কৌতূহলে লিঙ্ক খুললেই সর্বনাশ! কীভাবে সুরক্ষিত রাখবেন নিজের অর্থ

Internet Phishing: ফিশিং আসলে কী? এবং একজন ইন্টারনেট ব্যবহারকারী কীভাবে ফিশিং-এর ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে পারেন?

Shibani
৩ মিনিট
কৌতূহলে লিঙ্ক খুললেই সর্বনাশ! কীভাবে সুরক্ষিত রাখবেন নিজের অর্থ

হ্যাকিং বিষয়টি নিয়ে আজকাল অনেকেই বেশ আগ্রহী, কেউ কেউ হ্যাকিং-এর পদ্ধতি শিখতে চায় আবার কেউ চায় এই জালিয়াতি থেকে বাঁচার উপায় খুঁজতে। আজকের দিনে দাঁড়িয়ে প্রতিনিয়ত যাঁরা ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের অনেকের কাছে অতি-পরিচিত একটি সাইবার ক্রাইম টেকনিক হলো ফিশিং। তবে নাম জানা থাকলেও এই টেকনিকের ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা রয়েছে, এমন ব্যবহারকারীর সংখ্যা খুবই সীমিত। যার প্রমাণ আমরা প্রতি মুহূর্তেই কমবেশি পেয়ে চলেছি।

তাহলে চলুন, দেখে নেওয়া যাক এই ফিশিং আসলে কী? এবং একজন ইন্টারনেট ব্যবহারকারী কীভাবে ফিশিং-এর ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে পারেন?

ফিশিং কী?

বঁড়শিতে মাছ ধরার মতো সাইবার ক্রাইমের একটি আধুনিক পদ্ধতি হলো ফিশিং। যার মাধ্যমে হ্যাকার খুব সহজেই আপনার জিমেল, ফেসবুক আইডি, এমনকী, যে কোনও পার্সোনাল ইনফরমেশনও হ্যাক করতে পারে। ফিশিং সাইট বলতে বোঝায় কোনও একটি ওয়েবসাইটের প্রায় হুবহু কপি। সমীক্ষায় দেখা গেছে, প্রায় আশি শতাংশ হ্যাক ফিশিং-এর মাধ্যমে হয়। এর অন্যতম কারণ হলো এই টেকনিকে খুব বেশি হ্যাকিং নলেজের প্রয়োজন হয় না। এখানে শুধুমাত্র হ্যাকার মারফ‍ৎ এমন মেসেজ আসে, যা পড়ে মনে হয়, আপনার নির্দিষ্ট অ্যাকাউন্টে কোনও বড় সমস্যা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মেসেজের সঙ্গে একটি লিঙ্ক বা ইউআরএল জুড়ে দেওয়া হয়। বিষয়টি এমনভাবে গোছানো থাকে, যা দেখে ব্যবহারকারীর সহজেই মনে হয় যে, লিঙ্কে ক্লিক করলেই বোধহয় পাওয়া যাবে সমস্যা সমাধানের চাবিকাঠি।

