ইরান-ইজরায়েল সংঘাত! ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে?

Iran-Israel conflict: চলতি বছর মার্চ মাসে আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড আমেরিকার কংগ্রেসে এক শুনানিতে বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।

Tanvia Barua
৩ মিনিট
ইরান-ইজরায়েল সংঘাত! ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে?

নব্বইয়ের দশক থেকেই ইজরায়েল অভিযোগ করেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ইরান প্রথম থেকেই তা অস্বীকার করে এসেছে। ইজরায়েল ১৩ জুন ইরানে হামলা শুরুর সময় দাবি করেছিল, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে। যেকোনো সময় এ অস্ত্র তৈরি করে ফেলবে তারা। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতেই দেশটিতে হামলা চালাচ্ছে ইজরায়েল, মত ইজরায়েলি জনপ্রতিনিধিদের। ইজরায়েল সামরিক অভিযানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলিতে ধারাবাহিক হামলা চালিয়েছে। শুধু পারমাণবিক স্থাপনাই নয়, বরং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যাটারি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘাঁটি, অস্ত্রাগার, পরীক্ষাগার এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের বাসভবনও টার্গেট ছিল। এর পাল্টা জবাব দিতে ইজরায়েলের হামলার কয়েক ঘণ্টা পরেই তেল আভিভে মিসাইল চালায় তেহরান। ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করছে? দশকের পর দশক ধরে কেন ইরানের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে? খোলসা করা যাক!

ইজরায়েল-সহ একাধিক দেশের দাবি, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে৷ তবে এর সত্যতা জানা এখনও সম্ভব হয়নি৷ ইজরায়েলেও সপক্ষে কোনো প্রমাণ হাজির করতে এখনও পারেনি। বিশ্লেষকদের একাংশই আবার ইরানকে পরমাণু শক্তিধর না বললেও, পারমাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তের দেশ বলে উল্লেখ করেন৷

অন্যদিকে, ইজরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকার গোয়েন্দা সংস্থা ভিন্ন কথা বলছে। সংস্থাটি জানিয়েছে, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। আমেরিকার গোয়েন্দাদের পর্যবেক্ষণ অনুযায়ী, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির মতো অবস্থায় নেই। শুধু তাই নয়, পারমাণবিক অস্ত্র তৈরি করতে তেহরানের অন্তত তিন বছর লাগবে।আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন-কে এসব তথ্য জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের চারজন কর্মকর্তা।

তবুও এই সন্দেহ কেন? কারণ ইরানে ইউরেনিয়াম সহজলভ্য বলে মত। যদিও তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আছে। পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন ৯০% বিশুদ্ধ ইউরেনিয়াম৷ ইরানের কাছে এখনও এই পরিমাণ ইউরেনিয়াম নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তাঁরাই বলছেন ইরানের ভাঁড়ারে ৬০ শতাংশ বিশুদ্ধ ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে। যদিও বেসামরিক খাতে প্রয়োজনের তুলনায় এই পরিমাণ অনেকটাই বেশি। এছাড়া এই পরিমাণ ইউরেনিয়ামও অস্ত্র তৈরির করার কাছাকাছি। অর্থাৎ, ৪০০ কেজি ইউরেনিয়াম দিয়ে প্রায় ১০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দরকার পড়ে সেন্ট্রিফিউজের। ইরানের নাতাঞ্জ পারমাণবিক ঘাঁটিতে সেই সেন্ট্রিফিউজও আছে।

উল্লেখ্য, সম্প্রতি ইজরায়েলের হামলায় নাতাঞ্জের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। কিন্তু দেশটির সুরক্ষিত আরেকটি পারমাণবিক স্থাপনা ফরদো এখনও অক্ষত। প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন, আমেরিকার সহায়তা ছাড়া ফরদো-র ঘাঁটি ধ্বংস করা সম্ভব নয়। কারণ, আমেরিকা প্রয়োজনীয় অস্ত্র না দিলে ও আকাশপথে হামলা চালাতে সাহায্য না করলে ফরদোর ক্ষতি করার মতো সক্ষমতা ইজরায়েলের নেই।

বিশেষজ্ঞদের দাবি, অস্ত্র তৈরি করার জন্য যে পরিমাণ ইউরেনিয়ামের প্রয়োজন তা না থাকলেও, বর্তমানে যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ এবং সক্ষমতা ইরানের রয়েছে, তাতে প্রযুক্তি কাজে লাগালে ইরান খুব দ্রুত সে পর্যায়ে পৌঁছাতে পারবে৷

অন্যদিকে, একাংশ পারমাণুবিক বিশেষজ্ঞ এও দাবি করছেন যে, কেবল ইউরেনিয়াম সমৃদ্ধ করলেই পারমাণবিক অস্ত্র বানানো যায় না৷ তার জন্য একটি কর্মক্ষম যুদ্ধাস্ত্র এবং সেটা নিক্ষেপে সক্ষম মিসাইলও প্রয়োজন৷

