ফের ভারতে আসতে পারবেন কানাডার মানুষ, কাদের কাদের ভিসা দিচ্ছে নয়াদিল্লি?

India resumes visa services in Canada: ফের কানাডার নাগরিকদের জন্য ভারতীয় ভিসা চালু করার পথে হাঁটল নয়া দিল্লি। ২৬ অক্টোবর, বৃহস্পতিবার থেকে ফের শুরু হল সেই পরিষেবা।

Sohini Das
৩ মিনিট
ফের ভারতে আসতে পারবেন কানাডার মানুষ, কাদের কাদের ভিসা দিচ্ছে নয়াদিল্লি?

এককালে যে দেশের সঙ্গে রীতিমতো গলায় গলায় ভাব ছিল ভারতের, সেই কানাডার সঙ্গেই সম্প্রতি দ্বৈরথে জড়ায় নয়াদিল্লি। দীর্ঘদিন ধরেই কানাডার বিরুদ্ধে খলিস্তানি জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ করে আসছে ভারতের বিদেশমন্ত্রক। কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জরকে কেন্দ্র করে সেই দ্বৈরথ চরমে পৌঁছয়। অবস্থা এমন দাঁড়ায় যে কানাডার নাগরিকদের ভিসা পরিষেবা দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় ভারতের পক্ষ থেকে। তবে সেই সমস্যা দূরে সরিয়ে রেখে ফের কানাডার নাগরিকদের জন্য ভারতীয় ভিসা চালু করার পথে হাঁটল নয়া দিল্লি। ২৬ অক্টোবর, বৃহস্পতিবার থেকে ফের শুরু হল সেই পরিষেবা।

ওটাওয়ার ভারতীয় হাই কমিশন বুধবারই জানিয়ে দিয়েছে, ফের কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা শুরু করছে নয়াদিল্লি। তবে বিশেষ কয়েকটি ক্ষেত্রের জন্যই শুধু চালু হচ্ছে সেই পরিষেবা। জানা গিয়েছে, আপাতত এনট্রি ভিসা, বিসনেস ভিসা, মেডিক্যাল ভিসা ও কনফারেন্স ভিসা- এই চার ধরনের ভিসাই চালু করা হচ্ছে। পরবর্তীকালে পরিস্থিতি বিবেচনা করে অন্য ভিসাগুলি চালুর করার কথা ভাবনাচিন্তা করা হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কানাডার নাগরিকেরা আর এদেশের ভিসা পাবেন না, কেন?

India-Canada Conflict: কানাডার পার্লামেন্টে সোমবারই ট্রুডো সাফ জানিয়ে দেন, কানাডার মাটিতে এক কানাডার নাগরিককে হত্যার সঙ্গে জড়িত দেশের সরকারের সঙ্গে কোনওরকম সমঝোতা করতে রাজি নয় তাঁর দেশ।

সেপ্টেম্বরের শেষের দিকে কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দেয় নয়াদিল্লি। খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের জন্য ভারতকেই দায়ী করেছিলেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। কানাডায় বরখাস্ত করা হয় ভারতীয় এক কূটনীতিককেও। এর পরেই ঝামেলা বাড়তে থাকে দু-দেশের মধ্যে। জি-২০ সম্মেলনের সময় থেকেই ভারতের সঙ্গে দূরত্ব বাড়ার ব্যাপারটি বোঝা গিয়েছিল। জি-২০ নৈশাহারে যোগ দিতে দেখা যায়নি ট্রুডোকে। উপস্থিত থেকেও কেমন যেন দূরত্ব বজায় রেখে গিয়েছিলেন তিনি। আসলে কানাডায় ট্রুডোর সমর্থনের একটি বড় অংশ জুড়ে রয়েছে সে রাজ্যের শিখ সম্প্রদায়। যার মধ্যে খলিস্তানি সমর্থকও কম নেই। এদিকে ভারতে নিষিদ্ধ সংগঠন খলিস্তান টাইগার ফোর্সের প্রধান ছিলেন হরদীপ সিং নিজ্জর। ভারতে একাধিক নাশকতা মামলায় মোস্ট ওয়ান্টেড তালিকাতেও ছিল ওই ব্যক্তি। গত জুন মাসে গুরুদ্বারের বাইরে গুলি করে খুন করা হয় তাকে। পাকিস্তানের একাধিক খলিস্তানি সংগঠনের সঙ্গেও যোগ ছিল তার। এমনকী কানাডায় জঙ্গি প্রশিক্ষণ শিবির চালানোর অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এ হেন হরদীপের খুনের জন্য ভারতকে সরাসরি দায়ী করলেও কোনও প্রমাণ দেখাতে পারেনি কানাডা সরকার। এদিকে সে দেশে বসবাসকারী ভারতীয়দের দেশ ছাড়ার হুমকি দিতে থাকে একাধিক খলিস্তানি সংগঠন। যদিও সে সময় তাদের পাশেই দাঁড়িয়েছিল কানাডা। তবে কানাডার মাটিতে তাদের নাগরিকদের খুন বরখাস্ত করা হবে না বলেও জানিয়ে দেয় ট্রুডো প্রশাসন। বেঙ্গালুরু, চন্ডীগড়, মুম্বই থেকে নিজেদের কূটনীতিক সরিয়ে নেয় তারা। ভারত থেকে ফিরিয়ে নেওয়া হয়েছিল মোট ৪১ জন কানাডার কূটনীতিককে। ভিসা পরিষেবা বন্ধেরও হুমকি দেয় কানাডা।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কানাডাতেই কেন আশ্রয় নিলেন শিখেরা?

