কানাডার নাগরিকেরা আর এদেশের ভিসা পাবেন না, কেন?

India-Canada Conflict: কানাডার পার্লামেন্টে সোমবারই ট্রুডো সাফ জানিয়ে দেন, কানাডার মাটিতে এক কানাডার নাগরিককে হত্যার সঙ্গে জড়িত দেশের সরকারের সঙ্গে কোনওরকম সমঝোতা করতে রাজি নয় তাঁর দেশ।

Sohini Das
৩ মিনিট
কানাডার নাগরিকেরা আর এদেশের ভিসা পাবেন না, কেন?

কানাডার নাগরিকদের এদেশের ভিসা আর নয়! কিন্তু কতদিন? সে ব্যাপারে কিছুই খোলসা করেনি ভারত সরকার। ক্রমশ খারাপ জায়গায় যাচ্ছে ভারত-কানাডা সম্পর্ক। কিছুদিন আগেই খলিস্তানি জঙ্গি হরদীপের মৃত্যুর জন্য ভারতকে দায়ী করে কানাডার এক ভারতীয় কূটনীতিককে বরখাস্ত করেছিল কানাডা সরকার। এবার তার গোলশোধ করল নয়াদিল্লিও। ভারতে বসবাসকারী কানাডার নাগরিকদের ভিসা আপাতত স্থগিত করে দিল ভারত।

গত জুন মাসে কানাডার সারে শহরের একটি গুরুদ্বারের সামনে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় খলিস্তানি জঙ্গী হরদীপ সিংহ নিজ্জরের। ২০২০ সাল থেকেই ভারতের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় ছিল নিজ্জর। পঞ্জাবের জালন্ধরে পুরোহিত খুন-সহ একাধিক বিস্ফোরণ ও সন্ত্রাসমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ ছিল হরদীপের বিরুদ্ধে। তার নামে ইনামও জারি করেছিল এনআইএ। এদিকে ১৯৯৭ সাল থেকেই কলের মিস্ত্রি সেজে কানাডায় থাকছিল খলিস্তানি টাইগার ফোর্স (কেটিএফ)-এর মাথা হরদীপ। তলে তলে কাশ্মীরের খলিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে মিলে ভারতে সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনা আঁটত হরদীপ। শুধু তাই নয়, কানাডায় জঙ্গিপ্রশিক্ষণ শিবির হত তারই আয়োজনে। এ হেন 'কুখ্যাত' জঙ্গি হরদীপকে আদতে আশ্রয় দিয়ে এসেছে কানাডা, এই অভিযোগ ভারতের অনেকদিনের। শুধু হরদীপের প্রসঙ্গেই নয়, এর আগেও এমন অনেক খলিস্তানি কাজকর্মে মদত দিয়ে গিয়েছে কানাডা। তার যথেষ্ট প্রমাণ রয়েছে নয়াদিল্লির কাছে।

এই ব্যাপারটি নিয়ে ভিতরে ভিতরে উত্তেজনা চলছিলই। জি-২০ বৈঠকে যোগ দিতে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো দিল্লিতে এসেছিলেন বটে। তবে যোগ দেননি রাষ্ট্রপতির ডাকা নৈশভোজে। গোটা বৈঠকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ভাবখানা ছিল একটু আড়োআড়ো ছাড়োছাড়ো। অথচ ২০১৮ সালে ট্রুডোর ভারতসফরের দিকে ফিরে চাইলে সেই ছবিতে কিন্তু বিস্তর ফারাক চোখে পড়বেই। সেই মাখোমাখো সম্পর্কের পথেই কাঁটা হয়ে দাঁড়িয়েছে খলিস্তানি প্রসঙ্গ। মুখে কিছু না বললেও অজ্ঞাত কারণে সবসময় খলিস্তানিদের পক্ষেই দাঁড়িয়েছেন ট্রুডো। এ নিয়ে অনেকদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছে ভারতের বিদেশমন্ত্রক। তবে এবার সেই মান-অভিমানের পালা এবার ছাপ ফেলছে সটান কূটনৈতিক সম্পর্কে। যেটাকে ভালো চোখে দেখছে না ওয়াকিবহাল মহল।

  • আপনার জন্য আরও কিছু লেখা
কলের মিস্ত্রির মুখোশে খলিস্তানি জঙ্গি! ভারত-কানাডা সম্পর্কের কাঁটা হরদীপ আসলে কে?

