তাঁর কণ্ঠস্বরের খোঁজে হন্যে ইডি! কীভাবে 'কালীঘাটের কাকু' হলেন বেহালার সুজয়কৃষ্ণ?

Kalighater Kaku Voice Test: সুজয়ের দাদা বিপিএল কার্ডের উপভোক্তা। পর্ণশ্রী থানা এলাকায় ছোট্ট এক চিলতে বাড়িতে তাঁর বসবাস। অথচ সুজয়বাবুর হাতে আসত লক্ষ লক্ষ টাকা। কীভাবে? ভাবিয়েছে ইডির গোয়েন্দাদের।

Sohini Das
৩ মিনিট
তাঁর কণ্ঠস্বরের খোঁজে হন্যে ইডি! কীভাবে 'কালীঘাটের কাকু' হলেন বেহালার সুজয়কৃষ্ণ?

গত বছর নাগাদ হঠাৎ করেই শিরোনামে এসে পড়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। নিয়োগ দুর্নীতি কাণ্ডে উঠে এসেছিল তাঁর নাম। প্রাথমিক ভাবে সেসময় তাকে ডেকে পাঠিয়েছিল ইডি। তার পর ওই বছরই মে মাসে ইডির হাতে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ। জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে নাকি কাজ করতেন তিনি। এর পর একের পর এক বিস্ফোরক তথ্য হাতে এসেছে ইডি-র। সেই দুর্নীতির জের ২০২৪ সালেও পিছু ছাড়েনি সুজয়কৃষ্ণের। অসুস্থতাকে কারণ দেখিয়ে এর পর হাসপাতালে পৌঁছন, তবে তার পরেও শান্তি মেলেনি। আপাতত তাঁর কণ্ঠস্বরের পিছনে পড়েছে ইডি। সেই সূত্র ধরেই ফের খবরে কালীঘাটের কাকু।

বেহালার বাসিন্দা সুজয় কৃষ্ণ ভদ্র। সেখানে পেল্লাই তাঁর বাড়ি। সাধ করে আবার তার নাম রেখেছেন রাধারানী। তা বেহালার সুজয়কৃষ্ণ কী করে হল কালীঘাটের কাকু, তা এক রহস্য বটে। বেহালাতেই তাঁর জন্ম। বড় হয়ে ওঠা সেখানেই। কর্মসূত্রে তিনি যান নিউ আলিপুরে। কালীঘাটে পা রাখার তেমন সময়সুযোগ কোনওটাই হয়ে ওঠে না। তবু কীভাবে যেন জুটে গিয়েছিল 'কালীঘাটের কাকু'-র তকমা। সেই তকমা ঘিরে তেমন বিব্রতবোধ করা কোনওদিনই ধাতে ছিল না তাঁর। কিন্তু পরে জানা গেল, কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগের সূত্রেই জুটেছিল এই তকমা।

দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন সুজয়কৃষ্ণ। সে প্রায় ৪৬ বছর তো হবেই। ৭৭-র নির্বাচনে সক্রিয় ভাবে জড়িত ছিলেন। ১৯৮২ থেকে কংগ্রসের সক্রিয় কর্মী। তার পর তৃণমূলে। জানা গিয়েছে, কুন্তল ঘোষ নাকি কাকু বলে ডাকতেন সুজয়কৃষ্ণকে। সেই থেকে সকলেই কাকু বলে ডাকতে শুরু করেন। কীভাবে যেন কালীঘাটের কাকু হয়ে যান তার পর থেকে। শুধু নিয়োগ দুর্নীতি নয়, কয়লা মামলাতেও ইডির ডাক পেয়েছিলেন তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কেন এত গুরুত্বপূর্ণ কালীঘাটের কাকুর গলা? কী রহস্য লুকিয়ে কণ্ঠস্বরে?

Kalighater Kaku Voice Test : গত ৭ ডিসেম্বর রাতে হঠাত্‍ আইসিসিইউয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্রকে, তাও আবার শিশুদের জন্য বরাদ্দ বেডে!

