ক্রোয়েশিয়া হারল, দাগ রেখে গেলেন ক্রোয়েট সুন্দরী ইভানা নল

Fifa World Cup : ক্রোয়েশিয়া জিততে পারেনি ম্যাচে কিন্তু বিশ্বকাপের মঞ্চে ইভানা নামক দাগটি রয়েছে স্পষ্ট

Kankana Mukherjee
৩ মিনিট
ক্রোয়েশিয়া হারল, দাগ রেখে গেলেন ক্রোয়েট সুন্দরী ইভানা নল

প্রথম, দ্বিতীয় হওয়ার লড়াই থেকে ছিটকে গেলেও তৃতীয় হওয়ার লড়াইটুকুকে জিইয়ে রাখছে একটা দল। গত রাতের ট্র্যাজেডিতে জ্বলজ্বল করছে ক্রোয়েশিয়া। ভেজা ভেজা আবেগটাই সম্বল। লোভনীয় একটা ম্যাচের অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। রাত জাগা উত্তেজনা। মেসির জন্য ক্রোয়েশিয়া শিবির প্রস্তুত ছিল ঠিকই কিন্তু মেসি-আলভারেজ ডুয়েল ম্যাজিকের সামনে হার মানলো লুকার দাঁতে দাঁত চেপে ধরে রাখা লড়াইটাও। বিশ্বকাপ মহাকাব্যে ট্রাজেডি পর্বেই রইলো ক্রোয়েশিয়া।

গত বিশ্বকাপেও জয়ের খুব কাছ থেকে ফিরতে হয়েছিল এ দেশকে। শেষ রাতের সফরে ছোঁ মেরে ট্রফি কেড়ে নিয়েছিল ফ্রান্স। রাশিয়া মনে রেখেছিল লুকার চোখের জলে ভেজা বিরহের ইতিহাস। মনে রেখেছিল ক্রোয়েশিয়াও। সেই বিরহ মুক্তির চাবিকাঠিটুকু খুঁজতে খুঁজতেই এসেছিল এবারের সেমিফাইনাল। কিন্তু না, সেই মুক্তির খোঁজ মিলল না। কেবল যন্ত্রণার স্মৃতির পুনরাবৃত্তি ঘটল মাত্র! চূড়ান্ত লড়াইয়ের এক ধাপ আগেই দাঁড়ি পড়ল মরিয়া সংগ্রামের।

  • আপনার জন্য আরও কিছু লেখা
৬ বছর বয়সে জেতার জন্যে জানলা ভেঙেছিলেন, কাপটা দেখতে পাচ্ছেন মেসি

World Cup Football Final 2022: খেলার অতিরিক্ত সময়ে ১১৩ মিনিটের মাথায় জার্মান ফরওয়ার্ড মারিও গোটজের গোলে যখন বিশ্বজয় করল জার্মানি, সোনার ট্রফির দিকে আড় চোখে তাকিয়ে ছিলেন মেসি।

সাংঘাতিক বিশ্বকাপ জ্বরের সময়সীমা প্রায় উত্তীর্ণ। আর মাত্র তিনটে ম্যাচ, তারপরই সেই স্বপ্নপূরণ। ধাপ বেয়ে বেয়ে উঠছে দল। এই সফরেই আবার মাঠ ছাড়ছে অনেকেই। যেমন ছাড়ল ক্রোয়েশিয়া। কিন্তু ক্রোয়েশিয়াকে নিয়ে গোটা বিশ্বকাপ জুড়েই চলেছে জল্পনা। তা অবশ্য কেবল লুকার খেলা নিয়ে নয়, তার সঙ্গে নজর কেড়েছে মাঠের বাইরের চিত্রও।

