আকারে দিল্লি, লন্ডনের থেকেও বড়! যে বিশাল হিমশৈল ঘিরে চরম বিপদের আশঙ্কা বিজ্ঞানীদের

Iceberg Larger Than Delhi Became Threat : সাম্প্রতিক সময় বেশ কয়েকবার সেই ভয়ংকর বিপদ সংকেত দেখেছে গোটা বিশ্ব।

inscript
২ মিনিট
আকারে দিল্লি, লন্ডনের থেকেও বড়! যে বিশাল হিমশৈল ঘিরে চরম বিপদের আশঙ্কা বিজ্ঞানীদের

অ্যান্টার্কটিকা মানেই বিস্তীর্ণ বরফের দেশ। যেদিকেই তাকানো যায়, কেবল ধু ধু সাদা চাদর, আর প্রবল ঠাণ্ডার ঝাপটা। এখন সেই অ্যান্টার্কটিকার দিকেই কড়া নজর রেখেছেন বিজ্ঞানীরা। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ধীরে ধীরে গলছে হিমবাহ। ভেঙে যাচ্ছে, জলে ভাসসছে বড় বড় হিমশৈল। ফলে বিপদ বাড়ছে সভ্যতার। সাম্প্রতিক সময় বেশ কয়েকবার সেই ভয়ংকর বিপদ সংকেত দেখেছে গোটা বিশ্ব। ফের একবার এমনই ছবির সাক্ষী থাকল বিজ্ঞানীমহল।

ইংল্যান্ডের বিজ্ঞানীরা সম্প্রতি চাঞ্চল্যকর একটি ছবি সামনে এনেছেন। মেরু প্রদেশের দিকে নাগাড়ে নজর রেখেছেন তাঁরা। তখনই সামনে আসে দুটি হিমশৈলের ছবি। বিশাল বড় এই হিমশৈল দুটি সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে। ঢেউ আর স্রোতের ফলে সেটি এক জায়গায় স্থিরও থাকতে পারছে না। কিন্তু আসল প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হল ঠিক কত বড় এই হিমশৈল দুটি?

ব্রিটিশ বিজ্ঞানীরা বলছেন, এই হিমশৈল দুটি আসলে একটি বিশাল হিমবাহের টুকরো অংশ। ২০২৩-এর জানুয়ারিতেই এর একটি মূল হিমবাহ থেকে ভেঙে আলাদা হয়ে যায়। আরেকটি ২০২১ সালের মে মাসেই আলাদা হয়ে গিয়েছিল। তারপর থেকে সমুদ্রেই ভেসে আছে এগুলি। বিজ্ঞানীরা এদের নাম দিয়েছেন এ৮১ (A81) এবং এ৭৬এ (A76a)। এই দুটো ঘিরেই সতর্কতা জারি করেছেন বিজ্ঞানীরা। তাঁদের বক্তব্য, দুটো হিমশৈলের আকারই বিশাল বড়। ঠিক কতটা বড়? এ৮১ হিমশৈলের আকার প্রায় ১৫৫০ বর্গ কিলোমিটার। এতটাই বড় যে, ভারতের রাজধানী দিল্লি আর ইংল্যান্ডের রাজধানী লন্ডনও এই হিমশৈলের সামনে নিতান্তই ‘শিশু’! এ৭৬এ-র আকার তো আগেরটার থেকেও অনেক বড়।

আর এই দুই বিশাল হিমশৈল নিয়েই চিন্তায় বিজ্ঞানীরা। কেন? হিমশৈল সংক্রান্ত দুর্ঘটনা এর আগেও দেখেছে পৃথিবী। টাইটানিকের মর্মান্তিক কাহিনি তো কিংবদন্তি হয়ে আছে। সেই হিমশৈলটির থেকেও কয়েক হাজার গুণ বড় এগুলি। আর স্রোতের জেরে এগুলি ফকল্যান্ড আর দক্ষিণ জর্জিয়ার দিকে এগিয়ে আসছে। এর ফলেই প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা। এই সময় অনেক মৎস্যজীবী নিজেদের জাহাজ নিয়ে মাছ ধরতে বেরন। সেই সময় এই বিশাল বড় হিমশৈল দু’টির সঙ্গে ধাক্কা লাগার সমূহ সম্ভাবনা। সেইসঙ্গে সমুদ্রের জীবন ও স্বাভাবিক বাস্তুতন্ত্রও ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি স্থলভাগে আছড়ে পড়ে, তাহলে প্রাণীজগতেরও ক্ষতি।