বেহালায় তার পেল্লাই বাড়ি যে বরাবরই এমন পেল্লায় ছিল, তা কিন্তু নয়। বরং সুজয়কৃষ্ণের দাদা অজয়কৃষ্ণের কথাবার্তা থেকে জানা গিয়েছে, একসময় টালির ঘর ছিল বেহালায়। রান্নাঘর মাটির। সেই মাটির ঘরের জানলা থেকে ছিল একটি মুদির দোকান। প্রাথমিক ভাবে সেটাই চালাতেন সুজয়কৃষ্ণ। সেখান থেকে ক্লাসিক ফিনান্সে ম্যানেজারির চাকরি। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চাকরি পান সুজয়কৃষ্ণ, তেমনটাই জানতেন দাদা। তবে কী চাকরি, কোথায় অফিস- এ সমস্ত খবর জানা ছিল না সুজয়ের।

সুজয়ের গ্রেফতারির পর একে একে তার সম্পর্কে বিস্ফোরক সব তথ্য এসেছে ইডি-র হাতে। নিয়োগদুর্নীতিতে কুন্তল ঘোষের থেকে ৭০ লক্ষ টাকা পান সুজয়বাবু। ১০ লক্ষ গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের হাতেও। এমনকী মাণিক ভট্টাচার্যের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল তাঁর। বিশেষত ২০২৮ সালের পর থেকে তো বটেই। যদিও ইডি-র সামনে সে সমস্ত অভিযোগই উড়িয়েছেন সুজয়। তিনি জানান, ২০২১ সালের আগে মাণিককে চিনতেনও না তিনি।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ইডি, সিবিআই কি হাতের পুতুল? বাংলা যা ভাবছে

CBI And BJP TMC Govt: দুর্নীতি মামলায় সিবিআইয়ের সাফল্যের হার মাত্র তিন শতাংশ কেন? প্রশ্ন তুলছে বাংলা যা ভাবছে।

এদিকে গোপাল দলপতি প্রথমে কালীঘাটের কাকুর কথা সামনে এসেছিলেন। কালীঘাটের কাকু আসলে কে সেই নাম প্রথম প্রকাশ্যে এনেছিলেন তাপস মণ্ডল। কুন্তল নাকি বার বার কালীঘাটের কাকুর কাছে পেমেন্ট পাঠাতে হবে বলে জানাত বলে দাবি করেছিলেন তাপস মণ্ডল। তার পরেই গ্রেফতার হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের প্রাক্তন কর্মী সুজয় কৃষ্ণ ভদ্র। শাসকদলের তাবড় নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে চলতেন তিনি। বেনামে একাধিক সংস্থার সঙ্গেও যোগ ছিল সুজয়কৃষ্ণের। এমনকী শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রীর সংস্থাতেও বিনিয়োগ করেছিলেন কাকু। কীভাবে সুজয়বাবুর হাতে আসত এত টাকা? ভাবিয়েছে ইডির গোয়েন্দাদের।

এদিকে সুজয়ের দাদা বিপিএল কার্ডের উপভোক্তা। পর্ণশ্রী থানা এলাকায় ছোট্ট এক চিলতে বাড়িতে তাঁর বসবাস। কোনও ভাবে ডাল-ভাত খেয়েই দিন কাটে। ছোট্ট সংসার, টুকটাক কাজ করে যা আয় হয়, তাতেই কোনওমতে চলে যায়। তার পাঁচশো মিটার দূরেই প্রাসাদোপম বাড়ি। কিন্তু সেই বাড়িতে বছর খানেক হল নেই সুজয় কৃষ্ণ। ইডি হেফাজত কিংবা এসএসকেম- এই করেই দিন চলে যাচ্ছে সুজয়কৃষ্ণের। পর্ণশ্রীর যে ফ্ল্যাটে থাকেন দাদা, সেখানে আরও কয়েকটি ফ্ল্যাট রয়েছে সুজয়বাবুর। পরে একটু দূরে ওই প্রাসাদোপম বাড়িটি তৈরি করেন কালীঘাটের কাকু। অজয় জানান, অভিষেকও এসেছিলেন একবার সেখানে। অজয়বাবু এ-ও জানান, সই করার ক্ষমতা ছিল না সুজয়কৃষ্ণের। অথচ পরে জানা যায় ওই নাকি এত দুর্নীতির মাথা।

আপাতত মাস চারেক ধরে হাসাপাতালেই রয়েছে সুজয়কৃষ্ণ। গত ২২ অগস্ট এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয় তাঁকে। আপাতত তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করাই বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছিল ইডি-র কাছে। তদন্তে নেমে একটি মোবাইল কথোপকথনের রেকর্ড এসেছিল ইডি-র হাতে। সেই ফোনকলের নেপথ্যে আদৌ কালীঘাটের কাকুই কিনা, তার প্রমাণ পেতেই জরুরি ছিল সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা। সেই নমুনা সংগ্রহের জন্যই এসএসকেএম থেকে ইএসআই জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুজয়কৃষ্ণকে। সেখানে সংগ্রহও করা হয় তাঁর কণ্ঠস্বরের নমুনা। আপাতত সেই কণ্ঠস্বরেই লেখা রয়েছে কালীঘাটের কাকুর ভাগ্য!

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।