কেউ বলে ফেরার, কেউ বলে কুবের! ললিত মোদির সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবেই

ললিত মোদি আইপিএল-এর জনক। আইপিএল-এর প্রথম চেয়ারম্যান এবং কমিশনারও ছিলেন তিনি। শুধু তাই নয়, বর্তমানে লন্ডনে বসবাসকারী এই শিল্পপতির সম্পত্তির পরিমাণ শুনলে চোখ মাথায় উঠবে।

Sindhu Som
২ মিনিট
কেউ বলে ফেরার, কেউ বলে কুবের! ললিত মোদির সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবেই

ললিত মোদি এবং সুস্মিতা সেন নিজেদের ঘনিষ্ঠতা নিয়ে অকপট সামাজিক মাধ্যমে। এই নিয়ে আন্তর্জালে নানারকম বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ অভিনন্দন জানিয়েছেন, কেউ কেউ আবার ফেরার আসামির সঙ্গে সুস্মিতার সম্পর্ক নিয়ে ক্ষুব্ধ। ললিত মোদি আইপিএল-এর জনক। আইপিএল-এর প্রথম চেয়ারম্যান এবং কমিশনারও ছিলেন তিনি। শুধু তাই নয়, বর্তমানে লন্ডনে বসবাসকারী এই শিল্পপতির সম্পত্তির পরিমাণ শুনলে চোখ মাথায় উঠবে।

ললিত মোদির জন্ম ২৯ নভেম্বর ১৯৬৩ সালে, দিল্লিতে। তাঁর পরিবার বরাবরই ব্যবসায়ী পরিবার। কৃষণকুমার মোদির বড় ছেলে ললিত মোদি ‘মোদি এন্টারপ্রাইজেস’-এর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। ‘মোদি এন্টারপ্রাইজেস’ তাঁদের পারিবারিক বাণিজ্যিক সংগঠনের নাম।

সেসময় তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৪৫৫৫ কোটি টাকা। তিনি গডফ্রে ফিলিপ্স ইন্ডিয়ার একজিকিউটিভ ডিরেক্টরও হয়েছিলেন। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত আইপিএল-এর প্রথম চেয়ারম্যান ছিলেন। ১৯৯৫ সালে তিনিই প্রথম পঞ্চাশ ওভারের ঘরোয়া লিগের চিন্তাভাবনা নিয়ে বিসিসিআই-এর কাছে গিয়েছিলেন। কিন্তু বিসিসিআই সে-ব্যাপারে খুব একটা উৎসাহ দেখায়নি। পরে ২০০৭ সালে ভারত যখন টি-টোয়েন্টির প্রথম বিশ্বকাপ জিতল, তখন ফের বিসিসিআই-এর কাছে আইপিএলের আইডিয়া নিয়ে ছুটে যান ললিত। এবার মঞ্জুর হয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ড্রাগ থেকে প্রতারণা, সুস্মিতার জীবনসঙ্গী 'ফেরার' ললিত মোদির জীবন ভরা বিতর্কে

পলাতকের এই প্রত্যক্ষ প্রেম উদযাপন অনেকেই ভালো চোখে দেখছেন না। ভারতীয় সরকারের অকর্মণ্যতার উদাহরণ হিসেবেই দেখা হচ্ছে একে। আবার অনেকে তাঁদের দীর্ঘদিনের সম্পর্কের নজির টানছেন। যাই হোক, ফের বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন ললিত মোদি।

বছরদুয়েকের মাথায় বিসিসিআই থেকে তাঁকে টাকা নয়-ছয়ের অভিযোগে বরখাস্ত করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে মামলা হলে লন্ডনে পালিয়ে যান তিনি। বর্তমানে ১২,০০০ কোটি টাকার মালিক ললিত বিলাসবহুল জীবনযাপন করেন। লন্ডনের সোলান স্ট্রিটে তাঁর বাড়িটিকে অট্টালিকাই বলা চলে। পাঁচতলা বাড়িটির ৭০০০ স্কোয়ারফিট জায়গার ওপর, ১৪টি ঘর রয়েছে, রয়েছে একটি এলিভেটরও। সাতটি বাথরুম, দু'টি গেস্ট রুম, চারটে রিসেপশন রুম, দু'টি রান্নাঘর নিয়ে চমৎকার এই অট্টালিকা। ললিত মোদির সম্পত্তির একটি বড় পরিমাণ অংশ দখল করে রয়েছে এই বাড়িটি।

ললিত মোদির মোট সম্পত্তির আরেকটি বড় অংশ হল তাঁর দামি দামি গাড়ি। ফেরারি আসামি হওয়া সত্ত্বেও তাঁর বিলাসবহুল জীবন অবাক করবে। তাঁর গ্যারেজে রয়েছে বিএমডব্লিউ সেভেন সিরিজের গাড়িগুলি, ম্যাকলার্ন ৭২০এস, ফরারি এফ১২ বার্লিনেত্তা, বেন্টলি মালসেন স্পিড এবং ফরারি ৪৮৮ পিস্তা স্পাইডার।

