চাল অথবা গম নয়, রেশনে এই ফসল দিলেই হু হু করে বাড়তে পারে ভারতের সার্বিক পুষ্টির গ্রাফ

Indian nutrition : দেশে খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলায় চাল এবং গমকে একমাত্র শস্য হিসাবে বিবেচনা করা হয় বলে আমরা যে খাবারগুলি খাই তাতে আমরা পুষ্টি হারিয়ে ফেলেছি।

inscript
২ মিনিট
চাল অথবা গম নয়, রেশনে এই ফসল দিলেই হু হু করে বাড়তে পারে ভারতের সার্বিক পুষ্টির গ্রাফ

বিনামূল্যে রেশন, এবছরের বাজেটেও অন্তভূক্ত করা হয়েছে এই বিষয়টিকে। কিন্তু আমরা জানি, সারা দেশে বিনামূল্যে যে রেশন দেওয়া হয় সরকারের তরফে তা মূলত হল চাল, গম এবং কিছু ক্ষেত্রে ছোলা। আবার বর্তমানে এমন বহু শহর রয়েছে যেখানে গমের পরিবর্তে সম পরিমাণ চাল দিয়ে হিসেব বরাবর করার চেষ্টা চলে। ভারত যেহেতু ভুখা দেশ বললে ভুল হয় না তাই, বেশিরভাগ পরিবারই নির্ভরশীল এই রেশনের ওপর। কিন্তু আপনি কি জানেন, বিনামূল্যে শুধু চাল এবং গম পাওয়ায় এ দেশের সার্বিক পুষ্টিতে ঘাটতি দেখা যেতে পারে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মিলেটস রিসার্চ ডিরেক্টর সি.ভি. বলেছেন, দেশে খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলায় চাল এবং গমকে একমাত্র শস্য হিসাবে বিবেচনা করা হয় বলে আমরা যে খাবারগুলি খাই তাতে আমরা পুষ্টি হারিয়ে ফেলেছি।

শনিবার ঝাড়সংঘাম মণ্ডলের মাছনূর গ্রামে অনুষ্ঠিত বার্ষিক ভ্রাম্যমাণ জীববৈচিত্র্য উৎসবের ২৩ তম সংস্করণের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে মিসেস রত্নাবতী একটি বিকল্প পথের উল্লেখ করেন। তিনি বলেন, ডেকান ডেভেলপমেন্ট সোসাইটি (ডিডিএস) এর মহিলা কৃষকরা সারা দেশে বাজরা সংরক্ষণকারীদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠছেন। বিগত কয়েক দশক এই কৃষি উৎপাদনে লেগে থেকে বর্তমানে অবহেলিত শস্য বাজরাকে একটি বিকল্প হিসেবে উপস্থাপন করতে পেরেছে তাঁরা। তিনি আরও বলেন, “বিশ্ব এই অবহেলিত ফসলের গুরুত্ব এবং মানব দেহের স্বাস্থ্যের জন্য তাদের ব্যবহার সম্পর্কে জেগে উঠছে। বাজরা নিয়ে আলোচনা এখন G20-এর মতো বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে পৌঁছে যাচ্ছে”।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ফসল ফলিয়েও অপুষ্টিতে ভুগছে কৃষকদের সন্তানরাই! যেভাবে লড়ছে অসমের জনজাতিরা

Dhemaji Assam: মরশুমি ফল জলপাই, আম, কুল, কামরাঙার আচার বানিয়ে রাখা থাকে। বন্যার দিনে সে সব দিয়ে ভাত খাওয়া হয়।

আগে দুর্বল মাটি হিসেবে গণ্য করা হতো জহিরাবাদকে। তবে বর্তমানে মহিলা কৃষকদের সহায়তায় এই মাটিতেই কার্যত সোনা ফলছে। জহিরাবাদ, সাঙ্গারেড্ডি, মেদকের মতো জায়গাগুলোকে কৃষি মানচিত্রে আলাদা পরিচিত তৈরি করে দিচ্ছেন তাঁরা। মহিলা কৃষকদের কাঁধে ভর দিয়ে এগোচ্ছে ভারতের বাজরা উৎপাদন। এই উৎপাদন তাঁরা বর্তমানে ছড়িয়ে দিতে পেরেছেন G20-এর মতো বিশ্ব সম্মেলনে। বিশিষ্ট খাদ্য ও বাণিজ্য নীতি বিশ্লেষক দেবিন্দর শর্মা বলেছেন: “ডিডিএস মহিলাদের কৃষি খাদ্য নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং পশু স্বাস্থ্যের নীতিগুলিকে একত্রিত করে। এটি বর্তমানে জলবায়ু পরিবর্তনের মতো আধুনিক সংকটেরও সমাধান দিচ্ছে। আশা করা যায়, এই বার্তা বিশ্বব্যাপী অবহেলিত শস্য থেকে উন্নত করতে পারবে বাজরাকে।

ডিডিএস পরিচালক পি.ভি. সতীশ বলেন যে, উৎসবটি ২৩ বছর আগে সংঘম মহিলাদের দ্বারা শুরু হয়েছিল কারণ তারা উৎসবটিকে একটি দুর্দান্ত উপায়ে উদযাপন করার জন্য নিজেরাই উদ্যোগ নিয়েছিল এবং সময়ের সঙ্গে সেই উদ্যোগেরই ইতিবাচক ফল মিলেছে। জানা গিয়েছে, প্রায় সব ডিডিএস কৃষকের দুই থেকে তিন একর কৃষি জমি আছে। তবে তারা তাদের ক্ষুদ্র ও প্রান্তিক জমিতে ২৫ থেকে ৩০টি ফসল চাষ করে। তারা বিশ্বাস করেন যে এটি খাদ্য নিরাপত্তা এবং মাটির স্বাস্থ্য রক্ষার একটি ঐতিহ্যবাহী কৌশল।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