কিন্তু তা একেবারেই ভুল। হ্যাকাররা আসলে বারংবার প্রতারণার ফাঁদ এভাবেই পেতে চলেছে। আরও বিস্তারিতভাবে বলা যেতে পারে, ধরুন আপনাকে ব্যাঙ্কিং ইমেইল অথবা মেসেজ পাঠিয়ে প্রতারণার চেষ্টা করা হলো। সেক্ষেত্রে হঠাৎই আসা মেসেজের মাধ্যমে প্রথমেই অ্যাকাউন্ট-সংক্রান্ত জটিলতার কথা বলে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় , এবং সমস্যা থেকে বেরনোর জন্য পাঠানো হয় একটি লিঙ্ক। এই মেসেজে প্রাপকের ঠিকানা, ভাষা, লিঙ্ক এমনভাবে লেখা থাকে, যা দেখে সহজেই মনে হবে, তা আসলে ব্যাঙ্ক থেকেই পাঠানো হয়েছে। অ্যাকাউন্ট হোল্ডার যখন সেই লিঙ্কে ক্লিক করেন, তখনই তাঁকে পরামর্শ দেওয়া হয় ইউজারনেম ও পাসওয়ার্ড বদলে ফেলার। এই লিঙ্ক আসলে হ্যাকারদেরই তৈরি করা নিজস্ব ওয়েবসাইটের ঠিকানা। এক্ষেত্রে ইউজার নেম ও পাসওয়ার্ড বদলে ফেললেই অ্যাকাউন্টের যাবতীয় তথ্য চলে যায় হ্যাকারের হাতে। পরবর্তীতে ব্যবহারকারীর অজান্তেই খালি করে ফেলা হয় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অনেক সময় ওয়েবসাইটে ম্যালিশিয়াস সফটওয়্যারের লিঙ্কও দেওয়া থাকে। এক্ষেত্রে ডিভাইসে অজান্তেই ডাউনলোড হয়ে যায় ম্যালওয়্যার, যা চুপিসারে চুরি করতে থাকে ব্যবহারকারীর প্রয়োজনীয় ডেটা।

কথাতেই আছে, সমস্যা থাকলে তার সমাধানও আছে । তেমনই ফিশিং হ্যাকিং পদ্ধতি নিয়ে নানা রকম সমস্যা থাকলেও তা থেকে মুক্তি পাওয়ার উপায়ও রয়েছে। সেগুলো কী কী? আসুন জেনে নেওয়া যাক।

১) ব্যক্তিগত তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন

সোশ্যাল মিডিয়া, বা কোনও ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন। আপনি অনলাইনে থাকাকালীন আপনার ব্যক্তিগত তথ্য, যেমন আধার নম্বর, জন্মদিন, পিতামাতার নাম, বাড়ির ঠিকানা, কোনও ভাবেই শেয়ার করবেন না। দেখা গেছে যে, বেশিরভাগ ফিশিং ইমেল আপনাকে এমন পেজে পাঠাবে, যা ব্যক্তিগত তথ্য জানতে চায়। অতএব, প্রেরককে যাচাই না করে কোনও ব্যক্তিগত তথ্য দেবেন না।

  • আপনার জন্য আরও কিছু লেখা
আটের দশকে AI নিয়ে আস্ত একটি উপন্যাস! শীর্ষেন্দু মুখোপাধ্যায় কেন পড়ব

Shirshendu Mukhopadhyay: 'পাঠান'-এর প্লাবনের মধ্য দিয়েও আমরা ভুলিনি আমাদের শৈশবের অন্যতম প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে।

২) পাসওয়ার্ড পরিবর্তন করতে থাকুন

আপনার পাসওয়ার্ড শক্তিশালী এবং কঠিন হলেও, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করতে থাকুন। এটি আপনাকে কোনও প্রকার ডেটা ফাঁস এবং হ্যাকিং কার্যকলাপের ফাঁদ থেকে নিজেকে রক্ষা করতে সাহায্য করবে।

৩) টু-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন

আপনার অ্যাকাউন্টকে হ্যাকিং-মুক্ত রাখার একটি উল্লেখযোগ্য টেকনিক হলো টু-ফ্যাক্টর অথেন্টিকেশন। এতে হ্যাকার ইউজার নেম ও পাসওয়ার্ড পেয়ে গেলেও অ্যাকাউন্টে অ্যাকসেস পাবে না। যার মাধ্যমে কোনও লিঙ্ক থেকে ইউজার নেম ও পাসওয়ার্ড চেঞ্জ করতে বলা হলেও গুগল সাইন ইন করার অনুমোদন না দেওয়া পর্যন্ত কাজ সম্পন্ন হবে না। এটা আপনাকে হ্যাকিং থেকে নিরাপদ রাখবে।