ললিত মোদির বাণিজ্যিক সংস্থাগুলি তাঁর আয়ের মূল মাধ্যম। পারিবারিক ব্যবসা শুরু করেছিলেন তাঁর ঠাকুরদা গুজরমল মোদি ১৯৩৩ নাগাদ। এখন তার সবটা ললিত মোদিই দেখাশোনা করেন। রাসায়নিক, ফ্যাশন, হেলথ কেয়ার, খুচরো ব্যবসা, স্যালন, পর্যটন, পার্সোনাল কেয়ার, বিনোদন এবং এফএমসিজি-র ব্যবসা রয়েছে তাঁর। মোদিকেয়ার, গডফ্রে ফিলিপ, কালারবার, পান বিলাস পান মশলা, বিকন ট্রাভেলস, কেকে মোদি এডুকেশনাল ইন্সটিটিউট এবং ইগো ইতালিয়ান রেস্তোরাঁ— এই সমস্ত ব্র্যান্ডের মালিক ললিত মোদি। ললিত মোদি একটি বিনোদন নেটওয়ার্কেরও মালিক, তার নাম মোদি এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক। ১৯৯৩ সালে ললিত মোদিই এটি প্রতিষ্ঠা করেন। এই সংস্থাটিই ওয়াল্ট ডিজনির সহযোগিতায় ভারতে ডিজনির কনটেন্টগুলি সম্প্রচারিত করতে শুরু করে। ১৯৯৪ সালে মোদি ইএসপিএন-এর ভারতজোড়া পরিবেশক হয়েছিলেন।

লিখেছেন
Sindhu Som
Sindhu Som
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

২০২৫ যে শব্দগুলির সঙ্গে পরিচয় করাল

Word of the year: গুগল ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতীয়রা ২০২৫ সালে যেসব শব্দের অর্থ সবচেয়ে বেশি খুঁজেছে, তা তাদের মানসিক অবস্থার প্রতিফলন। যেমন—সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি, মক ড্রিল অর্থাৎ নিরাপত্তার জন্য মহড়া।

জ্যোতির্ময় দত্ত: লেখালেখির বাইরে এক খ্যাপাটে মানবতাবাদী

Jyotirmoy Dutta: বামপন্থার সমালোচক ছিলেন জ্যোতির্ময় দত্ত। তাঁর আদর্শ ছিল রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর মানবতা।

ঘৃণার রাজনীতি: এখন লক্ষ্য খ্রিস্টান?

Anti-Christian violence India: মিচেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে খ্রিস্টান নিগ্রহের ঘটনা ঘটেছে ৮৩৪টি (গড়ে মাসে ৭০ টি)। ২০২৫ সালে নভেম্বর মাস পর্যন্ত নিগ্রহের ঘটনা ঘটেছে ৭০৬ টি।

এক বাঙালির জেদে জুড়ল দুই বাংলা: টেলিগ্রাফ ম্যান শিবচন্দ্র নন্দী

Seebchunder Nandy: ১৮৫১ সালে কলকাতা-ডায়মন্ড হারবার লাইনের প্রথম সংকেত প্রেরণের সময় শিব চন্দ্র নন্দী ডায়মন্ড হারবার থেকে বার্তা পাঠান, অন্য প্রান্তে ও'শাগনেসির সঙ্গে ছিলেন লর্ড ডালহৌসি।

অন্যের দুঃখে কেন আমাদের মিষ্টি হাসি? শ্যাডনফ্রয়ডার মনস্তত্ত্ব

Schadenfreude: বর্তমান যুগে এই অনুভূতি আগুনের মতো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। আমরা এখন যাকে 'ট্রোলিং' বলি, তার মূলে রয়েছে এই শ্যাডনফ্রয়ডা।

দেশে দেশে নানাবেশে আছেন সে এক সান্তা ক্লজ

Santa Claus Across Cultures: ১৮৬৯ সালে প্রকাশিত রঙিন চিত্র সংকলনে জর্জ ওয়েবস্টার লিখেছিলেন, সান্তা ক্লজের বাড়ি "নর্থ পোলের নিকটে"।

বিপন্ন ভারতের প্রাচীন পর্বতমালা‍! যেভাবে ধ্বংসের মুখে আরাবল্লী

Aravalli Hills Under Threat: পরিবেশবিদদের মতে, আরাবল্লী কেটে ফেললে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।

শৈশবের ‘রিওয়্যারিং’: স্ক্রিনের নীল আলো গিলে খাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে?

Screen Addiction Destroying the Mental Health: বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে ডিজিটাল জগতে ডুবে থাকায় শিশুদের মানসিক কাঠামোর এক আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে।