মোজা পরে ঘুমানো কি ভালো? অবাক করবে মোজার এই অদ্ভুত 'রহস্য'

Socks in Winter: মোজা পরলে মানুষের অর্গ্যাজমের ক্ষমতা ৩০ শতাংশ বেড়ে যায়।

inscript
৩ মিনিট
মোজা পরে ঘুমানো কি ভালো? অবাক করবে মোজার এই অদ্ভুত 'রহস্য'

লেপের মধ্যে ঢুকেও শান্তি নেই। লেপ ঠান্ডা, বিছানা ঠান্ডা, বালিশ ঠান্ডা! এমনকী নিজের শরীরটা অবধি ঠান্ডা হিম! শীতকালে পায়ের পাতা অসম্ভব রকমের ঠান্ডা হয়ে থাকে। নিজের পা নিজেরই গায়ের অন্য অংশে লেগে গেলে একেবারে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। এই ঠান্ডা পা নিয়ে ঘুমনো দুষ্কর! পা ঠান্ডা থাকলে রক্তনালীগুলি সংকুচিত হয় এবং কম রক্ত সঞ্চালন ঘটে। ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের মতে, ঘুমাতে যাওয়ার আগে পা গরম করে নিলে মস্তিষ্ক নির্বিঘ্ন ঘুমের সংকেত পায়। ফলে রাতের ঘুম ভালো হয় শীতে।

পা গরম করার সবচেয়ে সহজ উপায় তবে কী? মোজা! মোজা পরলে তাড়াতাড়ি গরম হয়ে যায়। এটিই পা গরম রাখার সবচেয়ে নিরাপদ উপায়। অন্যান্য পদ্ধতি যেমন চালের মোজা, গরম জলের বোতল, বা অত্যধিক গরম করার কম্বল শরীরকে অতিরিক্ত গরম করে, অনেকসময় পা পুড়েও যেতে পারে।

রাতে মোজা পরে শুলে যে ভালো ঘুম আসে শুধু তাই নয়, আরও বেশ কিছু সমস্যারও সমাধান হতে পারে। কেন মোজা পরে ঘুমানো ভালো অভ্যাস, দেখা যাক।

শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে: মহিলাদের ক্ষেত্রে শরীরের মূল তাপমাত্রা ঠান্ডা করতে পারে মোজা।

ফাটা গোড়ালির সমস্যা কমায়: পায়ে কোনও ক্রিম লাগানোর পরে যদি মোজা পরে নেন, তাহলে তা গোড়ালির শুকিয়ে যাওয়ার সমস্যা সমাধানে সাহায্য করতে পারে। অবশ্যই আপনাকে সুতির মোজা পরতে হবে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
শীতে স্নান করলেই হতে পারে মৃত্যু! রোজ যে ভুল করছেন আপনি...

Shower in Winter Causes Heart Attack: হঠাৎ শীতকালে ফুটন্ত জলে স্নান করলে দ্রুত রক্তচাপ কমে যেতে পারে, যা আবার হার্টের ওপর চাপ সৃষ্টি করে।

অর্গ্যাজম বৃদ্ধি করে: বিবিসি জানিয়েছে, গবেষকরা ঘটনাক্রমে আবিষ্কার করেছেন যে মোজা পরলে মানুষের অর্গ্যাজমের ক্ষমতা ৩০ শতাংশ বেড়ে যায়।

Raynaud অ্যাটাকের সম্ভাবনা কমে: Raynaud's রোগে সাধারণত পায়ের আঙুলে আর রক্তসঞ্চালন হয় না। আঙুল কাঁপতে থাকে বা ফুলতে শুরু করে। রাতে মোজা পরলে পা উষ্ণ থাকে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক থেকে এই জাতীয় রোগের প্রকোপ কমায়।

কী মোজা পরবেন?

মেরিনো উল বা কাশ্মীরি পরমের মতো প্রাকৃতিক নরম ফাইবার দিয়ে তৈরি মোজাই সবচেয়ে ভালো। এগুলি সাধারণত সুতির বা নাইলনের মোজার চেয়ে বেশি দামের হয়, কিন্তু এইটুকু খরচ করলে নিজেরই লাভ। মোজা অবশ্যই ভীষণ টাইট হবে না যাতে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয়।

পায়ে রক্ত সঞ্চালন বাড়াতে শোবার আগে পায়ে হালকা ম্যাসাজ করুন। ম্যাসাজ তেল বা পছন্দসই ময়েশ্চারাইজারে ক্যাপসাইসিন ক্রিমের মতো প্রাকৃতিক বুস্টার জুড়তে পারেন। এটি রক্ত প্রবাহকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে। মোজা পরার আগে হেয়ার ড্রায়ার ব্যবহার করে তা গরম করে নিন। ঘুমনোর সময় মোজা পরার একটি খারাপ দিক হল শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া। যদি অতিরিক্ত গরম লাগে অবশ্যই মোজা খুলে ফেলুন বা পা কম্বলের বাইরে বের করে রাখুন।

কম্প্রেশন মোজা পরা কি ভালো?

ডাক্তার নিজে না বলে থাকলে রাতে কম্প্রেশন মোজা পরা এড়িয়ে চলুন। এই মোজা রক্ত ​​প্রবাহ বৃদ্ধি করে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে ঠিকই তবে এগুলি বিছানায় পরে শোয়ার জন্য নয়। কম্প্রেশন মোজা শুয়ে থাকার সময় পায়ে রক্তের প্রবাহকে বাধাও দিতে পারে।

চালের মোজা কীভাবে উপকার করে?

বিছানায় পা গরম রাখতে চালের মোজা ব্যবহার করার চেষ্টা করতে পারেন। কীভাবে এই মোজা তৈরি করবেন:

প্রতিটি মোজার মধ্যে ৩ কাপ করে চাল ঢালুন। রাবার ব্যান্ড দিয়ে মোজার মুখ আটকে দিন। মাইক্রোওয়েভ ওভেনে চালের মোজা ১ থেকে ২ মিনিটের জন্য গরম করুন। ঠান্ডা পায়ের পাশে কম্বলের নীচে এই মোজাগুলি রেখে দিন। তবে কখনই ওভেনে চালের মোজা গরম করবেন না কারণ এতে আগুন ধরে যেতে পারে। ত্বকের সংবেদনশীলতা কমে গেলে এই মোজা ব্যবহার করবেন না। শিশু বা বয়স্কদের জন্যও ব্যবহার করবেন না কারণ ছ্যাঁকা লাগার বা পুড়ে যাওয়ার ভয় থাকে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।