৪) ইমেলের কোনও লিঙ্কে ক্লিক করা এড়িয়ে চলুন

লিঙ্কে ক্লিক করার আগে, ওয়েবসাইটটি বৈধ কি না, তা নিশ্চিত করুন। বার্তা বা URL-এ কোনও বানান ভুল আছে কি না, তা পরীক্ষা করে নিন। যদি ইমেলগুলি এভাবে শুরু হয় তবে সচেতন হয়ে যান। যেমন,

-আপনার অর্ডার পাঠানো হয়েছে, ডেলিভারি বিবরণ নিশ্চিত করুন।

-আপনার পেমেন্ট আপডেট করুন।

-আপনার ইমেল আইডি-পাসওয়ার্ড অবৈধ হয়ে গেছে।

- আপনি একটি লাকি ড্র জিতেছেন ইত্যাদি।

৫) ফিশিং-এর ধরন

ফিশিং ডট অর্জ-এর মতে, সবচেয়ে সাধারণ ধরনের ফিশিং কৌশলগুলির মধ্যে রয়েছে স্পিয়ার ফিশিং, সেশন হাইজ্যাকিং, কন্টেন্ট ইনজেকশন, ভিশিং, লিঙ্ক ম্যানিপুলেশন এবং স্মিশিং, কীলগার, ট্রোজান এবং অন্যান্য ক্ষতিকারক সফটওয়্যার, যা আপনার ডিভাইসে আক্রমণ করতে পারে।

৬) অ্যান্টি-ফিশিং প্লাগ ইন অ্যান্টিভাইরাস ইনস্টল করুন

অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ব্যবহার করে ঘন ঘন আপনার সিস্টেম স্ক্যান করতে থাকুন। যা কিছুটা হলেও আপনাকে ফিশিং-এর হাত থেকে বাঁচাতে পারবে।

এছাড়াও, ইমেল-এর মাধ্যমে সেনসিটিভ ইনফরমেশন চাওয়া হলে তা প্রতারণার অংশ হিসেবে ধরে নিতে পারেন।

ইমেলে বানান ভুল ও গ্রামাটিক্যাল ভুলের খোঁজ করুন, কেননা প্রফেশনাল ইমেলে এই ধরনের ভুল থাকে না।

লিখেছেন
Shibani
Shibani
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

AI-এর যুগে মানুষ কি নিজের বুদ্ধিটাই মেশিনের হাতে তুলে দিচ্ছে?

Artificial Intelligence: ছোটবেলায় অনেকেই ভাবত রোবট এসে মানুষের কায়িক শ্রমের কাজগুলি করে দেবে। মানুষ অবসর পেয়ে গান শুনবে, কবিতা লিখবে কিংবা বারান্দায় বসে কফি খাবে। বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো চিত্র। রোবট এখন কবিতা লিখছে, ছবি আঁকছে আর কোড তৈরি করছে। অন্যদিকে মানুষ সকাল থেকে রাত ল্যাপটপের সামনে বসে শিখছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং।

মহাকাশে রওনা নাসার টেলিস্কোপের, বদলে দিতে পারে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি?

NASA’s Roman Space Telescope: নাসার নতুন ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ বদলে দেবে মহাবিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি? হাবল ও জেমস ওয়েবের পর কেন প্রয়োজন হলো এই নতুন মহাকাশ-চোখের? ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, গ্যালাক্সি ও এক্সোপ্ল্যানেট সম্পর্কে কি নতুন তথ্য দেবে রোমান? মহাবিশ্বের প্রসারণের ইতিহাস বুঝতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই অত্যাধুনিক টেলিস্কোপ?

সৌরপৃষ্ঠ আসলে কেমন? ৩৩ বছর পর মিলল উত্তর

Sun’s surface mystery: সূর্যের পৃষ্ঠকে এতদিন দূর থেকে তুলোর মতো নরম ও শান্ত দেখালেও, তা কি সত্যিই এমন? বিশ্বের বৃহত্তম সৌর টেলিস্কোপ ড্যানিয়েল কে ইনোয়ের তোলা সর্বোচ্চ-রেজোলিউশনের ছবিতে দেখা গেল ছোট ছোট হিংস্র প্লাজমার ঘূর্ণি। ৩৩ বছর আগে করা জোয়ান কার্পেনের সেই ভবিষ্যদ্বাণী কি অবশেষে সত্যি প্রমাণিত হলো? এই আবিষ্কার কি বদলে দেবে সৌরপৃষ্ঠ সম্পর্কে ধারণা?

