অত্যধিক মদ্যপানে ঠিক কতটা ক্ষতি লিভারের, উপসর্গ জেনে সতর্ক হোন

Piya Saha
৩ মিনিট
অত্যধিক মদ্যপানে ঠিক কতটা ক্ষতি লিভারের, উপসর্গ জেনে সতর্ক হোন

যকৃৎ বা লিভার মানবদেহের পৌষ্টিকতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই সুস্থ জীবনযাপনের স্বার্থে লিভারের স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত যত্নবান হওয়া জরুরি। পৌষ্টিকতন্ত্রের অন্তর্ভুক্ত এই অঙ্গ গৃহীত খাদ্যে উপস্থিত ফ্যাট বা কার্বোহাইড্রেটের বিপাকে ও পরিপাকে সাহায্য করে। আবার রক্তে উপস্থিত দূষিত পদার্থগুলি শরীর থেকে দূর করতেও লিভারের ভূমিকা অপরিসীম। এছাড়াও লিভার ভিটামিন ও খনিজ পদার্থের সঞ্চয়ে, পিত্ত উৎপাদনে এবং প্রোটিন ও রক্ত জমাট বাঁধার উপাদানগুলির সংশ্লেষে সাহায্য করে।

তাই যাঁরা দীর্ঘদিন যাবৎ লিভারের সমস্যায় ভুগছেন, তাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল প্রকৃতির। এর ফলে তাঁদের শরীরে গুরুতর সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। বিভিন্ন পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, লিভারের সমস্যা রয়েছে, এমন ব্যক্তির করোনা সংক্রমণের পর সুস্থ হতে অন্যান্যদের তুলনায় বেশি সময় লাগে।

ভারতে লিভারের অসুখ মৃত্যুর কারণগুলির অন্যতম। প্রতি বছর প্রায় লক্ষাধিক মানুষ মারা যান লিভার-সংক্রান্ত অসুখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র (হু) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বার্ষিক প্রায় ১০ লক্ষ মানুষ নতুন করে লিভারের অসুখে আক্রান্ত হন। এর মধ্যে মদ্যপানের কারণেই বেশিরভাগ মানুষ লিভারের অসুখে ভোগেন। এছাড়াও লিভারের সমস্যার কারণগুলির মধ্যে রয়েছে হেপাটাইটিস বি এবং সি সংক্রমণ এবং নন অ্যালকোহলিক লিভারজনিত অসুখ।

সুস্থ লিভার দেহের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলির কার্যকারিতাও স্বাভাবিক রাখতে সাহায্য করে। এই কারণে আজ থেকেই নজর রাখুন লিভারের প্রতি, অবহেলা করবেন না মোটেও। চলুন জেনে নেওয়া যাক লিভারের সমস্যার বিভিন্ন উপসর্গগুলি কী কী।

লিভারের সমস্যার বিভিন্ন উপসর্গ

১. জন্ডিস লিভার সমস্যাগুলির মধ্যে খুব পরিচিত একটি অসুখ। এক্ষেত্রে ত্বক, প্রস্রাব এবং চোখ হলুদ দেখায়।

২. সাধারণ দুর্বলতা এবং ক্লান্তি।

৩. অস্বাভাবিক ক্ষত।

৪. অ্যাসাইটিস অর্থাৎ পেটে তরল জমে যাওয়া।লিভার সিরোসিস এই রোগের অন্যতম কারণ। এক্ষেত্রে পেট আকারে বড় হতে থাকে এবং দ্রুত ওজন বৃদ্ধি পেতে থাকে। সঙ্গে গোড়ালি ফোলা, শ্বাসপ্রশ্বাসে কষ্ট এবং হজম-সংক্রান্ত সমস্যা দেখা দেয়।

৫. প্রাথমিক বিলিয়ারি কোলাঞ্জাইটিস- এক্ষেত্রেও লিভারের পিত্তনালীর অংশটি সংক্রামিত হয়। ফলস্বরূপ পিত্ত লিভারের বাইরে না বেরিয়ে তা পুনরায় ফিরে আসে লিভারেই এবং ক্ষতের সৃষ্টি করে। অনেক সময় লিভারে পিত্তের পরিমাণ বেড়ে গেলে তা পিত্তনালীর পথ অবরুদ্ধ করে দেয়। এর ফলে লিভার ক্যান্সার দেখা দেয় এবং লিভার ট্রান্সপ্লান্টেরও প্রয়োজন হয়।

কাদের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা বেশি?