প্রথম থেকেই বিতর্ককে সঙ্গে নিয়ে মঞ্চে নেমেছিল দেশ। বিতর্কের আড়ালে ছিলেন ক্রোয়েশিয়ার মডেল ইভানা নল। কাতারের মতো একটা রক্ষণশীল দেশে স্বল্প পোশাক পরিহিতা হিসেবে একের পর এক সমালোচনার মুখে পড়েছেন ক্রোট সুন্দরী। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ক্রোয়েশিয়ার মডেল ইভানা। হামেশাই সেখানে ভাইরাল হচ্ছেন নিত্য নতুন ছবি, ভিডিও শেয়ার করে। ফলোয়ার সংখ্যাও ২.৩ মিলিয়নের বেশি। এহেন এক মডেল এবছর শুরু থেকেই কাতার বিশ্বকাপের আলোচনার কেন্দ্রে এসেছেন ঘুরে-ফিরে। গোটা টুর্নামেন্ট জুড়ে ক্রোয়েশিয়ার পতাকার মত পোশাক পরে গ্যালারিতে রাজ করেছেন ইভানা। আরও পাঁচটা সমর্থকের মতো তিনিও ক্রমাগত পাশে থেকেছেন দলের, বলা ভালো সাথে থেকেছেন। প্রায় সমস্ত ম্যাচেই মাঠে উপস্থিত থেকে সেই উৎসাহিত করেছে নিজের দলকে। মঙ্গলবার রাতেও সেই মতো সেমি ফাইনালে যখন মুখোমুখি আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া, ইভানা ছিলেন স্বমহিমায়। এদিন কাতার স্টেডিয়াম থেকে শেয়ার করেছেন নিজের নতুন পোশাকের ছবিও। যা বরাবরের মত মুগ্ধ করেছে নেটবাসীদের। দল অবশ্য জিততে পারেনি ম্যাচে কিন্তু বিশ্বকাপের মঞ্চে ইভানা নামক দাগটি রয়েছে স্পষ্ট।

  • আপনার জন্য আরও কিছু লেখা
লাইমলাইট ছাড়াই যেভাবে বিশ্বকাপের মঞ্চে ট্র্যাজিক হিরো হিসেবে থেকে গেলেন লুকা মদরিচ

Fifa World Cup : ৪০-এর দোরগোড়ায় এসেও কী ভয়ানক স্কিল লুকার, একে নায়ক না বলে উপায় কি!

জার্মানিতে জন্ম ইভানার। ১৯৯২ সালের ১৬ সেপ্টেম্বর। যদিও মাত্র সাত বছর বয়সেই ফিরে এসেছিলেন পৈত্রিক নিবাস বসনিয়া-হার্জেগোভিনায় ফিরে আসেন। বর্তমানে তিনি ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের বাসিন্দা। পেশায় জনপ্রিয় মডেল। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর এমনকী টেলিভিশনেও হিসেবেও যথেষ্ট জনপ্রিয় ইভানা। ২০১৪ বিশ্বকাপে প্রথমবারের মতো দেশকে সমর্থন জানাতে ইভানা নল হাজির হয়েছিলেন ব্রাজিলে। এরপর ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও ছিলেন তিনি। মূলত এবছরই আলোচনায় আসেন ইভানা। ক্রোয়েশিয়াক সমর্থন দিতে প্রতি ম্যাচে উষ্ণতা ছড়িয়ে ক্রোয়েশিয়ার আবেদনময়ী চিয়ারলিডার হিসেবে উপাধি পান। শুধু তাই না, তিনি ওই বছর হটেস্ট ফুটবল ফ্যান হিসেবেও স্বীকৃতি পেয়েছিলেন!

এখানেই শেষ নয়, সম্প্রতি একটি প্রতিশ্রুতি দিয়ে আবারও শিতিনস্নে এসেছিলেন এই মডেল। তিনি জানান দেশ জিতলে নগ্ন হয়ে রাস্তায় নামবেন তিনি। এই ঘটনা মনে করিয়ে দিয়েছে মারাদোনার সময়ে বলা অন্য এক মডেল লুসিয়ানার স্মৃতি। যদিও এই খোলামেলা পোশাক এবং প্রতিশ্রুতির জের আরও বেশি চেপে বিষয়ে দেশটা কাতার বলেই। যেখানে এখনও নারীদের নিয়ে নানান ঘোমটা প্রথার চল সেখানে এমন আবেদনের শাস্তি যে ভয়ানক হতে পারে তার আঁচও ইতিমধ্যেই পেয়েছি আমরা। বারবার দ্বার রক্ষকের বাধার মুখে পড়তে হয়েছে ইভানাকে। তাঁর পোশাক নিয়ে হাজার কটাক্ষ শুনতে হয়েছে। তিনি কান দেননি কিছুতেই। নিজের আত্মবিশ্বাস আর দলের প্রতি উৎসাহে ভিড় করে প্রতিটি ম্যাচেই থেকেছেন গ্যালারিতে। যদিও শেষ রাতে ক্রোয়েশিয়ার লেডি লাক কাজে আসেনি, কিন্তু ইভানা একই উদ্যমে গলা ফাটালেন এদিনও। আর ক্রোয়েশিয়া প্রচারের আলো থেকে সরে গেলেও, ইভানার এই ব্যতিক্রমী উপস্থিতি উজ্জ্বল হয়ে থেকে যাবে কাতারের ময়দানে, নিশ্চিত।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?