৩ অগাস্ট থেকে বদলে যাচ্ছে শেয়ার বাজারের নিয়ম!

Stock Market India: নতুন ব্যবস্থার অধীনে শেয়ার বাজার বন্ধের সময়কে তিনটি আলাদা অংশে ভাগ করা হয়েছে। তবে নন-এফএন্ডও (Non-F&O) স্টকগুলির ক্ষেত্রে আগের মতোই বিকেল ৩:৩০টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন চালু থাকবে, এতে কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু এফএন্ডও স্টকগুলির ক্যাশ মার্কেটে প্রতিদিন একটানা লেনদেন চলবে বিকেল ৩:১৫ মিনিট পর্যন্ত।

আইআইটি-র দুই প্রাক্তনীর বৈদ্যুতিক কৃষিযন্ত্রে একরপ্রতি খরচ মাত্র ৪০ টাকা

Electric Power Tiller: বাজারে যেসব ট্র্যাক্টর পাওয়া যায়, তা হয় বিশাল বড় জমির উপযোগী, না হয় কেনা ও চালানো দুটোই খুব ব্যয়বহুল। ভারতে ৮০ থেকে ৮৫ শতাংশ কৃষকের জমিই ছোট ও খণ্ড-বিখণ্ড, যেখানে বড় যন্ত্র ঢোকানোই সম্ভব নয়। আবার চিন থেকে আমদানি করা ছোট ছোট সস্তা মেশিনগুলিতে যন্ত্রাংশ ও সার্ভিসিংয়ের চূড়ান্ত সমস্যা তৈরি হয়। তাই বিদেশ থেকে আমদানির কথা না ভেবে, আইআইটি বোম্বের দুই প্রাক্তনী ঐশ্বর্য রামকৃষ্ণন ও কেদার গোখলে সিদ্ধান্ত নেন খাঁটি দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটির উপযোগী সমাধান তৈরি করার।

মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসেও উষ্ণ থাকে সোনাম ওয়াংচুকের বাড়ি

Sonam Wangchuk House: সোনম ওয়াংচুক মানেই পাহাড়ঘেরা লাদাখের ছবি, বরফে ঢাকা জীবন আর নতুন এক ভাবনার আলো। পেশায় তিনি একজন প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উদ্ভাবক। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেন রূপকথার সেই মানুষটি, যিনি পাহাড়ের রুক্ষ জীবনের কঠিন সমস্যাগুলিকে বিজ্ঞানের সহজ ছোঁয়ায় অত্যন্ত সহজ করে তুলেছেন।

মহাকাশে মিলল চিনির সন্ধান, কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার?

natural sugar in space: ছায়াপথের কেন্দ্রের একটি আণবিক মেঘে প্রথমবারের মতো প্রকৃত মনোস্যাকারাইড ‘এরিথ্রুলোজ’-এর সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই আবিষ্কার জানাচ্ছে, নক্ষত্র ও গ্রহ তৈরির আগেই মহাকাশে জটিল জৈব অণু তৈরি হতে পারে। ফলে পৃথিবীতে প্রাণের উৎপত্তি এবং মহাবিশ্বে জীবনের সম্ভাবনা নিয়ে নতুন করে গবেষণার আগ্রহ বেড়েছে।

কর্মদক্ষতা মাপল এআই, চাকরি হারালেন কর্মীরা? মেটার বিরুদ্ধে বিস্ফোরক মামলা

Meta mass layoffs: কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত কি কৃত্রিম বুদ্ধিমত্তা নেবে? মেটার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযোগ, এআই-নির্ভর মূল্যায়নের কারণে মাতৃত্বকালীন ও চিকিৎসাজনিত ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে চাকরি হারিয়েছেন।