টিটেনাসের কারণ কি সত্যিই মরচে পড়া লোহা? যে তথ্য সামনে আসছে

Madhurima Pattanayak
৩ মিনিট
টিটেনাসের কারণ কি সত্যিই মরচে পড়া লোহা? যে তথ্য সামনে আসছে

মরচে পড়া লোহায় আঘাত লেগে শরীরের কোনো অংশ কেটে গেলে আমরা ভয় পাই এই বুঝি টিটেনাস হল। সেই ভয়ে আমরা টেট-ভ্যাক বা টিটেনাসের ভ্যাকসিনও নিয়ে থাকি। মূলত আমরা ভয় পাই লোহার ওই মরচে ধরা অংশকে, রসায়নের ভাষায় বললে আয়রন অক্সাইডকে (Iron Oxide)। অনেকের ধারণা ওই মরচেই আসলে টিটেনাসের কারণ। আবার অনেকে মনে করেন লোহায় কাটা মানেই টিটেনাস সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে।

পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ এমনকী গোটা পৃথিবীর অগুনতি জায়গায় জলে আয়রন অক্সাইড পাওয়া যায়, সেই জল অনেকে পানও করছেন নিয়মিত। তাঁদের শরীরে নিয়মিত আয়রন অক্সাইড পানীয় জলের সঙ্গে ঢুকলেও তাঁরা তো টিটেনাসে ভুগছেন না!

তাহলে টিটেনাসের কারণ কী?

আদতে টিটেনাসের কারণ কিন্তু লোহার মরচে ধরা অংশ বা আয়রন অক্সাইড নয়। টিটেনাসের আসল কারণ ক্লস্ট্রিডিয়াম টিট্যানি (Clostridum tetani) নামের একটি ব্যাক্টিরিয়া। এবং টিটেনাসের সঙ্গে মরচে ধরা লোহা বা আয়রন অক্সাইডের সরাসরি কোনো সম্পর্ক নেই।

কেবল মরচে ধরা লোহার গায়েই নয়, এই ব্যাক্টিরিয়া পাওয়া যেতে পারে ধুলো-মাটি থেকে শুরু করে প্রাণীদের মলেও। শরীরের কোনো ক্ষত বা চামড়ার কাটা অংশের মধ্যে দিয়েই সহজে আক্রমণ করতে পারে ক্লস্ট্রিডিয়াম টিট্যানি।

এমনকী পোকার কামড়েও ছড়াতে পারে এই অসুখ, যদি কোনো ভাবে সেই পোকাটির শরীরে ক্লস্ট্রিডিয়াম টিট্যানি অর্থাৎ টিটেনাসের জীবানু লেগে থাকে। মরচে ধরা লোহা তো দূরের কথা, দেখা গেল আপনি লোহাতেও কোনো আঘাত পাননি, অথচ আপনার শখের বাগানে কাজ করতে করতে, আপনার শরীরের কোনো ক্ষত বা কাটা অংশে মাটি লেগে গেল। টিটেনাসের জীবাণু কিন্তু সেই মাটি থেকেও ছড়াতে পারে শরীরের কাটা অংশ দিয়ে প্রবেশ করে। ।

ঠিক কী কী ক্ষতি করতে পারে টিটেনাসের জন্যে দায়ী ব্যাক্টেরিয়া?

মার্কিন যুক্তরাস্ট্রের সেন্টার ফর ডিজি়জ় কন্ট্রোল এন্ড প্রিভেনশন (Centre for Disease Control and Prevention) বা সি.ডি.সির (CDC) দেওয়া তথ্য অনুযায়ী ছয় বছরের একটি শিশুর কপালে আঘাত পেয়ে ক্ষতর সৃষ্টি হয় এবং তার কিছুদিন পরেই বাচ্চাটির টিটেনাস সংক্রমণ হয়। বাচ্চাটি হাসপাতালে সাতান্ন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে ফেরে ঠিকই, হাসপাতালে থাকাকালীনই বাচ্চাটির শরীরে স্প্যাজ়ম শুরু হয় পেশি ও দাঁতের চোয়ালে; এর পাশাপাশি দেখা যায় অনিয়মিত হার্ট রেট, রক্তচাপ, এবং দৈহিক তাপমাত্রা।

যদি সঠিক সময় অন্তর টিটেনাসের ভ্যাক্সিন নেওয়া না থাকে, তাহলে টিটেনাসের জীবাণু সংক্রমিত হওয়ার তিন থেকে একুশ দিনের মধ্যে রোগের সূত্রপাত হয়। সি.ডি.সি-এর মতে সাধারণত এর কোনো লক্ষণ দেখা যায় না। কিন্তু সমস্যা হয় পরে, যখন শরীরের মধ্যে এই ব্যক্টিরিয়াগুলি স্বাভাবিক নিয়মেই মারা যেতে শুরু করে। কারণ তার পরেই নিউরোটক্সিন (Neurotoxin) তৈরি হতে শুরু করে তাদের মৃতদেহ থেকে।

নিউরোটক্সিন কী?