সেইসঙ্গে আরও একটি দিক তুলে ধরেছেন বিজ্ঞানীরা। এই দুটো বিশাল হিমশৈল আদতে আরও বড় একটি হিমবাহের অংশ। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরেই এই হিমবাহগুলিতে ভাঙন ধরছে। গলে যাচ্ছে বরফ। এই দুটি হিমশৈলও যদি সম্পূর্ণ গলে যায়, তাহলে সমুদ্রের জলস্তর বেশ কিছুটা বাড়বে। ফলে প্লাবিত হবে আশেপাশের ছোটখাটো দ্বীপগুলি। অন্যদিকে এই হিমশৈল গলে গেলে ভেতরে চাপা পড়ে থাকা যাবতীয় বস্তু বাইরে বেরিয়ে আসবে। সেখানে ধুলোকণা, জীবাণুও থাকতে পারে। আপাতত এই হিমশৈল ও অ্যান্টার্কটিকার দিকেই নজর রেখেছেন পরিবেশ বিজ্ঞানীরা। মেরু অঞ্চল যদি একবার বেসামাল হয়, সভ্যতাই সংকটে পড়বে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।

নেপাল বিপর্যয়ের ক্ষতিপূরণ দেবে কে?

Climate Justice for nepal: ২৬ অগাস্ট লাংটাং লিরুং-এর হিমবাহ ধসে নেপালের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়—নিহত ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৭। পুনর্গঠনে প্রয়োজন ৪-৫ বিলিয়ন ডলার। কিন্তু লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে আছে মাত্র ৮২২ মিলিয়ন ডলার।নেপালের দাবি, চিন-ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক দায় আছে। জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন এখন আন্তর্জাতিক কাঠগড়ায়।

নেপালের হড়পা বান থেকে বেঁচে ফিরলেন যাঁরা, তাঁদের চোখে ২৬ অগাস্ট

Nepal flash floods 2026: ২৬ অগাস্ট, ২০২৬-এ নেপালের হড়পা বানে ধ্বংসস্তূপের মাঝেও কিছু মানুষ বেঁচে ফিরেছেন। কেউ এক কাপ চায়ের বিরতির জন্য, কেউ গাড়ির একটা রিভার্স গিয়ারের কারণে, কেউ ডালপালা ছড়ানো একটা আমগাছ আঁকড়ে ধরে, আবার কেউ কেবল ১৫ সেকেন্ডের দৌড়ে ছিনিয়ে এনেছেন নিজের শ্বাস। মৃত্যু খুব কাছ থেকে অনুভব করে ফেরা সেই মানুষগুলির অভিজ্ঞতায় রইল রাসুয়া আর নুয়াকোটের সেই সকালের কথা।

হিমালয়ের বরফ গলছে দ্বিগুণ হারে, নেপালের বিপর্যয়ের বিজ্ঞান কী বলছে?

Nepal Flood 2026: বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন, ৪৫০০ থেকে ৬০০০ মিটার উচ্চতার মধ্যে থাকা হিমবাহ অঞ্চলের অন্তত ৭৮ শতাংশ উচ্চতা-নির্ভর উষ্ণায়নের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাঁচ মাস পর সেই সতর্কবাণীই যেন সত্যি হয়ে উঠল নেপালের উপত্যকায়।

ছয় দশকে কতটা সফল ভারত-নেপাল গান্ডাকচুক্তি?

Gandak dam history: নেপালের হিমবাহ থেকে পাথর ধসের পর জল নেমেছে ত্রিশূলী-কালীগণ্ডক হয়ে বিহারে। বাল্মীকিনগর বাঁধের ৩৬টি গেট খুলে প্রাণ বাঁচল বহু মানুষের। কিন্তু, ১৯৫৯ সালের গান্ডাক চুক্তি কি সত্যিই নেপাল ভারত দুই দেশের ‘সমন্বিত স্বার্থ’ রক্ষা করল? নেপালের তরাইয়ে জল মেলে না, ক্ষতিপূরণ মেলে না কৃষকদের। ৬০ বছরের পুরনো বাঁধ প্রকল্পকে নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে।

নেপালের বন্যায় সবচেয়ে বেশি বিপন্ন মহিলারাই, ঝুঁকিতে ১.৬ লক্ষ নারীর জীবন

Nepal Flash Floods: নেপালের ভয়াবহ হড়পা বানে প্রায় ১.৬ লক্ষ নারীর জীবন ঝুঁকিতে। বন্যার পর তাঁদের সামনে কী কী স্বাস্থ্য, নিরাপত্তা, খাদ্য ও জীবিকার সংকট তৈরি হয়েছে? রাষ্ট্রপুঞ্জের সতর্কবার্তা অনুযায়ী, নারীদের সুরক্ষায় কী পদক্ষেপ জরুরি?