যেসব ক্ষেত্রে লিভারের অসুখের সম্ভাবনা বেশি সেগুলি হল -

১. স্থূলতা বা অতিরিক্ত ওজন লিভারের সমস্যার তৈরি করে।

২. ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মত রোগ লিভার সমস্যাকে বাড়িয়ে দেয়।

৩. চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যাঁরা সরাসরি অন্য ব্যক্তির দেহতরলের সংস্পর্শে আসতে পারেন তাঁদের ক্ষেত্রেও ঝুঁকি বেশি।

৪. যৌনকর্মীদের ক্ষেত্রেও এই রোগের ঝুঁকি বেশি।

৫. হেপাটইটিস বি বা সি রোগে আক্রান্ত ব্যক্তিরা আক্রান্ত হতে পারেন এই অসুখে।

৬. লিভারের অসুখের পারিবারিক ইতিহাস থাকলেও তা প্রজন্মের পর প্রজন্মের মধ্যে সঞ্চারিত হতে পারে।

উপরিউক্ত সমস্যাগুলো ছাড়াও যদি কারও লিভারের সমস্যা দেখা দেয়, তবে চটজলদি চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের কথামতো রক্ত পরীক্ষা, লিভার ফাংশন পরীক্ষা করলে লিভারের অসুখ ধরা পড়তে পারে। এক্ষেত্রে চিকিৎসক প্রয়োজনমতো আরও কিছু পরীক্ষা করার পরামর্শ দিতে পারেন। পাশাপাশি সুস্থ, স্বাভাবিক জীবনধারা মেনে চললে লিভারের স্বাস্থ্য বজায় থাকবে।

লিভার এবং নিজেকে সুস্থ রাখার সহজ কিছু উপায়

১. স্বাস্থ্যকর খাবার খাওয়া: অতিরিক্ত চর্বি এবং কার্বোহাইড্রেট, প্যাকেটজাত এবং প্রক্রিয়াজাত খাবার, অস্বাস্থ্যকর রাস্তার খাবার, বাসি খাবার এবং অপরিশোধিত জল এড়িয়ে চলুন। এগুলি আপনার দেহে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এর মত রোগের কারণ হতে পারে।চর্বিযুক্ত খাবার এবং কৃত্রিম মিষ্টি বা ফ্রুক্টোজ যুক্ত খাবারেও ঝুঁকি বাড়তে পারে লিভার সমস্যার।

২. খাদ্যতালিকায় সবুজ শাকসবজি রাখুন বেশি পরিমাণে

৩. অত্যধিক অ্যালকোহল সেবন এড়িয়ে চলুন কারণ অতিরিক্ত অ্যালকোহল পান করলে আপনার লিভারে চর্বি জমা হতে থাকে এবং ফ্যাটি লিভার অসুখ দেখা দেয়।এই কারণে অ্যালকোহল ত্যাগ করাই ভাল। এই অ্যালকোহলের কারণে লিভার সিরোসিস হতে পারে, যা সারা বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ।

৪. নিয়মিত ব্যায়াম করুন যা শরীরকে সচল রাখবে এবং অতিরিক্ত ওজন ঝড়াতে সাহায্য করবে।

৫. খাদ্যগ্রহণের সময় কাঁচা লবণ কম খাওয়ার চেষ্টা করুন কারণ লবণ শুধুমাত্র রক্তচাপ এবং হৃদরোগের সাথে সম্পর্কিত নয়,এর ফলে লিভার সমস্যাও দেখা দেয়।অতিরিক্ত লবণ খাওয়ার ফলে লিভারে জল জমা হতে পারে। ফলস্বরূপ লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে।

৬. অবশ্যই হেপাটাইটিস এ এবং বি রোগের টিকা নিন।

লিখেছেন
Piya Saha
Piya Saha
0 Followers
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।