বিশ্বকাপ জিতলেই নগ্ন দৌড়! আর্জেন্টিনা ম্যাচের আগে ফের চর্চায় মারাদোনার 'বান্ধবী'

Fifa Worldcup 2022: ইভানাই প্রথম নন, বিশ্বকাপ জিতলে নগ্ন হয়ে দৌড়ানোর প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন লুসিয়ানা

Kankana Mukherjee
৩ মিনিট
বিশ্বকাপ জিতলেই নগ্ন দৌড়! আর্জেন্টিনা ম্যাচের আগে ফের চর্চায় মারাদোনার 'বান্ধবী'

ক্রোয়েশিয়ার সঙ্গে আজ মধ্যরাতে সংঘাতে নামবে আর্জেন্টিনা। টানটান উত্তেজনা সেমিফাইনাল নিয়ে। কে থাকবে আর কে ছিটকে যাবে সেসব নিয়ে বিভিন্ন মহলে ইতিমধ্যেই নানারকম সমীকরণ কষছেন বিশেষজ্ঞরা। এই বছরের কাতার বিশ্বকাপ জুড়ে পরপর বিতর্ক। রেফারির সিদ্ধান্ত নিয়ে সব স্তরেই চলছে কাটাছেঁড়া। তবুও সব বাধা পেরিয়ে সম্মুখ সমরে এখন চারটি দল। অন্তিম পর্যায়ের লড়াইয়ে আজই বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। আর্জেন্টিনা, ফ্রান্স, ক্রোয়েশিয়া, মরক্কো চারটি দলই প্রস্তুত। কেউ কাউকে এক চুল জমি ছাড়তেও নারাজ। উপরন্তু এটাই লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। তাই তাঁকে ঘিরে ময়দানে বাড়তি উন্মাদনা রয়েছেই। কিন্তু তাতে ক্রোয়েশিয়ার কিছুই যায় আসে না। তারাও যে অদম্য সে নজির রেখেছে ইতিমধ্যেই।তাই আর্জেন্টিনা সমর্থকদের পাশাপাশি ক্রোয়েশিয়া সমর্থকদের তরফেও আওয়াজ উঠছে জোরদার।

এই সমর্থনেই বাড়তি সংযোজন, ইভানা নল। সম্প্রতি খোলামেলা পোশাক পরে বিশ্বকাপের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকে শিরোনামে উঠে আসেন ক্রোট সুন্দরী ইভানা নল। তিনি ঘোষণা করেন, ক্রোয়েশিয়া যদি বিশ্বকাপ জেতে তাহলে সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে ধরা দেবেন ইভানা। ইতিমধ্যেই তাঁর এই প্রতিশ্রুতি ঘিরে শুরু হয়েছে জল্পনা। বিশ্বকাপে জয়ের দোরগোড়ায় পৌঁছনোর জন্য আজকের সেমি ফাইনাল ম্যাচটি প্রথম ধাপ। তাই প্রয়োজন আজকের জয় সুনিশ্চিত করা। অবশ্য এর কোনওটাই ইভানা অথবা নেট মাধ্যমের জল্পনার হাতে নেই। সবটাই রয়েছে বিশ্বকাপের ময়দানে। নির্ধারিত সময় না ফুরোলে কিছুই বলা সম্ভব নয়।

  • আপনার জন্য আরও কিছু লেখা
সেমি ফাইনালে অনিশ্চিত মেসি? ফিফার যে সিদ্ধান্ত ভয়াবহ রক্তচাপ বাড়াচ্ছে আর্জেন্টিনার

FIFA World Cup 2022 : কোপ নেমে আসতে পারে আর্জেন্টিনা ব্রিগেডের ওপর। জানা গিয়েছে, শৃঙ্খলাভঙ্গের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ফিফা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তবে ইভানার এই প্রতিশ্রুতি যে খেলার মোড় ঘোরানোর একমাত্র নিয়ন্ত্রক তা মনে করা ঠিক নয়। এমনকী ইভানার এই মতকে দাগিয়ে দেওয়াও কার্যত অমূলক। একজন খেলাপ্রেমী দর্শক কীভাবে নিজের অনুভূতি উদযাপন করতে চান তা তাঁর ব্যক্তিগত পছন্দের ওপরই ছাড়া উচিত। তাই আজ ক্রোয়েশিয়ার জয়ের পথে ইভানা নলের প্রতিশ্রুতি নিয়ে জল্পনা চললেও খেলাটা হবে মাঠেই। বোঝাপড়াও হবে সেখানেই।

