ললিত মোদি: কয়েকশো কোটি বাগিয়ে নির্বিঘ্নে পলাতক আইপিএলের জনক

Lalit Modi: ২০০৮ সালে আইপিএল প্রতিষ্ঠায় এই ললিত মোদির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, যা এখন বহু বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হয়েছে।

suman sengupta
৫ মিনিট
ললিত মোদি: কয়েকশো কোটি বাগিয়ে নির্বিঘ্নে পলাতক আইপিএলের জনক

নিন্দুকেরা বলে থাকেন, এক মোদির মাথায় আরেক মোদির হাত থাকায়, শত দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও মোদি গ্রেফতার হননি। এক মোদি খোদ নরেন্দ্র দামোদরদাস এবং অন্যজন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ভারতীয় ব্যবসায়ী ললিত মোদি। হঠাৎ ললিত মোদি কেন? কারণ তিনি আবারও শিরোনামে এসেছেনে। ভানুয়াটুর প্রধানমন্ত্রী পলাতক ভারতীয় ব্যবসায়ী ললিত মোদীর দ্বীপরাষ্ট্র কর্তৃক জারি করা পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছেন। দুর্নীতির মামলায় দিল্লির ওয়ান্টেড তালিকায় ললিত আছেন দীর্ঘবছর। এতদিন ললিত ভারত থেকে পালিয়ে বাস করছিলেন লন্ডনে। কিছুদিন আগেই জানা যায়, তিনি ভানুয়াটু বলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত ছবির মতো সাজানো একটি দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ৮০টি দ্বীপ নিয়ে গঠিত ভানুয়াটু সম্পর্কে খুব কম সংখ্যক মানুষই ওয়াকিবহাল কিন্তু ললিতের নাগরিকত্ব গ্রহণের পর ওই দেশ সম্পর্কে ইন্টারনেটে তথ্য-তালাশ শুরু হয়। তবে ভানুয়াটুর নাগরিকত্ব গ্রহণ করায় ললিতকে দেশে ফেরানো আরও কঠিন হতে পারে মনে হচ্ছিল। এখন কোথাকার জল কোথায় গড়ায় তা দেখতে হবে। ২০০৮ সালে আইপিএল প্রতিষ্ঠায় এই ললিত মোদির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, যা এখন বহু বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হয়েছে।

নরেন্দ্র মোদি এবং বিজেপি-আরএসএস বুঝতে পেরেছিল এদেশে ক্রিকেট মানেই জাতীয়তাবাদ। ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তোলা গেলে যুবসমাজকে আরও বেশি এই নেশায় বুঁদ করে রাখা যাবে। বিভিন্ন বলিউড তারকা সমন্বয়ে ২০ ওভারের ক্রিকেট শুরু হতেই কোন তারকা কত টাকা পেলেন, কাকে কোন দল, কত টাকায় কিনল — এই সমস্ত তথ্যের আড়ালে চপা পড়ে গেল ক্রিকেটকে ব্যবহার করে আরও ধনী হচ্ছেন কারা, সেই আসল কথাগুলি। ললিত মোদিও এই সুযোগকে ব্যবহার করে দুর্নীতি করেছিলেন। তাঁর বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা আত্মসাতের পাশাপাশি একাধিক অভিযোগ রয়েছে। গত ১০ বছরে যেভাবে ইডি এবং সিবিআই বিরোধী দলের নেতা-মন্ত্রীদের দুর্নীতির অভিযোগে তদন্তে তৎপর, এই সব ঋণখেলাপি এবং দুর্নীতিতে অভিযুক্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ততটা বিচলিত নয়। নরেন্দ্র মোদির দুর্নীতি বন্ধ করার সদিচ্ছা নিয়েও তাই প্রশ্ন ওঠে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ড্রাগ থেকে প্রতারণা, সুস্মিতার জীবনসঙ্গী 'ফেরার' ললিত মোদির জীবন ভরা বিতর্কে

পলাতকের এই প্রত্যক্ষ প্রেম উদযাপন অনেকেই ভালো চোখে দেখছেন না। ভারতীয় সরকারের অকর্মণ্যতার উদাহরণ হিসেবেই দেখা হচ্ছে একে। আবার অনেকে তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের নজির টানছেন। যাই হোক, ফের বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন ললিত মোদি।