সোজা কথায় এমন কিছু বিষাক্ত রাসায়নিক পদার্থ, যা আমাদের (এমনকি অন্যান্য প্রাণীর শরীরেও) নার্ভকোষ, মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব ফেলে এবং তার ফলে একাধিক নার্ভজনিত অসুখ দেখা যায়।

ক্লস্ট্রিডিয়াম টিট্যানির মৃত কোশ থেকে তৈরি হওয়া নিউরোটক্সিন (Neurotoxin) বিশেষ ভাবে GABA বা গামা অ্যামাইনো বিউটাইরিক অ্যাসিডের (Gamma amino butyric acid) ক্ষরণকে ব্যহত করে। GABA কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের (Central nervous system) কাজ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে । শুধু তাই নয়, মস্তিষ্কের স্বাভাবিক কাজকর্ম, নিউরোন বা নার্ভকোশের স্বাভাবিক কাজ, একটি স্নায়ুকোশ থেকে আরেক স্নায়ুকোশে বার্তা পাঠানো, স্নায়ুকোশের নিজস্ব আন্তঃর্জাল বা নেটওয়ার্ক (Neuronal network) সুষ্ঠ ভাবে নিয়ন্ত্রণ করাও GABA-এর কাজ।

এ ছাড়াও এই পেশির সংকোচন-প্রসারণ নিয়ন্ত্রণ করে GABA। এর কাজ বাধা পেলে স্প্যাজ়ম থেকে শুরু করে, মুখ বেঁকে যাওয়া বা হাত-পায়ের পাতা চিরকালের মত বেঁকে অকেজো হয়ে যাওয়ার মত ঘটনা ঘটতে পারে।তাহলে মরচে পড়া লোহার সাথে টিটেনাসের সম্পর্ক কী?

মরচে পড়া লোহা বা পেরেকের সাথে কী ভাবে টিটেনাস ওতোপ্রোত ভাবে সম্পর্কযুক্ত তা এখনও অজানা। কিন্তু আয়রন অক্সাইড মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর নয়, অন্তত টিটেনাসে সংক্রমণের কারণ তো নয়ই। তাহলে আয়রন অক্সাইড মেশা জল পান করলে, আমাদের টিটেনাস হত।

তবে গবেষকদের ধারণা, মরচে ধরা লোহা অর্থাৎ আয়রন অক্সাইড টিটেনাসের জীবাণুর (ক্লস্ট্রিডিয়াম টিটানি) বেড়ে ওঠার আদর্শ জায়গা। হয়তো সেই জন্যেই মরচে ধরা লোহা বা পেরেকে আঘাত পাওয়ার সাথে টিটেনাসের এত সরাসরি সম্পর্ক আছে।

টিটেনাসের হাত থেকে বাঁচতে কী করণীয়?

দশ বছরে তিনবার টিটেনাসের ভ্যাকসিন এবং একটি বুস্টার ডোজ়ই যথেষ্ট টিটেনাসের সংক্রমণ আটকাতে - একশো ভাগ কার্যকরীও হয়েছে এই পদ্ধতি। এমন নয় যে সংক্রমণ কেবল মরচে পড়া লোহা থেকে হলেই ভ্যাক্সিন ও বুস্টার ডোজ় কাজ করবে। সংক্রমণ যে ভাবেই হোক না কেন, ভ্যাক্সিন ও বুস্টার ডোজ় কাজ করবেই যদি তা নিয়মমাফিক নেওয়া হয়।

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

বিশাখাপত্তনমে গুগলের ডেটা সেন্টার: ডিজিটাল উন্নয়নের দাম দেবে জল ও পরিবেশ?

Digital Thirst of vizag ai data centres: গুগল-আদানি-এয়ারটেলের যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে গড়ে উঠছে ১ গিগাওয়াটের এআই ডেটা সেন্টার, বিনিয়োগ ১.২৫ লক্ষ কোটি টাকা। কিন্তু শহরের জলসংকট, কাম্বালাকোন্ডা বন্যপ্রাণী অভয়ারণ্যের নৈকট্য আর পরিবেশবাদীদের বিক্ষোভ এই প্রকল্পকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। 'স্টপ বিশাগ ডেটা সেন্টারস'-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যন্ত নিষিদ্ধ করেছে ভারত সরকার।

চিনির বিকল্প স্টেভিয়া! ঘরের বাগানে রাখা যায় যে ‘মধু পাতা’