কিন্তু ইভানাই প্রথম নন, বিশ্বকাপে এ প্রতিশ্রুতির নজির রয়েছে অতীতেও। এর আগে একই রকমের প্রতিশ্রুতির কথা শোনা গিয়েছে আর্জেন্তিনীয় মডেল লুসিয়ানা সালাজারের গলাতেও। অবশ্য সে ঘটনা আজ থেকে বারো বছর আগের। লুসিয়ানার বয়স তখন ৩০ বছর, আর্জেন্টিনার সফরে রাজত্ব তখন দিয়েগো মারাদোনার হাতে। লুসিয়ানা ঘোষণা করলেন, আর্জেন্টিনা জিতলে মারাদোনার সঙ্গে বুয়েনাস আইরেসের রাস্তায় নগ্ন হয়ে দৌড়াবেন তিনি। আজ থেকে এতো বছর আগে এই ঘটনা ঘিরে ছড়িয়েছিল চাঞ্চল্য। বিতর্কের মুখেও পড়তে হয়েছিল এই মন্তব্যকারীকে। কিন্তু সেবার ভাগ্যের শিকে ছিঁড়ল না আর্জেন্টিনার। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে ছিটকে গেল আর্জেন্টিনা। দুর্ভাগ্যবশত অনুরাগীরা মারাদোনা এবং লুসিয়ানার যুগলবন্দি দেখার সুযোগ পাননি সেবার।

  • আপনার জন্য আরও কিছু লেখা
ভুক্তভোগী শুধু আর্জেন্টিনা নয়, অফসাইড যুগে যুগেই বদলেছে ফুটবলের ভাগ্য!

Football World Cup Offside History: ১৯৫৪ বিশ্বকাপে হাঙ্গেরি এতটাই অপ্রতিরোধ্য ছিল যে সেই বিশ্বকাপে হাঙ্গেরি গোল করেছিল ২৭ টি, যা এখনও পর্যন্ত এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড।

আজ আবার একটা বিশ্বকাপ, সেমি ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা। জয় পরাজয় কী হবে তা সময় বলবে ঠিকই কিন্তু বারো বছর আগের সেই স্মৃতি উস্কে যাচ্ছে আবারও। বিশেষত ক্রোট সুন্দরী ইভানা নলের একই রকম প্রতিশ্রুতি শুনে চাগাড় দিচ্ছে অতীত। উপরন্তু ক্রোয়েশিয়া বিরুদ্ধে যখন আর্জেন্টিনা, তখন সেটা তো স্বাভাবিক ছিলই!

মারাদোনা আজ নেই, বয়স বেড়েছে লুসিয়ানারও। এখন তিনি ৪২-এ। যদিও ইনস্টাগ্রামে এখন জনপ্রিয়তা তুঙ্গে লুসিয়ানার। ইনস্টাগ্রামে আজ তাঁর অনুরাগীদের সংখ্যা ১৭ লক্ষেরও বেশি। ল্যাটিন আমেরিকার দেশটির ‘সেক্স সিম্বল’ হিসেবে পরিচিত লুসিয়ানা আজও ধরে রেখেছেন তাঁর সৌন্দর্যের নির্যাসটুকু। বারো বছর আগে লুসিয়ানা বলা কথাটি ছিল ঠিক এরকম, ‘‘দিয়াগো বলেছেন আর্জেন্টিনা জিতলে তিনি নগ্ন হয়ে দৌড়াবেন। আমি ওঁর ভক্ত। উনি দৌড়ালে আমিও ওঁর পাশাপাশি নগ্ন হয়ে ওবেলিস্কের চারপাশে দৌড়াব।’’ অর্থাৎ তাতে মারাদোনার ফুটবল উন্মাদনাও স্পষ্ট। তৎকালীন সময়ে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির রাজপুত্রের কদর ছিল এমনই। খেলার মাঠ অথবা বাইরে বহুল চর্চিত মারাদোনাকে নিয়ে যতোই বিতর্ক থাকুক তাঁর এই জনপ্রিয়তাকে অস্বীকার করার সাহস নেই আজকের সময়ে দাঁড়িয়েও।

  • আপনার জন্য আরও কিছু লেখা
এই বিশ্বকাপটা মেসির চাই-ই, কিন্তু...