History of Sikh Migration in Canada : এক শতাব্দীরও বেশি সময় ধরে শিখরা কানাডায় পাড়ি দিচ্ছেন। কেন কানাডায় এত শিখ থাকছেন?

সব মিলিয়ে অশান্তি পৌঁছয় চরমে। ২০১৮ সালে ভারত সফরের সময় যে ট্রুডোর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুসম্পর্ক ছিল চোখে পড়ার মতো, ছেদ পড়ে তাতেও। কানাডার পদক্ষেপের পাল্টা দিতে এ দেশের কানাডার কূটনীতিককে বরখাস্ত করে ভারত। কানাডা হুমকি দিয়ে থামলেও ভারত থামেনি। বন্ধ করে দেওয়া হয়ে কানাডার নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার সমস্ত প্রক্রিয়া। এদিকে কানাডা কার্যত অন্যতম জায়গা, যেখানে প্রতিবছর হাজার হাজার ভারতীয়েরা যান। পড়াশোনা থেকে শুরু করে চাকরিবাকরি, এমনকী চিকিৎসার জন্যও ভারতীয় অভিবাসীদের ভিড় জমে কানাডায়। হরদীপ-উত্তেজনায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে নয়াদিল্লির। তাঁদের সতর্ক থাকার নির্দেশ দেয় ভারতীয় বিদেশমন্ত্রক।

তবে এখন সেই উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ভিসা পরিষেবা ফের চালু হওয়ার ব্যাপারটি নিয়ে অন্তত তাই মনে করা হচ্ছে। আগেই ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, কানাডার ভারতীয় কূটনীতিকদের সুরক্ষা নিশ্চিত হলে ভিসা পরিষেবা চালু করার ব্যাপারটি বিবেচনা করবে নয়া দিল্লি। তার পরেই বুধবার জানানো হল, এই চার খাতে ভিসা চালু করার ব্যাপারটি।

এতদিন ভারতে আসার জন্য় কানাডার নাগরিকদের অন্তত ১৪ ধরনের ভিসা দিত নয়াদিল্লি। তবে আপাতত সেই চোদ্দোটির মধ্যে মাত্র চার খাতে ভিসা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনট্রি, বিজনেস, মেডিক্যাল ও কনফারেন্স, এই চার ধরনের প্রয়োজনেই ভারতে আসতে পারবেন কানাডার নাগরিকেরা। হাই কমিশন থেকে তো বটেই, ভ্যাঙ্কুভার ও টরোন্টোর কনস্য়ুলেট জেনারেল থেকেও ভিসা পাওয়া যাবে। বৃহস্পতিবার থেকেই ভিসার জন্য আবেদন করতে পারবেন কানাডার নাগরিকেরা। পরবর্তী কালে পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য ভিসাগুলি চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছে নয়াদিল্লির তরফে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নিষিদ্ধ নয়, বিক্রিতে নিষেধাজ্ঞা, কী আছে ফিলিস্তিনপন্থী স্যালি রুনির বইয়ে

Sally Rooney: ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে রয়্যালটি দেওয়ার ইচ্ছাপ্রকাশের পর ব্রিটেনে স্যালি রুনির বই সরবরাহ বন্ধ করেছে ফ্যাবার।

সিজেপির কর্মসূচির আগে ৬ হাজার পুলিশ, দুর্ভেদ্য দুর্গ কনট প্লেস

Connaught Place protest: সিজেপির কর্মসূচির আগে কনট প্লেস এবং তার আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। কনট প্লেসের আশপাশে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরবোন থেকে যন্তরমন্তর: যে আগুন বারবার বদলে দেয় পৃথিবীকে

May 1968 France student protests: এই যে ছেলেমেয়েরা যন্তরমন্তরের রাস্তায় স্লোগান দিচ্ছে, ধারাশ্রাবণের ভয় পিছনে ফেলে পার্লামেন্ট স্ট্রিটের দিকে এগিয়ে গেল, দক্ষিণী এক বৃদ্ধ তার ধুতি সামলাতে সামলাতে ছুটছেন তাদের সঙ্গে—কী মনোরম এই বারিপাত! কেমন যেন একটা দুর্দান্ত ফ্ল্যাশব্যাকে ঘুরে গেল সময়।

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?