ইডি, সিবিআই কি হাতের পুতুল? বাংলা যা ভাবছে

CBI And BJP TMC Govt: দুর্নীতি মামলায় সিবিআইয়ের সাফল্যের হার মাত্র তিন শতাংশ কেন? প্রশ্ন তুলছে বাংলা যা ভাবছে।

inscript
৪ মিনিট
ইডি, সিবিআই কি হাতের পুতুল? বাংলা যা ভাবছে

এক দশক আগে, সু্প্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজেন্দ্র মাল লোধা কয়লাবণ্টন দুর্নীতি তদন্তের অগ্রগতিতে বিরক্ত হয়ে বলেছিলেন, সিবিআই খাঁচাবন্দি তোতা। হইচই পড়ে যায়। কেন্দ্রে তখন মনমোহন সিংয়ের সরকার। ১০ বছর পর, দৃশ্য পালটে স্থান হচ্ছে কলকাতা হাইকোর্ট, বিচারপতি অমৃতা সিনহার এজলাস। বিচারপতি বলেন, সিবিআইয়ের থেকে ভালো জিজ্ঞাসাবাদ তো উলুবেড়িয়া থানা করতে পারে। শুধু তাই নয়, ক্ষুব্ধ বিচারপতি শিক্ষক নিয়োগ মামলায় ইডির তদন্তকারী অফিসার, পদমর্যাদায় সহকারী ডিরেক্টর মিথিলেশ মিশ্রকে সরিয়ে দেওয়ারও নির্দেশ দেন। কেন? বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, ওই অফিসারের আত্মবিশ্বাসের অভাব রয়েছে।

ইডির পালটা যুক্তি, মোট ১৩১টি মামলা চলছে। এক একজন অফিসার ২২টি করে মামলা দেখছেন। এই যুক্তি মানেননি বিচারপতি। বিচারপতির এই তিরস্কার টুইটের পাশেই যদি রাখা যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট, যার ভাষা অনেকটা স্পিলবার্গের ছবির মতো। ক্যাচ মি ইফ ইউ ক্যান। অভিষেক লেখেন, "বাংলার মানুষ এবং তাঁদের মৌলিক অধিকারের লড়াইয়ে পৃথিবীর কোনও শক্তি আমাকে পিছন থেকে আটকাতে পারবে না। পারলে আটকে দেখাও..."

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ৩ অক্টোবর অভিষেককে হাজিরা দিতে বলেছে ইডি। ওই দিন কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে তৃণমূলের কর্মসূচি। অভিষেক ঘোষণা করেছেন তিনি হাজিরা দেবেন না। বিচারপতি অমৃতা সিনহা বলেছেন, ৩ অক্টোবর তদন্তের কাজে যেন গাফিলতি না হয়। তাহলে এবার কী পদক্ষেপ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? খাঁচাবন্দি তোতা কি মুক্তি পেয়েছে? নাকি এক খাঁচা থেকে উড়ে আরেক খাঁচায় গিয়েছে?

বাংলায় প্রবাদ আছে, যে যায় লংকায় সে হয় রাবণ। যে যখন ক্ষমতায়, রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সি তার। এ অভিযোগ উঠেছে বারবার। তা সে ১৯৮৪ সালের শিখনিধন মামলা হোক বা ২০০৫-এর সোহরাবুদ্দিন ফেক এনকাউন্টার মামলা, যে মামলায় গুজরাতের তৎকালীন পুলিশমন্ত্রী অমিত শাহকে গ্রেফতার করে সিবিআই। সে সময়ে গুজরাতের মুখ্যমন্ত্রী, যিনি এখন দেশের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদি সিবিআইকে কংগ্রেস ব্যুরো অফ ইন্ডিয়া বলেছিলেন।এক সময় যা বলেছিলেন নরেন্দ্র মোদি আজ সেই একই শব্দই প্রতিধ্বনি হয়ে ফিরছে বিজেপি বিরোধী দলের মুখে।

২৩ মার্চ, ২০২৩। মোদি পদবির সম্মানহানির দায়ে সুরাট আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে। পরের দিন ১৪ টি বিরোধী দল একজোট হয়ে সুপ্রিম কোর্টে পিটিশন জমা করে। অভিযোগ, রাজনৈতিক স্বার্থে সিবিআইকে ব্যবহার করছে কেন্দ্র। পিটিশনে কয়েকটা তথ্য তুলে ধরে বিরোধীরা।

২০০৪-২০১৪ এই সময়ে ৭২ জন রাজনীতিকের বিরুদ্ধে তদন্ত করে কেন্দ্রীয় এজেন্সি। তার মধ্যে ৪৩ জন বিরোধী দলের।

২০১৪-২০২৩ এই সময়ে ১২৪ জন রাজনীতিকের বিরুদ্ধে তদন্ত করে কেন্দ্রীয় এজেন্সি। তার মধ্যে ১১৮ জন বিরোধী দলের।

অর্থাৎ ৯৫ শতাংশ মামলাই বিরোধী নেতাদের বিরুদ্ধে। পিটিশনে বিরোধীদের প্রশ্ন ছিল, পি চিদম্বরম, মণীশ সিসোদিয়া, সঞ্জয় রাউথ, সত্যেন্দ্র জৈন গ্রেফতার হলে, কেন একই যুক্তিতে হিমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে বা শুভেন্দু অধিকারী কেন গ্রেফতার হবেন না?