চলতি বছর মার্চ মাসে আমেরিকার জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড আমেরিকার কংগ্রেসে এক শুনানিতে বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এ ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও পারমাণবিক অস্ত্র তৈরির অনুমোদন দেননি। ২০০৩ সালে খামেনি পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি স্থগিত করেছিলেন। ইরান বরাবর দাবি করে এসেছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা এই পারমাণুবিক অস্ত্র প্রকল্প পরিচালনা করছে৷

তবে এও ঠিক যে, পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি যাওয়ার ফলেই আন্তর্জাতিক অঙ্গনে অনেক সুবিধা পেয়েছে ইরান। যেমন, পারমাণুবিক চুক্তি থেকে বের হয়ে আসা। আমেরিকা আবার ইরানের সঙ্গে আলোচনায় ফিরে আসতে চাইছিলেন৷ ইরানের সঙ্গে এখন নতুন পারমাণবিক চুক্তি করতে চাইছিলেন ট্রাম্প৷ ট্রাম্প বলেছিলেন, ‘‘আমি মনে করি, ইরানের সঙ্গেও চুক্তি হতে পারে৷ খুব সহজ ব্যাপার, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না৷"

ইজরায়েল দাবি করেছে, তারা ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ঘাঁটি টার্গেট করে হামলা করেছে৷ এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভ্যুলেশনারি গার্ড-এর কমান্ডার হোসেইন সালামি-সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ৯ জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। তবে এসব হামলায় আসলে কতটা ক্ষতি হয়েছে, এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচিতে কী প্রভাব পড়তে পারে, সে বিষয়ে সুস্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি৷ আশঙ্কা করা হচ্ছে, ইজরায়েলের হামলার পর যে উদ্বেগ দেখা দিয়েছে তাতে আকস্মিক এ হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির করার পথে আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে।

লিখেছেন
Tanvia Barua
Tanvia Barua
7 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

কেন তুলে দিতে হচ্ছে মাদ্রাসা কমিশন? প্রশ্ন শিক্ষামহলের

West Bengal decides to merge Madrasah Service Commission: ১৩ অক্টোবর ২০২৬ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ অক্টোবরের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আমার উৎসব, ওঁদের আরও একটা দীর্ঘ কাজের দিন

Durga Puja for Gig Workers: গিগ কর্মীদের দুর্গাপুজোর চার দিন কীভাবে কাটে? বাড়তি উপার্জনের আশায় ব্যক্তিগত আনন্দ, উৎসবের আমেজ আর প্রিয়জনদের সঙ্গে কাটানোর সময় থেকে কতটা বিসর্জন দিতে হয় তাঁদের?

বাংলাদেশে রবীন্দ্র-বিরোধিতা নিয়ে কী বলছেন বুদ্ধিজীবীরা?

Tagore graffiti vandalism Bangladesh: বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? বুদ্ধিজীবীরা কী বলছেন?

রবীন্দ্রনাথ সত্যিই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

The Tagore Myth: ঢাকার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর দাবি, 'রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি।' ফ্যাক্ট-ওয়াচ ও প্রয়াত অধ্যাপক আনিসুজ্জামানের মতে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিহাসের তথ্য ও তর্কের পরিপ্রেক্ষিতে, দেখে নেওয়া যাক, এই দাবিগুলি কতটা মিথ, কতটা মিথ্যা।

বাংলাদেশে কেন টার্গেট রবীন্দ্রনাথ? সরকার বদলায়, কেন বদলায় না মন?

Rabindranath Tagore Targeted in Bangladesh: বাংলাদেশে বারবার কেন নিশানা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর? হাসিনা থেকে ইউনূস, সরকার বদলালেও কেন থামছে না তাঁর সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা? জাতীয় সঙ্গীতের স্রষ্টাকেই কেন বারবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হচ্ছে?

যন্তর মন্তরে ঢুকে বিক্ষোভ, পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে সিজেপি-র দুই নেতা

Jantar Mantar protest: যন্তর মন্তরে বিক্ষোভের জেরে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। নির্বাচন কমিশন, এসআইআর এবং প্রতিবাদের অধিকার ঘিরে বাড়ছে বিতর্ক।

দিল্লিতে মহিলা বিক্ষোভকারীদের হেনস্থার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যে সব প্রশ্ন

Delhi protest: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ঘিরে মহিলা আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে হেনস্থা ও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা ও প্রতিবাদের অধিকার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

২৩ দিনের অনশন থেকে জ্ঞানেশ বিরোধী আন্দোলন, রাজপথই নেহা বোরার হয়ে ওঠার সাক্ষী

Neha Bora: ২৩ দিন ধরে অনশন করে যেমন তিনি সংবাদমাধ্যমের নজরে এসেছিলেন, তেমনই সম্প্রতি দিল্লির রাজপথে পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টাও তাঁকে নতুন করে আলোচনায় এনেছে।