছেন প্রায় ১০১৮ জন।

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে একগাদা প্রকল্পের পরিকল্পনা করে কাতার সরকার। প্রস্তুতির অংশ হিসেবে আটটি স্টেডিয়াম নির্মাণ, বিমানবন্দর পরিবর্ধন এবং একশোটির মতো নতুন হোটেল তৈরি করা হয়েছে। চালু করা হয়েছে নতুন মেট্রো ব্যবস্থা। সেই সঙ্গে ভেন্যু সংলগ্ন সড়ক ও রেলপথেরও উন্নয়ন করা হয়েছে। চূড়ান্ত ম্যাচের স্টেডিয়াম ঘিরে গড়ে তোলা হচ্ছে একটি নতুন শহর। সব মিলিয়ে এ পর্যন্ত খরচ হয়েছে ২৩ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ। এরপরও তাক লাগানো এই আয়োজনকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আখ্যা দিয়েছে ‘উত্তেজনাপূর্ণ, প্রাচুর্যময় এবং মারাত্মক’ হিসেবে। প্রথম দুটি বিশেষণের কারণ সহজেই অনুমেয় হলেও শেষের বিশেষণটি ব্যাখ্যার দাবি রাখে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
‘টিয়েন্টো’ থেকে ‘আল রিহালা’, ৯২ বছরে বিশ্বকাপের ফুটবলখানাই হয়ে উঠলো ‘হাইটেক’

Fifa World cup 2022 : বিশ্বকাপের ময়দানই যেন অতিসাধারণ এক ফুটবলকে নিমেষের মধ্যে করে দিলো হাইটেক

এই নতুন স্টেডিয়াম, নতুন বিমানবন্দর, ঝাঁ চকচকে রাস্তা, আলো, সড়ক, হোটেল, উন্নত যোগাযোগ ব্যবস্থা সব কিছু নিয়ে যে মহাযজ্ঞ, তা সম্পন্ন করতে প্রয়োজন হাজার হাজার শ্রমিক শ্রেণীর। যাদের কাঁধে ভর দিয়েই সম্ভব এমন ইমারত। কিন্তু তাদেরই এমন নির্মম পরিণতি?

২৩ লক্ষ কোটি টাকার সিংহভাগ অর্থই কাঠামোগত উন্নয়নে ব্যয় হয়েছে, কেউ ফিরেও তাকায়নি শ্রমিক শ্রেণীর দিকে। আজকের ময়দানের এই এতো জৌলুস তো দুম করে আসেনি। কিন্তু স্থাপত্যের পেছনে থাকা এই হাজার হাজার শ্রমিক এবং তাদের ওপর নির্ভরশীল থাকা হাজার হাজার পরিবারের দায় কি নিয়েছে সরকার? আজ যখন কাতারের ময়দানে এতো আলো তখন তো অন্ধকারের নির্যাসটুকু বিয়ে বেড়াচ্ছে কেবল ওরাই। অথচ এমন শ্রেণীর মানুষদের নিয়ে আলোচনাই হচ্ছে কই? কাতার সরকার পারেনি তাদের মৌলিক চাহিদা পূরণ করতে। এসব মৃত্যুর পেছনে রয়েছে অনিরাপদ কর্মপরিবেশ, মানবেতর আবাসন ব্যবস্থা, নিপীড়নমূলক চুক্তি, এবং সর্বোপরি শ্রমিকদের অধিকারের চূড়ান্ত লঙ্ঘন।

কাতারে শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ উঠেছে আগেই, ভোট নিয়ে দুর্নীতির অভিযোগও ছিল আগে থেকেই, সঙ্গে ছিল আজকের সময়ে দাঁড়িয়েও এমন পিছিয়ে পড়া রক্ষণশীল মনোভাব এবং তার নিরিখে কঠোর শাস্তির ফতোয়া। এর ওপর যেন ঘৃতাহুতির মতো এসে দাঁড়ায় শ্রমিক মৃত্যুর নির্মম সমীক্ষাটি।

ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন গোটা বিশ্ব এখন প্রতিটা মুহূর্ত উপভোগ করছে, যখন উচ্ছাসার উন্মাদনায় ফেটে পড়ছে দুনিয়া তখনই হয়তো চোখের জল মুছছে একটি শ্রমিক পরিবার। এমন আয়োজনের জাঁকজমকের কাছে তাদের স্বজন হারানোর কান্না কি এতটাই মেকি ঠেকছে?

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।