Stevia benefits: গাছ থেকে সদ্য তোলা কাঁচা পাতা কিংবা রোদে শুকিয়ে নেওয়া পাতা সরাসরি চা বা যেকোনো পানীয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায়। এতে চিনির মতো একই রকম মিষ্টতা পাওয়া যায়। স্টিভিয়ার নির্যাস থেকে তৈরি মিষ্টান্ন ডায়াবেটিস রোগীরা খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির ঝুঁকি থাকে না বললেই চলে।

ফুটপাথের ধারের সেই খাবার যেভাবে হয়ে উঠল কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্য

Kolkata Street food history: সুতানুটি-গোবিন্দপুর-কলিকাতার শ্রমজীবী মানুষের তৃপ্তির জন্য জন্ম হয়েছিল ফুটপাতের খাবারের। ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' থেকে হুতোম প্যাঁচার নকশা, এফএও সমীক্ষা থেকে এফএসএসএআই আইন হয়ে ২০২৫ সালে রাসেল স্ট্রিটে প্লাস্টিক-মুক্ত ফুড হাবের জন্ম। কলকাতার স্ট্রিট ফুড আজও এই শহরের প্রাণ। এই শহরের অন্যতম ঐতিহ্য।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কেন আরশোলার মৃত্যুতে দুঃখ পেয়েছিলেন?

Sanae Takaichi cockroach story: ঘটনাটি আপাতদৃষ্টিতে খুব সাধারণ। সরকারি বাসভবনে গভীর রাতে একা কাজ করতে গিয়ে তিনি একটি আরশোলা দেখতে পেয়েছিলেন। সচরাচর আরশোলা দেখলে তিনি চিৎকার করে ওঠেন, কিন্তু সেদিন তিনি সেটিকে মারেননি।

স্ট্রেস কি সবসময় খারাপ? কখন স্বাভাবিক চাপ হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের ঝুঁকি?

mental stress: একটি ইঁদুরের উপর পরীক্ষা করতে গিয়ে তারা দেখেছেন, একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইঁদুরটির মধ্যে স্ট্রেস বাড়ানোর সঙ্গে তার কাজকর্মের মান আরও উন্নত হয়েছে। কিন্তু নির্দিষ্ট সীমা পার করবার পর পরই তার ফলাফল করার সর্বোচ্চ সম্ভাবনা ক্রমশ কমতে কমতে শেষে সেটা প্রায় শূন্যতে নেমে গিয়েছে।

নিজের সর্বস্ব দিয়ে হাসপাতাল গড়েছিলেন রাধাগোবিন্দ কর

History of RG Kar Medical College and Hospital: আজ যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বারবার খবরের শিরোনামে, তার দীর্ঘ ইতিহাস কী? কে ছিলেন রাধাগোবিন্দ কর, যিনি নিজের সম্পত্তি বিক্রি করে গরিব মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে তুলেছিলেন? প্লেগের সময় মানুষের পাশে দাঁড়ানো, বাংলায় চিকিৎসাবিজ্ঞান চর্চা ও সমাজসেবায় তাঁর অবদান আজ কতটা মনে রাখা হয়েছে?

হিরোশিমা-নাগাসাকির আগুন থেকে বেঁচে যাঁরা, কেমন ছিল তাঁদের পরের জীবন?

Hiroshima, Nagasaki: বিস্ফোরণের বহু বছর পর এমিকোর ঘরে মেয়ে এল, আর তারও পর জন্ম নিল এমিকোর নাতনি কাজুমি কুওয়াহারা। নবজাতক নাতনিকে দেখে চিকিৎসকেরা পরিষ্কার জানিয়ে দিলেন, "এই বাচ্চা তিন দিনের বেশি বাঁচবে না।" জিনের ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা দুর্বলতা যেন জন্ম থেকেই জাপটে ধরেছিল ছোট কাজুমিকে।

কেন কম ঘুমেও কেউ সুস্থ, কেউ হারাচ্ছেন স্মৃতি? জানালেন গবেষকরা

sleep deprivation and brain health: গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে AQP4 (Aquaporin-4) নামে একটি জিন। এই জিনকে অনেকটা মস্তিষ্কের 'সাফাই কর্মী' বলা যায়। আমরা যখন গভীর ঘুমে থাকি, তখন মস্তিষ্কে শুরু হয় এক বিশেষ পরিষ্কার করার কাজ। সারাদিনে জমে থাকা বর্জ্য এবং আলঝাইমার্স রোগের সঙ্গে যুক্ত ক্ষতিকর প্রোটিন এই সময় ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। আর সেই গুরুত্বপূর্ণ কাজে বড় ভূমিকা পালন করে AQP4 জিন।