ললিত মোদির বিরুদ্ধে প্রধান অভিযোগগুলি ২০১০ সালের আইপিএলে দু'টি দলের ফ্র্যাঞ্চাইজির নিলামের সময় দরপত্রে জালিয়াতির সঙ্গে সম্পর্কিত। তাঁর বিরুদ্ধে অনুমোদন ছাড়াই সম্প্রচার এবং ইন্টারনেট অধিকার বিক্রির অভিযোগও আনা হয়েছিল। ২০১০ সাল থেকেই ললিত দেশছাড়া হলেও নানা সময়ে তিনি খবরে এসেছেন। সম্প্রতি লন্ডনে ভারতীয় হাই কমিশনের দ্বারস্থ হন তিনি। ভারতের পাসপোর্ট বাতিল করতে আবেদন জানান। সেই সঙ্গে ভানুয়াটুর নাগরিকত্ব গ্রহণের কথাও জানান। তবে সেই দেশের প্রধানমন্ত্রী, ললিত মোদির নাগরিকত্ব বাতিল করেছেন। তাহলে কি প্রাক্তন আইপিএল কর্তা ললিতের আগামী আর খুব সুখকর হবে না?

একাধিক তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। বিদেশি অনুদান আইন লঙ্ঘন নিয়ে আয়কর বিভাগ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে একটি মাত্র জিজ্ঞাসাবাদ পর্বেই যোগ দেন তিনি। ২০১০ সালের মে মাসে দেশ ছাড়েন। ২০১৫ সালে তাঁর বিরুদ্ধে জামিন অয়োগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে মুম্বইয়ের বিশেষ আদালত। বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডও ললিতের বিরুদ্ধে তদন্ত শুরু করে। একাধিক মামলায় ললিত দোষী বলে সিদ্ধান্তে পৌঁছয় বোর্ড। আজীবনের জন্য ললিতকে নিষিদ্ধ করে তারা। নির্দেশ হয় ললিত যেন ক্রিকেট প্রশাসন থেকে দূরে থাকেন। ললিত যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেন। লাগাতার ললিতকে ভারতের প্রত্যর্পণের চেষ্টা চালাচ্ছে ভারত। কিন্তু ভানুয়াটুর নাগরিকত্ব গ্রহণ করায়, তাঁকে দেশে ফেরানো আরও কঠিন হতে পারে বলেই মনে করা হয়েছিল। ললিতের বিরুদ্ধে মামলা যেমন চলছে, চলবে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। ভানুয়াটুর জনসংখ্যা ৩ লক্ষের আশেপাশে। সেখানে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব হাসিল করার উপায় রয়েছে। সওয়া ১ থেকে দেড় কোটি টাকাতেই সেখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেউ বলে ফেরার, কেউ বলে কুবের! ললিত মোদির সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবেই

ললিত মোদি আইপিএল-এর জনক। আইপিএল-এর প্রথম চেয়ারম্যান এবং কমিশনারও ছিলেন তিনি। শুধু তাই নয়, বর্তমানে লন্ডনে বসবাসকারী এই শিল্পপতির সম্পত্তির পরিমাণ শুনলে চোখ মাথায় উঠবে।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, "আইন অনুযায়ী, ওঁর বিরুদ্ধে এখনও তদন্ত চলছে আমাদের, তা এগিয়ে নিয়ে যাওয়া হবে।" ললিত মোদিকে ফেরানোর বহু ব্যর্থ চেষ্টা করেছে ভারত। এত অভিযোগ যাঁর বিরুদ্ধে, তিনি কিন্তু নিশ্চিন্তে আছেন। সামাজিক মাধ্যমেও যথেষ্ট নিয়মিত ললিত। ইন্সটাগ্রামে বিভিন্ন বলিউড তারকার সঙ্গে দেখা যায় তাঁকে। মাঝে একবার তিনি টুইট করেছিলেন, তাঁর বিরুদ্ধে ভারতের কোনও আদালতে কোনও মামলা চলছে না। তবে কিছুতেই তাঁকে আর ভারতে নিয়ে আসতে পারেনি কেন্দ্র সরকার। প্রশ্ন উঠতে শুরু করে, আদৌ সরকার ললিত মোদিকে ফিরিয়ে আনতে চায়? ললিত-সহ অন্যান্য এইরকম ঋণখেলাপি এবং দুর্নীততে অভিযুক্তদের ফিরিয়ে আনলে, শাসকদলের কোন কোন মন্ত্রীর সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা তা প্রকাশ্যে চলে আসার ভয়েই কি পলাতক বীরদের ফেরত আনার কথা ভাবছেই না সরকার? একটি নির্বাচনী সভায়, কংগ্রেসের রাহুল গান্ধি বলেছিলেন, "সমস্ত চোরদের পদবিই কি মোদি?" তা নিয়ে প্রবল বিতর্ক হওয়াতে রাহুল গান্ধি বলেছিলেন, তিনি নীরব মোদি এবং ললিত মোদির উল্লেখই করেছিলেন। এই বক্তব্যের ফলে রাহুল গান্ধিকে আদালত সাজা দেয় এবং তাঁর সাংসদ পদও বাতিল হয়। অথচ ঋণখেলাপি ললিত মোদির বেলায় কোনও ভূমিকা নেই সরকারের। ললিত মোদির দেশ থেকে পালানো এবং দীর্ঘদিন অধরা থাকার কারণ কি তাঁর মাথায় অন্য এক মোদির হাত থাকাই নয়?