Hardeep Singh Nijjar: কানাডা যে দিনে দিনে খলিস্তানিদের পীঠস্থান হয়ে উঠছে, এ নিয়ে অনেক দিন ধরেই আশঙ্কা প্রকাশ করে এসেছে ভারতের বিদেশমন্ত্রক।

গত কয়েক মাসে উত্তরোত্তর খারাপ হয়েছে দু'দেশের সম্পর্ক। ২১ সেপ্টেম্বরই ভিসা স্থগিতের কথা প্রথমবার আন্তর্জাতিক ভিসাসুবিধা প্রদানকারী সংস্থা বিএলএস ইন্টারন্যাশনালের ওয়েবসাইটের মাধ্য়মে জানানো হয়। বৃহস্পতিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। জানানো হয়েছে, আভ্যন্তরীণ কারণে ২১ সেপ্টেম্বর থেকে স্থগিত রাখা হয়েছে ভিসা পরিষেবা। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি ভারতের বিদেশমন্ত্রক। প্রাথমিক ভাবে নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত বলে দেখানো হচ্ছে।

এতদিন ধৈর্য ধরে রাখার অনেক চেষ্টা করা হয়েছে ভারতের তরফে। তবে কানাডায় ভারতীয় কূটনৈতিককে বরখাস্ত করার পর ধৈর্যের বাঁধ ভেঙেছে নয়াদিল্লির। হরদীপ-উত্তেজনার পর থেকে এই প্রথম বার এমন চরম পথ বাছল ভারত। একদিন আগেই অবশ্য দেশের নাগরিকদের জন্য একটি নির্দেশিকা জারি করেছিল নয়াদিল্লি। কানাডায় যেভাবে ভারত বিরোধী কার্যকলাপ বাড়ছে, আর রাজনৈতিক প্রশ্রয়ে সেদেশে যেভাবে সহিংস অপরাধমূলক কাজকর্ম সংঘটিত হচ্ছে, সেই পরিস্থিতিতে কানাডায় বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছিল ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
অবশেষে হাতে পেলেন ভারতের পাসপোর্ট! দশ বছর আগে যে কারণে দেশ ছেড়েছিলেন অক্ষয় কুমার...

Akshay Kumar Indian Citizenship: মুখ পুড়ল নিন্দুকদের। দেশের ৭৬তম স্বাধীনতা দিবসে অক্ষয় কুমারের হাতে এসে পৌঁছল ভারতের নাগরিকত্ব।

কানাডায় এমনিতেও প্রচুর ভারতীয়ের বাস। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, কানাডায় অন্তত ১৪ লক্ষ ভারতীয় রয়েছে। যা ওই দেশের জনসংখ্যার প্রায় ৩.৭ শতাংশ। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক পড়ুয়া ভারত থেকে পড়তে যায় কানাডাতেই। ২০২২ সালেও দেখা গিয়েছে, কানাডায় পাঠরত পড়ুয়াদের মধ্যে ৪০ শতাংশই বিদেশি। এই পরিস্থিতিতে দু-দেশের সম্পর্কের উত্তাপ তাঁদের বিপাকে ফেলবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

কানাডার এই লাগাতার ভারত-বিরোধী মনোভাব ও পদক্ষেপের কড়া নিন্দা করেছে নয়াদিল্লি। পাশাপাশি তাদের বক্তব্য, কানাডা যেভাবে কূটনীতিক ভাবে ভারতকে আক্রমণ করছে, তার তীব্র বিরোধিতা করছে তারা। গত সোমবারই কার্যত স্পষ্ট ভাষায় ট্রু়ডো হরদীপ সিংয়ের মৃত্য়ুর জন্য কাঠগড়ায় তোলেছেন ভারতীয় কূটনীতিকদের। এমনকী ভারতের গোয়েন্দা সংস্থাগুলিও এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে বলে জানিয়ে দেন। কানাডার পার্লামেন্টে সোমবারই ট্রুডো সাফ জানিয়ে দেন, কানাডার মাটিতে এক কানাডার নাগরিককে হত্যার সঙ্গে জড়িত দেশের সরকারের সঙ্গে কোনওরকম সমঝোতা করতে রাজি নয় তাঁর দেশ।

