শীতে স্নান করলেই হতে পারে মৃত্যু! রোজ যে ভুল করছেন আপনি...

Shower in Winter Causes Heart Attack: হঠাৎ শীতকালে ফুটন্ত জলে স্নান করলে দ্রুত রক্তচাপ কমে যেতে পারে, যা আবার হার্টের ওপর চাপ সৃষ্টি করে।

inscript
৩ মিনিট
শীতে স্নান করলেই হতে পারে মৃত্যু! রোজ যে ভুল করছেন আপনি...

এই শীতে স্নান করবেন নাকি করবেন না এই জটিল প্রশ্নের উত্তরে নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে রোজ দিনের বড় একটা সময় চলে যাচ্ছে নিশ্চিত! শীতে স্নান করে হাড় কেঁপে যাবে একথা ঠিকই, তার থেকেও বড় কথা হলো। শীতে স্নানে সামান্য ভুলে আপনার হার্ট অ্যাটাকও হতে পারে। আপনি যেভাবে স্নান করবেন তার উপরেই শীতে আপনার হৃদপিণ্ডের স্বাস্থ্য নির্ভর করছে। বাইরে এবং বাড়ির মধ্যে তাপমাত্রার চরম পার্থক্য হার্টের উপর চাপ বাড়ায়। ঠান্ডার কারণে রক্তনালীগুলো সংকুচিত হয় এবং রক্তচাপ বেড়ে যায়। ঠান্ডা জল এবং গরম জল দুই-ই শরীরের ক্ষেত্রে তাই এই সময় 'শক ফ্যাক্টর' যা শরীরকে সামঞ্জস্য ঠিক করতে সমস্যায় ফেলে। তাই না তো শীতে প্রবল ঠান্ডা জলে স্নান করা উচিত, না তো ফুটন্ত জলে। ঈষদুষ্ণ জলে শীতে স্নান করলে ভালো থাকে হার্ট। উষ্ণ জল শরীরের তাপমাত্রা বাড়ায় এবং রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখে৷

শীতকালে ঠান্ডা জলে স্নান করলে বিপজ্জনক কেন?

শীতকালে ঠান্ডা জলের সংস্পর্শে এলে প্রথমেই প্রায় ছ্যাঁকা লাগে, জল থেকে দূরে সরে যাই। আমাদের শরীর জরুরি পরিস্থিতিতে যেমন সংকেত পাঠায় এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে তেমনই ঠান্ডা জলের স্পর্শ পেয়ে ওই সংকেত অনুযায়ী হার্ট শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে রক্ষা করতে দ্রুত রক্ত পাম্প করতে শুরু করে। ত্বকের কাছে রক্তসঞ্চালন সংকুচিত হয়। আমরা কাঁপতে শুরু করি। এই ঘটনাটি হার্টের উপর আরও চাপ দেয়। দীর্ঘকাল ধরে, অনেক ফিটনেস-প্রেমীরা বলেন হজম বাড়াতে ঠান্ডা জলে স্নান করা ভালো। ঠান্ডা জলের প্রতি শরীরের প্রতিক্রিয়া বিপাকের হারকে বাড়িয়ে তোলে, শক্তি ব্যয় করে এবং অতিরিক্ত ক্যালোরি পোড়ায়। কিছু গবেষকও দাবি করেছেন যে ঠান্ডা জলে স্নান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে। নেদারল্যান্ডে একটি পরীক্ষায় দেখা গেছে, ঠান্ডা জলে স্নান করে অসুস্থ হয়ে পড়া ২৯ শতাংশ হ্রাস পেয়েছে। কিন্তু অনেকেই ভুলে যান যে, এই ধরনের পরীক্ষা ফিট শরীর এবং কোনও অন্য অসুস্থতা নেই এমন মানুষদের নিয়েই করা হয়। হার্টের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করলে হৃদস্পন্দন অনিয়মিত বা অ্যারিথমিয়া হতে পারে যা পরে বড়সড় কার্ডিয়াক অ্যারেস্ট ঘটাতে পারে।

  • আপনার জন্য আরও কিছু লেখা
জমে গিয়েছে জলের পাইপ, কাঁপছে উত্তর ভারত, হঠাৎ করে কেন এমন শৈত্যপ্রবাহের দাপট?

Cold Wave in North India : কিন্তু কী এই শৈত্যপ্রবাহ? কেন এমন ঠাণ্ডার কামড় জাঁকিয়ে ধরেছে উত্তর ভারতকে?

একইভাবে, হঠাৎ শীতকালে ফুটন্ত জলে স্নান করলে দ্রুত রক্তচাপ কমে যেতে পারে, যা আবার হার্টের ওপর চাপ সৃষ্টি করে। যে কারণে সবচেয়ে উচিত কাজটি হলো শরীরের সামঞ্জস্য বজায় রাখা। প্রথমে পা এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গ গরম করুন। শরীর অভ্যস্ত হয়ে গেলে তারপর সম্পূর্ণ স্নানে যান। স্নান সেরেই অবিলম্বে শরীর মুছে নিন, ঢেকে নিন যাতে ফের ঠান্ডায় 'শক' না পায় শরীর।

শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কী করা উচিত?

শীতকালে রক্তচাপ বৃদ্ধির প্রধান কারণগুলির মধ্যে রয়েছে ধমনীর সংকোচন, কম রোদের সংস্পর্শ, শারীরিক কার্যকলাপ হ্রাস- যা রক্ত ​​জমাট বাঁধার দিকে নিয়ে যেতে পারে। শীতে তাই অবশ্যই হালকা খাবার খাওয়া উচিত, পর্যাপ্ত গরমের পোশাক পরা উচিত, শারীরিক ক্রিয়াকলাপ এবং ব্যায়াম করা একেবারেই বাদ দেওয়া যাবে না। কখনও কখনও, উচ্চ রক্তচাপের রোগীদের বেশি মাত্রার ওষুধের প্রয়োজন হয়। অবিলম্বে সেক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।

শীতকালে জিম করার সময় অতিরিক্ত সতর্কতা নেওয়া কি গুরুত্বপূর্ণ?

স্ট্রেস টেস্ট না করে কারও জিম করা উচিত নয়। প্রথম থেকেই শারীরিক কার্যকলাপের গ্রাফ দেহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। শারীরিক ব্যায়ামের সময় অতিরিক্ত পরিশ্রম করা হার্টের উপর অযথা চাপ সৃষ্টি করতে পারে এবং অবস্থার আরও অবনতি ঘটাতে পারে।

লিখেছেন
inscript
inscript
16 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।