সিভিল সার্ভিস ছেড়ে বাঘের টানে রণথম্ভোরে, ৩৫ একর জমিতে তৈরি করলেন বন

Ranthambore tiger conservation: তাঁরা কেবল চেয়েছিলেন সংরক্ষিত বনের বাইরে বাঘেদের জন্য একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলতে। তারপর কুড়ি বছর পর্যটন লজ থেকে যেটুকু আয় হতো, তার প্রায় সবটাই তাঁরা সঞ্চয় করতেন ভাদলাভে কৃষকদের কাছ থেকে এক এক করে জমি কেনার জন্য। প্রায় দুই দশক ধরে একটু একটু করে ৩৫ একরেরও বেশি জমি তাঁরা কিনে নেন, যার মোট খরচ ছিল সে সময়ের হিসাবে এক কোটি টাকারও বেশি।

জলবায়ু বদল শুধু প্রকৃতির বিপদ নয়, ভারতের অর্থনীতির ভিতও নড়বড়ে করে দিচ্ছে

climate change and economy: ১৯৯০ থেকে ২০১৮ সালের মধ্যে ২১টি উন্নয়নশীল দেশের অর্থনীতি খতিয়ে দেখে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যাচ্ছে, বার্ষিক গড় তাপমাত্রা যদি মাত্র ১ ডিগ্রি সেলসিয়াসও বাড়ে, তবে দীর্ঘমেয়াদে সামগ্রিক উৎপাদন দক্ষতা কমে যায় প্রায় ৩.২২ শতাংশ।

নেপাল বিপর্যয়ের ক্ষতিপূরণ দেবে কে?

Climate Justice for nepal: ২৬ অগাস্ট লাংটাং লিরুং-এর হিমবাহ ধসে নেপালের ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়—নিহত ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৭। পুনর্গঠনে প্রয়োজন ৪-৫ বিলিয়ন ডলার। কিন্তু লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে আছে মাত্র ৮২২ মিলিয়ন ডলার।নেপালের দাবি, চিন-ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক দায় আছে। জলবায়ু ন্যায়বিচারের প্রশ্ন এখন আন্তর্জাতিক কাঠগড়ায়।

নেপালের হড়পা বান থেকে বেঁচে ফিরলেন যাঁরা, তাঁদের চোখে ২৬ অগাস্ট

Nepal flash floods 2026: ২৬ অগাস্ট, ২০২৬-এ নেপালের হড়পা বানে ধ্বংসস্তূপের মাঝেও কিছু মানুষ বেঁচে ফিরেছেন। কেউ এক কাপ চায়ের বিরতির জন্য, কেউ গাড়ির একটা রিভার্স গিয়ারের কারণে, কেউ ডালপালা ছড়ানো একটা আমগাছ আঁকড়ে ধরে, আবার কেউ কেবল ১৫ সেকেন্ডের দৌড়ে ছিনিয়ে এনেছেন নিজের শ্বাস। মৃত্যু খুব কাছ থেকে অনুভব করে ফেরা সেই মানুষগুলির অভিজ্ঞতায় রইল রাসুয়া আর নুয়াকোটের সেই সকালের কথা।

হিমালয়ের বরফ গলছে দ্বিগুণ হারে, নেপালের বিপর্যয়ের বিজ্ঞান কী বলছে?

Nepal Flood 2026: বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন, ৪৫০০ থেকে ৬০০০ মিটার উচ্চতার মধ্যে থাকা হিমবাহ অঞ্চলের অন্তত ৭৮ শতাংশ উচ্চতা-নির্ভর উষ্ণায়নের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাঁচ মাস পর সেই সতর্কবাণীই যেন সত্যি হয়ে উঠল নেপালের উপত্যকায়।

ছয় দশকে কতটা সফল ভারত-নেপাল গান্ডাকচুক্তি?

Gandak dam history: নেপালের হিমবাহ থেকে পাথর ধসের পর জল নেমেছে ত্রিশূলী-কালীগণ্ডক হয়ে বিহারে। বাল্মীকিনগর বাঁধের ৩৬টি গেট খুলে প্রাণ বাঁচল বহু মানুষের। কিন্তু, ১৯৫৯ সালের গান্ডাক চুক্তি কি সত্যিই নেপাল ভারত দুই দেশের ‘সমন্বিত স্বার্থ’ রক্ষা করল? নেপালের তরাইয়ে জল মেলে না, ক্ষতিপূরণ মেলে না কৃষকদের। ৬০ বছরের পুরনো বাঁধ প্রকল্পকে নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে।

নেপালের বন্যায় সবচেয়ে বেশি বিপন্ন মহিলারাই, ঝুঁকিতে ১.৬ লক্ষ নারীর জীবন

Nepal Flash Floods: নেপালের ভয়াবহ হড়পা বানে প্রায় ১.৬ লক্ষ নারীর জীবন ঝুঁকিতে। বন্যার পর তাঁদের সামনে কী কী স্বাস্থ্য, নিরাপত্তা, খাদ্য ও জীবিকার সংকট তৈরি হয়েছে? রাষ্ট্রপুঞ্জের সতর্কবার্তা অনুযায়ী, নারীদের সুরক্ষায় কী পদক্ষেপ জরুরি?