২০১৩ সালে অমিত শাহ বলেন, কংগ্রেসের হিমন্ত বিশ্বশর্মা এবং তৃণমূল কংগ্রেসের মুকুল রায় সারদা চিট ফান্ড মামলার অন্যতম মূল অপরাধী। বিজেপি ক্ষমতায় এলে দু'জনকেই গ্রেফতার করা হবে। ২০১৯ সালে সেই হিমন্ত বিশ্বশর্মা অসমে বিজেপির মুখ্যমন্ত্রী। মুকুল রায় বিজেপির সহ-সভাপতি। বিরোধীরা ঠাট্টা করে বলে ওয়াশিং পাওডার ভাজপা।

এক নজরে দেখা যাক, সিবিআইয়ের হাতে কী কী মামলা রয়েছে?

সারদা চিট ফান্ড মামলা

২ হাজার ৫০০ কোটি টাকার তছরুপ। ৯ বছর পরেও মামলার মূল চার্জশিট জমা পড়েনি

রোজ ভ্যালি মামলা

১৭ হাজার কোটি টাকার আর্থিক তছরুপ। এই মামলাতেই গ্রেফতার শ্রীকান্ত মোহতা ও সুদীপ বন্দ্যোপাধ্যায় পরে জামিনে মুক্তি পান। তাপস পাল ৩ বছর জেলবন্দি ছিলেন। ২০২৩ সালের মে মাসে ইডি আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে নতুন চার্জশিট জমা করে।

নারদা স্টিং অপারেশন

২০২১ সালে বিধানসভা ভোটের ফলাফলের ঠিক পরে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যাকে গ্রেফতার করে সিবিআই আর ৪ দিন পর প্রত্যেকেই জামিন পেয়ে যান।

হাইকোর্টে মামলার শুনানি চলছে

কয়লাপাচার মামলা

এই মামলরায় একাধিকবার কেন্দ্রীয় এজেন্সি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে বলে। হাজিরা দিতে বলা হয় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। একাধিকবার ডাকা হয়েছে মন্ত্রী মলয় ঘটককে। ডেকে পাঠানো হয় রাজ্যের ৮ আইপিএস অফিসারকে।

গরুপাচার মামলা

২০২০ সালে এফআইআর দায়ের করে সিবিআই। সিবিআই গ্রেফতার করে অনুব্রত মণ্ডল, তাঁর দেহরক্ষী সায়গল হোসেন, মেয়ে সুকন্যা মণ্ডল এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকে। এখনও চার্জশিট দেয়নি সিবিআই।

ভোট-পরবর্তী হিংসা মামলা

৫২ টি খুন অথবা অস্বাভাবিক মৃত্যুর মামলার তদন্ত, ৩৯ ধর্ষণ এবং শ্লীলতাহানির মামলার তদন্ত। ২৮ জানুয়ারি, ২০২২ চার্জশিট পেশ করে সিবিআই।

পুরনিয়োগ দুর্নীতি মামলা

ব্যবসায়ী অয়ন শীল গ্ৰেফতার হওয়ার পর কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সরকার সিবিআই তদন্ত বন্ধ করার আবেদন করে সুপ্রিম কোর্টে। আদালত তা খারিজ করে। কলকাতা হাইকোর্টে শুনানি চলছে।

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা

বহু চর্চিত মামলা। প্রায় ৩৬ হাজার চাকরিজীবী টাকার বিনিময়ে কাজ করছেন বলে অভিযোগ। প্রায় ২০০ কোটি টাকার দুর্নীতি। উদ্ধার হয়েছে প্রায় ৫২ কোটি টাকা। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়, শিক্ষা দফতরের একাধিক গুরুত্বপূর্ণ পদাধিকারিক মানিক ভট্টাচার্য, পলাশিপাড়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, বড়ঞার বিধায়ক কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি সুবীরেশ ভট্টাচার্য। প্রাক্তন এসএসসি চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা, এসএসসি নিয়োগে বিশেষ সহায়ক কমিটির আহ্বায়ক।

এ ছাড়াও গ্রেফতার তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্য়ায়, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয় তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষকে। সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষানিয়োগ দুর্নীতি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গিয়েছে।

তবে কি সত্যিই প্রভুর হয়ে তোতাপাখির মতো এ রাজ্যে তো বটেই বিজেপি বিরোধী অন্যান্য রাজ্যেও প্রতিহিংসার রাজনীতি করছে সিবিআই, ইডি? আর যদি না করে থাকে তা হলে দুর্নীতি মামলায় সিবিআইয়ের সাফল্যের হার মাত্র তিন শতাংশ কেন? প্রশ্ন তুলছে বাংলা যা ভাবছে। দেখুন আজ সন্ধ্যায়। সাংবাদিক, বিশ্লেষকরা কী বলছেন? আজকের পর্ব, ইডি, সিবিআই কি হাতের পুতুল? প্রতি সোম, বুধ, শুক্র সন্ধে ৭ টা থেকে - কলকাতা ২৪x৭ এর ইউটিউব চ্যানেল এবং inscript.me এর ফেসবুক পেজে চোখ রাখুন।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।