World Cup 2022: হেরে বিশ্বকাপ শুরু করেছেন মেসি। করেছেন মারাদোনাও। এখন দেখার বিষয় এই দলের শেষ পরিণতি কী হয়।

মারাদোনা আজ নেই, কিন্তু সেই লুসিয়ানা আছেন। বলা ভালো চর্চার শিরোনামেই আছেন। বয়স বাড়লেও তাঁর শরীর টানটান। রূপ ঠিকরে পড়ছে তা থেকে। আজকাল হামেশাই সমাজমাধ্যমে শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে নানান পরামর্শ দিতে দেখা যায় তাঁকে। পাশাপাশি নিজের শরীরচর্চার এবং ঘুরতে যাওয়ার ছবিও মাঝেমধ্যেই সমাজমাধ্যমে দেন লুসিয়ানা। ভাইরাল হতেও বিশেষ সময় লাগে না সে সব। ৪২ বছরের লুসিয়ানার ভক্তের সংখ্যা বর্তমানেও কম নয়। তরুণ গুণমুগ্ধদের পাশাপাশি তাঁর প্রৌঢ় ফ্যানের সংখ্যাও রীতিমতো ঈর্ষনীয়। যাঁদের অনেকেরই দাবি, আর্জেন্তিনায় তাঁর মতো সুন্দরী আর কেউ নেই। তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করা বিকিনি পরিহিত ছবিগুলি দর্শকদের মনে বার বার ঝড় তুলেছে। কিন্তু এই এতো আলোচনার কেন্দ্রে থাকা মানুষটি এবছরের বিশ্বকাপ জেতা নিয়ে কোনও প্রতিশ্রুতিই দেননি। তাহলে কি কেবল ইভানা নলের বক্তব্যকে সামনে রেখেই অনুরাগীরা লাসিয়ানাকে ঘিরেও একই রকম আশাবাদী?

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া যুদ্ধে যেন নতুন জল্পনা বুনছে আজকের ইভানা নল বনাম বারো বছর আগের লুসিয়ানার মন্তব্যই। যদিও চলতি বিশ্বকাপ নিয়ে বুয়েনস আইরেসে নগ্নভাবে দৌড়ানোর কোনও প্রতিশ্রুতিই যে দেননি আর্জেন্তেনীয় সুন্দরী তা নিয়ে মাথা ঘামাতে কার্যত নারাজ অনুরাগীরা। কিন্তু লুসিয়ানার বক্তব্য খুব স্পষ্ট, লিয়োনেল মেসিরাই এইবার বিশ্বকাপ জিতে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের গৌরব আবার ফিরিয়ে আনবেন, এটুকুই চাহিদা তাঁর। এখন দেখার মাঠের ৯০ মিনিট কোন উত্তর দিচ্ছে আমাদের!

লিখেছেন
column image
রৌদ্রছায়ার ফুটবল|এদোয়ার্দো গালেয়ানো: সকার ইন সান অ্যান্ড শ্যাডো-র অনুবাদ
Srikumar Chattopadhyay
Srikumar Chattopadhyay
column image
আমার মণিদাLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
দু'দশ কদম Rahul Arunodoy BanerjeeRahul Arunodoy Banerjee
column image
আশমানদারি
Aveek Majumdar
Aveek Majumdar
column image
শিখে লিখুন লিখতে শিখুন বাংলাBiswajit RayBiswajit Ray
column image
আমার সাংবাদিক জীবনRanjan BandyopadhayRanjan Bandyopadhay
column image
হাওয়াগাড়ির রূপকথাTarun GoswamiTarun Goswami
column image
তাহাদের শান্তিনিকেতনLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
পাগলের সঙ্গে যাবিLadly MukhopadhayaLadly Mukhopadhaya
column image
ঋতুপর্ণ নির্জন সিনে-মনAbhirup MukhopadhyayAbhirup Mukhopadhyay

আরও পড়ুন

নারী টেস্টে এত অনীহা কেন, লর্ডসের ইতিহাসও বদলাবে না সেই ছবি?

Women’s Test Cricket: লর্ডসে ভারতের নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয় নারী টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ বদলানোর সুযোগ এনে দিয়েছে? এত সাফল্য ও জনপ্রিয়তার পরও কেন এই ফরম্যাটে নিয়মিত ম্যাচ নেই?

শিব-পরশুরামের যুদ্ধবিদ্যা কালারিপায়াট্টু থেকেই জন্ম কুংফুর!

Kalaripayattu Indian Martial Art: ভারতীয় পৌরাণিক ঐতিহ্যে কালারিপায়াট্টুকে স্রেফ যুদ্ধের কৌশল হিসেবে দেখা হয়নি, বরং এটিকে মানব শরীরের অভ্যন্তরীণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার এক মহান সাধনা বলে মনে করা হয়।

দু'হাজার বছর পুরনো ‘আত্য পাত্যা’: এই খেলাই শিখিয়েছিল যুদ্ধের কৌশল!