কিন্তু হিসেব মতো নিহত হরদীপ কিন্তু আদতে ভারতেরই বাসিন্দা। তবে ১৯৯৭ সালে কানাডায় যাওয়ার পরে সম্ভবত সেখানে সে আশ্রয় পায় এবং নাগরিকত্বও। ভারতের বাইরে সবচেয়ে বেশি শিখ মানুষের বাস কানাডাতেই। আর তার তলায় তলায় সেখানে বেড়ে উঠেছে খলিস্তানি কার্যকলাপ। আজ থেকে নয়, আলাদা ভূখণ্ডের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে খলিস্তানিরা। পঞ্জাবকে খলিস্তান হিসেবে ঘোষণা করার বাসনা ক্রমে দাবি থেকে সহিংস সন্ত্রাসের রূপ নেয়। আর সেই মনোভাবকেই লাগাতার মদত দিয়ে চলেছে কানাডা। এমনটাই অভিযোগ ভারতের। তবে যে পথে কানাডা-ভারতের টানাপোড়েন ক্রমশ বাড়ছেই, তাতে কতদিন দু'দেশের মধ্যে মৌখিক সম্পর্কটুকুও বজায় থাকবে, সন্দেহ জাগছে। পাশাপাশি বিপদে পড়বেন না তো, দু'দেশে বসবাসকারী ভিনদেশের নাগরিকেরা। কোথাও গিয়ে কূটনৈতিক যুদ্ধ ইউক্রেন-রাশিয়ার টানাপোড়েনের রূপ নেবে না তো। সেই সমস্ত প্রশ্নই ক্রমশ তীব্র হয়ে উঠছে ওয়াকিবহাল মহলের কাছে।

লিখেছেন
Sohini Das
Sohini Das
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

অঙ্কিতা ভাণ্ডারী মামলা: তিন অভিযুক্তের সাজা হয়েও মেটেনি ‘ভিআইপি’ রহস্য

Ankita Bhandari case highlights :অঙ্কিতার বাবা-মা অভিযোগ করেছেন, গৌতমই সেই ভিআইপি, যিনি তাঁদের মেয়েকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁরা রাষ্ট্রপতির কাছে গৌতমের রাজ্যপাল নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছেন, এই যুক্তিতে যে এই ‘ভিআইপি’কে কোনো পদে বহাল থাকার অনুমতি দেওয়ার আগে সিবিআই তদন্ত শেষ হওয়া উচিত।

জিডিপির বাইরে উন্নয়নের হিসাব, ভারতের অর্থনীতিকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন জঁ দ্রেজ

Economist Jean Drèze: দিল্লিতে সিজেপি বিক্ষোভের সময় পুলিশ আটক করল অর্থনীতিবিদ জঁ দ্রেজকে। অমর্ত্য সেনের সহযোগী এই অর্থনীতিবিদ MGNREGA ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ২০২৬- এ পেয়েছেন গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড।

জ্ঞানেশ বিরোধী আন্দোলন: তারুণ্য যা শেখালো ইন্ডিয়া জোটকে

Youth Protests and Opposition Unity: সংসদীয় রাজনীতিতে যেখানে প্রবীণ নেতারা ঐক্যের পথ খুঁজতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন, সেখানেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত ক্ষোভকে কেন্দ্র করে রাজপথে নামা তরুণ প্রজন্ম বিরোধীদের নতুন করে এক ছাতার তলায় আসার পথ তৈরি করছে।

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

ক্লাইভের মুখে দুগ্গা দুগ্গা, কেমন ছিল শোভাবাজার রাজবাড়ির প্রথম দুর্গাপুজো

Shobhabazar Rajbari Durgapuja: শোভাবাজারের গর্ব সাবেকী এক চালার প্রতিমা। প্রতিমা শিল্পী, মোদক, ঢাকি বংশ পরম্পরায় জড়িয়ে আছেন এই পুজোর সঙ্গে। দশমীর পুজোর অন্যতম নিয়ম ‘কনকাঞ্জলি প্রথা’। লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০২১ সালের ১১ অক্টোবর।

জিতাষ্টমী থেকে শুরু দেবীর আরাধনা, ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো চলে পনেরো দিন

Jhargram Rajbari Durga Puja: রাজপুতানার ফতেহপুর সিক্রি থেকে আসা চৌহান বংশের ক্ষত্রিয় বীর সর্বেশ্বর সিংহ চৌহান। মুঘল সেনাপতি মানসিংহের বাংলা অভিযানের সময় তিনি জঙ্গলখণ্ডে আসেন। স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে তিনি এই জঙ্গলমহলে নিজের রাজ্য প্রতিষ্ঠা করেন। নামের সঙ্গে জুড়ে নেন 'মল্লদেব' উপাধি। আর ঘন জঙ্গলে ঘেরা সেই জায়গার নাম দেন ঝাড়গ্রাম।

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?