মুখ বন্ধ রাখুন হাসিনা! চাইছে দিল্লি?

India Bangladesh relations: মিস্রীর বক্তব্যে ভারত পরিষ্কার বার্তা দিচ্ছে— ঢাকার সঙ্গে সম্পর্ক কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের উপর নির্ভরশীল নয়, বরং দুই দেশের সাধারণ মানুষের স্বার্থই প্রাধান্য পাবে।

Tanvia Barua
৩ মিনিট
মুখ বন্ধ রাখুন হাসিনা! চাইছে দিল্লি?

হাসিনা মুখ বন্ধ রাখুন, যেন এমনটাই বার্তা দিচ্ছে নয়াদিল্লি। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে উত্তপ্ত হচ্ছে দুই দেশের কূটনৈতিক পরিসর। এই সময়েই ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রীর সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট হয়েছে, নয়াদিল্লি আপাতত সংযমী অবস্থান নিতে চাইছে। একদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার কথা জানানো হচ্ছে, অন্যদিকে শেখ হাসিনাকে নিয়ে কোনো তীব্র প্রতিক্রিয়া এড়াতেও সচেষ্ট ভারত। নাম না করলেও স্পষ্টই বোঝা যাচ্ছে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের দায় নিতে রাজি নয়াদিল্লি। পক্ষান্তরে তাঁকে নীরব থাকার কথাই বলা হচ্ছে। পাশাপাশি নতুন সরকার গঠিত হলে সহযোগিতামূলক সহাবস্থানের বার্তাও দেওয়া হচ্ছে। জোর দেওয়া হচ্ছে বেঁধে দেওয়া সময়ে স্বচ্ছ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে। কূটনৈতিক মহলের মতে, এই অবস্থান ইঙ্গিত দেয়— শেখ হাসিনা আপাতত নীরব পর্যবেক্ষণে থাকুন, যাতে দুই দেশের সম্পর্ক ও নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ থাকে।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রী স্পষ্ট করেছেন, ভারতের ফোকাস এখন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখা। তাঁর কথায়, "আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ইতিবাচক সম্পর্ক রেখেছি। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।" তিনি জোর দিয়ে বলেন, "এর জন্যে চাই পারস্পরিক সহযোগিতা, এমন কোনো বিবৃতি বা সক্রিয়তা যা এই পরিবেশ তৈরি করার পথে বাধা তা এড়িয়ে যাওয়া উচিত।" ভারত সফরে আসা বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এমনটাই বলেছেন বিক্রম মিস্রী।

  • আপনার জন্য আরও কিছু লেখা
২৬ বছর পর বাংলাদেশে ফিরছেন তারেক রহমান! ক্ষমতার কুর্সি অপেক্ষমান?

Tareq Rahman Returns After 26 Years: অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “বিষয়টি রাজনৈতিক, এটি কোনো ব্যক্তির বিষয় নয়। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যও যেন সেই দিকেই ইঙ্গিত করছে। মিস্রী মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রফেসর ইউনূসের সরকারকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তিনি বলেন, "আমরা অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনমত দ্রুত প্রকাশের জন্য অপেক্ষা করছি।" এই বক্তব্যে স্পষ্ট, ভারত এখন চাইছে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া যেন স্বাভাবিক পথে এগোয়। অর্থাৎ, ক্ষমতার প্রশ্নে প্রকাশ্য অবস্থান না নিয়ে স্থিতিশীলতার পক্ষে বার্তা দিচ্ছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্রসচিবের মতে, দুই দেশের সম্পর্ক কোনো দলের সঙ্গে সীমাবদ্ধ নয়। তিনি উদাহরণ টেনে বলেন, "ভারত থেকে বাংলাদেশে যখন শক্তি প্রবাহিত হয়, তা কোনো বিশেষ রাজনৈতিক দলের বাড়িতে সীমাবদ্ধ থাকে না। জল, বিদ্যুৎ বা পণ্য—সবই বাংলাদেশের মানুষের জন্য। আমাদের সহযোগিতার নকশা জনমুখী।" অতএব, মিস্রীর বক্তব্যে ভারত পরিষ্কার বার্তা দিচ্ছে— ঢাকার সঙ্গে সম্পর্ক কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের উপর নির্ভরশীল নয়, বরং দুই দেশের সাধারণ মানুষের স্বার্থই প্রাধান্য পাবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন টানাপোড়েন! শেখ হাসিনার প্রত্যর্পণ কোন পথে?

Sheikh Hasina Extradition: ঢাকা থেকে বারবার শেখ হাসিনার প্রত্যর্পণ দাবি উঠলেও নয়াদিল্লি জানিয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পরামর্শ ও আলোচনার প্রয়োজন।

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, "এটা বিচারাধীন বিষয়, এ বিষয়ে দু-দেশের মধ্যে আরও নিবিড় কথাবার্তা প্রয়োজন। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি, আমরা চাই বাংলাদেশ সরকরারে সঙ্গে এ বিষয়ে একযোগে কাজ করতে।"

বিক্রম মিস্রী আরও বলেন, "দুটি সরকার একে অপরের সাথে যখন যোগাযোগ করে তখন অবশ্যই সেই যোগাযোগ বহুস্তরীয় হয়। সরকারের স্তরে, সরাসরি হতে পারে আবার সরকারের বাইরে, নাগরিক সমাজের সাথে, মিডিয়া, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বের মাধ্যমেও যোগাযোগ হতে পারে। অতীত নয়, ভবিষ্যতের দিকে তাকিয়ে সম্পর্ক গড়তে চাই আমরা বাংলাদেশের সঙ্গে।" এই মন্তব্য থেকে বোঝা যায়, দিল্লি বাংলাদেশের রাজনীতিতে এখন নিউট্রাল কূটনীতির পথে হাঁটছে। শেখ হাসিনা বা বিএনপি, কেউই নয়, ভারতের ফোকাস এখন বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবিক স্বার্থে। কূটনৈতিক মহলের মতে, বিক্রম মিস্রীর বক্তব্য যেন ইঙ্গিত করছে— হাসিনা মুখ বন্ধ রাখুক, যাতে পরিস্থিতি ঠান্ডা থাকে।

ভারত এখন বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া ও অন্তর্বর্তী সরকারের কর্মকৌশল পর্যবেক্ষণ করছে। শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে নয়াদিল্লি বোঝাতে চাইছে— এই সংবেদনশীল ইস্যুতে প্রকাশ্য রাজনৈতিক মন্তব্য নয়, বরং পর্দার আড়ালের আলোচনাই বেশি গুরুত্বপূর্ণ। অতএব, ভারতের কূটনৈতিক অবস্থান এখন পরিষ্কার— বাংলাদেশে যেই সরকার আসুক, সম্পর্ক থাকবে।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।