Atya Patya Traditional Indian Game: আনুমানিক ১০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে রচিত প্রাচীন তামিল সাঙ্গম সাহিত্য ‘নাটতৃণৈ’-তে এই খেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায়। অতএব, এই খেলার বয়স প্রায় দুই হাজার বছরেরও বেশি। সেখানে বলা আছে, প্রাচীন চোল রাজবংশের সেনারা যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে নিজেদের ক্ষিপ্রতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা আর শরীরকে এক নিমেষে বাঁকানোর চপলতা বাড়াতে এই খেলায় মেতে উঠত।

১৬ বছর পর ফের ভারতের পথে ললিত মোদী

Lalit Modi return to India: দীর্ঘ সময় পর দিল্লির আপিল ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে থাকা আর্থিক অনিয়মের বড় অভিযোগ ও জরিমানা বাতিল করে দেওয়ার পরেই এই আলোচনার সূত্রপাত। সোশ্যাল মিডিয়ায় ললিত মোদী নিজেই স্পষ্ট করেছেন, সমস্ত বড়সড় আইনি জটিলতা কাটার পর ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭-এর শুরুতেই ফের তিনি ভারতে পা রাখতে চলেছেন।

গোলের আড়ালে ঘৃণার খেলা: ২০২৬ বিশ্বকাপে ট্রাম্প, ফিফা আর ফুটবলের পরাজয়

Trump FIFA World Cup: এই বিশ্বকাপ শুধুই একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; মাঠের লড়াই ছাপিয়ে তা হয়ে উঠেছে ভূ-রাজনীতি, বর্ণবিদ্বেষ এবং বাণিজ্যিক আধিপত্যের এক জটিল ময়দান।

একটা রাজপুত্তুর যার মুকুট হারিয়ে গিয়েছে

Lionel Messi Retirement: তিনটে ফাইনালের বোঝা। একে একে ছেড়ে যায় সহযোদ্ধারা। রক্তাক্ত মাসচেরানো চলে যান, কুন আগুয়েরোর অসুখ... তবু লিও পড়ে থাকে, আমরা পড়ে থাকি আর কিছুদিন। বৃত্ত সম্পূর্ণ করতে প্রয়োজন ছিল একজন স্ক্যালোনির, তিনি সেটুকু সেতু নির্মাণের দায়িত্ব নিলেন। আমরা অপেক্ষা করলাম লুসাইলে। আমরা তো কবেই হেরে গিয়েছিলাম, সৌদি আরব শুধু চিনিয়ে দিয়েছিল আশপাশটা।

ফিফা বিশ্বকাপ ২০২৬: যেভাবে ১৫ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হল ফুটবল

FIFA Revenue 2026: 'কুইন্টেট প্রাইভেট ব্যাংক'-এর সাম্প্রতিক একটি বিশ্লেষণে বলা হয়েছে, শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি পরিবর্তনের অনুঘটক হওয়ার চেয়ে বিশ্বকাপ আসলে একটি শক্তিশালী স্বল্পমেয়াদি বাণিজ্যিক উদ্দীপক হিসেবেই বেশি কাজ করে। ফিফা, সম্প্রচারকারী সংস্থা, স্পোর্টসওয়্যার ব্র্যান্ড এবং আতিথেয়তা (হসপিটালিটি) ক্ষেত্রগুলি বিলিয়ন বিলিয়ন ডলার আয় করলেও, কোম্পানির শেয়ারের দামে সেই ইতিবাচক প্রভাব দীর্ঘ সময় ধরে রাখা বেশ কঠিন।

যখন ইউরোপে নারীরা গৃহবন্দি, তখন অসমে মেয়েরা খেলছিলেন ধোপখেল

Dhop Khel Assam: আহোম রাজাদের রাজপ্রাসাদ থেকে বিহুর মেঠো মাঠ—অসমের মাটিতে একসময় গমগম করত ধোপখেলের আওয়াজ। ফুটবল, কাবাডি আর দূরন্ত নিশানার এই অদ্ভুত রোমাঞ্চকর খেলাটি শুধু পুরুষদের বীরত্ব প্রমাণের লড়াই ছিল না; যখন ইউরোপে নারীদের জীবন ছিল চার দেওয়ালে বন্দি, তখন অসমে মেয়েরাও মাঠে নেমে মেতে উঠতেন ধোপখেলে।