ক্রিকেট জগতে ললিত মোদি কিন্তু অপরিচিত ছিলেন প্রাথমিকভাবে। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি আইএস বিন্দ্রা তাঁকে একজন উদ্যমী ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়ে দেন সবার সঙ্গে। বিন্দ্রার ধারণা ছিল, খেলার আর্থিক সম্ভাবনা বৃদ্ধির জন্য উজ্জ্বল এক মুখ হয়ে উঠতে পারেন ললিত। ক্রিকেট প্রশাসনে ললিত মোদির প্রবেশও ছিল চারদিক কাঁপানো। তিনি এমন কিছু করেছিলেন যা অনেকেই তিন দশকেরও বেশি সময় ধরে করতে ব্যর্থ হয়েছিলেন। ফলে তাঁর উত্থানও হয় উল্কাবেগে। তিন দশকেরও বেশি সময় ধরে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন (আরসিএ) নিয়ন্ত্রণকারী রুংটা পরিবারের শাসনের অবসান ঘটান ললিত। তৎকালীন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ব্যবহার করে এই কাজটি করেছিলেন ললিত। ফলে খুব দ্রুত বিজেপির ওপর তলার নেতাদের কাছের মানুষ হয়ে ওঠেন ললিত। সেই সময়ে রাজস্থান সরকার নতুন ক্রীড়া আইন প্রণয়ন করে, যার ফলে দেখা যায় আরসিএ-র ভোটাধিকার ৩৩টি জেলার হাতে থাকবে, শুধুমাত্র অ্যাসোসিয়েশনের সদস্যদের নয়। ললিত মোদির প্যানেল ক্ষমতায় আসে, তিনি আরসিএ-র দায়িত্ব নেন এবং রাজস্থান ক্রিকেট এক নতুন ভোর দেখে। রাজস্থান আধুনিক ক্রিকেট পরিকাঠামো অর্জন ও উন্নয়নের জন্য সম্পূর্ণরূপে ললিত মোদিকেই কৃতিত্ব দেওয়া যায় এবং তারা রঞ্জি ট্রফি জিতে নেয়।

ভারতীয় ক্রিকেট বোর্ড যখন বুঝতে পারে যে ললিত মোদি অচিরেই এই খেলার সুপ্রতিষ্ঠিত অভিজ্ঞ প্রাক্তন তারকাদের গ্রাস করবেন, তখন তাঁকে ক্রিকেট থেকেই বহিষ্কার করা হয়। ক্রিকেট মহলে খুব একটা কেউ অবাক হয়নি এই সিদ্ধান্তে কারণ ললিত মোদি তাঁর অসংযমী আচরণের মাধ্যমে বেশ কিছু শত্রুও তৈরি করেছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাফল্য তাঁকে এক উচ্চমানের ক্রিকেট প্রশাসনের প্রধান হওয়ার ঈর্ষণীয় পদে পৌঁছে দিয়েছিল। তিনি খেলায় অর্থ এবং গ্ল্যামার এনেছিলেন। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইপিএল পরিচালনা করার গৌরব উপভোগ করছিলেন ললিত, যা পরে তাঁর জীবনের সমস্যা হয়ে দাঁড়ায়। এর পরেই কর্তৃপক্ষের সঙ্গে তাঁর ঝামেলা শুরু হয়। অথচ এই সব বৃহৎ দুর্নীতি নিয়ে কথা বলার জায়গায় এই সমস্ত ব্যবসায়ীরা কোন তারকার সঙ্গে ছবি দিলেন, কাকে বিয়ে করলেন, ক’বার বিবাহ বিচ্ছেদ হলো — এই সব আলোচনাতেই আমাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গোঁত্তা খেয়ে মরে। পালিয়ে গিয়েও, ক্ষমতার বদান্যতায় ললিতদের মতো মানুষজন বহাল তবিয়তে বেঁচেবর্তে থাকেন।

লিখেছেন
suman sengupta
suman sengupta
2 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?